ধর্মশাস্ত্র
এথর ৮


অধ্যায় ৮

সেখানে রাজ্যের উপরে দ্বন্দ্ব এবং বিবাদ হয়—আকিশ রাজাকে হত্যা করার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ গুপ্ত সংঘ গঠন করে—গুপ্ত সংঘ শয়তানের থেকে আসে এবং জাতিগুলোর ধ্বংস ঘটায়—আধুনিক অযিহূদীদের গুপ্ত সংঘের বিরুদ্ধে সতর্ক করা হয় যা সমস্ত ভূমি, জাতি, এবং দেশের স্বাধীনতা ধ্বংস করবে।

এবং এটা ঘটলো যে, সে ওমারকে জন্ম দিলো, এবং ওমার তার পরিবর্তে রাজত্ব করলো। এবং ওমার যেরদকে জন্ম দিলো; এবং যেরদ পুত্র ও কন্যাদের জন্ম দিলো।

এবং যেরদ তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করলো, এবং হেৎ এর ভূমিতে আসলো ও বাস করতে লাগলো। এবং এটা ঘটলো যে, সে তার চতুর কথার কারণে অনেক মানুষকে মিথ্যা কথায় ভুলালো, যতক্ষণ না পর্যন্ত সে রাজ্যের অর্ধেক লাভ করে।

এবং যখন সে রাজ্যের অর্ধেকটা লাভ করলো সে তার পিতার সাথে যুদ্ধ করলো, এবং সে তার পিতাকে বন্দী করে আনলো, এবং বন্দীদশাতে তাঁকে সেবা করতে জোর করলো;

এবং এখন, ওমারের রাজত্বকালের দিনগুলোতে সে তার অর্ধেক সময়ই বন্দীদশাতে ছিলো। এবং এটা ঘটলো যে, সে পুত্র এবং কন্যার জন্ম দিয়েছিলো, যাদের মধ্যে ছিলো হিষ্রোণ এবং কোরিয়েনটামার;

এবং তারা অত্যন্তভাবে তার ভাই যেরদের করা কাজের কারণে রাগান্বিত ছিলো, এতটাই যে তার একটা সৈন্যদল একত্রিত করলো এবং যেরদের সাথে যুদ্ধ করেছিলো। এবং এটা ঘটলো যে, তারা তার সাথে রাতের বেলা যুদ্ধ করেছিলো।

এবং এটা ঘটলো যে, তারা যখন যেরদের সৈন্যদলকে হত্যা করলো, তারা প্রায় তাকেও হত্যা করতে যাচ্ছিলো; এবং সে তাদের কাছে অনুনয় করলো যাতে তারা তাকে হত্যা না করে, এবং সে তার পিতার কাছে রাজ্য ছেড়ে দেবে। এবং এটা ঘটলো যে, তারা তাকে বেঁচে থাকতে অনুমতি দিয়েছিলো।

এবং এখন যেরদ রাজ্য হারানোর কারণে অত্যন্তভাবে দুঃখিত হয়েছিলো, কারণ সে তার হৃদয় রাজ্যে এবং জগতের গৌরবে স্থাপন করেছিলো।

এখন যেরদের কন্যা অত্যন্তভাবে দক্ষ ছিলো, এবং তার পিতার দুঃখ দেখে, একটা উপায় ভাবলো যেটার দ্বারা সে তার পিতার কাছে রাজ্য ফিরিয়ে দিতে পারে।

এখন যেরদের কন্যা অত্যন্ত সুন্দরী ছিলো। এবং এটা ঘটলো যে, সে তার পিতার সাথে কথা বললো, এবং তাকে বললো: কি কারণে আমার পিতার এতো দুঃখ? তিনি কি সেই নথি পড়েননি যা আমাদের পূর্বপুরুষেরা মহা জলরাশি পার করে নিয়ে এসেছিলেন? দেখুন, সেখানে কি অতীতের লোকদের সম্পর্কে লিখিত বিবরণ নেই, যে তারা তাদের গোপন পরিকল্পনা দ্বারা রাজ্য এবং মহান গৌরব লাভ করেছিলো?

১০ এবং এখন, অতএব, আমার পিতাকে কিমনোর পুত্র আকিশের জন্য পাঠানো হোক; এবং দেখুন, আমি সুন্দরী, এবং আমি তার সামনে নৃত্য করবো, যাতে সে আমাকে স্ত্রী করতে আকাঙ্ক্ষা করে; অতএব যদি সে আপনার কাছে আকাঙ্ক্ষা করে যে আপনার আমাকে তার স্ত্রী হতে দিতে হবে, তখন আপনি বলবেন: আমি তাকে দেবো যদি তুমি আমাকে আমার পিতার, সেই রাজার মস্তক নিয়ে আসো।

১১ এবং এখন ওমার আকিশের একজন বন্ধু ছিলো; অতএব, যেরদকে যখন আকিশের জন্য পাঠানো হলো, যেরদের কন্যা তার সামনে নৃত্য পরিবেশন করলো যাতে সে তাকে সন্তুষ্ট করতে পারে, এতটাই যে সে তাকে স্ত্রী করতে আকাঙ্ক্ষা করলো। এবং এটা ঘটলো যে, সে যেরদকে বললো: তাকে স্ত্রী করতে আমার কাছে দাও।

১২ এবং যেরদ তাকে বললো: আমি তাকে তোমার কাছে দেবো, যদি তুমি আমাকে আমার পিতার, সেই রাজার মস্তক নিয়ে আসো।

১৩ এবং এটা ঘটলো যে, আকিশ যেরদের গৃহে তার সমস্ত আত্মীয়স্বজনদের জড়ো করলো, এবং তাদেরকে বললো: তুমি কি আমার কাছে শপথ করবে যে তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকবে সেই বিষয়ে যা আমি তোমার থেকে চাইবো?

১৪ এবং এটা ঘটলো যে, তারা সবাই তার কাছে স্বর্গের ঈশ্বরের, এবং স্বর্গের, এবং পৃথিবীর, এবং তাদের মস্তকও শপথ করেছিলো, যে যারা আকিশের চাওয়ার ব্যতিক্রম করবে তাকে মস্তক হারাতে হবে; এবং যাকিছু আকিশ তাদের কাছে জানাবে যারা তা প্রকাশ করবে, তারাই জীবন হারাবে।

১৫ এবং এটা ঘটলো যে, এইভাবে তারা আকিশের সাথে রাজি হলো। এবং আকিশ তাদেরকে শপথ করালো যা অতীতে তাদের দ্বারা দেওয়া হয়েছিলো যারা ক্ষমতা লাভের চেষ্টা করেছিলো, যা এমনকি কয়িন থেকে শুরু করে হস্তান্তর করা হয়েছিলো, যে শুরু থেকেই একজন হত্যাকারী ছিলো।

১৬ এবং সেগুলো শয়তানের ক্ষমতা দ্বারা সংরক্ষিত ছিলো জনগনের কাছে এই শপথগুলো দেওয়ার জন্য, তাদের অন্ধকারে রাখতে, তাদের সাহায্য করতে যারা ক্ষমতা লাভ করতে ক্ষমতার সন্ধান করতো, এবং হত্যা করতে, লুঠ করতে, এবং মিথ্যা বলতে, এবং সমস্ত ধরনের দুষ্টতা এবং ব্যাভিচারীতা করতে।

১৭ এবং এটা ছিলো যেরদের কন্যা যে অতীতের বিষয়গুলো অনুসন্ধান করার জন্য তার হৃদয়ে স্থাপন করেছিলো; এবং যেরদ এটা আকিশের হৃদয়ে স্থাপন করে; অতএব, আকিশ এটা তার আত্মীয়স্বজন, এবং বন্ধুদের প্রতি করলো, তাদের ন্যায্য প্রতিজ্ঞার দ্বারা পরিচালনা করেছিলো সেইসব করতে যা সে চেয়েছিলো।

১৮ এবং এটা ঘটলো যে, তারা একটা গুপ্ত সংঘ গঠন করলো, এমনকি অতীতের সেই লোকদের মতো; যে সংঘ ঈশ্বরের দৃষ্টিতে সবকিছুর উপরে সবচেয়ে ঘৃণ্য এবং দুষ্ট ছিলো;

১৯ কারণ প্রভু গুপ্ত সংঘে কাজ করেন না, কিংবা তিনিআদেশ করেন না যাতে মানুষ রক্তপাত করুক, কিন্তু মানুষের সমস্ত বিষয়ে শুরুর থেকে এটা নিষিদ্ধ করেছেন।

২০ এবং এখন আমি, মরনী, তাদের শপথের এবং সংঘের ধরন সম্পর্কে লিখছি না, কারণ এটা আমার কাছে জানানো হয়েছে যে সেগুলো সমস্ত জনগণের মাঝে ছিলো, এবং সেগুলো লামানীয়দের মধ্যে ছিলো।

২১ এবং সেগুলো এই লোকদের ধ্বংসের কারণ যাদের বিষয়ে আমি এখন বলছি, এবং নেফীর লোকদেরও ধ্বংসের কারণ।

২২ এবং যে কোন জাতি ক্ষমতা লাভ করতে এই ধরনের গুপ্ত সংঘের সমর্থন করবে, যতক্ষণ না পর্যন্ত সেগুলো সমস্ত জাতিতে ছড়িয়ে যায়, দেখো, তারা ধ্বংস হয়ে যাবে; কারণ প্রভু তাঁর ধার্মিকদের রক্ত মেনে নেবেন না, যা তাদের দ্বারা ঝরানো হবে, সবসময় তাঁর কাছে ধূলিকণা থেকে তাদের উপর প্রতিশোধের জন্য অনুনয় করবে অথচ তিনি তাদের প্রতিশোধ নেবেন না।

২৩ অতএব, ওহে তোমরা অযিহূদীরা, এটা ঈশ্বরের প্রজ্ঞা এই যে এই বিষয়গুলো তোমাদের কাছে দেখানো হোক, যাতে তোমরা এটার দ্বারা তোমাদের পাপের অনুতাপ করতে পারো, এবং তোমাদের উপর এই হত্যাকারী সংঘকে মেনে নিও না, যা ক্ষমতা পেতে এবং লাভ করতে নির্মিত হয়েছে—এবং সেই কাজ মেনে নিও না, হ্যাঁ, বিশেষভাবে সেই কাজ হলো ধ্বংস যা তোমার উপর আসবে, হ্যাঁ, বিশেষভাবে অনন্ত পিতার ন্যায়বিচারের তলবারি তোমাদের উপরে পড়বে, তোমাদের উৎখাত এবং ধ্বংস করতে, যদি তোমরা সেই বিষয়গুলো ঘটতে দাও।

২৪ অতএব, প্রভু তোমাদের আদেশ করেন, যখন তোমরা দেখবে এই বিষয়গুলো তোমাদের মধ্যে আসে তখন তোমরা তোমাদের ভয়ঙ্কর অবস্থার চেতনাতে জাগ্রত হও, এই গুপ্ত সংঘের কারণে যা তোমাদের মধ্যে থাকবে; অথবা ধিক এটার প্রতি, কারণ তাদের রক্তের জন্য যাদের হত্যা করা হয়েছে; কারণ তারা ধূলিকণা থেকে এগুলোর জন্য এবং যারা এগুলো নির্মাণ করেছে তাদের প্রতিও প্রতিশোধের জন্য অনুনয় করে।

২৫ কারণ এটা ঘটলো যে, যারা এটা নির্মাণ করে সমস্ত ভূমি, জাতি, এবং দেশের স্বাধীনতা উৎখাত করতে; এবং এটা সমস্ত জনগণের ধ্বংস নিয়ে আসে, কারণ এটা শয়তানের দ্বারা নির্মিত, যে সমস্ত মিথ্যার জনক; এমনকি সেই একই মিথ্যাবাদী যে আমাদের প্রথম পিতামাতাকে প্রতারিত করেছিলো, হ্যাঁ, সেই একই মিথ্যাবাদী যে মানুষকে শুরু থেকে হত্যা করতে বাধ্য করেছিলো; যে মানুষের হৃদয়কে কঠোর করে দিয়েছিলো যে কারণে তারা ভাববাদীদের হত্যা করেছিলো, এবং তাদের পাথর মেরেছিলো, এবং শুরু থেকেই তাদের বিতাড়িত করেছিলো।

২৬ অতএব, আমি, মরনী, আমি এই বিষয়গুলো লিখতে আদেশপ্রাপ্ত হয়েছি যাতে মন্দতা দূর করা যায়, এবং সেই সময় হয়তো আসবে যখন মনুষ্য সন্তানদের হৃদয়ের উপর শয়তানের কোনো ক্ষমতা থাকবে না, কিন্তু তারা ক্রমাগতভাবে ভালো কাজ করতে রাজি হবে, যাতে তারা সমস্ত ধার্মিকতার উৎসে আসতে পারে এবং রক্ষা পেতে পারে।