অধ্যায় ১০
এক রাজা আরেক রাজাকে জয় করে—রাজাদের মধ্যে কিছু হলো ধার্মিক; অন্যরা হলো দুষ্ট—জনগণ প্রভুর দ্বারা আশীর্বাদিতো এবং সমৃদ্ধ হয় যখন ধার্মিকতা আধিপত্য লাভ করে।
১ এবং এটা ঘটলো যে, শেজ, যিনি ছিলেন হেৎ এর একজন বংশধর—যেহেতু হেৎ এবং তার সমস্ত পরিবার শেজ বাদে দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিলো—তাই, শেজ ভগ্ন জনগণদেরকে আবার গড়তে শুরু করলেন।
২ এবং এটা ঘটলো যে, শেজ তাঁর পূর্বপুরুষদের ধ্বংস হওয়া স্মরণে রেখেছিলেন, এবং তিনি একটা ধার্মিক রাজ্য নির্মাণ করলেন; কারণ তিনি স্মরণে রেখেছিলেন যে, প্রভু যেরদ ও তাঁর ভাইকে গভীর সমুদ্র দিয়ে পরিচালনা করতে কি করেছিলেন; এবং তিনি প্রভুর পথে চলেছিলেন; এবং তিনি পুত্র এবং কন্যাদের জন্ম দিয়েছিলেন।
৩ এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র, যার নাম ছিলো শেজ, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো; অথচ, শেজ তার অত্যধিক ধনসম্পদের কারণে একজন ডাকাতের হাত দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলো, যা তার পিতার কাছে আবার শান্তি নিয়ে এসেছিলো।
৪ এবং এটা ঘটলো যে, তার পিতা ভূমণ্ডলে অনেক নগর নির্মাণ করেছিলেন, এবং জনগণ আবার সমস্ত ভূমণ্ডলে ছড়িয়ে পড়তে শুরু করেছিলো। এবং শেজ অত্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচেছিলেন; এবং তিনি রিপলেকিসকে জন্ম দিয়েছিলেন। এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন, এবং রিপলেকিস তাঁর পরিবর্তে রাজত্ব করেছিলো।
৫ এবং এটা ঘটলো যে, প্রভুর দৃষ্টিতে যা সঠিক রিপলেকিস তা করলো না, কারণ তার অনেক স্ত্রী এবং উপপত্নী ছিলো, এবং মানুষদের উপর সেইসব জিনিস চাপিয়ে দিয়েছিলো যা বহন করা কঠিন ছিলো; হ্যাঁ, সে তাদের উপর কঠিন খাজনা চাপিয়ে দিয়েছিলো; এবং সেই খাজনা দিয়ে সে অনেক প্রশস্ত ভবন নির্মাণ করেছিলো।
৬ এবং সে নিজের জন্য অত্যন্ত সুন্দর একটা সিংহাসন নির্মাণ করলো; এবং সে অনেকগুলো কারাগার নির্মাণ করেছিলো, এবং যারা খাজনা দিতে অস্বীকার করতো সে তাদের কারাগারে নিক্ষেপ করতো; এবং যারা খাজনা দিতে সক্ষম ছিলো না সে তাদেরকেও কারাগারে নিক্ষেপ করতো; এবং সে বাধ্য করতো যে, তারা অবিরত তাদের রক্ষনাবেক্ষনের কাজ করবে; এবং যে কাজ করতে অস্বীকার করতো সে তাদের হত্যা করতো।
৭ অতএব সে তার সমস্ত সূক্ষ্ম কাজ অর্জন করে নিয়েছিলো, হ্যাঁ, এমনকি সে তার সূক্ষ্ম সোনা কারাগারের মধ্যে পরিশোধন করাতে বাধ্য করেছিলো; এবং সে সমস্ত রকমের সূক্ষ্ম কারিগরি দক্ষতার কাজ কারাগারের মধ্যে সম্পন্ন করতে বাধ্য করেছিলো। এবং এটা ঘটলো যে, সে জনগণকে তার ব্যভিচার এবং জঘন্য কাজ দ্বারা কষ্ট দিতো।
৮ এবং যখন সে বিয়াল্লিশ বছরের সময়কাল ধরে রাজত্ব করেছিলো, জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করতে জেগে উঠেছিলো; এবং সেখানে আবার ভূমিতে যুদ্ধ শুরু হয়েছিলো, এতটাই যে, রিপলেকিসকে হত্যা করা হয়েছিলো, এবং তার বংশধরদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিলো।
৯ এবং অনেক বছর সময়কালের পরে এটা ঘটলো, মোরিয়ানটন, (সে রিপলেকিসের একজন বংশধর হওয়াতে) বিতাড়িতদের একটা সৈন্যদল একসাথে জড়ো করলো, এবং এগিয়ে গেলো এবং সেই জনগণের সাথে যুদ্ধ করেছিলো; এবং সে অনেক নগরের উপরে ক্ষমতা লাভ করেছিলো; এবং সেই যুদ্ধ অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিলো, এবং অনেক বছর ধরে স্থায়ী ছিলো; এবং সে সমস্ত ভূমির উপরে ক্ষমতা লাভ করেছিলো, এবং নিজেকে সমস্ত ভূমির উপরে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলো।
১০ এবং সে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করার পরে জনগণের বোঝা কমিয়ে দিয়েছিলো, যেটার দ্বারা সে জনগণের চোখে অনুগ্রহ লাভ করেছিলো, এবং তারা তাকে তাদের রাজা হতে অভিষেক করেছিলো।
১১ এবং সে জনগণের প্রতি ন্যায়বিচার করতো, কিন্তু তার অনেক ব্যভিচারের কারণে সে নিজের প্রতি ন্যায়বিচার করতো না; অতএব তাকে প্রভুর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন করা হয়েছিলো।
১২ এবং এটা ঘটলো যে, মোরিয়ানটন অনেক নগর নির্মাণ করেছিলো, এবং তার রাজত্বে লোকেরা অত্যন্তভাবে ধনী হয়ে উঠেছিলো, ভবনে, এবং সোনা ও রূপাতে, এবং শস্য উৎপাদনে, গবাদিপশুতে এবং পশুপালে, এবং এই ধরনের জিনিসগুলো যা তাদের কাছে পুনুরুদ্ধার করা হয়েছিলো।
১৩ এবং মোরিয়ানটন অত্যন্ত দীর্ঘ বয়স পর্যন্ত বেঁচে ছিলো, এবং এরপরে সে কিমকে জন্ম দিয়েছিলো; এবং কিম তার পিতার পরিবর্তে রাজত্ব করলো; এবং সে আট বছর রাজত্ব করলো, এবং তার পিতা মৃত্যুবরণ করলো। এবং এটা ঘটলো যে, কিম ধার্মিকতায় রাজত্ব করলো না, অতএব সে প্রভুর অনুগ্রহে ছিলো না।
১৪ এবং তার ভাই তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, যেটার দ্বারা সে তাকে বন্দীদশাতে নিয়ে আসলো; এবং সে তার সারা জীবন বন্দীদশাতে থাকলো; এবং সে বন্দীদশাতে পুত্র ও কন্যাদের জন্ম দিয়েছিলো, এবং তার বৃদ্ধ বয়সে সে লেবিকে জন্ম দিয়েছিলো; এবং সে মৃত্যুবরণ করলো।
১৫ এবং এটা ঘটলো যে, তাঁর পিতার মৃত্যুর পর বিয়াল্লিশ বছরের সময়কাল ধরে বন্দীদশাতে তিনি সেবার কাজ করেছিলেন। এবং তিনি সেই ভূমির রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যেটার দ্বারা তিনি নিজের জন্য রাজ্য লাভ করেছিলেন।
১৬ এবং নিজের জন্য রাজ্য লাভের পর তিনি সেটাই করলেন যেটা প্রভুর দৃষ্টিতে সঠিক ছিলো; এবং জনগণ সেই ভূমিতে সমৃদ্ধি লাভ করলো; এবং তিনি তাঁর বৃদ্ধ বয়সে অনেক বছর বেঁচে ছিলেন, এবং পুত্র ও কন্যাদের জন্ম দিয়েছিলেন; এবং তিনি কোরোমকেও জন্ম দিয়েছিলেন, যাকে তিনি তাঁর পরিবর্তে অভিষিক্ত করেছিলেন।
১৭ এবং এটা ঘটলো যে, কোরোম তাঁর সারাজীবন সেটাই করলেন যা প্রভুর দৃষ্টিতে ভালো ছিলো; এবং তিনি অনেক পুত্র ও কন্যাদের জন্ম দিয়েছিলেন; এবং তিনি অনেক বছর বেঁচে থাকার পর এমনকি পৃথিবীর বাকি সবকিছুর মতই মৃত্যুবরণ করলেন; এবং কিস তাঁর পরিবর্তে রাজত্ব করলেন।
১৮ এবং এটা ঘটলো যে, কিসও মৃত্যুবরণ করলেন, এবং লিব তাঁর পরিবর্তে রাজত্ব করলেন।
১৯ এবং এটা ঘটলো যে, লিবও সেটাই করলেন যা প্রভুর দৃষ্টিতে সঠিক ছিলো। এবং লিবের সময়কালে সেই বিষাক্ত সাপগুলো ধ্বংস হয়ে গিয়েছিলো। অতএব তারা দক্ষিণদিকে ভূমিতে গিয়েছিলো সেই ভূমির লোকদের জন্য খাদ্য শিকার করতে, কারণ সেই ভূমি বনের পশু দ্বারা আচ্ছাদিত ছিলো। এবং লিব নিজেও একজন দক্ষ শিকারি হয়ে উঠেছিলেন।
২০ এবং তারা ভূমির সরু অংশের কাছে একটা মহা নগর নির্মাণ করেছিলো, সেই জায়গার কাছে যেখানে সমুদ্র ভূমিকে বিভক্ত করে।
২১ এবং তারা বন্য পশু শিকার করতে একটা প্রান্তরের জন্য দক্ষিণ দিকের ভূমিটাকে সংরক্ষণ করেছিলো। এবং উত্তরদিকে সমস্ত ভূমির উপরিভাগ অধিবাসীদের দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়েছিলো।
২২ এবং তারা অত্যন্ত পরিশ্রমী ছিলো, এবং তারা কেনা বেচা করতো এবং একজন আরেকজনের সাথে ব্যবসা করতো, যাতে তারা ধনসম্পদ লাভ করতে পারে।
২৩ এবং তারা সব রকমের আকরিক নিয়ে কাজ করেছিলো, এবং তারা সোনা, এবং রূপা, এবং পিতল এবং সমস্ত রকমের ধাতু তৈরি করেছিলো; এবং তারা এগুলো ভূমি থেকে খনন করে বের করেছিলো; অতএব তারা সোনার, এবং রূপার, এবং লোহার, এবং তামার আকরিক পেতে মাটির বিশাল স্তূপ খনন করেছিলো। এবং তারা সমস্ত রকমের সুক্ষ্ম কাজ করেছিলো।
২৪ এবং তাদের রেশম, এবং সুক্ষ্মভাবে পাকানো লিনেন বস্ত্র ছিলো; এবং তারা সমস্ত রকমের কাপড়ের কাজ করেছিলো, যাতে তারা নিজেরা তাদের নগ্নতা ঢাকতে কাপড় পরিধান করতে পারে।
২৫ এবং জমি খননের জন্য তারা সমস্ত রকমের সরঞ্জাম তৈরি করেছিলো, হালচাষ এবং বপন উভয়ই করতে, কাটতে এবং নিড়ানি দিতে, এবং সেইসাথে মাড়াই করতে।
২৬ এবং তারা সেই সমস্ত রকমের সরঞ্জাম তৈরি করেছিলো যা দিয়ে তারা তাদের পশুদের কাজ করাতো।
২৭ এবং তারা যুদ্ধের সমস্ত রকমের অস্ত্র তৈরি করেছিলো। এবং তারা সমস্ত রকমের কাজ অত্যন্ত কৌতূহলী কারিগরি দক্ষতার সাথে করেছিলো।
২৮ এবং একটা জাতি কখনোই তাদের মতো এতোটা আশীর্বাদীতো হতে এবং প্রভুর হাত দ্বারা এতোটা সমৃদ্ধি লাভ করতে পারে না। এবং তারা একটা ভূমিতে ছিলো যা সমস্ত ভূমির উপরে বাছাইকৃত ছিলো, কারণ প্রভু এটা বলেছিলেন।
২৯ এবং এটা ঘটলো যে, লিব অনেক বছর বেঁচে ছিলেন, এবং পুত্র ও কন্যাদের জন্ম দিয়েছিলেন; এবং তিনি হিয়রথোমকে জন্ম দিয়েছিলেন।
৩০ এবং এটা ঘটলো যে, হিয়রথোম তাঁর পিতার পরিবর্তে রাজত্ব করলেন। এবং যখন হিয়রথোম চব্বিশ বছর রাজত্ব করেছিলেন, দেখো, রাজ্য তাঁর থেকে নিয়ে নেওয়া হয়েছিলো। এবং তিনি বন্দীদশাতে অনেক বছর সেবা করেছিলেন, হ্যাঁ, এমনকি তাঁর সমস্ত বাকি দিনগুলোতেও।
৩১ এবং তিনি হেৎকে জন্ম দিয়েছিলেন, এবং হেৎ তাঁর সারা জীবন বন্দীদশাতেই কাটিয়েছিলেন। এবং হেৎ এরনকে জন্ম দিয়েছিলেন, এবং এরন তাঁর সারা জীবন বন্দীদশাতে বসবাস করেছিলেন; এবং তিনি অম্নীগাডাকে জন্ম দিয়েছিলেন, এবং অম্নীগাডাও তাঁর সারাজীবন বন্দীদশাতেই কাটিয়েছিলেন; এবং তিনি কোরিয়েনটামকে জন্ম দিয়েছিলেন, এবং কোরিয়েনটাম তাঁর সারাজীবন বন্দীদশাতেই কাটিয়েছিলেন; এবং তিনি কোমকে জন্ম দিয়েছিলেন।
৩২ এবং এটা ঘটলো যে, কোম অর্ধেক রাজ্যের জনগণকে নিজের দিকে প্ররোচিত করে নিয়েছিলেন। এবং তিনি সেই অর্ধেক রাজ্যের উপরে বিয়াল্লিশ বছর রাজত্ব করেছিলেন; এবং তিনি রাজা অমগিডের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন, এবং তারা বহু বছরের সময়কাল ধরে যুদ্ধ করেছিলেন, যে সময়কালে কোম অমগিডের উপর ক্ষমতা লাভ করেছিলেন, এবং বাকি অবশিষ্ট রাজ্যের উপর ক্ষমতা লাভ করেছিলেন।
৩৩ এবং কোমের সময়কালে সেখানে সেই ভূমিতে ডাকাতি শুরু হয়েছিলো; এবং তারা সেই পুরনো পরিকল্পনা অবলম্বন করা শুরু করেছিলো, এবং প্রাচীনদের মতো করে শপথ পালন করা শুরু করেছিলো, এবং আবার রাজ্য ধ্বংস করতে চেষ্টা করলো।
৩৪ এখন কোম তাদের বিরুদ্ধে অনেক লড়াই করেছিলেন; তবুও, তিনি তাদের বিরুদ্ধে জয়ী হতে পারেননি।