অধ্যায় ৫
তিনজন সাক্ষী এবং পুস্তকটা নিজেই মরমনের পুস্তকের সত্যতার সাক্ষ্য হিসেবে দাঁড়াবে।
১ এবং এখন আমি, মরনী, আমার স্মৃতি অনুসারে, সেই বাক্যগুলো লিখেছি যা আমাকে আদেশ করা হয়েছিলো; এবং আমি তোমাকে সেই বিষয়গুলো বলেছি যা আমি মুদ্রাঙ্কিত করেছি; অতএব সেগুলো অনুবাদ করার উদ্দেশ্যে স্পর্শ করো না; কারণ এটা কোন এক সময়েঈশ্বরের প্রজ্ঞাতে হওয়া ছাড়া, স্পর্শ এবং অনুবাদ করতে তোমাকে নিষেধ করা হয়েছে।
২ এবং দেখো, তোমাকে হয়তো বিশেষ সুযোগ দেওয়া হবে যে তুমি সেই ফলকগুলো তাদের দেখাতে পারো যারা এই কাজ সামনে নিয়ে আসতে সাহায্য করবে;
৩ এবং তিনজনকে ঈশ্বরের ক্ষমতা দ্বারা সেগুলো দেখানো হবে; অতএব তারা নিশ্চিতভাবে জানবে যে এই বিষয়গুলো সত্য।
৪ এবং তিনজন সাক্ষীর মুখে এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে; এবং তিনজনের সেই সাক্ষ্য, এবং এই পুস্তক, যেটার মধ্যে ঈশ্বরের এবং তাঁর বাক্যেরও ক্ষমতা দেখানো হবে, যেটার সাক্ষ্য পিতা, এবং পুত্র ও পবিত্র আত্মা বহন করেন—এবং এই সমস্ত কিছু শেষ দিনে জগতের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দাঁড়াবে।
৫ এবং এমনটা হয় যে যদি তারা অনুতাপ করে এবং যীশুর নামে পিতার কাছে আসে, তাদের ঈশ্বরের রাজ্যে গ্রহণ করা হবে।
৬ এবং এখন, যদি আমার এই বিষয়গুলোর ব্যাপারে কোনো ক্ষমতা না থাকে, তোমরা বিচার করে দেখো; কারণ যখন তোমরা আমাকে দেখবে তোমরা জানতে পারবে যে আমার ক্ষমতা আছে, এবং শেষ দিনে আমরা ঈশ্বরের সামনে দাঁড়াবো। আমেন।