ধর্মশাস্ত্র
আলমা ৬


অধ্যায় ৬

সেরহমলার গির্জাটা পরিষ্কার ও সুবিন্যস্ত করা হয়েছে—আলমা প্রচার করতে গিদিয়োনে যান। প্রায় ৮৩ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো যে, আলমা সেরহমলার নগরে প্রতিষ্ঠিত মন্ডলীর জনগণের সাথে কথা বলা শেষ করার পরে, তিনি ঈশ্বরের রীতি অনুসারে তাঁর হাত রেখে যাজক ও এলডারদের মন্ডলীর পরিচালনা এবং দেখাশোনা করার জন্য নিযুক্ত করেছিলেন।

কিন্তু এটা ঘটলো যে, যারা মন্ডলীর অন্তর্ভুক্ত নয় এবং যারা তাদের পাপের জন্য অনুতাপ করেছিলো, তারা অনুতাপের সাথে বাপ্তিস্ম গ্রহণ করেছিলো, তাদের মন্ডলীতে গ্রহণ করা হয়েছিলো।

এবং এছাড়া এটা ঘটলো যে, মন্ডলীর অন্তর্ভুক্ত হয়েও যারা তাদের মন্দতার জন্য অনুতাপ করেনি এবং ঈশ্বরের সামনে নিজেদের নম্র করেনি—আমি বোঝাতে চাচ্ছি যারা তাদের হৃদয়ের অহংকারে উত্তোলিত হয়ে উঠেছিলো—তাদের প্রত্যাখ্যান করা হয়েছিলো, এবং তাদের নাম মুছে ফেলা হয়েছিলো, তাদের নাম ধার্মিকদের মধ্যে গণনা করা হয়নি।

এবং এইভাবে তারা সেরহমলা নগরে মন্ডলীর রীতি প্রতিষ্ঠা করতে শুরু করেছিলো।

এখন আমি চাই যেনো তোমরা বুঝতে পারো যে, ঈশ্বরের বাক্য সকলের জন্য স্বাধীন, তাই ঈশ্বরের বাক্য শোনার জন্য কেউই একত্রিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়নি।

তা সত্ত্বেও ঈশ্বরের সন্তানদের আদেশ দেওয়া হয়েছিলো যে তারা যেনো প্রায়ই নিজেদেরকে একত্রিত করে, এবং যারা ঈশ্বরকে জানে না তাদের আত্মার কল্যাণের জন্য উপবাস ও শক্তিশালী প্রার্থনায় যোগ দেয়।

এবং এখন এটা ঘটলো যে, আলমা এই নিয়মকানুন তৈরি করার পর তিনি তাদের কাছ থেকে চলে গেলেন, হ্যাঁ, সেরহমলার নগর থেকে চলে গেলেন এবং সীদোন নদীর পূর্বদিকে গিদিয়োন উপত্যকায় চলে গেলেন, সেখানে একটা নগর নির্মিত হয়েছিলো, যার নাম ছিলো গিদিয়োন নগর, যেটা ছিলো একটা উপত্যকার উপর যেটাকে গিদিয়োন বলা হতো, সেই ব্যক্তির নামে নামকরণ করা হয়েছিলো, যাকে নিহোর তার হাতের তরবারি দিয়ে হত্যা করেছিলো।

এবং আলমা গিদিয়োন উপত্যকায় প্রতিষ্ঠিত মন্ডলীতে গেলেন এবং ঈশ্বরের বাক্য ঘোষণা করতে শুরু করলেন, তাঁর পূর্বপুরুষদের দ্বারা কথিত প্রকাশিত বাক্যের সত্যতা অনুসারে, এবং ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার অনুসারে যা তাঁর মধ্যে ছিলো, যীশু খ্রীষ্টের সাক্ষ্য অনুসারে, ঈশ্বরের পুত্র, যিনি আসবেন তাঁর লোকদেরকে পাপ থেকে মুক্তি দিতে, এবং পবিত্র রীতি আনুসারে যাঁর দ্বারা তাঁকে আহ্বান করা হয়েছিলো। এবং এটা এইভাবে লেখা আছে। আমেন।