ওমনীর পুস্তক
অধ্যায় ১
ওমনী, আমারোন, কেমিশ, অবীনাদম, এবং অমালেকী, প্রত্যেকে পালাক্রমে, নথিগুলো লেখেন—মশিয়াহ সেরহমলার লোকদের সন্ধান পান, যারা সিদিকিয়ের সময়ে যিরূশালেম থেকে এসেছিলো—তাদের উপরে মশিয়াহকে রাজা করা হয়—সেরহমলাতে মূলেকের বংশধরেরা যেরদীয়দের শেষ জন কোরিয়েনটামারের সন্ধান পায়—মশিয়াহর জায়গায় রাজা বিন্যামীন আসেন—মানুষের উচিৎ তাদের আত্মাকে নৈবেদ্য হিসেবে খ্রীষ্টের কাছে উৎসর্গ করা। প্রায় ৩২৩–১৩০ খ্রীষ্টপূর্বাব্দে
১ দেখো, এটা ঘটলো যে, আমি, ওমনী, আমার পিতা যেরোমের আদেশ পেলাম, যে আমাকে এই ফলকগুলোর উপরে কিছু লিখতে হবে, আমাদের বংশবৃতান্ত সংরক্ষণ করতে—
২ অতএব, আমি চাই তোমরা জানো যে আমার সময়ে আমি তরবারি দিয়ে আমার লোকদের, সেই নেফীয়দের রক্ষা করতে অনেক লড়াই করেছি, তাদের সেই শত্রু লামানীয়দের হাতে পতন হওয়ার থেকে। কিন্তু দেখো, আমি নিজে একজন দুষ্ট মানুষ, এবং আমি প্রভুর আইন এবং আজ্ঞাগুলো পালন করিনি, যেমনটা আমার করা উচিত ছিলো।
৩ এবং এটা ঘটলো যে, দুইশত ছিয়াত্তর বছর পার হয়ে গিয়েছিলো, এবং বহু কাল আমাদের শান্তি ছিলো; এবং বহু কাল আমাদের গুরুতর যুদ্ধ এবং রক্তপাত ছিলো। হ্যাঁ, এবং সংক্ষেপে, দুইশত বিরাশি বছর পার হয়ে গিয়েছিলো, এবং আমি এই ফলকগুলো আমার পিতৃপুরুষদের আদেশ অনুসারে রেখেছিলাম; এবং আমি এগুলো আমার পুত্র অমারোনের কাছে অর্পণ করেছি। এবং আমি সমাপ্ত করলাম।
৪ এবং এখন আমি, অমারোন, আমার পিতার পুস্তকে, আমি কিছু জিনিস লিখি, যা হলো সামান্য।
৫ দেখো, এটা ঘটলো যে, তিনশত বিশ বছর পার হয়ে গিয়েছিলো, এবং নেফীয়দের সবচেয়ে মন্দ অংশ ধ্বংস হয়ে গিয়েছিলো।
৬ কারণ প্রভু মেনে নেবেন না, তাদের যিরূশালেমের ভূমি থেকে বের করে আনার পরে এবং তাদেরকে তাদের শত্রুদের হাতে পরার থেকে রক্ষা করে ও সংরক্ষিত রাখার পরে, হ্যাঁ, তিনি মেনে নেবেন না যে সেই বাক্যগুলো সত্য প্রমাণিত হবে না, যা তিনি আমাদের পিতৃপুরুষদের বলেছিলেন, যে: যদি তোমরা আমার আজ্ঞা পালন না করো তোমরা এই ভূমিতে সমৃদ্ধি লাভ করতে পারবে না।
৭ অতএব, প্রভু তাদের মহা বিচারে তাদের বিরুদ্ধে আসবেন; তথাপি, তিনি ধার্মিকদের দয়া করবেন যাতে তাঁরা ধ্বংস না হয়, কিন্তু তিনি তাদের শত্রুদের হাত থেকে নিষ্কৃতি পেতে সাহায্য করবেন।
৮ এবং এটা ঘটলো যে, আমি এই ফলকগুলো আমার ভাই কেমিশের কাছে হস্তান্তর করেছিলাম।
৯ এখন আমি, কেমিশ, একই পুস্তকে আমার ভাইের সাথে, সামান্য কিছু বিষয় আমি লিখি; কারণ দেখো, তিনি যা লিখেছিলেন সেটার শেষটা আমি দেখেছি, যা তিনি তাঁর নিজের হাত দিয়ে লিখেছিলেন; এবং তিনি এইটা সেই দিনে লিখেছিলেন যেদিন তিনি সেগুলো আমাকে দিয়েছিলেন। এবং এইভাবে আমরা এই নথিগুলো সংরক্ষণ করি, কারণ এটাই আমাদের পিতৃপুরুষদের আজ্ঞা অনুসারে হচ্ছে। এবং আমি সমাপ্ত করলাম।
১০ দেখো, আমি, অবিনাদোম, কেমিশের পুত্র। দেখো, এটা ঘটলো যে, আমার লোকদের, সেই নেফীয়দের এবং সেই লামানীয়দের মধ্যে আমি অনেক যুদ্ধ এবং অনেক বিবাদ দেখেছি; এবং আমি, আমার নিজ তরবারি দিয়ে অনেক লামানীয়দের জীবন নিয়েছি আমার ভাইদের প্রতিরক্ষা করতে।
১১ এবং দেখো, এই লোকদের সেই নথিগুলো ফলকগুলোর উপরে খোদাই করা আছে যা বংশ পরম্পরায় রাজাদের দ্বারা প্রাপ্ত হতো; এবং যা লেখা ছিলো তা ছাড়া আমি কোনো দৈববানী জানতাম না, ভবিষ্যদ্বাণী সমন্ধেও না; অতএব, যা যথেষ্ট তাই লেখা আছে। এবং আমি সমাপ্ত করলাম।
১২ দেখো, আমি অমালেকী, অবীনাদমের পুত্র। দেখো, আমি তোমাদের কাছে মশিয়াহের সম্পর্কে কিছু বলবো, যাকে সেরহমলার ভূমিতে রাজা করা হয়েছিলো; কারণ দেখো, তিনি প্রভুর দ্বারা সতর্ক হয়েছিলেন যে তাঁকে নেফীর ভূমি থেকে পালিয়ে যেতে হবে, এবং যতজন প্রভুর কণ্ঠস্বর শুনবে তারাও তাঁর সাথে সেই ভূমির বাইরে যাবে, সেই প্রান্তরে—
১৩ এবং এটা ঘটলো যে, তিনি প্রভুর আদেশ আনুসারে তেমনটাই করলেন। এবং যতজন প্রভুর কণ্ঠস্বর শুনেছে, তারা সেই ভূমি ছেড়ে প্রান্তরে চলে গেলো; এবং তারা অনেক প্রচার এবং ভবিষ্যদ্বাণী দ্বারা পরিচালিত হয়েছিলো। এবং তারা ক্রমাগত ভাবে ঈশ্বরের বাক্য দ্বারা নির্দেশনা পেয়েছিলো; এবং তারা তাঁর বাহুর ক্ষমতা দ্বারা সেই প্রান্তরের মধ্যে দিয়ে পরিচালিত হয়েছিলো যতক্ষন না তারা সেই ভূমিতে নেমে আসে যেটাকে সেরহমলার ভূমি বলা হতো।
১৪ এবং তারা একটা জাতি খুঁজে পেলো, যাদের সেরহমলার লোক বলে ডাকা হতো। এখন, সেখানে সেরহমলার লোকদের মধ্যে মহা আনন্দ হয়েছিলো; এবং আরও সেরহমলা অত্যন্ত আনন্দিত হয়েছিলো, কারণ প্রভু মশিয়াহের লোকদের সেই পিতলের ফলকগুলোর সাথে পাঠিয়েছিলেন যেটাতে যিহূদীদের নথি ছিলো।
১৫ দেখো, এটা ঘটলো যে, মশিয়াহ এটা জানলো যে যিহূদার রাজা, সিদিকিয়কে বাবিলনে বন্দী করে নিয়ে যাওয়ার সময়ে সেরহমলার সেই লোকেরা যিরূশালেম থেকে বেরিয়ে এসেছিলো।
১৬ এবং তারা প্রান্তরে যাত্রা করেছিলো, এবং প্রভুর হাত দ্বারা আনীত হয়ে বিশাল জলরাশির ওপারে এসেছিলো, সেই ভূমিতে যেখানে মশিয়াহ তাদের খুঁজে পেয়েছিলেন; এবং তারা সেই সময় থেকে সেখানে বসবাস করেছিলো।
১৭ এবং যে সময়ে মশিয়াহ তাদের খুঁজে পেয়েছিলেন, তারা বহুসংখ্যকে পরিণত হয়েছিলো। তবুও, তাদের অনেক যুদ্ধ এবং গুরুতর বিবাদ হয়েছিলো, এবং সময় থেকে সময়ে তারা তরবারি দ্বারা পতিত হয়েছিলো; এবং তাদের ভাষা অস্পষ্ট হয়ে গিয়েছিলো; এবং তারা তাদের সাথে কোনো নথি বহন করে আনেনি; এবং তারা তাদের সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করেছিলো; এবং মশিয়াহ, কিংবা মশিয়াহের লোকেরা, তাদের বুঝতে পারেনি।
১৮ কিন্তু এটা ঘটলো যে, মশিয়াহ আদেশ করলেন তাদেরকে তাঁর ভাষায় শিখতে হবে। এবং এটা ঘটলো যে, তাদের মশিয়াহের ভাষা শেখানোর পরে, সেরহমলা তাঁর স্মৃতি অনুসারে তার পিতৃপুরুষদের একটা বংশবৃতান্ত দিয়েছিলো; এবং সেগুলো লেখা আছে, কিন্তু এই ফলকগুলোতে নয়।
১৯ এবং এটা ঘটলো যে, সেরহমলার এবং মশিয়াহের লোকেরা, একসাথে একত্রিত হয়েছিলো; এবং মশিয়াহকে তাদের রাজা হিসেবে নিযুক্ত করেছিলো।
২০ এবং এটা ঘটলো যে, মশিয়াহের সময়ে, একটা বিশাল পাথর তাঁর কাছে নিয়ে আসা হয়েছিলো যেটাতে খোদাই করা ছিলো; এবং তিনি সেই খোদাই ঈশ্বরের উপহার এবং ক্ষমতা দ্বারা অনুবাদ করেছিলেন।
২১ এবং সেগুলো কোরিয়েনটামার এবং তাঁর লোকদের হত্যার একটা লিখিত বিবরণ দিয়েছিলো। এবং সেরহমলার লোকেরা কোরিয়েনটামারকে খুঁজে পেয়েছিলো; এবং তিনি তাদের সাথে নয়টা চাঁদের সময়কাল ধরে বসবাস করেছিলো।
২২ এটা তাঁর পিতৃপুরুষদের সম্পর্কেও কিছু কথা বলেছিলো। এবং তাঁর প্রথম পিতৃপুরুষেরা দুর্গ থেকে বেরিয়ে আসে, যখন প্রভু জনগণের ভাষা বিভ্রান্ত করেছিলেন; এবং প্রভুর প্রখরতা তাদের উপরে নেমে আসে তাঁর বিচার অনুসারে, যা ছিলো ন্যায্য; এবং তাদের হাড়গুলো উত্তরমুখী ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে রইলো।
২৩ দেখো, আমি, অমালেকী, মশিয়াহের সময়ে জন্মগ্রহণ করেছিলাম; এবং আমি তাঁর মৃত্যু দেখতে বেঁচেছিলাম; এবং বিন্যামীন, তাঁর পুত্র, তাঁর পরিবর্তে শাসন করেছিলেন।
২৪ এবং দেখো, রাজা বিন্যামীনের সময়ে, আমি নেফীয় এবং লামানীয়দের মধ্যে গুরুতর যুদ্ধ এবং অনেক রক্তপাত দেখেছি। কিন্তু দেখো, সেই নেফীয়রা তাদের থেকে বেশি সুবিধা পেয়েছিলো; হ্যাঁ, এতোটাই যে রাজা বিন্যামীন তাদেরকে সেরহমলার ভূমি থেকে বের করে দিয়েছিলেন।
২৫ এবং এটা ঘটলো যে আমি বৃদ্ধ হতে শুরু করলাম; এবং, যেহেতু আমার কোনো বংশধর নেই, এবং রাজা বিন্যামীনকে আমি জানি ঈশ্বরের দৃষ্টিতে একজন ন্যায়পরায়ণ মানুষ, সেইজন্য এই ফলকগুলো আমি তাঁর কাছে দেবো, এবং আমি সমস্ত মানুষদের উৎসাহিত করবো ইস্রায়েলের সেই পবিত্রতম ঈশ্বরের কাছে আসতে, এবং ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করতে, এবং দৈববানীতে, স্বর্গদূতদের পরিচর্যাকাজে, এবং অন্য ভাষায় কথা বলার বিশেষ ক্ষমতাতে, এবং ভাষা অনুবাদ করার বিশেষ ক্ষমতাতে, এবং সমস্ত জিনিসে যা হলো ভালো; কারণ এমনকিছু নেই যা ভালো তা প্রভুর থেকে আসে না: এবং যা মন্দ তা শয়তানের কাছ থেকে আসে।
২৬ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, আমি কামনা করি যে তোমরা খ্রীষ্টের কাছে আসো, যিনি হলেন ইস্রায়েলের পবিত্রতম, এবং তাঁর পরিত্রাণে এবং তাঁর মুক্তির ক্ষমতায় অংশ নাও। হ্যাঁ, তাঁর কাছে আসো, এবং তোমার সম্পূর্ণ আত্মা তাঁর কাছে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করো, এবং উপবাস ও প্রার্থনায় অবিরত থাকো, এবং শেষ পর্যন্ত স্থির থাকো; এবং জীবন্ত প্রভুর দিব্যি তোমাদের রক্ষা করা হবে।
২৭ এবং এখন আমি একটা নির্দিষ্ট সংখ্যক জনগণদের সম্বন্ধে বলবো যারা নেফীর ভূমিতে ফিরে যেতে প্রান্তরের দিকে যাত্রা করেছিলো; কারণ সেখানে একটা বিশাল সংখ্যার জনগণ ছিলো যারা তাদের উত্তরাধিকারের ভূমি দখলে আকাঙ্ক্ষিত ছিলো।
২৮ অতএব, তারা প্রান্তরে যাত্রা করেছিলো। এবং তাদের দলপতি একজন শক্তিশালী এবং ক্ষমতাবান, এবং একজন জেদী মানুষ ছিলো, সেইজন্য সে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করেছিলো; এবং পঞ্চাশজন ছাড়া তারা সবাই প্রান্তরে নিহত হয়েছিলো এবং তারা আবার সেরহমলার ভূমিতে ফিরে এসেছিলো।
২৯ এবং এটা ঘটলো যে, তারা অন্যদেরও একটা বিশাল সংখ্যায় নিলো, এবং আবার সেই প্রান্তরে তাদের যাত্রা শুরু করেছিলো।
৩০ এবং আমি, অমালেকী, আমার একজন ভাই ছিলো, সেও তাদের সাথে গিয়েছিলো; এবং সেই থেকে আমি তাদের সম্বন্ধে জানি না। এবং আমি প্রায় আমার সমাধিতে শয্যায় যাবো; এবং এই ফলকগুলো সম্পূর্ণ হয়েছে। এবং আমি আমার কথা শেষ করলাম।