অধ্যায় ২
যেরদীয়রা প্রতিশ্রুত ভূমিতে যাত্রা করতে প্রস্তুতি নেয়—এটা একটা বাছাইকৃত ভূমি যেখানে অবশ্যই মানুষদের খ্রীষ্টের সেবা করতে হবে অথবা ধ্বংস হতে হবে—প্রভু যেরদের ভাইয়ের সাথে তিন ঘণ্টা যাবত কথা বলেন—যেরদীয়রা জাহাজ তৈরি করে—প্রভু যেরদের ভাইকে পরামর্শ দিতে জিজ্ঞাসা করেন যে কিভাবে জাহাজগুলো আলোকিত করা হবে।
১ এবং এটা ঘটলো যে, যেরদ এবং তাঁর ভাই, এবং তাঁদের পরিবারবর্গ, এবং যেরদ এবং তাঁর ভাইয়ের বন্ধুরা ও তাদের পরিবারবর্গও, তাদের পশুপাল নিয়ে যা তারা সমস্ত প্রকার থেকে পুরুষ ও নারী একসাথে একত্রিত করেছিলো, নিচে একটা উপত্যকায় গেলো যেটা উত্তরদিকে ছিলো, (এবং সেই উপত্যকার নাম ছিলো নিম্রোদ, যা একজন শক্তিশালী শিকারির নামে ডাকা হতো)।
২ এবং তারা ফাঁদও পেতেছিলো ও আকাশের পাখি ধরেছিলো; এবং তারা একটা পাত্রও তৈরি করেছিলো, যেটাতে তারা তাদের সাথে জলে থাকা মাছ বহন করতে পেরেছিলো।
৩ এবং তারা তাদের সাথে ডেযারেট বহন করেছিলো, যা, অনুবাদ করলে, হয় একটা মৌমাছি; এবং এইভাবে তারা তাদের সাথে মৌমাছির ঝাঁক, এবং সকল রকমের যা ভূমণ্ডলে ছিলো, সমস্ত ধরনের বীজ বহন করেছিলো।
৪ এবং এটা ঘটলো যে, যখন তারা নিম্রোদ উপত্যকার নিচে নেমে আসলো তখন প্রভু নিচে আসলেন এবং যেরদের ভাইয়ের সাথে কথা বললেন; এবং তিনি একটা মেঘের মধ্যে ছিলেন, এবং যেরদের ভাই তাঁকে দেখতে পাননি।
৫ এবং এটা ঘটলো যে, প্রভু তাদের আদেশ দিলেন যে তাদের প্রান্তরে এগিয়ে যেতে হবে, হ্যাঁ, সেই এলাকায় যেখানে মানুষ কখনো ছিলো না। এবং এটা ঘটলো যে, প্রভু তাদের পরিচালনা করে নিয়ে গেলেন, এবং মেঘের মধ্যে দাঁড়িয়ে তিনি তাদের সাথে কথা বললেন, এবং তাদের দিক নির্দেশনা দিলেন কোথায় তাদের যেতে হবে।
৬ এবং এটা ঘটলো যে, তারা প্রান্তরে যাত্রা করেছিলো, এবং জাহাজ তৈরি করেছিলো, যেটাতে তারা ক্রমাগতভাবে প্রভুর দ্বারা পরিচালিত হয়ে মহা জলরাশি পার করেছিলো।
৭ এবং প্রভু তাদের দূরে সমুদ্রে প্রান্তরে থামতে অনুমতি দেবেন না, কিন্তু তিনি চান যে তারা যেনো সেই প্রতিশ্রুত ভূমিতে এগিয়ে যায়, যা সমস্ত ভূমির উপরে বাছাইকৃত, যা প্রভু ঈশ্বর ধার্মিক লোকদের জন্য সংরক্ষণ করেছেন।
৮ এবং তিনি তাঁর ক্রোধে যেরদের ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করলেন যে, যে কেউ সেই প্রতিশ্রুত ভূমির অধিকারী হবে, সেই সময় থেকে এখন পর্যন্ত এবং চিরকালের জন্য, তাকে সেই সত্য এবং একমাত্র ঈশ্বরকে সেবা করতে হবে, অথবা তাদের ধ্বংস করা হবে যখন তাঁর ক্রোধের পরিপূর্ণতা তাদের উপরে আসবে।
৯ এবং এখন, এই ভূমি বিষয়ে ঈশ্বরের আদেশ আমরা দেখতে পারি যে, এটা একটা প্রতিশ্রুত ভূমি; এবং যেকোনো জাতি এটা অধিকার করবে তারা ঈশ্বরের সেবা করবে, অথবা তাদের ধ্বংস করা হবে যখন তাঁর ক্রোধের পরিপূর্ণতা তাদের উপরে আসবে। এবং তাঁর ক্রোধের পরিপূর্ণতা তাদের উপরে আসবে যখন তারা অন্যায়ে পরিপক্ক হবে।
১০ কারণ দেখো, এটা একটা ভূমি যা সমস্ত ভূমির উপরে বাছাইকৃত; অতএব যে এটা অধিকার করবে সে ঈশ্বরকে সেবা করবে অথবা ধ্বংস হবে; কারণ এটা ঈশ্বরের চিরস্থায়ী আদেশ। এবং যতক্ষণ না পর্যন্ত সেই ভূমির সন্তানদের মধ্যে অন্যায়ের পরিপূর্ণতা আসে এটা হবে না যে, তারা ধ্বংস হয়ে যাবে।
১১ এবং এটা তোমাদের কাছে প্রকাশিত হয়েছে, হে তোমরা অযিহূদীরা, যাতে তোমরা ঈশ্বরের আদেশ জানতে পারো—যাতে তোমরা অনুতাপ করতে পারো, এবং তোমাদের অন্যায়ের পরিপূর্ণতা আসা পর্যন্ত তোমরা অন্যায় চালিয়ে যেও না, যাতে তোমরা ঈশ্বরের ক্রোধের পরিপূর্ণতা তোমাদের উপর নামিয়ে আনতে না পারো, যেমনটা এভূমির বাসিন্দারা করেছে।
১২ দেখো, এটা একটা বাছাইকৃত ভূমি, এবং যেকোনো জাতি এটা অধিকার করবে তারা দাসত্ব থেকে ও বন্দীদশা থেকে এবং আকাশের নিচে সমস্ত জাতি থেকে মুক্ত হবে, যদি তারা সেই ভূমির একমাত্র ঈশ্বরকে সেবা করে, যিনি হলেন যীশু খ্রীষ্ট, যিনি আমাদের লিখিত বিষয়গুলো দ্বারা প্রকাশিত হয়েছেন।
১৩ এবং এখন আমি আমার নথি নিয়ে অগ্রসর হবো; কারণ দেখো, এটা ঘটলো যে, প্রভু যেরদ ও তাঁর ভাইকে বের করে দূরে একটা মহাসমুদ্রের কাছে নিয়ে আসলেন যা সেই ভূমিগুলোকে বিভক্ত করে। এবং যখন তাঁরা সমুদ্রের কাছে আসলেন তাঁরা তাদের তাঁবু স্থাপন করলেন; এবং তাঁরা সেই জায়গাটাকে মোরিয়ানকিউমার নামে ডাকলেন; এবং তাঁরা তাঁবুতে বসবাস করতে লাগলেন, এবং চার বছরের সময়কাল ধরে সমুদ্রতীরে তাঁবুতে বসবাস করলেন।
১৪ এবং এটা ঘটলো যে, চার বছরের শেষের দিকে প্রভু আবার যেরদের ভাইয়ের সামনে আসলেন, এবং মেঘের মধ্যে দাঁড়িয়ে তাঁর সাথে কথা বললেন। এবং তিন ঘণ্টার সময়কাল ধরে প্রভু যেরদের ভাইয়ের সাথে কথা বললেন, এবং তাঁকে সংশোধন করলেন কারণ তিনি প্রভুর নাম ডাকতে স্মরণ করেননি।
১৫ এবং যেরদের ভাই সেই মন্দতার জন্য অনুতাপ করলেন যা তিনি করেছিলেন, এবং তাঁর ভাইদের জন্য প্রভুর নাম ডাকলেন যারা তাঁর সাথে ছিলো। এবং প্রভু তাঁকে বললেন: আমি তোমাকে এবং তোমার ভাইদেরকে তাদের পাপের জন্য ক্ষমা করে দেবো; কিন্তু তোমরা আর পাপ করবে না, কারণ তোমাদের স্মরণে রাখতে হবে যে আমার আত্মা সবসময় তোমাদের সাথে কাজ করবে না; অতএব, যদি তোমরা সম্পূর্ণ পরিপক্ক হওয়ার আগেই পাপ করো তবে তোমাদেরকে প্রভুর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন করা হবে। এবং সেই ভূমির উপরে এগুলো আমার ধারণা যেটা আমি তোমাদেরকে তোমাদের উত্তরাধিকারের জন্য দেবো; কারণ এটা সমস্ত ভূমির উপরে বাছাইকৃত একটা ভূমি হবে।
১৬ এবং প্রভু বললেন: কাজে যাও এবং জাহাজের মতো করে নির্মাণ করো যা তোমরা পূর্বেই নির্মাণ করেছো। এবং এটা ঘটলো যে, যেরদের ভাই এবং তাঁর ভাইয়েরাও কাজ করতে গিয়েছিলো, এবং ঈশ্বরের নির্দেশ অনুসারে সেইভাবে তারা জাহাজগুলো নির্মাণ করলো যেভাবে তারা নির্মাণ করেছিলো। এবং সেগুলো আকারে ছোটো ছিলো, এবং জলের উপর সেগুলো হালকা ছিলো, যেমনটা জলের উপর একটা পাখি ভাসমান।
১৭ এবং সেগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিলো যে, সেগুলো অত্যন্ত জলাভেদ্য ছিলো, এমনকি সেগুলো থালার মতো জল ধরে রাখতে পারতো; এবং এগুলোর তলা একটা থালার মতো জলাভেদ্য ছিলো; এবং এগুলোর প্রান্তগুলো থালার মতো জলাভেদ্য ছিলো; এবং শেষপ্রান্তগুলো চূড়াযুক্ত ছিলো; এবং এগুলোর শীর্ষ থালার মতো জলাভেদ্য ছিলো; এবং এগুলোর দৈর্ঘ্য একটা গাছের দৈর্ঘ্যের মতো ছিলো; এবং এগুলোর দরজা যখন বন্ধ থাকতো এটা থালার মতো জলাভেদ্য থাকতো।
১৮ এবং এটা ঘটলো যে, যেরদের ভাই প্রভুর কাছে মিনতি করেন, বললেন: হে প্রভু, আপনি আমাকে যা আদেশ দিয়েছেন তা আমি পালন করেছি, এবং আমি আপনার নির্দেশনা অনুসারে জাহাজগুলো তৈরি করেছি।
১৯ এবং হে প্রভু, দেখুন, এগুলোর মধ্যে কোনো আলো নেই; কোথায় আমরা হাল ধরবো? এবং আমরা ধ্বংস হয়ে যাবো, কারণ এগুলোর মধ্যে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, এগুলোর মধ্যে যে বায়ু আছে তা ছাড়া; অতএব আমরা ধ্বংস হয়ে যাবো।
২০ এবং প্রভু যেরদের ভাইকে বললেন: দেখো, তোমরা শীর্ষে এবং নিম্নভাগেও একটা গর্ত তৈরি করো; এবং তোমরা যখন বাতাসের জন্য কষ্ট পাবে তোমরা সেই গর্ত খুলে বাতাস গ্রহণ করবে। এবং যদি এমন ঘটে যে জল ভিতরে আসে তোমাদের উপর, দেখো, তোমরা সেই গর্ত বন্ধ করে দেবে, যাতে তোমরা বন্যায় ধ্বংস না হও।
২১ এবং এটা ঘটলো যে, যেরদের ভাই ঈশ্বরের আদেশ অনুসারে তেমনটাই করলেন।
২২ এবং তিনি আবার ঈশ্বরের কাছে মিনতি করে বললেন: হে প্রভু, দেখুন আপনি যেমনটা আদেশ দিয়েছেন আমি তেমনটাই করেছি; এবং আমি আমার লোকদের জন্য জলযানগুলো তৈরি করেছি, এবং দেখুন এগুলোর মধ্যে কোনো আলো নেই। হে প্রভু, দেখুন, আপনি কি আমাদের এই মহাজলরাশি অন্ধকারের মধ্যে পার হতে অনুমতি দেবেন?
২৩ এবং প্রভু যেরদের ভাইকে বললেন: তুমি আমাকে দিয়ে কি করাতে চাও যাতে তোমাদের জলযানগুলোতে আলো পেতে পারো? কারণ দেখো, তোমাদের জানালা থাকতে পারবে না, কারণ সেগুলো টুকরো টুকরো হয়ে যাবে; কিংবা তোমরা তোমাদের সঙ্গে আগুন নিতে পারবে না, তাই তোমরা আগুনের আলো দ্বারা যেতে পারবে না।
২৪ কারণ দেখো, তোমরা সমুদ্রের মাঝে একটা তিমির মতো থাকবে; কারণ পর্বতের মতো ঢেউ তোমাদের উপরে পড়বে। তবুও, আবার আমি তোমাদের সমুদ্রের গভীর থেকে তুলে নিয়ে আসবো; কারণ বায়ু আমার মুখ থেকেই বের হয়েছে, এবং বৃষ্টি এবং বন্যাও আমি পাঠিয়েছি।
২৫ এবং দেখো, আমি এইসব জিনিসের প্রতিকূলে তোমাদের তৈরি করি; কারণ তোমরা এই মহাজলরাশি পার করতে পারবে না যদি না আমি তোমাদের সমুদ্রের ঢেউয়ের প্রতিকূলে তৈরি না করি, এবং সেই বায়ু যা বের হয়ে এসেছে, এবং সেই বন্যা যা আসবে। অতএব তোমরা কি চাও যা আমি তোমাদের জন্য প্রস্তুত করবো যাতে তোমরা আলো পাও যখন তোমরা সমুদ্রের গভীরে নিমজ্জিত হবে?