ধর্মশাস্ত্র
এথর ৪


অধ্যায় ৪

যেরদের ভাইয়ের লেখাগুলো মুদ্রাঙ্কিত করতে মরনীকে আদেশ দেওয়া হয়—সেগুলো প্রকাশিত করা হবে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা যেরদের ভাইয়ের মতো বিশ্বাস করে—খ্রীষ্ট মানুষদেরকে তাঁর বাক্যে এবং তাঁর শিষ্যদের বিশ্বাস করতে আদেশ দেন—মানুষদের অনুতাপ করতে, সুসমাচারে বিশ্বাস করতে, এবং রক্ষা পেতে আদেশ দেওয়া হয়।

এবং প্রভু যেরদের ভাইকে প্রভুর উপস্থিতি থেকে বের হয়ে পর্বতের নিচের দিকে যেতে, এবং তিনি যা দেখেছিলেন সেই বিষয়গুলো লিখতে আদেশ দিলেন; এবং তাঁকে ক্রুশে তোলার পূর্বে সেগুলো মনুষ্য সন্তানদের কাছে প্রকাশ করতে নিষেধ করা হয়েছিলো; এবং এই কারণে রাজা মশিয়াহ সেগুলোকে নিজের কাছে রেখেছিলেন, যাতে সেগুলো জগতের কাছে না প্রকাশিত হয় যতক্ষণ না পর্যন্ত খ্রীষ্ট তাঁর লোকদের কাছে নিজেকে আবির্ভূত করেন।

এবং সত্যই খ্রীষ্ট নিজেকে তাঁর লোকদের কাছে আবির্ভূত করার পরে তিনি আদেশ দিলেন যে সেগুলো প্রকাশ করা হবে।

এবং এখন, এর পরে, তারা সবাই অবিশ্বাসে হ্রাস পায়; এবং সেখানে লামানীয়রা ছাড়া আর কেউ নেই, এবং তারা খ্রীষ্টের সুসমাচার প্রত্যাখ্যান করে; অতএব আমি আদেশপ্রাপ্ত হই যাতে আমি আবার সেগুলো মাটিতে লুকিয়ে রাখি।

দেখো, আমি এই ফলকগুলোর উপরে যথাযথভাবে সেই বিষয়গুলোই লিখেছি যা যেরদের ভাই দেখেছিলেন; এবং যেরদের ভাইয়ের কাছে যা কিছু প্রকাশিত করা হয়েছিলো তার চেয়ে মহান জিনিস আর কখনও প্রকাশিত হয়নি।

অতএব প্রভু আমাকে সেগুলো লিখতে আদেশ দিলেন; এবং আমি সেগুলো লিখেছি। এবং তিনি আমাকে আদেশ দিলেন যে আমাকে সেগুলো মুদ্রাঙ্কিত করতে হবে; এবং তিনি আমাকে আরও আদেশ করলেন যে আমাকে এগুলোর অনুবাদ মুদ্রাঙ্কিত করতে হবে; অতএব প্রভুর আজ্ঞা অনুসারে আমি অনুবাদকগুলো মুদ্রাঙ্কিত করলাম।

কারণ প্রভু আমাকে বললেন: সেগুলো অযিহূদীদের কাছে যাবে না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের অন্যায়ের জন্য অনুতাপ করে, এবং প্রভুর সামনে শুচি হয়।

প্রভু বললেন, এবং যেদিন তারা আমার উপর বিশ্বাসের চর্চা করবে, যেমনটা যেরদের ভাই করেছিলো, যাতে তারা আমার মাধ্যমে পবিত্র হতে পারে, তারপর আমি তাদের কাছে সেই জিনিসগুলো প্রকাশ করবো যা যেরদের ভাই দেখেছিলো, এমনকি তাদের কাছে আমার সমস্ত দৈববানী প্রকাশ করবো, এগুলো বললেন যীশু খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, আকাশমণ্ডল ও পৃথিবীর, এবং সেই সমস্ত কিছুর পিতা যা এগুলোর মধ্যে রয়েছে।

এবং সে যে প্রভুর বাক্যের বিরুদ্ধে বিবাদ করে, সে অভিশপ্ত হোক; এবং সে যে এই জিনিসগুলো অস্বীকার করে, সে অভিশপ্ত হোক; যীশু খ্রীষ্ট বললেন, কারণ আমি তাদের কাছে মহান কোনো কিছুই দেখাবো না; কারণ আমিই হলাম সেই যে কথা বলেছি।

এবং আমার আদেশে স্বর্গ খুলে যায় ও বন্ধ হয়; এবং আমার বাক্যে পৃথিবী কেঁপে উঠবে; এবং আমার আদেশে এটার অধিবাসীরা এমনকি আগুন দ্বারা ধ্বংস হয়ে যাবে।

১০ এবং যে আমার বাক্যে বিশ্বাস করে না সে আমার শিষ্যদের বিশ্বাস করে না; এবং তোমাদের অবশ্যই বিবেচনা করতে হবে যে আমিই এই কথা বলেছি কি না; কারণ তোমরা জানবে যে আমিই সেই শেষ দিনে কথা বলছি।

১১ কিন্ত সে যে আমি যা বলেছি সেই বিষয়গুলো বিশ্বাস করে, আমি আমার আত্মার আবির্ভাব দিয়ে তাকে দেখা দেবো, এবং সে জানবে এবং সাক্ষ্য বহন করবে। কারণ আমার আত্মার জন্য সে জানবে যে সেই বিষয়গুলো সত্য; কারণ এটা মানুষদেরকে ভালো কাজ করতে রাজি করে।

১২ এবং যাকিছু মানুষকে ভালো কাজ করতে রাজি করায় তা আমার থেকে আসে; কারণ ভালো জিনিস আমি ছাড়া অন্য কোনো কিছু থেকে আসে না। আমি হলাম সেই একই যে কিনা মানুষদেরকে সমস্ত যা কিছু ভালো সেই দিকে পরিচালনা করি; যে কিনা আমার বাক্যে বিশ্বাস করবে না সে আমাকে বিশ্বাস করবে না—যে আমি আছি; এবং যে আমাকে বিশ্বাস করবে না সে আমার পিতাকে বিশ্বাস করবে না যিনি আমাকে পাঠিয়েছেন। কারণ দেখো, আমি হলাম জগতের পিতা, আলো, জীবন এবং সত্য।

১৩ হে তোমরা অযিহূদীরা আমার কাছে আসো, এবং আমি তোমারদেরকে অনেক মহান জিনিস দেখাবো, সেই জ্ঞান যা অবিশ্বাসের কারণে লুকায়িত আছে।

১৪ হে ইস্রায়েলের বংশ, আমার কাছে আসো, এবং এটা তোমাদের কাছে প্রকাশ করা হবে কতই না মহান জিনিস পিতা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, জগতের সেই গঠনকাল থেকে; এবং এটা তোমাদের কাছে আসেনি অবিশ্বাসের জন্য।

১৫ দেখো, তোমরা যখন সেই অবিশ্বাসের পর্দা ছিঁড়ে ফেলবে যা তোমাদের মন্দতার ভয়াবহ অবস্থাতে, এবং তোমাদের হৃদয়ের কঠোরতাতে, এবং মনের অন্ধত্বে থাকতে বাধ্য করে, তারপর মহান ও বিস্ময়কর বিষয়গুলো হবে যা পৃথিবীর গঠনকাল হতে তোমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে—হ্যাঁ, যখন তোমরা আমার নামে ভগ্ন হৃদয় ও একটা অনুতপ্ত আত্মা নিয়ে পিতাকে ডাকবে, হে ইস্রায়েলের বংশ, তখন তোমরা জানবে যে পিতা সেই চুক্তিগুলো স্মরণ করেছেন যা তিনি তোমাদের পূর্বপুরুষদের সাথে করেছিলেন।

১৬ এবং তারপর আমার দৈববানী যা আমি আমার দাস যোহনেরদ্বারা লিখিয়েছিলাম তা সমস্ত মানুষের চোখে প্রকাশ করা হবে। মনে রেখো, যখন তোমরা এই বিষয়সগুলো দেখবে, তোমরা জানবে যে সেই সময় সন্নিকট যে সেগুলো কাজের দ্বারা প্রকাশ করা হবে।

১৭ অতএব, তোমরা যখন এই নথি পাবে, তোমরা জানতে পারবে যে পিতার কাজ সমস্ত ভূমণ্ডলে শুরু হয়েছে।

১৮ অতএব, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা সবাই অনুতাপ করো, এবং আমার কাছে আসো, এবং আমার নামে বাপ্তিস্ম নাও; কারণ যে বিশ্বাস করে এবং বাপ্তিস্ম নেয় সে রক্ষা পাবে; কিন্তু যে বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হবে; এবং চিহ্নগুলো তাদের অনুসরণ করবে যারা আমাকে বিশ্বাস করে।

১৯ এবং ধন্য সে যাকে শেষ দিনে আমার নামে বিশ্বস্ত থাকতে পাওয়া যাবে, কারণ তাকে উপরে তোলা হবে স্বর্গে বাস করতে যা তার জন্য জগতের গঠনকাল হতে প্রস্তুত করা হয়েছিলো। এবং দেখো এই হলাম আমি যে এটা বলেছি। আমেন।