অধ্যায় ৭
ওরীহা ধার্মিকতায় রাজত্ব করেন—দখল ও দ্বন্দ্বের মধ্যে, শুল ও কোহোরের প্রতিদ্বন্দ্বী রাজ্য স্থাপিত হয়—ভাববাদীরা মন্দতা এবং প্রতিমা পূজার জন্য লোকদের দোষী করেন, যারা পরে অনুতাপ করে।
১ এবং এটা ঘটলো যে, ওরীহা সেই ভূমিতে তাঁর সময়ে ধার্মিকতার সহিত বিচার করেছিলেন, যার সময়কাল অত্যন্ত বেশি ছিলো।
২ এবং তিনি পুত্র ও কন্যার জন্ম দিয়েছিলেন; হ্যাঁ, তিনি একত্রিশ জনের জন্ম দিয়েছিলেন, যাদের মধ্যে তেইশজন পুত্র ছিলো।
৩ এবং এটা ঘটলো যে, তিনি তাঁর বৃদ্ধ বয়সেও কিবকে জন্ম দিলেন। এবং এটা ঘটলো যে, কিব তাঁর পরিবর্তে রাজত্ব করেছিলেন; এবং কিব কোরিহোরকে জন্ম দিলেন।
৪ এবং কোরিহোর বয়স যখন বত্রিশ বছর হলো, সে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং নিহোরের ভূমিতে চলে গিয়ে সেখানে বাস করতে লাগলো; এবং সে পুত্র ও কন্যার জন্ম দিয়েছিলো, এবং তারা অত্যন্ত সুন্দর হয়ে উঠলো; অতএব কোরিহোর অনেক লোককে আকর্ষিত করে তার পিছনে নিয়ে আসলেন।
৫ এবং যখন সে একটা সৈন্যদল একসাথে একত্রিত করলো সে মোরোনের ভূমিতে আসলো যেখানে রাজা বাস করতেন, এবং তাঁকে বন্দী করলো, যা যেরদের ভাইয়ের কথা মতো ঘটেছিলো যে তাদের বন্দীদশায় আনা হবে।
৬ এখন মোরোনের ভূমি যেখানে রাজা বাস করতেন, সেই ভূমির কাছে ছিলো যা নেফীয়দের দ্বারা ধ্বংসপ্রাপ্ত বলে ডাকা হতো।
৭ এবং এটা ঘটলো যে, কিব তাঁর পুত্র কোরিহোরের অধীনে, বন্দীদশাতে বাস করতে লাগলেন, যতক্ষণ না পর্যন্ত তিনি অত্যন্ত বৃদ্ধ হন; তবুও কিব তাঁর বৃদ্ধ বয়সে শুলের জন্ম দেন, যখন তিনি বন্দীদশাতে ছিলেন।
৮ এবং এটা ঘটলো যে, শুল তার ভাইয়ের প্রতি রাগান্বিত ছিলেন; এবং শুল শক্তিশালী হয়ে উঠলেন, এবং মানুষের শক্তি অনুসারে পরাক্রমশালী হয়ে উঠলেন; এবং তিনি বিচারেও পরাক্রমশালী ছিলেন।
৯ অতএব, তিনি ইফ্রয়িম পাহাড়ে গেলেন, এবং তিনি পাহাড়ের আকরিক গলিয়ে তাদের জন্য ইস্পাত থেকে তলবারি তৈরি করলেন যাদের তিনি তাঁর সাথে করে নিয়ে এসেছিলেন; এবং তাদেরকে তলবারি দিয়ে সশস্ত্র করার পর তিনি নিহোর শহরে ফিরে আসলেন, এবং তাঁর ভাই কোরিহোরের সাথে যুদ্ধ করলেন, যার মাধ্যমে তিনি রাজ্যটা দখল করলেন এবং এটা তাঁর পিতা কিবের কাছে পুনরুদ্ধার করলেন।
১০ এবং শুল যা করেছিলেন সেই বিষয়গুলোর কারণে তাঁর পিতা তাঁকে রাজ্য দিলেন; অতএব তিনি তাঁর পিতার পরিবর্তে রাজত্ব করতে শুরু করলেন।
১১ এবং এটা ঘটলো যে, তিনি ধার্মিকতায় বিচার করেছিলেন; এবং তিনি তাঁর রাজ্য ভূমন্ডলে ছড়িয়ে দিয়েছিলেন, কারণ লোকেরা অত্যধিকভাবে সংখ্যায় বেড়ে উঠেছিলো।
১২ এবং এটা ঘটলো যে, শুলও অনেক পুত্র এবং কন্যার জন্ম দিলেন।
১৩ এবং কোরিহোর সেই বহু মন্দতার জন্য অনুতাপ করলো যা সে করেছিলো; অতএব শুল তাকে তাঁর রাজ্যে ক্ষমতা দিয়েছিলেন।
১৪ এবং এটা ঘটলো যে, কোরিহোরের অনেক পুত্র ও কন্যা ছিলো। এবং কোরিহোরের পুত্রদের মধ্যে একজন ছিলো যার নাম ছিলো নোহ।
১৫ এবং এটা ঘটলো যে নোহ, রাজা শুল, এবং তার পিতা কোরিহোরের বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং তার ভাই কোহোরকে, এবং তার সমস্ত ভাইদেরকেও এবং অনেক লোকদেরকে সাথে করে নিয়ে গেলো।
১৬ এবং সে রাজা, শুলের সাথে যুদ্ধ করলো, যেটাতে সে তাদের প্রথম উত্তরাধিকারের ভূমি দখল করলো; এবং সে ভূমির সেই অংশের রাজা হলো।
১৭ এবং এটা ঘটলো যে, সে আবার রাজা শুলের সাথে যুদ্ধ করলো; এবং সে রাজা শুলকে বন্দী করলো এবং তাঁকে মোরোনে বন্দী করে নিয়ে আসলো।
১৮ এবং এটা ঘটলো যে, যখন সে তাঁকে হত্যা করতে প্রস্তুতি নিচ্ছিলো, শুলের পুত্ররা সেইসময় লুকিয়ে নোহের গৃহে ঢুকলো এবং তাকে হত্যা করলো, এবং কারাগারের দরজা ভাঙলো এবং তাদের পিতাকে বের করে আনলো, এবং তাঁকে তাঁর নিজের রাজ্যে তাঁর সিংহাসনে বসালো।
১৯ অতএব, নোহের পুত্ররা তার পরিবর্তে তার রাজ্য প্রতিষ্ঠা করে; তবুও তারা রাজা শুলের উপরে কোনো ক্ষমতা লাভ করতে পারেনি এবং জনগণ যারা রাজা শুলের রাজত্বের অধীনে ছিলো তারা অত্যধিকভাবে উন্নতি করেছিলো এবং ধনী হয়ে উঠেছিলো।
২০ এবং দেশ বিভক্ত হলো; এবং সেখানে দুটো রাজ্য ছিলো, শুলের রাজ্য, এবং নোহের পুত্র কোহোরের রাজ্য।
২১ এবং নোহের পুত্র কোহোর তার লোকদের আদেশ করেছিলো যে তাদের শুলের সাথে যুদ্ধ করতে হবে, যেটাতে শুল তাদের পরাজিত করেছিলেন এবং কোহোরকে হত্যা করেছিলেন।
২২ এবং এখন কোহোরের একজন পুত্র ছিলো যাকে নিম্রোদ বলে ডাকা হতো; এবং নিম্রোদ কোহোরের রাজ্য শুলের কাছে ছেড়ে দিয়েছিলো, এবং তিনি শুলের চোখে অনুগ্রহ লাভ করেছিলো; অতএব শুল তাকে মহান অনুগ্রহ দিলেন, এবং সে শুলের রাজ্যে তার ইচ্ছা অনুসারে কাজ করেছিলো।
২৩ এবং শুলের রাজত্বকালে সেখানে ভাববাদীরা লোকেদের মধ্যে এসেছিলেন, যাদের প্রভুর দ্বারা পাঠানো হয়েছিলো, ভাববাণী করতে যে লোকদের দুষ্টতা এবং প্রতিমাপূজা সেই ভূমির উপরে অভিশাপ বয়ে নিয়ে আসছে, এবং তাদের ধ্বংস করা হবে যদি তারা অনুতাপ না করে।
২৪ এবং এটা ঘটলো যে, লোকেরা ভাববাদীদের বিরুদ্ধে নিন্দা করেছিলো, এবং তাদের বিদ্রূপ করেছিলো। এবং এটা ঘটলো যে, রাজা শুল সেই সকলের বিরুদ্ধে বিচার করলেন যারা ভাববাদীদের বিরুদ্ধে নিন্দা করেছিলো।
২৫ এবং তিনি সমস্ত ভূমির মধ্যে একটা আইন জারি করলেন, যা ভাববাদীদের ক্ষমতা দিয়েছিলো যে তাঁরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন; এবং এই কারণে লোকেদের অনুতাপে নিয়ে আসা হয়েছিলো।
২৬ এবং যেহেতু লোকেরা তাদের অন্যায় এবং প্রতিমাপূজার জন্য অনুতাপ করেছিলো, প্রভু তাদেরকে নিষ্কৃতি দিলেন, এবং তারা আবার সেই ভূমিতে সমৃদ্ধি লাভ করতে শুরু করলো। এবং এটা ঘটলো যে, শুল তাঁর বৃদ্ধ বয়সে পুত্র ও কন্যার জন্ম দিয়েছিলেন।
২৭ এবং শুলের সময় সেখানে আর কোনো যুদ্ধ ছিলো না; এবং তিনি সেই মহান বিষয়গুলো স্মরণ করেছিলেন যা প্রভু তাঁর পূর্বপুরুষদের জন্য সেই মহাজলরাশি পার করে প্রতিশ্রুত ভূমিতে নিয়ে আসতে করেছিলেন; তাই তিনি তাঁর সময়কালে ধার্মিকতায় বিচার করেছিলেন।