ধর্মশাস্ত্র
এথর ১


এথরের পুস্তক

যেরদীয়দের নথিটা, রাজা মশিয়াহের সময়ে লিমহীর লোকদের দ্বারা পাওয়া সেই চব্বিশটা ফলক থেকে নেওয়া হয়েছিলো।

অধ্যায় ১

মরনী এথরের লেখাগুলো সংক্ষিপ্তকরণ করেন—এথরের বংশবৃতান্ত তালিকাভুক্ত হয়—বাবিলের দুর্গে যেরদীয়দের ভাষা বিভ্রান্ত করা হয়নি—ঈশ্বর তাদেরকে একটা বাছাইকৃত ভূমিতে নিয়ে যাওয়ার ও তাদেরকে একটা মহান জাতিতে পরিণত করার প্রতিজ্ঞা করেন।

এবং এখন আমি, মরনী, সেই প্রাচীন অধিবাসীদের একটা লিখিত বিবরণ দিতে যাচ্ছি যারা উত্তরে অবস্থিত এই দেশে প্রভুর হাতে ধ্বংস হয়েছিলো।

এবং আমি আমার লিখিত বিবরণ সেই চব্বিশটা ফলক থেকে নিই যা লিমহীর লোকদের দ্বারা পাওয়া গিয়েছিলো, যেটাকে এথরের পুস্তক বলা হয়।

এবং যেহেতু আমি ধারণা করি যে এই নথির প্রথম অংশ, যা জগতের সৃষ্টি এবং আদমের সম্বন্ধেও বলে, এবং এতে সেই সময় থেকে এমনকি মহান দুর্গের সময় পর্যন্ত যা ঘটেছিলো তার বিবরণ রয়েছে, এবং সেই সময় পর্যন্ত মনুষ্য সন্তানদের মধ্যে যা কিছু ঘটেছিলো তার বিবরণ রয়েছে, সেই নথিটা যিহূদীদের অধীনে আছে—

অতএব আমি আদমের সময় থেকে সেই সময় পর্যন্ত যাকিছু ঘটেছে সেই বিষয়গুলো লিখছি না; কিন্তু সেগুলো সেই ফলকে লিখিত আছে; এবং যে সেগুলো খুঁজে পাবে, সেই একই ব্যক্তি ক্ষমতা পাবে যে, সে সেই সম্পূর্ণ লিখিত বিবরণ পেতে পারে।

কিন্তু দেখো, আমি সম্পূর্ণ লিখিত বিবরণ দিইনি, কিন্তু সেই দুর্গের সময় থেকে তারা ধ্বংস হওয়া পর্যন্ত লিখিত বিবরণের একটা অংশ আমি দিই।

এবং এইভাবে আমি লিখিত বিবরণটা দিই। যিনি এই নথিটা লিখেছেন তিনি ছিলেন এথর, এবং তিনি কোরিয়েনটরের একজন বংশধর ছিলেন।

কোরিয়েনটর ছিলেন মোরোনের পুত্র।

এবং মোরোন ছিলেন এথমের পুত্র।

এবং এথম ছিলেন আহারের পুত্র।

১০ এবং আহা ছিলেন শেথের পুত্র।

১১ এবং শেথ ছিলেন শীবলনের পুত্র।

১২ এবং শীবলন ছিলেন কোমের পুত্র।

১৩ এবং কোম ছিলেন কোরিয়েনটামের পুত্র।

১৪ এবং কোরিয়েনটাম ছিলেন অম্নীগাডার পুত্র।

১৫ এবং অম্নীগাডা ছিলেন হারোণের পুত্র।

১৬ এবং হারোণ ছিলেন হেৎ এর একজন বংশধর, যিনি হিয়রথোমের পুত্র ছিলেন।

১৭ এবং হিয়রথোম ছিলেন লিবের পুত্র।

১৮ এবং লিব ছিলেন কিসের পুত্র।

১৯ এবং কিস ছিলেন কোরোমের পুত্র।

২০ এবং কোরোম ছিলেন লেবির পুত্র।

২১ এবং লেবি ছিলেন কিমের পুত্র।

২২ এবং কিম ছিলেন মোরিয়ানটনের পুত্র।

২৩ এবং মোরিয়ানটন ছিলেন রিপলেকিসের একজন বংশধর।

২৪ এবং রিপলেকিস ছিলেন শেজের পুত্র।

২৫ এবং শেজ ছিলেন হেৎ এর পুত্র।

২৬ এবং হেৎ ছিলেন কোমের পুত্র।

২৭ এবং কোম ছিলেন কোরিয়েনটামের পুত্র।

২৮ এবং কোরিয়েনটাম ছিলেন ইমার পুত্র।

২৯ এবং ইমার ছিলেন ওমারের পুত্র।

৩০ এবং ওমার ছিলেন শুলের পুত্র।

৩১ এবং শুল ছিলেন কিবের পুত্র।

৩২ এবং কিব ছিলেন ওরীহারের পুত্র, যিনি যেরদের পুত্র ছিলেন;

৩৩ যে যেরদ তাঁর ভাই ও তাদের পরিবার, অন্য কয়েকজন ও তাদের পরিবার নিয়ে সেই মহান দুর্গ থেকে বের হয়ে এসেছিলেন, সেই সময়ে প্রভু মানুষদের ভাষা বিভ্রান্ত করেছিলেন, এবং তাঁর ক্রোধে প্রতিজ্ঞা করেছিলেন যে, তাদের সমস্ত ভূমণ্ডলে বিক্ষিপ্ত করে দেওয়া হবে; এবং প্রভুর বাক্য অনুসারে সেই লোকেরা বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলো।

৩৪ এবং যেরদের ভাই একজন বিশাল ও শক্তিশালী মানুষ হওয়ার কারণে, এবং প্রভুর অত্যন্ত অনুগ্রহ পাওয়া একজন মানুষ হওয়ায়, যেরদ, তাঁর ভাই, তাঁর কাছে বললেন: ঈশ্বরের কাছে মিনতি করো, যাতে তিনি আমাদের বিভ্রান্ত না করেন যার ফলে আমরা আমাদের কথাগুলো না বুঝতে পারি।

৩৫ এবং এটা ঘটলো যে, যেরদের ভাই প্রভুর কাছে মিনতি করলেন, এবং যেরদের প্রতি প্রভুর সহানুভূতি হয়েছিলো; অতএব তিনি যেরদের ভাষা বিভ্রান্ত করলেন না; এবং যেরদ ও তাঁর ভাই বিভ্রান্ত হলেন না।

৩৬ তখন যেরদ আবার তাঁর ভাইকে বললেন: প্রভুর কাছে আবার মিনতি করো, এবং হয়তো তিনি তাঁর রাগ তাদের উপর থেকে সরিয়ে নেবেন যারা আমাদের বন্ধু, যাতে তিনি তাদের ভাষা বিভ্রান্ত না করেন।

৩৭ এবং এটা ঘটলো যে, যেরদের ভাই প্রভুর কাছে মিনতি করলেন, এবং তাঁদের বন্ধুদের ও তাঁদের পরিবারের প্রতিও প্রভুর সহানুভূতি হয়েছিলো, তাই তাদের বিভ্রান্ত করা হয়নি।

৩৮ এবং এটা ঘটলো যে, যেরদ আবার তাঁর ভাইয়ের সাথে কথা বলে, বললেন: যাও এবং প্রভুর কাছে জিজ্ঞাসা করো যে তিনি আমাদের সেই ভূমি থেকে বের করে আনবেন কিনা, এবং যদি তিনি আমাদের সেই ভূমি থেকে বের করে আনেন, তাঁর কাছে মিনতি করো আমরা কোথায় যাবো। এবং কে জানে হয়তো প্রভু আমাদের একটা ভূমিতে নিয়ে যাবেন যেটা পৃথিবীর সমস্ত ভূমির উপরে বাছাইকৃত হবে? এবং যদি এটা হয়, তাহলে আসো আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত হই, যাতে এটা আমরা আমাদের উত্তরাধিকারের জন্য পেতে পারি।

৩৯ এবং এটা ঘটলো যে, যেরদের ভাই সেই অনুসারে প্রভুর কাছে মিনতি করলেন যা যেরদের মুখ দিয়ে বলা হয়েছিলো।

৪০ এবং এটা ঘটলো যে, প্রভু যেরদের ভাইকে শুনলেন, এবং তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন, এবং তাঁকে বললেন:

৪১ যাও এবং তোমার পশুপালের সমস্ত প্রকার উভয় পুরুষ ও নারী একত্রিত করো; এবং ভূমির সমস্ত ধরনের শস্যদানাও; এবং তোমার পরিবারবর্গ; এবং তোমার ভাই যেরদ ও তাঁর পরিবারকেও; এবং তোমার বন্ধুদের ও তাদের পরিবারবর্গ, এবং যেরদের বন্ধুদের ও তাদের পরিবারবর্গকেও।

৪২ এবং যখন তোমার এটা করা হয়ে যাবে তুমি তাদের উপত্যকার নিচের দিকে পরিচালনা করবে যেটা হলো উত্তরদিকে। এবং সেখানে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, এবং আমি তোমাকে এমন একটা ভূমিতে নিয়ে যাবো যা পৃথিবীর সমস্ত ভূমির উপরে বাছাইকৃত।

৪৩ এবং সেখানে আমি তোমাকে ও তোমার বংশধরদের আশীর্বাদ করবো, এবং আমার সেবার জন্য তোমার বংশধরদের বৃদ্ধি করবো, এবং তোমার ভাইয়ের বংশধরদেরকে, এবং তারা একটা মহান জাতি যারা তোমার সহযোগী হবে। এবং সেখানে মহান কেউই থাকবে না সেই জাতি ছাড়া যা আমি সমস্ত ভূমণ্ডলে আমার সেবার জন্য তোমার বংশধরদের মধ্যে থেকে বৃদ্ধি করবো। এবং এইভাবে আমি তোমার প্রতি এটা করবো কারণ এই দীর্ঘ সময় ধরে তুমি আমার কাছে মিনতি করেছো।