অধ্যায় ৬
যেরদীয়দের জাহাজগুলো বাতাসের দ্বারা প্রতিশ্রুত ভূমির দিকে চালিত হয়—লোকেরা প্রভুর প্রশংসা করে তাঁর সদগুণের জন্য—ওরীহাকে তাদের উপর রাজা নিযুক্ত করা হয়—যেরদ এবং তাঁর ভাই মৃত্যুবরণ করেন।
১ এবং এখন আমি, মরনী, যেরদ ও তাঁর ভাইয়ের নথি লিখতে অগ্রসর হই।
২ কারণ এটা ঘটলো যে, প্রভু সেই পাথরগুলো প্রস্তুত করার পরে যা যেরদের ভাই পর্বতের উপরে বহন করে এনেছিলেন, যেরদের ভাই পর্বত থেকে বের হয়ে নিচে নামলেন, এবং তিনি পাথরগুলো যেগুলো প্রস্তুত করা হয়েছিলো জলযানগুলোর ভিতরে একটা করে প্রত্যেকটার শেষপ্রান্তে রাখলেন; এবং দেখো, সেগুলো জলযানগুলোতে আলো দিয়েছিলো।
৩ এবং এইভাবে প্রভু পাথরগুলোকে অন্ধকারে আলোকিত করেছিলেন, পুরুষ, নারী এবং বাচ্চাদের আলো দিতে, যাতে তাদের অন্ধকারে মহা জলরাশি পার করতে না হয়।
৪ এবং এটা ঘটলো যে যখন তারা সমস্ত ধরনের খাদ্য প্রস্তুত করলো, যাতে তারা এই সমস্ত ধরনের খাবারের মাধ্যমে জলের উপর বাঁচতে পারে, এবং তাদের পশুপাল, এবং যত ধরনের জন্তু বা পশু বা পাখি যা তাদেরকে তাদের সাথে বহন করতে হবে সেগুলোর জন্যও খাবার প্রস্তুত করলো—এবং এটা ঘটলো যে যখন তাদের এই সমস্ত কিছু করা হয়ে গেলো তারা তাদের জলযান বা জাহাজে উঠে পড়লো, এবং তাদের ঈশ্বর প্রভুর উপরে ভরসা করে সমুদ্রে যাত্রা শুরু করলো।
৫ এবং এটা ঘটলো যে, প্রভু ঈশ্বর সেখানে জলের পৃষ্ঠে প্রতিশ্রুত ভূমির দিকে একটা তিব্র বায়ু প্রবাহ করালেন; এবং যার ফলে তারা বায়ুর শক্তির দ্বারা সমুদ্রের ঢেউয়ের উপরে নিক্ষিপ্ত হয়েছিলো।
৬ এবং এটা ঘটলো যে পর্বত সমান ঢেউ তাদের উপরে আঁছড়ে পরার কারণে, এবং বায়ুর তীব্রতা দ্বারা সৃষ্ট মহা এবং ভয়ঙ্কর ঝড়ের কারণেও, তারা সমুদ্রের গভীরে অনেকবার নিমজ্জিত হয়েছিলো।
৭ এবং এটা ঘটলো যে যখন তারা গভীরে নিমজ্জিত হলো, তাদের জলযান থালার মতো অভেদ্য হওয়াতে, সেখানে এমন কোনো জল ছিলো না যা তাদের আঘাত করতে পারে, এবং সেগুলো নোহের জাহাজের মতোই জলাভেদ্য ছিলো; অতএব তারা প্রভুর কাছে মিনতি করলো যখন তারা অনেক জল দ্বারা প্রায় বেষ্টিত ছিলো, এবং তিনি তাদের আবার জলের উপরে নিয়ে আসলেন।
৮ এবং এটা ঘটলো যে, প্রতিশ্রুত ভূমির দিকে বায়ু প্রবাহ হওয়া কখনোই বন্ধ হলো না যখন তারা জলের উপরে ছিলো; এবং এইভাবে তারা বায়ুর শক্তির দ্বারা চালিত হয়েছিলো।
৯ এবং তারা প্রভুর প্রতি প্রশংসা গান গেয়েছিলো; হ্যাঁ, যেরদের ভাইপ্রভুর প্রতি প্রশংসা গান গেয়েছিলেন, এবং তিনি সারাদিন ধরে প্রভুকে ধন্যবাদ দিয়েছিলেন এবং প্রশংসা করেছিলেন; এবং যখন রাত হলো, তারা প্রভুর প্রশংসা করা বন্ধ করলো না।
১০ এবং এইভাবে তারা সামনে চালিতো হয়েছিলো; এবং সমুদ্রের কোনো দানব তাদের ভাঙ্গতে পারলো না, কিংবা তিমি তাদের কোনো ক্ষতি করতে পারেনি; এবং এটা জলের নিচে অথবা উপরে যেখানেই ছিলো, তারা ক্রমাগতভাবে আলো পেয়েছিলো।
১১ এবং এইভাবে তারা তিনশত চুয়াল্লিশ দিন জলের উপরে চালিতো হয়েছিলো।
১২ এবং তারা প্রতিশ্রুত ভূমির তীরে অবতরণ করলো। এবং যখন তারা তাদের পা প্রতিশ্রুত ভূমির তীরে রাখলো তারা নিজেদেরকে সেই ভূমন্ডলে নতো করলো, এবং প্রভুর সামনে নিজেদের নম্র করলো, এবং তাদের উপর তাঁর অসংখ্য স্নেহপূর্ণ করুণার কারণে প্রভুর সামনে আনন্দে কান্না করেছিলো।
১৩ এবং এটা ঘটলো যে তারা ভূমন্ডলের দিকে এগিয়ে গেলো এবং মাটি চাষ করা শুরু করলো।
১৪ এবং যেরদের চার পুত্র ছিলো; এবং তাদের যাকোম, এবং গিলগাহ, এবং মাহা ও ওরীহা বলে ডাকা হতো।
১৫ এবং যেরদের ভাইও পুত্র ও কন্যার জন্ম দিয়েছিলেন।
১৬ এবং যেরদের বন্ধুগণ এবং তাঁর ভাইয়েরা সংখ্যায় বাইশজন ছিলেন; এবং তারাও প্রতিশ্রুত ভূমিতে আসার আগে পুত্র ও কন্যার জন্ম দিয়েছিলো; এবং অতএব তারা বহুসংখ্যক হতে শুরু করেছিলো।
১৭ এবং প্রভুর সামনে নম্রভাবে চলতে তাদের শেখানো হয়েছিলো; এবং তাদেরকে উপর থেকেও শেখানো হয়েছিলো।
১৮ এবং এটা ঘটলো যে, তারা ভূমন্ডলে ছড়িয়ে যেতে, এবং বৃদ্ধি পেতে ও মাটি চাষ করতে শুরু করেছিলো; এবং তারা সেই ভূমিতে শক্তিশালী হয়ে উঠতে লাগলো।
১৯ এবং যেরদের ভাই বৃদ্ধ হতে শুরু করলেন, এবং দেখলেন যে তাঁকে শীঘ্রই মারা যেতে হবে; সেইজন্য তিনি যেরদকে বললেন: আমাদের লোকদের একসাথে একত্রিত করো যাতে আমরা তাদের গণনা করতে পারি, আমরা যেনো তাদের থেকে জানতে পারি আমরা আমাদের মারা যাওয়ার আগে তারা আমাদের থেকে কি চায়।
২০ এবং অতএব লোকদের একসাথে একত্রিত করা হলো। এখন যেরদের ভাইয়ের পুত্র এবং কন্যারা সংখ্যায় বাইশজন ছিলো; এবং যেরদের পুত্র ও কন্যাদের সংখ্যা ছিলো বারোজন, তাঁর পুত্র আছে চার জন।
২১ এবং এটা ঘটলো যে, তাঁরা তাদের লোকদের গণনা করলো; এবং তাঁরা তাদের গণনা করার পরে, তাঁরা তাদের কাছে সেই বিষয়গুলো জানতে চাইলো যা তাঁরা চায় যে তাঁরা মারা যাওয়ার আগে তাঁদের সেগুলো করতে হবে।
২২ এবং এটা ঘটলো যে, জনগণ তাঁদের কাছে চাইলো যে তাদেরকে তাঁদের একজন পুত্রকে তাদের উপরে রাজা হিসেবে অভিষেক করতে হবে।
২৩ এবং এখন দেখো, এটা তাঁদের কাছে দুঃখজনক ছিলো। এবং যেরদের ভাই তাদেরকে বললেন: নিশ্চিতভাবে এই জিনিসটা বন্দীদশার দিকে পরিচালনা করবে।
২৪ কিন্তু যেরদ তাঁর ভাইকে বললেন: তাদের অনুমতি দাও যেনো তারা একজন রাজা পেতে পারে। এবং অতএব তিনি তাদেরকে বললেন: আমাদের পুত্রদের মধ্য থেকে তোমরা যাকে চাও তাকে রাজা নিযুক্ত করো।
২৫ এবং এটা ঘটলো যে, তারা নিশ্চিতভাবে যেরদের ভাইয়ের জ্যেষ্ঠ পুত্রকে নির্বাচিত করেছিলো; এবং তাঁর নাম ছিলো পাগাগ। এবং এটা ঘটলো যে, সে প্রত্যাখ্যান করলো এবং তাদের রাজা হতে পারবে না। এবং জনগণ চাইলো যে তাঁর পিতা তাঁকে বাধ্য করুক, কিন্তু তাঁর পিতা তা করলেন না; এবং তিনি তাদের আদেশ দিলেন যে তাদের রাজা হতে কাউকে বাধ্য করা উচিত নয়।
২৬ এবং এটা ঘটলো যে, তারা পাগাগের সমস্ত ভাইদের নির্বাচিত করলো, কিন্তু তারা হলো না।
২৭ এবং এটা ঘটলো যে, যেরদের পুত্রদের কেউই হলো না, এমনকি একজন বাদে সবাই; এবং জনগণের উপরে রাজা হতে ওরীহাকে অভিষিক্ত করা হয়েছিলো।
২৮ এবং তিনি রাজত্ব করতে শুরু করলেন, এবং লোকেরা উন্নতি করতে শুরু করলো; এবং তারা অত্যন্ত ধনী হয়ে উঠেছিলো।
২৯ এবং এটা ঘটলো যে, যেরদ এবং তাঁর ভাইও মৃত্যুবরণ করলেন।
৩০ এবং এটা ঘটলো যে, ওরীহা প্রভুর সামনে নম্রভাবে চলেছিলেন, এবং প্রভু তাঁর পিতার জন্য কতই না মহান জিনিস করেছিলেন তা স্মরণে রাখলেন, এবং তাঁর লোকদের শিক্ষা দিলেন, কতই না মহান জিনিস প্রভু তাদের পূর্বপুরুষদের জন্য করেছিলেন।