ধর্মশাস্ত্র
এথর ৩


অধ্যায় ৩

যেরদের ভাই প্রভুর আঙ্গুল দেখলেন যখন তিনি ষোলটা পাথর স্পর্শ করলেন—খ্রীষ্ট তাঁর আত্মিক শরীর যেরদের ভাইকে দেখান—যাদের সম্পূর্ণ জ্ঞান আছে তাদের পর্দার ভিতরে দিয়ে দেখা থেকে বিরত রাখতে পারা যাবে না—যেরদীয়দের নথি প্রকাশ করতে অনুবাদকদের দেওয়া হয়।

এবং এটা ঘটলো যে, যেরদের ভাই, (এখন সেই জলযানগুলোর সংখ্যা ছিলো আটটা যেগুলো তৈরি করা হয়েছিলো) পর্বতের দিকে এগিয়ে গেলেন, যেটা তারা এটার অত্যন্ত উচ্চতার কারণে শেলেম পর্বত বলে ডাকতো এবং একটা গলিত পাথর থেকে ছোট ছোট ষোলটা পাথর বের করলেন; এবং সেগুলো সাদা ও স্বচ্ছ ছিলো, এমনকি স্বচ্ছ কাঁচের ন্যায় ছিলো; এবং তিনি সেগুলো পর্বতের চূড়া থেকে তাঁর হাতে বহন করে আনলেন, এবং আবার প্রভুর কাছে মিনতি করে, বললেন:

হে প্রভু, আপনি বলেছেন যে, আমরা বন্যা দ্বারা অবশ্যই বেষ্টিত হবো। হে প্রভু, এখন দেখুন, এবং আপনার সামনে আপনার দাসের দুর্বলতার কারণে তার প্রতি রাগান্বিত হবেন না; কারণ আমরা জানি যে, আপনি পবিত্র এবং স্বর্গে বসবাস করেন, এবং আমরা আপনার সামনে অযোগ্য; পতিত হওয়ার কারণে আমাদের স্বভাব ক্রমাগত মন্দ হয়েছে; হে প্রভু, তবুও, আপনি আমাদের একটা আজ্ঞা দিয়েছেন যাতে আমরা আপনাকে ডাকি, যাতে আপনার থেকে আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী গ্রহণ করতে পারি।

হে প্রভু, দেখুন, আমাদের অন্যায়ের কারণে আপনি আমাদের শাস্তি দিয়েছেন, এবং আমাদের দূরে চালনা করেছেন, এবং এই অনেক বছর ধরে আমরা প্রান্তরে আছি; তবুও, আপনি আমাদের প্রতি করুনাময় হয়েছেন। হে প্রভু, আমার দিকে কৃপাদৃষ্টি দিয়ে দেখুন, এবং আপনার রাগ আপনার এই লোকদের উপর থেকে সরিয়ে নিন, এবং তাদের এই উত্তাল গভীর সমুদ্র অন্ধকারে পার হয়ে যেতে অনুমুতি দেবেন না; কিন্তু এই জিনিসগুলো দেখুন যা আমি গলিয়ে পাথরের থেকে বের করেছি।

হে প্রভু, এবং আমি জানি, আপনার সব ক্ষমতা আছে, এবং আপনার ইচ্ছামত মানুষের উপকারের জন্য আপনি যেকোনো কিছু করতে পারেন; অতএব হে প্রভু, আপনার আঙ্গুল দিয়ে এই পাথরগুলো স্পর্শ করুন, এবং এগুলো প্রস্তুত করুন যাতে এগুলো দূরে অন্ধকারে আলোকিত হতে পারে; এবং এগুলো সেই জলযানগুলোতে আমাদেরকে আলো দেবে যা আমরা প্রস্তুত করেছি, যাতে আমরা সমুদ্র পার হওয়ার সময় আলো পেতে পারি।

হে প্রভু, দেখুন, আপনি এটা করতে পারেন। আমরা জানি যে, আপনি আমাদের সম্মুখে মহান ক্ষমতা দেখাতে সক্ষম, যা মানুষের উপলব্ধির কাছে ক্ষুদ্র বলে মনে হয়।

এবং দেখো, দেখো, এটা ঘটলো যে যখন যেরদের ভাই এই কথাগুলো বললেন, প্রভু তাঁর হাত সামনে প্রসারিত করলেন এবং পাথরগুলো একের পর এক তাঁর আঙ্গুল দিয়ে স্পর্শ করলেন। এবং যেরদের ভাইয়ের চোখ থেকে পর্দা সরিয়ে নেওয়া হয়েছিলো, এবং তিনি ঈশ্বরের আঙ্গুল দেখতে পেয়েছিলেন; এবং এটা একজন মানুষের আঙ্গুলের মতো ছিলো, মাংস এবং রক্তের মতো; এবং যেরদের ভাই প্রভুর সামনে নিচে পড়ে গেলেন, কারণ তিনি ভয়ে পরাভূত হয়েছিলেন।

এবং প্রভু দেখলেন যে যেরদের ভাই ভূমিতে পতিত হয়েছেন; এবং প্রভু তাঁকে বললেন: ওঠো, কেনো তুমি পতিত হয়েছো?

এবং তিনি প্রভুকে বললেন: আমি প্রভুর আঙ্গুল দেখেছি, এবং আমি ভয় পেয়েছি যে তিনি আমাকে শাস্তি দেবেন; কারণ আমি জানি না যে প্রভুর মাংস এবং রক্ত আছে।

এবং প্রভু তাঁকে বললেন: তুমি তোমার বিশ্বাসের কারণে দেখেছো যে আমি আমাকে মাংস এবং রক্তে গ্রহণ করেছি; এবং কখনো কোনো মানুষ আমার সামনে এই রকম অত্যন্ত বিশ্বাস নিয়ে আসেনি যেমন তোমার আছে; তা না হলে তুমি আমার আঙ্গুল দেখতে পেতে না। তুমি কি এর চেয়ে বেশি কিছু দেখেছো?

১০ এবং তিনি উত্তর দিলেন: না; প্রভু, আপনাকে আমার কাছে আবির্ভূত করুন।

১১ এবং প্রভু তাঁকে বললেন: আমি যে বাক্যগুলো বলবো তুমি কি তা বিশ্বাস করো?

১২ এবং তিনি উত্তর দিলেন: হ্যাঁ, প্রভু, আমি জানি যে আপনি সত্যি বলেন, কারণ আপনি সত্যের ঈশ্বর, এবং মিথ্যা বলতে পারেন না।

১৩ এবং তিনি যখন এই কথাগুলো বললেন, দেখো, প্রভু নিজেকে তাঁর কাছে আবির্ভূত করলেন, এবং বললেন: যেহেতু তুমি এই বিষয়গুলো জানো তোমাকে পতন থেকে মুক্ত করা হলো; অতএবতোমাকে আমার উপস্থিতিতে ফিরিয়ে আনা হয়েছে; তাই আমি তোমার কাছে নিজেকে আবির্ভূত করেছি।

১৪ দেখো, আমিই সে যাকে আমার লোকদের মুক্ত করার জন্য জগতের গঠনকাল থেকে প্রস্তুত করা হয়েছিলো। দেখো, আমিই যীশু খ্রীষ্ট। আমিই পিতা ও পুত্র। এবং আমাতেই সমস্ত মানবজাতি জীবন পাবে, এবং সেটা অনন্তভাবে, বিশেষভাবে তারা যারা আমার নামে বিশ্বাস করবে; এবং তারা আমার পুত্র ও কন্যা হবে।

১৫ এবং আমি কখনো মানুষের কাছে নিজেকে আবির্ভূত করিনি যাদের আমি সৃষ্টি করেছি, কারণ মানুষ কখনোই তোমার মতো আমাকে বিশ্বাস করেনি। তুমি কি দেখেছো যে, তুমি আমার প্রতিমূর্তিতে সৃষ্টি? হ্যাঁ, সত্যই সমস্ত মানুষ শুরুতে আমার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিলো।

১৬ দেখো, এই দেহ হলো আমার আত্মার দেহ, যা তুমি এখন দেখছো; এবং মানুষকে আমার আত্মার দেহের মতো করে সৃষ্টি করেছি; এবং আমি আমার লোকদের কাছে দেহে আবির্ভূত হবো যেমনটা আমি তোমার কাছে আত্মা হয়ে আবির্ভূত হই।

১৭ এবং এখন, কারণ আমি, মরনী, বলেছি যা লেখা আছে আমি এই বিষয়গুলোর সম্পূর্ণ একটা লিখিত বিবরণ তৈরি করতে পারিনি, অতএব, এটা বলা আমার জন্য যথেষ্ট যে যীশু এই মানুষটার কাছে আত্মাতে নিজেকে আবির্ভূত করেছিলেন, এমনকি একই পদ্ধতিতে এবং সেই একই দেহে যেমনটা তিনি নেফীয়দের কাছে নিজেকে আবির্ভূত করেছিলেন।

১৮ এবং তিনি তাঁকে পরিচর্যা করলেন যেমনটা তিনি নেফীয়দের পরিচর্যা করেছিলেন; এবং এই সমস্ত কিছু করেছেন, যাতে এই মানুষটা জানতে পারে যে তিনিই ছিলেন ঈশ্বর, অনেক মহান কাজের কারণে যা প্রভু তাঁকে দেখিয়েছিলেন।

১৯ এবং এই মানুষের জ্ঞানের কারণে তাকে পর্দার ভিতরে দেখা থেকে বিরত রাখতে পারা যায়নি; এবং তিনি যীশুর আঙ্গুল দেখেছিলেন, যা তিনি যখন দেখলেন তিনি ভয়ে পড়ে গেলেন; কারণ তিনি জানতেন যে এটা ছিলো প্রভুর আঙ্গুল; এবং তিনি বিশ্বাস নিয়ে আর ভাবলেন না, কারণ তিনি জানতেন, সন্দেহ করার মতো কিছুই নেই।

২০ অতএব, ঈশ্বর সম্বন্ধে এই নিখুঁত জ্ঞান থাকার কারণে, তাঁকে পর্দার ভিতরে দেখা থেকে বিরত রাখা যায়নি; কারণ তিনি যীশুকে দেখেছেন; এবং তিনি তাঁকে পরিচর্যা করেছেন।

২১ এবং এটা ঘটলো যে, প্রভু যেরদের ভাইকে বললেন: দেখো, তুমি এই জিনিসগুলো যা তুমি দেখেছো এবং শুনেছো জগতের কাছে প্রকাশ হতে দেবে না, যতক্ষণ না সেই সময় আসে যে আমি আমার নামকে দেহে গৌরবান্বিত করবো; অতএব, তুমি যা দেখেছো ও শুনেছো তা সঞ্চয় করে রাখো, এবং কোন মানুষকে দেখিয়ো না।

২২ এবং দেখো, যখন তুমি আমার কাছে আসবে, তুমি সেগুলো লিখবে এবং সেগুলো মুদ্রাঙ্কিত করবে, যাতে কেউ সেগুলো অনুবাদ করতে না পারে; কারণ তুমি সেগুলো এমন একটা ভাষায় লিখবে যাতে সেগুলো পড়তে না পারা যায়।

২৩ এবং দেখো, আমি তোমাকে এই পাথর দুটো দেবো, এবং তুমি এগুলোও সেই জিনিসগুলোর সাথে মুদ্রাঙ্কিত করে রাখবে যা তুমি লিখবে।

২৪ কারণ দেখো, সেই ভাষা যেটা তুমি লিখবে আমি তা বিভ্রান্ত করেছি; অতএব আমি আমার নির্ধারিত সময়ে বাধ্য করবো যাতে এই পাথরগুলো মানুষদের চোখগুলো স্পষ্ট করে যা তুমি লিখবে।

২৫ এবং যখন প্রভু এই বাক্যগুলো বললেন, তিনি যেরদের ভাইকে পৃথিবীর সমস্ত অধিবাসীদের দেখালেন যারা ছিলো এবং যারা থাকবে; এবং তিনি তাদের তাঁর দৃষ্টি থেকে বিরত রাখলেন না, এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত।

২৬ কারণ তিনি তাঁকে সময়ের আগেই বলেছেন যে, যদি তিনি তাঁকে বিশ্বাস করেন তবে তিনি তাঁকে সমস্ত জিনিস দেখাবেন—এটা তাঁকে দেখানো হবে; অতএব ঈশ্বর তাঁর থেকে কিছু বিরত রাখতে পারেননি, কারণ তিনি জানতেন যে ঈশ্বরই তাঁকে সমস্ত জিনিস দেখাতে পারেন।

২৭ এবং প্রভু তাঁকে বললেন: এগুলো লেখো এবং মুদ্রাঙ্কিত করো; এবং এগুলো আমি আমার নির্ধারিত সময়ে মনুষ্য সন্তানদের দেখাবো।

২৮ এবং এটা ঘটলো যে, প্রভু তাঁকে আদেশ দিলেন যে তাঁকে সেই পাথর দুটো মুদ্রাঙ্কিত করে রাখতে হবে যা তিনি পেয়েছিলেন, এবং সেগুলো তাদের না দেখাতে, যতক্ষণ না প্রভু সেগুলো মনুষ্য সন্তানদের দেখান।