অধ্যায় ৪৪
মরনী লামানীয়দেরকে শান্তির চুক্তি করতে নির্দেশ দেন নয়তো ধ্বংস হবে—সেরহমনাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পুনরায় যুদ্ধ শুরু হয়—মরনীর সেনাবাহিনী লামানীয়দের পরাজিত করে। প্রায় ৭৪–৭৩ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো যে তারা থামলো এবং লামানীয়দের থেকে কিছুটা দূরে সরে আসলো। এবং মরনী সেরহমনাহকে বললেন: দেখো, সেরহমনাহ, আমরা এমন মানুষ হতে চাই না যারা মানুষের রক্তপাত করে। তোমরা জানো যে তোমরা আমাদের হাতে আছো, তবুও আমরা তোমাদেরকে হত্যা করতে চাই না।
২ দেখো, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি যে আমরা ক্ষমতার জন্য তোমাদের রক্তপাত করবো; আমরা কাউকে দাসত্বের জোয়ালে আনতে চাই না। কিন্তু এই কারণেই তোমরা আমাদের বিরুদ্ধে এসেছো; হ্যাঁ, এবং তোমরা আমাদের ধর্মের কারণে আমাদের উপর রাগান্বিত।
৩ কিন্তু এখন, তোমরা দেখছো যে প্রভু আমাদের সঙ্গে আছেন; এবং তোমরা দেখছো যে তিনি তোমাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন। এবং এখন আমি চাই যে তোমরা বুঝতে পারো যে, আমাদের ধর্ম ও খ্রীষ্টের প্রতি আমাদের বিশ্বাসের কারণেই আমাদের প্রতি এমনটা করা হয়েছে। এবং এখন তোমরা দেখছো যে তোমরা আমাদের এই বিশ্বাসকে ধ্বংস করতে পারবে না।
৪ এখন তোমরা দেখতে পাচ্ছো যে এটাই ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস; হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছো যে ঈশ্বর আমাদের সহায়তা করবেন, রক্ষা করবেন এবং সংরক্ষণ করবেন, যতক্ষণ আমরা তাঁর প্রতি বিশ্বস্ত থাকবো এবং আমাদের ধর্মের প্রতি বিশ্বাস থাকবে; এবং প্রভু কখনই এটা হতে দেবেন না যে আমরা ধ্বংস হয়ে যাবো, যদি না আমরা পাপে পতিত হই এবং আমাদের বিশ্বাসকে অস্বীকার করি।
৫ এবং এখন, সেরহমনাহ, আমি তোমাদেরকে সেই সর্বশক্তিমান ঈশ্বরের নামে আদেশ করছি, যিনি আমাদের বাহুগুলোকে শক্তিশালী করেছেন যে আমরা তোমাদের উপর ক্ষমতা অর্জন করেছি, আমাদের বিশ্বাসের দ্বারা, আমাদের ধর্মের দ্বারা এবং আমাদের আরাধনা করার অধিকারের দ্বারা এবং আমাদের মণ্ডলীর দ্বারা, এবং সেই অপরিবর্তনীয় সমর্থনের দ্বারা যার জন্য আমরা আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের কাছে ঋণী, সেই স্বাধীনতার দ্বারা যা আমাদেরকে আমাদের জমি এবং আমাদের দেশের সাথে আবদ্ধ করে; হ্যাঁ, এবং আরও ঈশ্বরের পবিত্র বাক্য সংরক্ষণের মাধ্যমে, যার কাছে আমরা আমাদের সমস্ত সুখের জন্য ঋণী; এবং যা আমাদের কাছে সবচেয়ে প্রিয়—
৬ হ্যাঁ, এবং এগুলোই সব নয়; আমি তোমাদের জীবনের জন্য তোমাদের সমস্ত আকাঙ্ক্ষার দ্বারা আদেশ করছি যে, তোমরা তোমাদের যুদ্ধের অস্ত্রগুলো আমাদের হাতে তুলে দাও, এবং আমরা তোমাদের রক্তপাত করবো না, কিন্তু আমরা তোমাদের জীবন রক্ষা করবো, যদি তোমরা তোমাদের পথে চলে যাও এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পুনরায় ফিরে না আসো।
৭ এবং এখন, যদি তোমরা এটা না করো, দেখো, তোমরা আমাদের হাতে রয়েছো, এবং আমি আমার লোকদের আদেশ করবো যেনো তারা তোমাদের আক্রমণ করে এবং তোমাদের দেহে মৃত্যুর ক্ষত দেবে, যাতে তোমরা বিলুপ্ত হয়ে যাও; এবং তারপর আমরা দেখবো যে এই লোকদের উপর কার ক্ষমতা থাকবে; হ্যাঁ, আমরা দেখবো কাকে দাসত্বে আনা হবে।
৮ এবং এখন এটা ঘটলো যে যখন সেরহমনাহ এই কথাগুলো শুনেছিলো তখন সে এগিয়ে এসে তার তরবারি এবং তার ছুরি এবং তার ধনুক মরনীর হাতে তুলে দিয়েছিলো এবং তাঁকে বলেছিলো: দেখুন, এই হলো আমাদের যুদ্ধের অস্ত্রগুলো; আমরা সেগুলো আপনার হাতে তুলে দেবো, কিন্তু আমরা নিজেদেরকে আপনার কাছে শপথ নিতে বাধ্য করবো না, যা আমরা জানি যে আমরা ভঙ্গ করবো এবং আমাদের সন্তানেরাও; কিন্তু আমাদের যুদ্ধের অস্ত্রগুলো নিয়ে নেন, এবং অনুমতি দেন যাতে আমরা প্রান্তরে চলে যেতে পারি; অন্যথায় আমরা আমাদের তরবারি ধরে রাখবো, এবং আমরা ধ্বংস হবো নতুবা জয়ী হবো।
৯ দেখুন, আমরা আপনাদের বিশ্বাসের নই; আমরা বিশ্বাস করি না যে ঈশ্বরই আমাদেরকে আপনাদের হাতে তুলে দিয়েছেন; কিন্তু আমরা বিশ্বাস করি যে আপনাদের ধূর্ততাই আপনাদেরকে আমাদের তরবারি থেকে রক্ষা করেছে। দেখুন, আপনাদের বুকপাটা ও আপনাদের ঢালগুলোই আপনাদেরকে রক্ষা করেছে।
১০ এবং এখন যখন সেরহমনাহ এই কথাগুলো বলা শেষ করে, তখন মরনী সেরহমনাহকে তরবারি এবং যুদ্ধের অস্ত্রগুলো ফিরিয়ে দিলেন, যেগুলো তিনি পেয়েছিলেন, এই বলে: দেখো, আমরা যুদ্ধ শেষ করবো।
১১ এখন আমি যা বলেছিলাম সেই কথাগুলো মনে করতে পারছি না, তাই জীবন্ত প্রভুর দিব্যি, আমাদের বিরুদ্ধে যুদ্ধে আবার ফিরে আসবে না এই শপথ নিয়ে প্রস্থান না করলে তোমরা চলে যেতে পারবে না। এখন যেহেতু তোমরা আমাদের হাতে, আমরা তোমাদের রক্ত মাটিতে ঝরাবো, নতুবা আমার প্রস্তাবিত শর্তে তোমরা নতি স্বীকার করবে।
১২ এবং এখন যখন মরনী এই কথাগুলো বললেন, সেরহমনাহ তার তরবারিটা ধরলো, এবং সে মরনীর উপর রাগান্বিত হয়েছিলো, এবং সে মরনীকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিলো; কিন্তু যখন সে তার তরবারি তুলেছিলো, দেখো, মরনীর সৈন্যদের মধ্যে একজন প্রকৃতপক্ষে তা আঘাত করে মাটিতে ছুঁড়ে মারলো, এবং সেটার হাতল থেকে ভেঙ্গে গেলো; আর সে সেরহমনাহকেও এমন আঘাত করলো যে সে তার মাথার চামড়া কেটে ফেললো এবং তা মাটিতে পড়ে গেলো। এবং সেরহমনাহ তাদের সামনে থেকে সরে তার সৈন্যদের মধ্যে গেলো।
১৩ এবং এটা ঘটলো যে সেই সৈন্য যে পাশে দাঁড়িয়েছিলো, যে সেরহমনাহর মাথার চামড়া কেটে ফেলেছিলো, সে চুল ধরে মাটি থেকে মাথার চামড়াটা তুলে নিলো এবং তা তার তরবারির ডগায় রেখেছিলো এবং তাদের দিকে প্রসারিত করে উচ্চস্বরে তাদেরকে বলেছিলো:
১৪ এই মাথার চামড়াটা যেমন মাটিতে পড়ে গেছে, যা তোমাদের প্রধানের মাথার চামড়া, তেমনি তোমরাও মাটিতে পড়ে যাবে যদি না তোমরা তোমাদের যুদ্ধের অস্ত্র সমর্পণ করো এবং শান্তির চুক্তি নিয়ে প্রস্থান করো।
১৫ এখন সেখানে অনেক লোক ছিলো, যখন তারা এই কথাগুলো শুনেছিলো এবং তরবারির উপর মাথার চামড়া দেখেছিলো, তারা ভয়ে তাড়িত হয়েছিলো; এবং অনেকে এগিয়ে এসে তাদের যুদ্ধের অস্ত্রগুলো মরনীর পায়ের কাছে নিক্ষেপ করেছিলো এবং শান্তির চুক্তিতে প্রবেশ করেছিলো। এবং যতো লোক চুক্তিতে প্রবেশ করেছিলো তারা প্রান্তরে চলে যেতে অনুমতি পেয়েছিলো।
১৬ এখন এটা ঘটলো যে সেরহমনাহ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলো, এবং সে তার অবশিষ্ট সৈন্যদের ক্রোধে উদ্বুদ্ধ করেছিলো, নেফীয়দের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে লড়াই করার জন্য।
১৭ এবং এখন মরনী লামানীয়দের জেদের কারণে রাগান্বিত হয়েছিলেন; তাই তিনি তাঁর লোকদের আদেশ দিলেন যে, তারা যেনো তাদের উপর আক্রমণ করে এবং তাদের হত্যা করে। এবং এটা ঘটলো যে তারা তাদের হত্যা করতে শুরু করে; হ্যাঁ, এবং লামানীয়রা তাদের তরবারি এবং তাদের শক্তির সাথে লড়াই করেছিলো।
১৮ কিন্তু দেখো, তাদের উন্মুক্ত চামড়া এবং তাদের খালি মাথা নেফীয়দের ধারালো তরবারির কাছে উন্মুক্ত হয়েছিলো; হ্যাঁ, দেখো, তা বিদ্ধ হয়েছিলো এবং আঘাতপ্রাপ্ত হয়েছিলো, হ্যাঁ, এবং নেফীয়দের তরবারির সামনে অত্যন্ত দ্রুত পতন হয়েছিলো; এবং মরনীর সৈন্য যেমন ভবিষ্যদ্বাণী করেছিলো, তেমনি তারা ধ্বংস হতে শুরু করেছিলো।
১৯ এখন সেরহমনাহ, যখন সে দেখলো যে তারা সকলেই ধ্বংস হতে চলেছে, তখন মরনীর কাছে প্রবলভাবে মিনতি করে প্রতিশ্রুতি দিয়েছিলো যে সে তাঁর লোকেদের সাথে চুক্তি করবে, যদি তারা তাদের অবশিষ্টাংশদের জীবন বাঁচিয়ে দেয়, তারা আর কখনও তাদের বিরুদ্ধে যুদ্ধে আসবে না।
২০ এবং এটা ঘটলো যে মরনী জনগণের মধ্যে আবার মৃত্যুর কার্যক্রমবন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। এবং তিনি লামানীয়দের কাছ থেকে যুদ্ধের অস্ত্র নিয়ে নিয়েছিলেন; এবং তারা তাঁর সাথে শান্তির চুক্তিতে প্রবেশ করার পরে তাদের প্রান্তরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিলো।
২১ এখন সংখ্যার বিশালতার কারণে তাদের মৃতের সংখ্যা গণনা করা হয়নি; হ্যাঁ, তাদের মৃতের সংখ্যা ছিলো অত্যন্ত বেশি, নেফীয় এবং লামানীয় উভয় ক্ষেত্রেই।
২২ এবং এটা ঘটলো যে তারা তাদের মৃতদের সিদোনের জলে ফেলে দিয়েছিলো, এবং তারা নদীতে ভেসে গেলো এবং সমুদ্রের গভীরে সমাহিত হয়েছিলো।
২৩ এবং নেফীয় বা মরনীর সৈন্যরা তাদের বাড়ি এবং তাদের ভূমিতে ফিরে এসেছিলো।
২৪ এবং এইভাবে নেফীর লোকেদের উপর বিচারকদের রাজত্বকালের আঠারোতম বছর শেষ হয়েছিলো। এবং এইভাবে আলমার নথি শেষ হয়েছিলো, যা নেফীর ফলকে লেখা ছিলো।