ধর্মশাস্ত্র
এথর ১২


অধ্যায় ১২

ভাববাদী এথর ঈশ্বরে বিশ্বাস করতে জনগণকে উপদেশ দেন—মরনী আশ্চর্য ও বিস্ময়কর কাজ বর্ণনা করেন যা বিশ্বাসের দ্বারা হয়—বিশ্বাস যেরদের ভাইকে খ্রীষ্টকে দেখতে সক্ষম করেছিলো—প্রভু মানুষদেরকে দুর্বলতা দেন যাতে তারা নম্র হয়—যেরদের ভাই বিশ্বাসের দ্বারা সিরিন পর্বতকে স্থানান্তরিত করেছিলেন—বিশ্বাস, আশা, এবং ভালোবাসা পরিত্রাণের জন্য প্রয়োজন—মরনী যীশুকে মুখমুখি দেখেছিলেন।

এবং এটা ঘটলো যে, কোরিয়েনটামারের সময়েই এথরের সময়গুলো ছিলো; এবং কোরিয়েনটামার সমস্ত ভূমির উপরে রাজা ছিলো।

এবং এথর প্রভুর একজন ভাববাদী ছিলেন; অতএব এথর কোরিয়েনটামারের সময়ে এসেছিলেন, এবং জনগণের কাছে ভবিষ্যদ্বাণী করা শুরু করেছিলেন, তাই প্রভুর আত্মার কারণে যা তাঁর সাথে ছিলেো তাঁকে আটকাতে পারা যায়নি।

তাই তিনি সকাল থেকে এমনকি সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত প্রচার করতেন, জনগণকে ঈশ্বরে বিশ্বাস করে অনুতাপ করতে উপদেশ দিতেন যে পাছে তারা ধ্বংস হবে, তাদের কাছে বলতেন যে বিশ্বাসের দ্বারা সবকিছু পরিপূর্ণ হয়—

অতএব, যারা ঈশ্বরে বিশ্বাস করবে, একটা ভালো জগতের, হ্যাঁ, এমনকি ঈশ্বরের ডানদিকে একটা স্থানও আশা করতে পারবে, যে আশা বিশ্বাস থেকে আসে, মানুষদের আত্মায় একটা নোঙ্গর তৈরি করে, যা তাদেরকে নিশ্চিত ও অবিচল করবে, সবসময় প্রচুর ভালো কাজে পূর্ণ রাখবে, এবং ঈশ্বকে গৌরবান্বিত করার জন্য পরিচালনা করবে।

এবং এটা ঘটলো যে, এথর জনগণের কাছে মহান ও বিস্ময়কর বিষয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা তারা বিশ্বাস করেনি, কারণ তারা সেগুলো দেখেনি।

এবং এখন, আমি, মরনী, এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা বলবো; আমি জগতের কাছে প্রকাশ করবো যে, বিশ্বাস হলো সেই জিনিস যা আশা করা যায় এবং দেখা যায় না; অতএব তর্ক করো না, কারণ তোমরা দেখোনি, কারণ তোমাদের বিশ্বাসের পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমরা সাক্ষ্য পাবে না।

সেইজন্য তিনি মৃতগণের মধ্যে থেকে জেগে ওঠার পর এটা বিশ্বাসের দ্বারা হয়েছিলো যে, খ্রীষ্ট আমাদের পূর্বপুরুষদের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন; এবং তাঁর প্রতি তাদের বিশ্বাস না হওয়া পর্যন্ত তিনি নিজেকে তাদের কাছে প্রকাশ করেনি; তাই, এটা অবশ্যই প্রয়োজন যে কিছু মানুষের তাঁর প্রতি বিশ্বাস থাকা, নতুবা তিনি নিজেকে জগতের কাছে প্রকাশ করবেন না।

কিন্তু মানুষদের বিশ্বাসের কারণে তিনি নিজেকে জগতের কাছে প্রকাশ করেছিলেন, এবং পিতার নাম গৌরবান্বিত করেছিলেন, এবং একটা পথ প্রস্তুত করেছিলেন যাতে অন্যেরাও সেই স্বর্গীয় উপহারের অংশীদার হতে পারে, যেনো তারা সেই জিনিসগুলোর আশা করতে পারে যা তারা দেখেনি।

অতএব, তোমাদেরও যেনো আশা থাকে, এবং উপহারের অংশীদার হতে পারো, যদি শুধু তোমরা বিশ্বাস করো।

১০ দেখো এটা বিশ্বাসের দ্বারা হয়েছিলো যে, প্রাচীনদের ঈশ্বরের পবিত্র রীতি অনুসারে আহ্বান করা হয়েছিলো।

১১ সেইজন্য, বিশ্বাসের দ্বারাই মোশির আইন দেয়া হয়েছিলো। কিন্তু ঈশ্বর তাঁর পুত্রকে উপহার হিসেবে দিয়ে আরও চমৎকার একটা পথ প্রস্তুত করেছিলেন; এবং এটা হলো বিশ্বাস যেটার দ্বারা এটা পরিপূর্ণ হয়েছিলো।

১২ সেইজন্য যদি মনুষ্য সন্তানদের মধ্যে কোন বিশ্বাস না থাকে ঈশ্বর তাদের মধ্যে কোনো আশ্চর্যকাজ করতে পারেন না; তাই, তাদের বিশ্বাস না হওয়া পর্যন্ত তিনি নিজেকে প্রকাশ করবেন না।

১৩ দেখো, এটা ছিলো আলমা এবং আমূলেকের বিশ্বাস যেটা ভূমিতে কারাগারের পতন করতে বাধ্য করেছিলো।

১৪ দেখো, এটা নেফী এবং লেহীর বিশ্বাস ছিলো যা লামানীয়দের পরিবর্তন করেছিলো, তাই তারা আগুন এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছিলো।

১৫ দেখো, এটা অম্মোন এবং তাঁর ভাইদের বিশ্বাস ছিলো যা লামানীয়দের মধ্যে আশ্চর্যকাজ ঘটিয়েছিলো।

১৬ হ্যাঁ, এবং এমনকি যারা আশ্চর্যকাজ ঘটিয়েছিলো তারা বিশ্বাসের দ্বারা ঘটিয়েছিলো, এমনকি তারাও যারা খ্রীষ্টের আগে এবং পরেও বেঁচে ছিলো।

১৭ এবং এটা বিশ্বাসের দ্বারা হয়েছিলো যে, তিন জন শিষ্য প্রতিশ্রুতি লাভ করেছিলেন যে তাঁদের মৃত্যুর স্বাদ পেতে হবে না; এবং তাঁদের বিশ্বাস না হওয়া পর্যন্ত সেই প্রতিশ্রুতি লাভ করেননি।

১৮ এবং তাঁদের বিশ্বাস না হওয়া পর্যন্ত কোনো সময়ে কোনো আশ্চর্যকাজ ঘটেনি; সেইজন্য তাঁরা প্রথমে ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করেছিলেন।

১৯ এবং সেখানে অনেকে ছিলো যাদের বিশ্বাস অত্যন্তভাবে দৃঢ় ছিলো, এমনকি খ্রীষ্ট আসার আগেও, যাদের বিশ্বাস ছিল তারা এমন কিছু জানত যা সাধারনত প্রায় মানুষের জানা ছিলো না, কিন্তু সত্যই তারা তাদের চোখ দিয়ে সেই জিনিসগুলো দেখেছিলো যা তারা তাদের বিশ্বাসের চোখ দিয়ে দেখেছিলো, এবং তারা আনন্দিত হয়েছিলো।

২০ এবং দেখো, আমরা এই নথিতে দেখেছি যে তাদের মধ্যে একজন ছিলেন যেরদের ভাই; কারণ ঈশ্বরে তাঁর বিশ্বাস অতি দৃঢ় ছিলো যে, যখন ঈশ্বর তাঁর আঙ্গুল এগিয়ে রাখলেন তিনি সেটা যেরদের ভাইয়ের দৃষ্টি থেকে লুকাতে পারেননি, তাঁর বাক্যের কারণে যা তিনি তাঁর কাছে বলেছিলেন, যে বাক্য তিনি বিশ্বাসের দ্বারা লাভ করেছিলেন।

২১ এবং যেরদের ভাই প্রভুর আঙ্গুল দেখার পর, এবং সেই প্রতিশ্রুতির কারণে যা যেরদের ভাই বিশ্বাস দ্বারা লাভ করেছিলেন, প্রভু তাঁর দৃষ্টি থেকে কোনো কিছুই আটকাতে পারেননি; অতএব তিনি তাঁকে সমস্ত কিছু দেখিয়েছিলেন, কারণ তাঁকে আর পর্দার বাইরে রাখতে পারা যেতো না।

২২ এবং এটা ছিলো বিশ্বাসের দ্বারা যে, আমার পূর্বপুরুষেরা প্রতিশ্রুতি লাভ করেছিলেন যে, এই বিষয়গুলো তাদের ভাইদের কাছে অযিহূদীদের মাধ্যমে নিয়ে আসা হবে; অতএব আমাকে প্রভু আদেশ করলেন, হ্যাঁ, যিনি হলেন যীশু খ্রীষ্ট।

২৩ এবং আমি তাঁকে বললাম: প্রভু, অযিহূদীরা এই জিনিসগুলোতে আমাদের লেখার দুর্বলতার কারণে বিদ্রুপ করবে; কারণ আপনি আমাদের বিশ্বাস দ্বারা কথা বলতে পরাক্রমশালী করেছেন, কিন্তু আপনি আমাদের লিখতে পরাক্রমশালী করেননি; কারণ আপনি এই সকল মানুষদের পরাক্রমশালী করেছেন যাতে তাঁরা পবিত্র আত্মার কারণে অনেক কথা বলতে পারেন যা আপনি তাঁদের দিয়েছেন;

২৪ এবং আপনি আমাদের তৈরি করেছেন যাতে আমরা আমাদের হাতের বিশ্রীতার কারণে সামান্য কিছু লিখতে পারি। দেখুন, আপনি আমাদের যেরদের ভাইয়ের মতো লিখতে পরাক্রমশালী করেননি, এইজন্য আপনি তাঁকে পরাক্রমশালী করেছেন যে, যেই জিনিসগুলো তিনি লিখেছেন তা আপনার কাজের মতোই পরাক্রমশালী ছিলো, মানুষরা সেগুলো পড়তে বাধ্য হতো।

২৫ আপনি আমাদের কথাগুলো শক্তিশালী এবং মহান করেছেন, এমনকি যে আমরা সেগুলো লিখতে পারি না; তাই, যখন আমরা লিখি আমরা আমাদের দুর্বলতা দেখি, এবং আমাদের কথাগুলো লিখতে বাধাপ্রাপ্ত হই; এবং আমি ভয় পাচ্ছি যে, পাছে অযিহূদীরা আমাদের কথাতে বিদ্রূপ করবে।

২৬ এবং আমি যখন এগুলো বললাম, প্রভু আমার সাথে কথা বলেন, বললেন: বোকারা ঈশ্বরের বিষয়গুলিকে বিদ্রূপ করে, কিন্তু তারা অবশেষে এর জন্য অনুতপ্ত করবে ও শোক করবে; এবং নম্রদের জন্য আমার অনুগ্রহ যথেষ্ট, যে তারা তোমাদের দুর্বলতার সুযোগ নেবে না;

২৭ এবং যদি মানুষেরা আমার কাছে আসে, আমি তাদেরকে তাদের দুর্বলতা দেখাবো। আমি মানুষদের দুর্বলতা দেই যাতে তারা নম্র হতে পারে; এবং আমার অনুগ্রহ সেই সমস্ত মানুষদের জন্য যথেষ্ট যারা আমার সামনে নিজেদের নম্র করে; কারণ যদি তারা নিজেদেরকে আমার সামনে নম্র করে, এবং আমার প্রতি বিশ্বাস রাখে, তবে আমি দুর্বল জিনিসগুলো তাদের কাছে শক্তিশালী করবো।

২৮ দেখো, আমি অযিহূদীদের কাছে তাদের দুর্বলতা দেখাবো, এবং তাদের কাছে সেই বিশ্বাস, আশা, এবং ভালোবাসা দেখাবো এবং আমার কাছে নিয়ে আসবো—সেই সমস্ত ধার্মিকতার ফোয়ারায়।

২৯ এবং আমি, মরনী, এই বাক্যগুলো শুনে সান্ত্বনা পেয়েছিলাম, এবং বলেছিলাম: হে প্রভু, আপনার ধার্মিকতার কাজ করা হবে, কারণ আমি জানি যে, আপনি মনুষ্য সন্তানদের কাছে তাদের বিশ্বাস অনুসারে কাজ করেন;

৩০ তাই যেরদের ভাই সিরিন পর্বতকে বলেছিলেন, সরে যাও—এবং ওটা সরে গিয়েছিলো। এবং যদি তাঁর বিশ্বাস না থাকতো, এটা সরে যেতো না; অতএব আপনি মানুষদের বিশ্বাসে কাজ করেন।

৩১ কারণ আপনি এইভাবে নিজেকে আপনার শিষ্যদের কাছে প্রকাশ করেছেন; কারণ তাঁরা বিশ্বাস করেছিলো, এবং আপনার নামে কথা বলেছিলেন, আপনি মহান ক্ষমতায় নিজেকে তাদের কাছে প্রকাশ করেছিলেন।

৩২ এবং আমিআরও স্মরণ করি যে আপনি বলেছেন মানুষের জন্য আপনি একটা গৃহ প্রস্তুত করেছেন, হ্যাঁ, সত্যই আপনার পিতার প্রাসাদের মধ্যে, যেটাতে মানুষ আরও উত্তম আশা করতে পারে; অতএব মানুষের আশা করা উচিত, নতুবা সে সেই জায়গার উত্তরাধিকার পাবে না যা আপনি প্রস্তুত করেছেন।

৩৩ এবং আবার, আমি স্মরণ করি যে, আপনি বলেছেন যে আপনি জগতকে ভালবাসেন, এমনকি জগতের জন্য নিজের জীবন উৎসর্গ করা পর্যন্ত, যাতে আপনি পুনরায় এটা গ্রহণ করতে পারেন মনুষ্য সন্তানদের জন্য জায়গা প্রস্তুত করতে।

৩৪ এবং এখন আমি জানি যে, এই ভালবাসা যা মনুষ্য সন্তানদের জন্য আপনার আছে তা হলো প্রকৃত ভালবাসা; তাই, মানুষেরা প্রকৃত ভালবাসা ছাড়া সেই জায়গার উত্তরাধিকারি হতে পারবে না যেটা আপনি আপনার পিতার প্রাসাদে প্রস্তুত করেছেন।

৩৫ অতএব, আমি এই বিষয়গুলোর দ্বারা জানি যা আপনি বলেছেন যে, যদি আমাদের দুর্বলতার কারণে অযিহূদীদের প্রকৃত ভালবাসা না থাকে, তবে আপনি তাদেরকে পরীক্ষা করবেন, এবং তাদের প্রতিভা কেড়ে নেবেন, হ্যাঁ, সত্যিই যা তারা পেয়েছিলো, এবং তাদেরকে দেবেন যাদের আরও প্রচুর পরিমাণে থাকবে।

৩৬ এবং এটা ঘটলো যে, আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম যাতে তিনি অযিহূদীদের প্রতি অনুগ্রহ করেন, যার ফলে তারা প্রকৃত ভালোবাসা পেতে পারে।

৩৭ এবং এটা ঘটলো যে প্রভু আমাকে বললেন: যদি তাদের প্রকৃত ভালবাসা না থাকে তবে এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, তুমি বিশ্বস্ত ছিলে; অতএব, তোমার বস্ত্র পাপ হতে পরিষ্কার করা হবে। এবং যেহেতু তুমি তোমার দুর্বলতা দেখেছো তোমাকে শক্তিশালী করা হবে, এমনকি সেই স্থানে বসবাস করতে যা আমি আমার পিতার প্রাসাদে প্রস্তুত করেছি।

৩৮ এবং এখন আমি, মরনী, অযিহূদীদেরকে, হ্যাঁ, এবং আমার ভাইদেরকেও যাদের আমি ভালবাসি খ্রীষ্টের বিচার-আসনের সামনে সাক্ষাতের আগে পর্যন্ত বিদায় জানাচ্ছি, যেখানে সমস্ত মানুষ জানবে যে আমার বস্ত্র তোমাদের পাপের দাগ লাগেনি।

৩৯ এবং এরপরে তোমরা জানবে যে আমি যীশুকে দেখেছিলাম, এবং তিনি আমার সাথে মুখোমুখি কথা বলেছিলেন, এবং তিনি আমাকে সরল নম্রতায় এই বিষয়গুলোর সম্বন্ধে বলেছিলেন, এমনকি যেমন একজন মানুষ আরেকজনকে আমার নিজের ভাষায় যেভাবে বলে;

৪০ এবং আমার লেখার দুর্বলতার কারণে আমি সামান্যই লিখেছি।

৪১ এবং এখন, আমি তোমাদের এই যীশুকে অন্বেষণ করতে উপদেশ দেবো যার সম্পর্কে ভাববাদীরা ও প্রেরিতেরা লিখেছেন, যাতে পিতা ঈশ্বরের, এবং আরো প্রভু যীশু খ্রীষ্টের, ও সেই পবিত্র আত্মার অনুগ্রহ, যারা এগুলোর সাক্ষ্য বহন করেন, যেনো তোমাদের মধ্যে আজীবন বাস করেন। আমেন।