ধর্মশাস্ত্র
এথর ১১


অধ্যায় ১১

যুদ্ধ, বিরোধ, এবং মন্দতা যেরদীয়দের জীবনে কর্তৃত্ব করে—ভাববাদীরা যেরদীয়দের সম্পূর্ণ ধ্বংসের ভবিষৎবাণী করেন যদি না তারা অনুতাপ করে—জনগণ ভাববাদীদের বাক্য প্রত্যাখ্যান করে।

এবং সেখানে কোমের সময়ে অনেক ভাববাদীগণ এসেছিলেন, এবং সেই বিশাল জনগণের ধ্বংসের ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন যদি তারা অনুতাপ না করে, এবং প্রভুর দিকে ফিরে যায়, এবং তাদের হত্যা ও মন্দতা পরিত্যাগ করে।

এবং এটা ঘটলো যে, ভাববাদীরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন, এবং তাঁরা সুরক্ষার জন্য কোমের কাছে পালিয়ে গিয়েছিলেন, কারণ জনগণ তাদেরকে হত্যা করতে চেয়েছিলো।

এবং তাঁরা কোমের কাছে অনেক কিছুর ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন; এবং তিনি তাঁর জীবনের বাকি সমস্ত দিনগুলোতে আশীর্বাদীতো হয়েছিলেন।

এবং তিনি একটা ভালো বৃদ্ধ বয়স যাপন করেছিলেন, এবং শীবলমকে জন্ম দিয়েছিলেন; এবং শীবলম তাঁর পরিবর্তে রাজত্ব করেছিলেন। এবং শীবলমের ভাই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং সেখানে অত্যন্ত বিশাল একটা যুদ্ধ সমস্ত ভূমিতে শুরু হয়েছিলো।

এবং এটা ঘটলো যে, শীবলমের ভাই সকল ভাববাদীদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলো যারা জনগণদের ধ্বংসের ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন;

এবং সেখানে সমস্ত ভূমিতে মহা বিপর্যয় হয়েছিলো, কারণ তাঁরা সাক্ষ্য দিয়েছিলেন যে, একটা কঠোর অভিশাপ ভূমিতে এবং জনগণের কাছেও আসবে, এবং সেখানে তাদের মধ্যে একটা বিশাল ধ্বংস হবে, যেমনটা ভূমণ্ডলে কখনোই হয়নি, এবং ভূমণ্ডলে তাদের হাড় মাটির স্তূপের মতো হয়ে যাবে যদি না তারা তাদের মন্দতার জন্য অনুতাপ করে।

এবং তারা তাদের দুষ্ট সংঘের কারণে প্রভুর কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দিলো না; অতএব, সেখানে সমস্ত ভূমিতে যুদ্ধ এবং বিবাদ, এবং অনেক দুর্ভিক্ষ ও মহামারীও শুরু হয়েছিলো, এতটাই যে সেখানে একটা বিশাল ধ্বংস হয়েছিলো, যেমনটা ভূমণ্ডলে আগে কখনোই জানা ছিলো না; এবং এই সমস্ত কিছু শীবলমের সময়ে ঘটেছিলো।

এবং জনগণ তাদের অন্যায়ের জন্য অনুতাপ করা শুরু করলো; এবং যতটুকুই তারা করেছিলো, প্রভু তাদের উপর করুণা করেছিলেন।

এবং এটা ঘটলো যে, শীবলমকে হত্যা করা হয়েছিলো, এবং শেথকে বন্দীদশায় নিয়ে আসা হয়েছিলো, এবং তার সারাজীবন বন্দীদশাতেই সে বসবাস করেছিলো।

১০ এবং এটা ঘটলো যে, আহা তার পুত্র, রাজ্য লাভ করেছিলো; এবং সে তার সারাজীবন জনগণের উপরে রাজত্ব করেছিলো। এবং সে তার সময়ে সব ধরনের অন্যায় কাজ করেছিলো, যেটার দ্বারা সে বহু রক্তপাত ঘটিয়েছিলেন; এবং তার জীবনকাল সামান্য ছিলো।

১১ এবং এথম, আহারের বংশধর হিসেবে রাজ্য লাভ করেছিলো; এবং সেও তার সময়ে সেইসব করলো যা মন্দ ছিলো।

১২ এবং এটা ঘটলো যে, এথমের সময়ে অনেক ভাববাদীরা এসেছিলেন, এবং জনগণের কাছে ভবিষ্যদ্বাণী করেছিলেন; হ্যাঁ, তাঁরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, প্রভু তাদের ভূমণ্ডল থেকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবেন যদি না তারা তাদের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়।

১৩ এবং এটা ঘটলো যে, জনগণ তাদের হৃদয় কঠোর করেছিলো, এবং তাদের বাক্য শুনল না; এবং ভাববাদীরা দুঃখ প্রকাশ করেছিলেন এবং জনগণের মধ্যে থেকে সরে গিয়েছিলেন।

১৪ এবং এটা ঘটলো যে, এথম তার সারাজীবন মন্দতায় বিচার করেছিলো; এবং সে মোরোনকে জন্ম দিয়েছিলো। এবং এটা ঘটলো যে, মোরোন তার পরিবর্তে রাজত্ব করেছিলো; এবং মোরোন সেটাই করলো যা প্রভুর দৃষ্টিতে মন্দ ছিলো।

১৫ এবং এটা ঘটলো যে, সেখানে জনগণের মধ্যে একটা বিদ্রোহের আবির্ভাব ঘটে সেই গুপ্ত সংঘের কারণে যা ক্ষমতা এবং সম্পদ পেতে স্থাপন করা হয়েছিলো; এবং সেখানে তাদের মধ্যে অন্যায়ে একজন পরাক্রমশালী মানুষের আবির্ভাব হয়েছিলো, এবং মোরোনের সাথে যুদ্ধ করেছিলো, যেটাতে সে রাজ্যের অর্ধেক উৎখাত করেছিলো; এবং সে অনেক বছর ধরে অর্ধেক রাজ্যের পরিচালনা করেছিলো।

১৬ এবং এটা ঘটলো যে, মোরোন তাকে উৎখাত করলো, এবং আবার রাজ্য লাভ করলো।

১৭ এবং এটা ঘটলো যে, সেখানে আরও একজন শক্তিশালী ব্যক্তির আবির্ভাব হয়েছিলো; এবং সে যেরদের ভাইয়ের একজন বংশধর ছিলো।

১৮ এবং এটা ঘটলো যে, সে মোরোনকে উৎখাত করলো এবং রাজ্য লাভ করলো; অতএব, মোরোন তার জীবনের বাকি দিনগুলো বন্দীদশাতে বসবাস করেছিলো; এবং সে কোরিয়েনটরকে জন্ম দিয়েছিলো।

১৯ এবং এটা ঘটলো যে, কোরিয়েনটর তার সারাজীবন বন্দীদশাতে বসবাস করেছিলো।

২০ এবং কোরিয়েনটরের সময়েও অনেক ভাববাদীরা এসেছিলেন, এবং মহান ও বিস্ময়কর বিষয়ের ভাববাণী দিয়েছিলেন, এবং তাদের কাছে অনুতাপ করতে অনুনয় করেছিলেন, এবং যদি না তারা অনুতাপ করে প্রভু ঈশ্বর তাদের ধ্বংস করতে তাদের বিরুদ্ধে বিচার করবেন;

২১ এবং প্রভু ঈশ্বর তাঁর ক্ষমতা দ্বারা যে অন্য ব্যক্তিদের পাঠাবেন বা নিয়ে আসবেন, সেই ভূমির অধিকারী করতে, সেই ভাবেই যেভাবে তিনি তাদের পূর্বপুরুষদের এনেছিলেন।

২২ এবং তারা তাদের গুপ্ত সমাজ এবং মন্দ জঘন্যতার কারণে ভাববাদীদের সমস্ত বাক্য অগ্রাহ্য করলো।

২৩ এবং এটা ঘটলো যে, কোরিয়েনটর এথরকে জন্ম দিয়েছিলো, এবং সে তার সারাজীবন বন্দীদশাতে বসবাস করে মৃত্যুবরণ করলো।