ধর্মশাস্ত্র
মরমনের বাক্য ১


মরমনের বাক্য

অধ্যায় ১

মরমন নেফীর বিশাল ফলকগুলো সংক্ষেপ করেন—তিনি ছোট ফলকগুলোর সাথে অন্য ফলকগুলো রাখেন—রাজা বিন্যামীন সেই ভূমিতে শান্তি স্থাপন করেন। প্রায়৩৮৫ খ্রীষ্টাব্দে

এবং এখন আমি, মরমন, সেই নথি আমার পুত্র মরনীর হাতে দেবো যা আমি হাতে তৈরি করেছি, দেখো আমি আমার লোক, নেফীয়দের প্রায় সমস্ত ধ্বংসের সাক্ষী ছিলাম।

এবং খ্রীষ্টের আগমনের বহু শত বছর পরে এটা হলো যে আমি এই নথিগুলো আমার পুত্রের হাতে দিচ্ছি; এবং আমি অনুমান করি যে সে আমার লোকদের সম্পূর্ণ ধ্বংসের সাক্ষী থাকবে। কিন্তু ঈশ্বরের কাছে অনুনয় করি যেনো সে তাদের ধ্বংস থেকে বেঁচে থাকে, যাতে সে তাদের সমন্ধে কিছুটা, এবং খ্রীষ্টের সম্বন্ধে কিছুটা লিখতে পারে, যা হয়তো কোনো দিন এটা তাদের জন্য লাভজনক হতে পারে।

এবং এখন, আমি যা লিখেছি সেই সম্বন্ধে আমি কিছুটা বলবো; কারণ আমি নেফীর ফলকগুলো থেকে সংক্ষিপ্তকরণ করার পরে, এই রাজা বিন্যামীনের রাজত্বকাল পর্যন্ত, যার কথা অমালেকী বলেছিলেন, আমি সেই নথিগুলোর মধ্যে অনুসন্ধান করেছিলাম যা আমার হাতে দেওয়া হয়েছিলো, এবং আমি এই ফলকগুলো পেয়েছি, যা ভাববাদীদের একটা ছোট লিখিত বিবরণ ধারণ করে, যাকোবের সময় থেকে রাজা বিন্যামীনের রাজত্বকাল পর্যন্ত, এবং নেফীর অনেক বাক্যও।

এবং এই ফলকগুলোতে যা আছে সেই বিষয়গুলো আমাকে সন্তুষ্টি দেয়, খ্রীষ্টের আগমনের ভবিষ্যদ্বাণীর কারণে; এবং আমার পিতৃপুরুষেরা জানতেন যে এগুলোর মধ্যে অনেকগুলোই পূর্ণ হয়েছে; হ্যাঁ, এবং আমিও জানতাম যে এই সময় পর্যন্ত যতগুলো বিষয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা পূর্ণ হয়েছে, এবং যতগুলো এই সময়ের পরে নির্দেশ করে সেগুলো অবশ্যই ঘটবে—

অতএব, আমার নথি এগুলোর উপরে শেষ করতে আমি এই বিষয়গুলো বেছে নিয়েছি, আমার নথির অবশিষ্টাংশ যা আমি নেফীর ফলকগুলো থেকে নেবো; এবং আমি আমার লোকদের একশত ভাগ বিষয়ে আমি লিখতে পারবো না।

কিন্তু দেখো, আমি এই ফলকগুলো নেবো, যা এই ভবিষ্যদ্বাণী এবং দৈববানী ধারণ করে, এবং এগুলো আমি আমার নথির অবশিষ্টাংশের সাথে রাখবো, কারণ এগুলো আমার কাছে পছন্দের; এবং আমি জানি যে এগুলো আমার ভাইদের কাছেও পছন্দ হবে।

এবং আমি এটা একটা জ্ঞানের উদ্দেশ্যে করি; কারণ আমার মধ্যে থাকা প্রভুর আত্মার কাজ অনুসারে এটা এইভাবে আমাকে ফিসফিস শব্দে বলে। এবং এখন, আমি সবকিছু জানি না; কিন্তু প্রভু সবকিছু জানেন যা ঘটতে চলেছে; অতএব, তিনি আমার মধ্যে তাঁর ইচ্ছা অনুসারে কাজ করেন।

এবং ঈশ্বরের কাছে আমার প্রার্থনা হলো আমার ভাইদের বিষয়ে, যেনো তারা আরেকবার ঈশ্বরের সম্বন্ধে জানতে পারে, হ্যাঁ, খ্রীষ্টের সেই মুক্তি; যাতে তারা আরেকবার আনন্দদায়ক জাতি হতে পারে।

এবং এখন আমি, মরমন, আমার নথি সম্পন্ন করতে অগ্রসর হই, যা আমি নেফীর ফলকগুলো থেকে নিয়েছি; এবং এটা আমি সেই জ্ঞান এবং বিচারবুদ্ধি অনুসারে তৈরি করি যা ঈশ্বর আমাকে দিয়েছেন।

১০ অতএব, এটা ঘটলো যে, অমালেকী এই ফলকগুলো রাজা বিন্যামীনের হাতে দেওয়ার পর, তিনি এগুলো নিয়েছিলেন এবং অন্যান্য ফলকগুলোর সাথে রেখেছিলেন, যে নথিগুলো ধারণ করতো যা রাজাদের দ্বারা হস্তান্তর করা হয়েছিলো, প্রজন্ম থেকে প্রজন্মে রাজা বিন্যামীনের সময় পর্যন্ত।

১১ এবং রাজা বিন্যামীন থেকে শুরু করে প্রজন্ম থেকে প্রজন্মে সেগুলো হস্তান্তর হয়েছিলো যতক্ষণ না পর্যন্ত সেগুলো আমার হাতে আসে। এবং আমি, মরমন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেনো সেগুলো এই সময় থেকে সংরক্ষিত হতে পারে। এবং আমি জানি যে, এগুলো সংরক্ষিত হবে; কারণ সেখানে অনেক মহৎ বিষয় লেখা আছে, সেই অনুসারে মহান এবং শেষ দিনে আমার লোকদের এবং তাদের ভাইদেরকে বিচারিত করা হবে, ঈশ্বরের বাক্য অনুসারে যা লেখা আছে।

১২ এবং এখন, এই রাজা বিন্যামীনের সম্বন্ধে—তাঁর নিজের লোকদের মধ্যে কিছুটা বিবাদ ছিলো।

১৩ এবং এটা ঘটলো যে, নেফীর ভূমি থেকে লামানীয়দের সৈন্যবাহিনী বের হয়ে আসলো তাঁর লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কিন্তু দেখো, রাজা বিন্যামীন তাঁর সৈন্যবাহিনী একসাথে একত্রিত করেছিলেন, এবং তিনি তাদের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন; এবং তিনি লাবানের তরবারি দিয়ে তাঁর নিজ বাহুর ক্ষমতায় লড়াই করেছিলেন।

১৪ এবং প্রভুর ক্ষমতাতে তারা তাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিলো, যতক্ষণ না পর্যন্ত তারা অনেক সহস্র লামানীয়দের হত্যা করেছিলো। এবং এটা ঘটলো যে, তারা সেই লামানীয়দের বিরুদ্ধে লড়াই করেছিলো যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তাদের সকল উত্তরাধিকার ভূমির বাইরে বিতাড়িত করেছিলো।

১৫ এবং এটা ঘটলো যে, সেখানে মিথ্যা খ্রীষ্টরা ছিলো, এবং তাদের মুখ বন্ধ করা হয়েছিলো, এবং তাদের অপরাধ অনুসারে তাদের শাস্তি দেওয়ার পরে;

১৬ এবং সেখানে জনগণের মধ্যে মিথ্যা ভাববাদীরা এবং মিথ্যা প্রচারকরা এবং শিক্ষকেরা ছিলো, এবং এদের সবাইকে তাদের অপরাধ অনুসারে শাস্তি দেওয়ার পরে; এবং সেখানে লামানীয়দের প্রতি অনেক বিবাদ এবং মতভেদের পরে, দেখো, এটা ঘটলো যে, রাজা বিন্যামীন পবিত্র ভাববাদীদের সাহায্যে যারা তাঁর লোকদের মধ্যে ছিলো—

১৭ কারণ দেখো, রাজা বিন্যামীন একজন পবিত্র মানুষ ছিলেন, এবং তিনি তাঁর লোকেদের উপরে ন্যায়পরায়নতার সাথে রাজত্ব করেছিলেন; এবং সেখানে সেই ভূমিতে অনেক পবিত্র মানুষ ছিলেন, এবং তাঁরা ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে ঈশ্বরের বাক্য ঘোষণা করতেন; এবং জনগণের জেদের কারণে তাঁরা অনেক কঠোরতা ব্যবহার করেছিলেন—

১৮ অতএব, এগুলোর সাহায্যে রাজা বিন্যামীন তাঁর শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে এবং তাঁর আত্মার সমস্ত শক্তি দিয়ে কাজ করেন, এবং ভাববাদীদের দ্বারাও আরেকবার সেই ভূমিতে শান্তি স্থাপন করেছিলেন।