ইনোশের পুস্তক
অধ্যায় ১
ইনোশ প্রবলভাবে প্রার্থনা করেন এবং তাঁর পাপের ক্ষমা পায়—প্রভুর কণ্ঠস্বর তাঁর অন্তরে আসে, ভবিষ্যতের দিনে লামানীয়দের জন্য পরিত্রাণের প্রতিজ্ঞা করেন—নেফীয়রা লামানীয়দের ফিরিয়ে আনার চেষ্টা করে—ইনোশ তাঁর মুক্তিদাতার জন্য উল্লাস করেন। প্রায় ৪২০ খ্রীষ্টপূর্বাব্দে
১ দেখো, এটা ঘটলো যে, আমি, ইনোশ, জানতাম যে আমার পিতা একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন—কারণ তিনি আমাকে তাঁর ভাষা সম্বন্ধে, এবং সেই সাথে প্রভুর শিক্ষা ও উপদেশ সমন্ধেও শিখিয়েছিলেন—এবং এটার জন্য ধন্য হোক আমার ঈশ্বরের নাম—
২ এবং আমি তোমাদের সেই সংগ্রামের বিষয়ে বলবো যা আমার পাপের ক্ষমা পাওয়ার আগে ঈশ্বরের সামনে আমি করেছিলাম।
৩ দেখো, আমি বনে পশু শিকার করতে গিয়েছিলাম; এবং সেই বাক্যগুলো যা আমি আমার পিতার থেকে প্রায়ই শুনেছি অনন্ত জীবন, এবং ধার্মিকদের আনন্দ সম্বন্ধে, আমার হৃদয়ের গভীরে নিমজ্জিত হয়ে গিয়েছিলো।
৪ এবং আমার আত্মা ক্ষুধার্ত ছিলো; এবং আমি আমার সৃষ্টিকর্তার সামনে হাঁটুগেড়ে নতো হলাম, এবং আমি প্রবল প্রার্থনাতে তাঁর কাছে কেঁদেছিলাম এবং আমার আত্মার জন্য মিনতি করেছিলাম; এবং সমস্ত দিন আমি তাঁর কাছে কেঁদেছিলাম; হ্যাঁ, এবং যখন রাত নেমে আসলো আমি তখনও আমার কণ্ঠস্বর উচ্চে তুলেছিলাম যাতে এটা স্বর্গে পৌঁছায়।
৫ এবং সেখানে আমার কাছে একটা কণ্ঠস্বর এসেছিলো, বললেন: ইনোশ, তোমার পাপ ক্ষমা করা হয়েছে, এবং তুমি আশীর্বাদিতহবে।
৬ এবং আমি, ইনোশ, জানতাম যে ঈশ্বর মিথ্যা বলতে পারেন না; অতএব, আমার অপরাধ মুছে গেলো।
৭ এবং আমি বললাম: প্রভু, এটা কিভাবে হলো?
৮ এবং তিনি আমাকে বললেন: খ্রীষ্টের উপর তোমার বিশ্বাসের কারণে, যাকে তুমি আগে কখনো শোনোনি বা দেখোনি। এবং তিনি নিজেকে দেহে প্রকাশ করার আগে অনেক বছর পার হয়ে যাবে; অতএব, যাও, তোমার বিশ্বাস তোমাকে শুদ্ধ করেছে।
৯ এখন, এটা ঘটলো যে যখন আমি এই বাক্যগুলো শুনলাম আমি আমার নেফীয় ভাইদের, কল্যাণের জন্য আকাঙ্ক্ষা করতে শুরু করলাম; অতএব, তাদের জন্য আমি আমার সমস্ত হৃদয় ঈশ্বরের কাছে ঢেলে দিয়েছিলাম।
১০ এবং যখন আমি এইভাবে আত্মাতে সংগ্রাম করছিলাম, দেখো, প্রভুর কণ্ঠস্বর আবার আমার অন্তরে আসলো, বললেন: আমি তোমার ভাইদের আমার আজ্ঞা পালনে তাদের অধ্যবসায় অনুসারে প্রদান করবো। আমি তাদেরকে এই ভূমি দিয়েছি, এবং এটা হলো একটা পবিত্র ভূমি; এবং অন্যায়ের কারণ ছাড়া আমি এটাকে অভিশাপ দেবো না; অতএব, আমি যেমনটা বলেছি সেই অনুসারে আমি তোমার ভাইদের প্রদান করবো; এবং আমি তাদের অপরাধ দুঃখের সাথে তাদের মস্তকের উপরে নামিয়ে নিয়ে আসবো।
১১ এবং আমি, ইনোশ, এই বাক্যগুলো শোনার পরে, প্রভুর প্রতি আমার বিশ্বাস অটল হতে শুরু করলো; এবং আমার ভাই, লামানীয়দের জন্য আমি অনেক দীর্ঘ সংগ্রামের সাথে তাঁর কাছে প্রার্থনা করলাম।
১২ এবং এটা ঘটলো যে, আমি সমস্ত অধ্যবসায় দিয়ে প্রার্থনা ও কঠোর চেষ্টা করার পর, প্রভু আমাকে বললেন: আমি তোমার বিশ্বাসের কারণে, তোমার আকাঙ্ক্ষা অনুসারে তোমাকে দান করবো।
১৩ এবং এখন দেখো, এটা ছিলো সেই আকাঙ্ক্ষা যা আমি তাঁর কাছে করেছিলাম—যে যদি এমনটা হয় যে, আমার লোকেরা, সেই নেফীয়রা, পাপে পতিত হয়, এবং কোনো কারণে ধ্বংস হয়, এবং লামানীয়রা ধ্বংস না হয়, প্রভু ঈশ্বর যেনো আমার লোকদের, সেই নেফীয়দের একটা নথি সংরক্ষণ করেন; এমনকি এটা তাঁর পবিত্র বাহুর শক্তি দ্বারা, ভবিষ্যতে কোনো সময় এটা লামানীয়দের সামনে আনা হতে পারে, ফলে, হয়তো, তাদেরকে পরিত্রাণের কাছে নিয়ে আসা হবে—
১৪ কারণ বর্তমানে তাদেরকে সত্য বিশ্বাসে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রামগুলো বৃথা ছিলো। এবং তারা তাদের ক্রোধে প্রতিজ্ঞা করেছিলো যে, যদি এটা সম্ভব হতো, তারা আমাদের নথি, আমাদের, এবং সেই সাথে আমাদের পূর্বপুরুষদের সকল ঐতিহ্যগুলো ধ্বংস করে দিতো।
১৫ অতএব, আমি জানতাম যে প্রভু ঈশ্বর আমাদের নথিগুলো সংরক্ষণ করতে সমর্থ হয়েছিলেন, তাই আমি তাঁর কাছে অবিরতভাবে মিনতি করেছিলাম, কারণ তিনি আমাকে বলেছিলেন যে: যা কিছু তুমি বিশ্বাসের সাথে চাইবে, বিশ্বাস করে যে খ্রীষ্টের নামে তুমি পাবে, তুমি তা পাবে।
১৬ এবং আমার বিশ্বাস ছিলো, এবং আমি ঈশ্বরের কাছে মিনতি করেছিলাম যেনো তিনি নথিগুলো সংরক্ষণ করেন; এবং তিনি আমার সাথে চুক্তিবদ্ধ হলেন যে তিনি সেগুলো তাঁর নির্ধারিত সময়ে লামানীয়দের সামনে নিয়ে আসবেন।
১৭ এবং আমি, ইনোশ, জানতাম এটা সেই চুক্তি অনুসারে হবে যা তিনি করেছেন; অতএব আমার আত্মা শান্তি পেয়েছিলো।
১৮ এবং প্রভু আমাকে বলেছিলেন: তোমার পিতৃপুরুষগণও আমার কাছে এই জিনিস চেয়েছিলো; এবং এটা তাদের বিশ্বাস অনুসারে তাদের প্রতি করা হবে; কারণ তাদের বিশ্বাস তোমার মতোই ছিলো।
১৯ এবং এখন এটা ঘটলো যে, আমি, ইনোশ, নেফীর লোকদের মধ্যে গিয়েছিলাম, আসন্ন জিনিসগুলোর ভবিষ্যদ্বাণী করতে, এবং আমি যা শুনেছিলাম এবং দেখেছিলাম সেই বিষয়গুলোর সাক্ষ্য দিতে লাগলাম।
২০ এবং আমি সাক্ষ্য বহন করি যে, নেফীর লোকেরা অধ্যবসায়ের সাথে ঈশ্বরের প্রতি সত্য বিশ্বাসে লামানীয়দেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলো। কিন্তু আমাদের পরিশ্রম বৃথা হয়েছিলো; তাদের ঘৃণা স্থায়ী ছিলো, এবং তারা তাদের মন্দ চরিত্র দ্বারা পরিচালিত হয়েছিলো ফলে তারা বন্য, এবং হিংস্র, এবং রক্ত-পিপাসু গোষ্ঠীতে পরিণত হয়েছিলো, প্রতিমাপূজা এবং নোংরামিতে পূর্ণ হয়েছিলো; শিকারের পশু খেতো; তাঁবুতে বসবাস করতো, এবং ছোট চামড়ার কটিবস্ত্র দিয়ে তাদের কটিদেশ পেঁচিয়ে এবং তাদের কামানো মাথা নিয়ে প্রান্তরে বিচরণ করতো; এবং ধনুক, তরবারি, ও কুঠার চালনায় তাদের দক্ষতা ছিলো। এবং তাদের মধ্যে অনেকেই কাঁচা মাংস ছাড়া কিছু খেতো না; এবং তারা অবিরতভাবে আমাদের ধ্বংস করার চেষ্টা করছিলো।
২১ এবং এটা ঘটলো যে, নেফীর লোকেরা জমি চাষ করেছিলো, এবং সমস্ত ধরনের শস্য, এবং ফল ফলাতো, পশুরপাল, সমস্ত ধরনের প্রত্যেক জাতের গবাদি পশু, এবং ছাগল, এবং বুনো ছাগল, এবং অনেক ঘোড়াও পালন করেছিলো।
২২ এবং সেখানে আমাদের মধ্যে অনেক বেশি ভাববাদী ছিলো। এবং মানুষেরা ছিলো জেদী মানুষ, বোঝা কঠিন ছিলো।
২৩ এবং সেখানে অত্যধিক কঠোরতা ছিলো, যুদ্ধ, বিবাদ, এবং ধ্বংসের প্রচার ও ভবিষ্যদ্বাণী করা, এবং মৃত্যু, অনন্তকালের সময়কাল, এবং ঈশ্বরের বিচার ও ক্ষমতার বিষয়ে ক্রমাগত তাদের মনে করিয়ে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো ছাড়া সেখানে আর কিছুই ছিলো না—তাদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করতো তাদেরকে প্রভুর প্রতি ভয় রাখতে। আমি বলি সেখানে এই বিষয়গুলো ছাড়া আর কিছুই ছিলো না, এবং বাক্যের অত্যন্ত স্পষ্টতা, যা তাদেরকে দ্রুত ধ্বংসের দিকে যাওয়া থেকে আটকাবে। এবং এই প্রকার অনুসারে আমি তাদের সম্পর্কে লিখি।
২৪ এবং আমি আমার জীবনের সময়কালে নেফীয়দের এবং লামানীয়দের মধ্যে যুদ্ধ দেখেছি।
২৫ এবং এটা ঘটলো যে আমি বৃদ্ধ হতে শুরু করলাম, এবং আমার পিতা যিরূশালেম ত্যাগ করার সময় থেকে একশত ঊনআশি বছর অতিক্রম হয়ে গিয়েছিলো।
২৬ এবং আমি বুঝতে পারলাম যে আমি শীঘ্রই মারা যাবো, ঈশ্বরের ক্ষমতা দ্বারা আমি অনুপ্রাণিত হলাম যে আমাকে অবশ্যই এই মানুষদের কাছে প্রচার এবং ভবিষ্যদ্বাণী করতে হবে, এবং খ্রীষ্টের মধ্যে যে সত্য আছে সেই অনুসারে বাক্য ঘোষণা করতে হবে। এবং আমি আমার সারা জীবন সেই বাক্য ঘোষণা করেছি, এবং তাতে পার্থিব জিনিসগুলোর থেকে বেশি উল্লাস করেছি।
২৭ এবং আমি শীঘ্রই স্বর্গে আমার জায়গাতে যাবো, যা আমার মুক্তিদাতার সাথে রয়েছে; কারণ আমি জানি তাঁর মাধ্যমেই আমি স্বর্গে যেতে পারবো। এবং আমি উল্লাস করি সেই দিনের জন্য যখন আমার মরণশীলতা অমরণশীলতায় পরিণত হবে, এবং আমি তাঁর সামনে দাঁড়াবো; এবং আমি আনন্দের সাথে তাঁর মুখখানি দেখবো, এবং তিনি আমাকে বলবেন: আমার কাছে আসো, ধন্য তুমি, আমার পিতার প্রাসাদে তোমার জন্য একটা জায়গা প্রস্তুত করা হয়েছে। আমেন।