ধর্মশাস্ত্র
যাকোব ৭


অধ্যায় ৭

শেরেম খ্রীষ্টকে অস্বীকার করে, যাকোবের সাথে বিবাদ করে, একটা চিহ্নের দাবি করে, এবং ঈশ্বরের দ্বারা শাস্তি পায়—সমস্ত ভাববাদীগণ খ্রীষ্ট এবং তাঁর প্রায়শ্চিত্তের সম্বন্ধে বলেন—নেফীয়রা তাদের সময়ে ভবঘুরে হিসেবে বসবাস করতো, দুর্দশাতে জন্মগ্রহণ করেছিলো, এবং লামানীয়দের দ্বারা ঘৃণিত হয়েছিলো। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, কিছু বছর পার হওয়ার পরে, নেফীর লোকদের মধ্যে একজন ব্যক্তি আসলো, যার নাম ছিলো শেরেম।

এবং এটা ঘটলো যে, সে জনগণের মধ্যে প্রচার করতে শুরু করলো, এবং তাদের কাছে ঘোষণা করলো যে খ্রীষ্টের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সে অনেক বিষয়ে প্রচার করেছিলো, যেগুলো জনগণের কাছে মিথ্যা প্রশংসা ছিলো; এবং সে এটা করেছিলো যাতে সে খ্রীষ্টের উপদেশাবলী ধ্বংস করতে পারে।

এবং সে অধ্যবসায়ের সাথে কাজ করেছিলো যাতে সে জনগণের হৃদয়কে পথভ্রষ্ট করতে পারে, এতো পরিমাণে করেছিলো যে সে অনেক হৃদয়কে পথভ্রষ্ট করেছিলো; এবং সে জানতো যে আমি, যাকোব, খ্রীষ্টে আমার বিশ্বাস ছিলো যিনি আসবেন, সে অনেক সুযোগ খুঁজেছিলো যাতে সে আমার কাছে আসতে পারে।

এবং সে জ্ঞানী ছিলো, মানুষের ভাষা সম্পর্কে তার নিখুঁত জ্ঞান ছিলো; তাই, সে শয়তানের ক্ষমতা অনুসারে, অনেক মিথ্যা প্রশংসার কথা এবং অনেক বাকশক্তি ব্যবহার করতে পারতো।

এবং আমি এই বিষয়গুলো সম্পর্কে অনেকগুলো দৈববাণী এবং অনেক কিছু দেখেছি, তা সত্ত্বেও সে এই আশা করেছিলো যে আমার বিশ্বাস পরিবর্তন করাতে পারবে; কারণ আমি সত্যি স্বর্গদূতদের দেখেছি, এবং তাঁরা আমার পরিচর্যা করেছিলেন। এবং, আমি প্রভুর কণ্ঠস্বরও শুনেছি সময়ে সময়ে বাস্তবিক শব্দে আমার সাথে কথা বলতে; অতএব, আমাকে পরিবর্তন করতে পারবে না।

এবং এটা ঘটলো যে, সে আমার কাছে আসলো, এবং সে এইভাবে আমার কাছে কথা বললো: ভাই যাকোব, আমি অনেক সুযোগ খুঁজেছি যাতে আমি আপনার সাথে কথা বলতে পারি; কারণ আমি শুনেছি এবং জানিও যে আপনি যেগুলোকে সুসমাচার বা খ্রীষ্টের উপদেশাবলী বলেন, তা অনেক প্রচার করে বেড়াচ্ছেন।

এবং আপনি এই জনগণদের অনেককেই পথভ্রষ্ট করেছেন যার ফলে তারা ঈশ্বরের পথকে বিপথগামি করেছে, এবং তারা মোশির আইন পালন করছে না যা হলো সঠিক পথ; এবং মোশির আইন পরিবর্তন করে একজন স্বর্গীয় ব্যাক্তির আরাধনায় পরিণত করেছেন যা আপনি বলেন শত বছর পরে ভবিষ্যতে আসবে। এবং এখন দেখুন, আমি, শেরেম, আপনার কাছে ঘোষণা করছি যে এটা হলো ঈশ্বরনিন্দা; কারণ কোনো মানুষ এই ধরনের বিষয়গুলো জানে না; কারণ সে আসন্ন বিষয়গুলোর সম্বন্ধে বলতে পারে না। এবং এই ভাবে শেরেম আমার বিরুদ্ধে বিবাদ করে।

এবং দেখো, প্রভু ঈশ্বর তাঁর আত্মা আমার মধ্যে এই পরিমাণে ঢেলে দিয়েছেন যে, আমি তাকে তার সব কথায় নিরুত্তর করলাম।

এবং আমি তাকে বললাম: তুমি কি খ্রীষ্টকে অস্বীকার করো যিনি আসবেন? এবং সে বললো: যদি খ্রীষ্ট থেকে থাকে, আমি তাঁকে অস্বীকার করবো না; কিন্তু আমি জানি যে কোনো খ্রীষ্ট নেই, কখনো ছিলেন না, বা কখনও আসবেনও না।

১০ এবং আমি তাকে বললাম: তুমি কি ধর্মশাস্ত্রে বিশ্বাস করো? এবং সে বললো: হ্যাঁ।

১১ এবং আমি তাকে বললাম: তাহলে তুমি সেগুলো বোঝনি; কারণ সেগুলো সত্যিই খ্রীষ্টের সাক্ষ্য দেয়। দেখো, আমি তোমাকে বলছি যে, এই খ্রীষ্টের সম্বন্ধে বলা ছাড়া কোনো ভাববাদী লিখেননি, বা ভবিষ্যদ্বাণী করেননি।

১২ এবং এটাই সব নয়—এটা আমার কাছে প্রকাশ করা হয়েছে, কারণ আমি দেখেছি এবং শুনেছি; এবং আরও এটা আমার কাছে পবিত্র আত্মার প্রভাব দ্বারা প্রকাশ করা হয়েছে; অতএব, আমি জানি কোনো প্রায়শ্চিত্ত না হলে সমস্ত মানবজাতি হারিয়ে যাবে।

১৩ এবং এটা ঘটলো যে, সে আমাকে বললো: আমাকে এই পবিত্র আত্মার প্রভাব দ্বারা একটা চিহ্ন দেখান, যার মাধ্যমে আপনি এতো জানেন।

১৪ এবং আমি তাকে বললাম: আমি কে যে তোমাকে সেই জিনিসের চিহ্ন দেখাতে আমি ঈশ্বরকে পরীক্ষা করবো, যা তুমি জানো সত্য? তবুও তুমি এটা অস্বীকার করবে, কারণ তুমি শয়তানের চরিত্রের অধিকারী। তবুও, আমার ইচ্ছা পূর্ণ হবে না; কিন্তু ঈশ্বর যদি তোমাকে শাস্তি দেন, এটাই তোমার কাছে একটা চিহ্ন হবে যে তাঁর ক্ষমতা আছে, উভয় স্বর্গে এবং পৃথিবীতে; এবং এছাড়াও, একটা চিহ্ন যে খ্রীষ্ট আসবেন। এবং হে প্রভু, আমার নয়, আপনার ইচ্ছাই পূর্ণ হোক।

১৫ এবং এটা ঘটলো যে, যখন আমি, যাকোব, তাকে এই কথাগুলো বললাম, প্রভুর শক্তি তার উপরে এতো পরিমাণে আসলো যে, সে মাটিতে পড়ে গেলো। এবং এটা ঘটলো যে, অনেক দিন ধরে তাকে যত্ন করা হলো।

১৬ এবং এটা ঘটলো যে, সে জনগণকে বললো: আগামীকাল সবাই একসাথে একত্রিত হও, কারণ আমি মারা যাবো; অতএব, আমি মারা যাওয়ার আগে আমি জনগণের সাথে কথা বলতে চাই।

১৭ এবং এটা ঘটলো যে, আগামীকাল জনতার ভিড় একসাথে একত্রিত হয়েছিলো; এবং সে তাদের কাছে সুস্পষ্ট ভাবে বললো এবং সেইসব বিষয়গুলো অস্বীকার করলো যা সে তাদেরকে শিখিয়েছিলো, এবং খ্রীষ্ট এবং পবিত্র আত্মার প্রভাব, এবং স্বর্গদূতগণের পরিচর্যা স্বীকার করলো।

১৮ এবং সে তাদের কাছে সুস্পষ্ট ভাবে বললো, যে সে শয়তানের ক্ষমতার দ্বারা বিভ্রান্ত হয়েছিলো। এবং সে নরক, এবং অনন্তকাল, এবং অনন্তকালের শাস্তির বিষয়ে বললো।

১৯ এবং সে বললো: আমি ভীত যে আমি ক্ষমার অযোগ্য পাপ করেছি, কারণ আমি ঈশ্বরের কাছে মিথ্যা বলেছি; কারণ আমি খ্রীষ্টকে অস্বীকার করেছি, এবং বলেছি যে আমি ধর্মশাস্ত্র বিশ্বাস করি; এবং সত্যি এগুলো তাঁর বিষয়ে সাক্ষ্য দেয়। এবং যেহেতু আমি এইভাবে ঈশ্বরের কাছে মিথ্যা বলেছি আমি গভীরভাবে ভীত যে আমার অবস্থা ভয়াবহ হবে; কিন্তু আমি ঈশ্বরের কাছে স্বীকার করছি।

২০ এবং এটা ঘটলো যে, যখন সে এই কথাগুলো বলেছিলো সে আর কিছু বলতে পারলো না, এবং সে প্রাণ ত্যাগ করলো।

২১ এবং জনতার ভিড় যখন সাক্ষী হলো যে, সে এই কথাগুলো প্রাণত্যাগ করার মুহূর্তে বলেছিলো, তখন তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলো; ঈশ্বরের ক্ষমতা তাদের উপরে এই পরিমাণে নেমে আসলো যে, তারা পরাভূত হলো যার ফলে তারা মাটিতে পতিত হলো।

২২ এখন, এই বিষয়টা আমার কাছে অনেক আনন্দের ছিলো, যাকোব, কারণ আমি আমার পিতার কাছে অনুরোধ করেছিলাম যিনি স্বর্গে ছিলেন; কারণ তিনি আমার কান্না শুনেছিলেন এবং আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন।

২৩ এবং এটা ঘটলো যে, ঈশ্বরের শান্তি এবং ভালবাসা আবারও জনগণের মধ্যে পুনরুদ্ধার হলো; এবং তারা ধর্মশাস্ত্র অনুসন্ধান করতে লাগলো, এবং এই দুষ্ট মানুষের কথা আর শুনলো না।

২৪ এবং এটা ঘটলো যে, তারা অনেক পদ্ধতি পরিকল্পনা করেছিলো লামানীয়দের সত্যের জ্ঞানে সংশোধন এবং পুনরদ্ধার করার; কিন্তু এসবই নিরর্থক ছিলো, কারণ তারা যুদ্ধ এবং রক্তপাতে আনন্দিত ছিলো, তাদের ভাইদের, আমাদের বিরুদ্ধে চিরন্তন ঘৃণা ছিলো। এবং তারা তাদের অস্ত্রের শক্তির দ্বারা আমাদের ক্রমাগতভাবে ধ্বংস করার চেষ্টা করতে লাগলো।

২৫ অতএব, নেফীর লোকেরা তাদের অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠেছিলো, এবং তাদের সমস্ত শক্তি দিয়ে, ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছিলো যিনি হলেন তাদের পরিত্রাণের প্রস্তর; অতএব, তারা এখন পর্যন্ত তাদের শত্রুদের জয় করতে লাগলো।

২৬ এবং এটা ঘটলো যে, আমি, যাকোব, বৃদ্ধ হতে শুরু করলাম; এবং এই মানুষদের নথি নেফীর অন্য ফলকে রাখা আছে, অতএব, আমি এই নথি এইখানে সমাপ্ত করছি ঘোষণা করে যে, আমি আমার শ্রেষ্ঠ জ্ঞান অনুসারে লিখেছি, এই বলে যে সময় আমাদের সাথে পার হয়েছে, এবং আমাদের জীবনও পার হয়েছে যেনো এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিলো, আমরা ছিলাম একাকী এবং গম্ভীর মানুষ, যিরূশালেম থেকে বিতাড়িত ভবঘুরে, প্রান্তরে দুর্দশায় জন্মপ্রাপ্ত, এবং নিজেদের ভাইদের দ্বারা ঘৃণিত, যা ছিলো যুদ্ধ এবং বিবাদের কারণ; অতএব, আমরা আমাদের দিনগুলোতে শোক করেছিলাম।

২৭ এবং, আমি, যাকোব, বুঝলাম যে আমি শীঘ্রই মারা যাবো; অতএব, আমি আমার পুত্র ইনোশকে বললাম: এই ফলকগুলো নাও। এবং আমি তাকে সেই বিষয়গুলো বললাম যা আমার ভাই নেফী আমাকে আদেশ করেছিলেন, এবং সেই আজ্ঞাগুলো পালনের জন্য সে প্রতিজ্ঞা করলো। এবং আমি এই ফলকগুলোর উপরে আমার লেখা সমাপ্ত করছি, যে লেখা ছিলো কম; এবং পাঠকদের আমার বিদায় জানাচ্ছি, আশা করে যে আমার অনেক ভাইয়েরা আমার এই বাক্যগুলো পড়তে পারবে। বিদায়, ভাইয়েরা।