অধ্যায় ১মরনী এথরের লেখাগুলো সংক্ষিপ্তকরণ করেন—এথরের বংশবৃতান্ত তালিকাভুক্ত হয়—বাবিলের দুর্গে যেরদীয়দের ভাষা বিভ্রান্ত করা হয়নি—ঈশ্বর তাদেরকে একটা বাছাইকৃত ভূমিতে নিয়ে যাওয়ার ও তাদেরকে একটা মহান জাতিতে পরিণত করার প্রতিজ্ঞা করেন। অধ্যায় ২যেরদীয়রা প্রতিশ্রুত ভূমিতে যাত্রা করতে প্রস্তুতি নেয়—এটা একটা বাছাইকৃত ভূমি যেখানে অবশ্যই মানুষদের খ্রীষ্টের সেবা করতে হবে অথবা ধ্বংস হতে হবে—প্রভু যেরদের ভাইয়ের সাথে তিন ঘণ্টা যাবত কথা বলেন—যেরদীয়রা জাহাজ তৈরি করে—প্রভু যেরদের ভাইকে পরামর্শ দিতে জিজ্ঞাসা করেন যে কিভাবে জাহাজগুলো আলোকিত করা হবে। অধ্যায় ৩যেরদের ভাই প্রভুর আঙ্গুল দেখলেন যখন তিনি ষোলটা পাথর স্পর্শ করলেন—খ্রীষ্ট তাঁর আত্মিক শরীর যেরদের ভাইকে দেখান—যাদের সম্পূর্ণ জ্ঞান আছে তাদের পর্দার ভিতরে দিয়ে দেখা থেকে বিরত রাখতে পারা যাবে না—যেরদীয়দের নথি প্রকাশ করতে অনুবাদকদের দেওয়া হয়। অধ্যায় ৪যেরদের ভাইয়ের লেখাগুলো মুদ্রাঙ্কিত করতে মরনীকে আদেশ দেওয়া হয়—সেগুলো প্রকাশিত করা হবে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা যেরদের ভাইয়ের মতো বিশ্বাস করে—খ্রীষ্ট মানুষদেরকে তাঁর বাক্যে এবং তাঁর শিষ্যদের বিশ্বাস করতে আদেশ দেন—মানুষদের অনুতাপ করতে, সুসমাচারে বিশ্বাস করতে, এবং রক্ষা পেতে আদেশ দেওয়া হয়। অধ্যায় ৫তিনজন সাক্ষী এবং পুস্তকটা নিজেই মরমনের পুস্তকের সত্যতার সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। অধ্যায় ৬যেরদীয়দের জাহাজগুলো বাতাসের দ্বারা প্রতিশ্রুত ভূমির দিকে চালিত হয়—লোকেরা প্রভুর প্রশংসা করে তাঁর সদগুণের জন্য—ওরীহাকে তাদের উপর রাজা নিযুক্ত করা হয়—যেরদ এবং তাঁর ভাই মৃত্যুবরণ করেন। অধ্যায় ৭ওরীহা ধার্মিকতায় রাজত্ব করেন—দখল ও দ্বন্দ্বের মধ্যে, শুল ও কোহোরের প্রতিদ্বন্দ্বী রাজ্য স্থাপিত হয়—ভাববাদীরা মন্দতা এবং প্রতিমা পূজার জন্য লোকদের দোষী করেন, যারা পরে অনুতাপ করে। অধ্যায় ৮সেখানে রাজ্যের উপরে দ্বন্দ্ব এবং বিবাদ হয়—আকিশ রাজাকে হত্যা করার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ গুপ্ত সংঘ গঠন করে—গুপ্ত সংঘ শয়তানের থেকে আসে এবং জাতিগুলোর ধ্বংস ঘটায়—আধুনিক অযিহূদীদের গুপ্ত সংঘের বিরুদ্ধে সতর্ক করা হয় যা সমস্ত ভূমি, জাতি, এবং দেশের স্বাধীনতা ধ্বংস করবে। অধ্যায় ৯রাজ্য বংশানুক্রম, ষড়যন্ত্র এবং হত্যার দ্বারা একজন আরেকজনের কাছে যায়—ইমার ধার্মিকতার পুত্রকে দেখেন—অনুতাপ করার বিষয়ে অনেক ভাববাদী প্রচার করেন—একটা দুর্ভিক্ষ এবং বিষধর সাপ জনগণের মধ্যে সংক্রামক মহামারী সৃষ্টি করে। অধ্যায় ১০এক রাজা আরেক রাজাকে জয় করে—রাজাদের মধ্যে কিছু হলো ধার্মিক; অন্যরা হলো দুষ্ট—জনগণ প্রভুর দ্বারা আশীর্বাদিতো এবং সমৃদ্ধ হয় যখন ধার্মিকতা আধিপত্য লাভ করে। অধ্যায় ১১যুদ্ধ, বিরোধ, এবং মন্দতা যেরদীয়দের জীবনে কর্তৃত্ব করে—ভাববাদীরা যেরদীয়দের সম্পূর্ণ ধ্বংসের ভবিষৎবাণী করেন যদি না তারা অনুতাপ করে—জনগণ ভাববাদীদের বাক্য প্রত্যাখ্যান করে। অধ্যায় ১২ভাববাদী এথর ঈশ্বরে বিশ্বাস করতে জনগণকে উপদেশ দেন—মরনী আশ্চর্য ও বিস্ময়কর কাজ বর্ণনা করেন যা বিশ্বাসের দ্বারা হয়—বিশ্বাস যেরদের ভাইকে খ্রীষ্টকে দেখতে সক্ষম করেছিলো—প্রভু মানুষদেরকে দুর্বলতা দেন যাতে তারা নম্র হয়—যেরদের ভাই বিশ্বাসের দ্বারা সিরিন পর্বতকে স্থানান্তরিত করেছিলেন—বিশ্বাস, আশা, এবং ভালোবাসা পরিত্রাণের জন্য প্রয়োজন—মরনী যীশুকে মুখমুখি দেখেছিলেন। অধ্যায় ১৩এথর যোষেফের বংশধর দ্বারা আমেরিকাতে একটা নতুন যিরূশালেম নির্মাণের কথা বলেন—তিনি ভবিষৎবাণী করেন, বিতাড়িত হন, যেরদীয়দের ইতিহাস লেখেন, এবং যেরদীয়দের ধ্বংস হওয়ার ভবিষৎবাণী করেন—সমস্ত ভূমিতে যুদ্ধের ক্ষোভ বিরাজ করছে। অধ্যায় ১৪জনগণের অন্যায় ভূমিতে একটা অভিশাপ নিয়ে আসে—কোরিয়েনটামার, গিলিয়দ, এরপর লিব, এবং পরে শীজের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হয়—রক্ত এবং হত্যাকান্ডে ভূমি ঢেকে যায়। অধ্যায় ১৫যুদ্ধে লক্ষ লক্ষ যেরদীয়দের হত্যা করা হয়—শীজ এবং কোরিয়েনটামার মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে জনগণদের একত্রিত করে—প্রভুর আত্মা তাদের সাথে কাজ করা বন্ধ করে দেন—সম্পূর্ণ যেরদীয় জাতি ধ্বংস হয়ে যায়—শুধু কোরিয়েনটামার বেঁচে থাকে।