ধর্মশাস্ত্র
যাকোব ৩


অধ্যায় ৩

বিশুদ্ধ হৃদয় ঈশ্বরের আনন্দদায়ক বাক্য গ্রহণ করে—লামানীয়দের ধার্মিকতা নেফীয়দের থেকে বৃদ্ধি পায়—যাকোব ব্যভিচার, কামলালসা, ও সমস্ত পাপের বিরুদ্ধে সতর্ক করেন। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে

কিন্তু দেখো, আমি, যাকোব, তোমাদের সাথে কথা বলবো যারা হৃদয়ে বিশুদ্ধ। দৃঢ়়তার সাথে ঈশ্বরের প্রতি নির্ভর করো, এবং পরম বিশ্বাসের সাথে তাঁর কাছে প্রার্থনা করো, এবং তিনি তোমাদের কষ্টে তোমাদেরকে সান্ত্বনা দেবেন, এবং তিনি তোমাদের পক্ষসমর্থন করবেন, এবং তাদের প্রতি দণ্ড প্রদান করবেন যারা তোমাদের ধ্বংস কামনা করে।

হে তোমরা সকলে যারা হৃদয়ে বিশুদ্ধ, তোমাদের মাথা উপরে তোলো এবং ঈশ্বরের আনন্দদায়ক বাক্য গ্রহণ করো, এবং তাঁর ভালবাসায় আনন্দ করো; কারণ যদি তোমাদের মন দৃঢ়় থাকে, তোমরা হয়তো চিরকাল পাবে।

কিন্তু, হায়, হায়, তোমাদের প্রতি যারা হৃদয়ে বিশুদ্ধ নও, তারা এই সময়ে ঈশ্বরের সামনে অপবিত্র; কারণ তোমরা যদি অনুতাপ না করো এই ভূমি তোমাদের জন্য অভিশপ্ত; এবং লামানীয়রা, যারা তোমাদের মতো অপবিত্র না, তবুও তারা যন্ত্রণাদায়ক অভিশাপে অভিশপ্ত, তোমাদের আঘাত করবে এমনকি ধ্বংসের দিকে নিয়ে যাবে।

এবং সেই সময় দ্রুতগতিতে আসছে, যদি তোমরা অনুতাপ না করো তারা তোমাদের উত্তরাধিকারের ভূমি দখল করবে, এবং প্রভু ঈশ্বর তোমাদের মধ্যে থেকে ধার্মিকদের বের করে আনবেন।

দেখো, তোমাদের ভাই সেই লামানীয়দের, যাদেরকে তোমরা তাদের অপবিত্রতার জন্য ঘৃণা করো এবং সেই অভিশাপ যা তাদের ত্বকে সংগঠিত হয়েছে, তারা তোমাদের থেকেও বেশি ধার্মিক; কারণ তারা প্রভুর আজ্ঞা ভুলে যায়নি, যা আমাদের পিতৃপুরুষকে দেওয়া হয়েছিলো—যে তাদের শুধুমাত্র একজন স্ত্রী থাকবে, এবং তাদের কোনো উপপত্নী থাকবে না, এবং সেখানে তারা ব্যাভিচার করবে না।

এবং এখন, তারা এই আজ্ঞা পালন করার চেষ্টা করে; অতএব, এই আজ্ঞা পালন চেষ্টার কারণে, প্রভু ঈশ্বর তাদের ধ্বংস করবেন না, কিন্ত তাদের প্রতি দয়াশীল হবেন; এবং একদিন তারা আশীর্বাদিত জাতিতে পরিণত হবে।

দেখো, তাদের স্বামীরা তাদের স্ত্রীদের ভালবাসে, এবং তাদের স্ত্রীরা তাদের স্বামীদের ভালবাসে; এবং তাদের স্বামীরা ও তাদের স্ত্রীরা তাদের সন্তানদের ভালবাসে; এবং তোমাদের প্রতি তাদের অবিশ্বাস ও তাদের ঘৃণা হলো তাদের পিতৃপুরুষদের অন্যায়ের কারণে; তাই, তোমার মহান সৃষ্টিকর্তার দৃষ্টিতে, তোমরা তাদের থেকে কতটুকুই বা ভালো?

হে আমার ভাইয়েরা, আমি আশঙ্কা করি যে যেদিন তোমাদেরকে তাদের সাথে ঈশ্বরের সিংহাসনের সামনে নিয়ে আসা হবে, তাদের ত্বক তোমাদের থেকেও বেশি শুভ্র হবে যদি না তোমরা তোমাদের পাপের জন্য অনুতাপ করো।

অতএব, আমি তোমাদেরকে একটা আজ্ঞা দিচ্ছি, যা হোলো ঈশ্বরের বাক্য, যে তোমরা তাদের শ্যামলা বর্ণের জন্য তাদের বিরুদ্ধে নিন্দা করবে না; তোমরা তাদের অপবিত্রতার জন্যও তাদের বিরুদ্ধে নিন্দা করবে না; কিন্তু তোমরা তোমাদের নিজেদের অপবিত্রতা স্মরণে রাখবে, এবং স্মরণে রাখো যে তাদের পিতৃপুরুষদের কারণে তাদের এই অপবিত্রতা এসেছে।

১০ অতএব, তোমরা তোমাদের সন্তানদের কথা স্মরণ করো, যে কিভাবে তোমরা তাদের হৃদয় ভেঙ্গেছো সেই দৃষ্টান্তের কারণে যা তোমরা তাদের সামনে স্থাপন করেছো; এবং আরও স্মরণে রাখো যে তোমাদের অপবিত্রতার কারণে, তোমরা হয়তো তোমাদের সন্তানদের ধ্বংসের দিকে নিয়ে যাবে, এবং তাদের পাপের জন্য শেষ দিনে তোমরা দায়ী থাকবে।

১১ হে আমার ভাইয়েরা, আমার কথা মনোযোগ সহকারে শোনো; তোমাদের আত্মার শক্তিকে সঞ্জীবিত করো; নিজেদের কম্পিত করো যেনো মৃত্যুর নিদ্রা থেকে তোমরা জেগে উঠতে পারো; এবং নিজেদেরকে যেনো নরকের যন্ত্রণা থেকে মুক্ত করতে পারো যাতে তোমরা শয়তানের সেবক না হয়ে যাও, আগুন ও গন্ধক হ্রদে নিক্ষিপ্ত না হতে হয় যা হলোদ্বিতীয় মৃত্যু।

১২ এবং এখন আমি, যাকোব, নেফীর লোকদের প্রতি অনেক কিছু বলেছি, তাদের ব্যভিচার, কামলালসার এবং সকল ধরনের পাপের বিরুদ্ধে সাবধান করেছি, তাদেরকে এগুলোর ভয়াবহ পরিণাম সম্বন্ধে বলেছি।

১৩ এবং এই মানুষদের কার্যক্রমের একশো ভাগের এক ভাগ, যা এখন অসংখ্য হতে শুরু করেছে, এই ফলকগুলোর উপরে লেখা যাবে না; কিন্তু তাদের অনেক কার্যক্রম, এবং তাদের যুদ্ধ, এবং তাদের বিবাদ, এবং তাদের রাজাদের রাজত্বকাল সম্বন্ধে বৃহৎ ফলকে লেখা আছে।

১৪ এই ফলকগুলোকে যাকোবের ফলক বলা হয়, এবং এগুলো নেফীর হাতের দ্বারা প্রস্তুত করা হয়েছে। এবং আমি এই বাক্যগুলো বলা শেষ করলাম।