অধ্যায় ৯
মরনী তাদেরকে অনুতাপ করতে অনুরোধ করে যারা খ্রীষ্টে বিশ্বাস করে না—তিনি একজন অলৌকিক ঈশ্বরের ঘোষণা করেন, যিনি দৈববানী দেন এবং বিশ্বস্তদের উপর উপহার ঢেলে দেন ও চিহ্ন দেন—অবিশ্বাসের কারণে আশ্চর্য্যকাজ বন্ধ হয়ে যায়—যারা বিশ্বাস করে চিহ্নগুলো তাদের অনুসরণ করে—মানুষদেরকে জ্ঞানী হতে এবং আজ্ঞা পালন করতে উৎসাহিত করা হয়। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এখন, আমি তাদের সম্পর্কেও বলবো যারা খ্রীষ্টকে বিশ্বাস করে না।
২ দেখো, তোমাদেরকে শাস্তিপ্রদানের দিনে তোমরা কি বিশ্বাস করবে—দেখো, যখন প্রভু আসবেন, হ্যাঁ, বিশেষভাবে সেই মহাদিনে যখন পৃথিবী গোটানো কাগজের মতো গুটিয়ে যাবে, এবং উপাদানগুলো তপ্ত তাপে গলে যাবে, হ্যাঁ সেই মহাদিনে যখন তোমাদের ঈশ্বরের মেষশাবকের সামনে দাঁড়াতে নিয়ে আনা হবে—তখনো কি তোমরা বলবে যে কোনো ঈশ্বর নেই?
৩ তখনো কি তোমরা খ্রীষ্টকে অস্বীকার করতে থাকবে, নাকি ঈশ্বরের মেষশাবককে দেখবে? তোমরা কি মনে করো যে তোমরা তোমাদের অপরাধবোধের চেতনায় তাঁর সাথে বসবাস করবে? তোমরা কি মনে করো যে তোমরা সেই পবিত্র সত্তার সাথে বাস করে খুশী হতে পারবে, যখন তোমাদের আত্মা অপরাধবোধের চেতনার সাথে পীড়িত হয়ে আছে যার কারণ হলো তোমরা তাঁর আইনগুলো সর্বদা লঙ্ঘন করেছো?
৪ দেখো, আমি তোমাদেরকে বলছি যে তোমরা দোষী সাব্যস্ত আত্মাদের সাথে নরকে বাস করার চেয়ে, তাঁর সামনে তোমাদের নোংরা চেতনার অধীনে একজন পবিত্র ও ন্যায়পরায়ণ ঈশ্বরের সাথে বসবাস করা আরো বেশি দুর্দশাগ্রস্ত হবে।
৫ কারণ দেখো, যখন তোমাদেরকে তোমাদের নগ্নতা দেখাতে ঈশ্বরের সামনে, এবং ঈশ্বরের মহিমার সামনেও, এবং যীশু খ্রীষ্টের পবিত্রতার সামনে আনা হবে, এটা তোমাদের উপর অনির্বাণ আগুনের একটা শিখা জ্বালিয়ে দেবে।
৬ ওহে তোমরা অবিশ্বাসীরা তাহলে, তোমরা প্রভুর দিকে ফিরে যাও; যীশুর নামে পিতার কাছে প্রবলভাবে মিনতি করো, যাতে হয়তো তোমাদেরকে সেই মহান ও শেষ কালে দাগহীন, বিশুদ্ধ, সুন্দর, ও শুভ্র, মেষশাবকের রক্ত দ্বারা শুচি অবস্থায় পাওয়া যেতে পারে।
৭ এবং আবার আমি তোমাদেরকে বলছি তোমরা যারা ঈশ্বরের দৈববানী অস্বীকার করো, এবং বলো যে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, যে সেখানে কোনো দৈববানী, কিংবা ভাববানী, কিংবা উপহার, কিংবা নিরাময়, কিংবা বিভিন্ন ভাষায় কথা বলা, এবং বিভিন্ন ভাষার অনুবাদক নেই;
৮ দেখো আমি তোমাদেরকে বলছি, যে এই জিনিসগুলো অস্বীকার করে সে খ্রীষ্টের সুসমাচার জানে না; হ্যাঁ, সে ধর্মশাস্ত্র পড়েনি; যদি পড়েও থাকে, সে সেগুলো বুঝেনি।
৯ কারণ আমরা কি পড়িনি যে ঈশ্বর গতকাল, আজ এবং চিরকাল একই, এবং তাঁর মধ্যে কোনো পরিবর্তনশীলতা নেই বা আবর্তনের ছায়া নেই?
১০ এবং এখন, যদি তোমরা নিজেরা একটা দেবতাকে কল্পনা করো যে পরিবর্তন হয়, এবং যার মধ্যে আবর্তনের ছায়া আছে, সেক্ষেত্রে তোমরা নিজেরা এমন একটা দেবতাকে কল্পনা করো যে আশ্চর্য্যকাজের ঈশ্বর নয়।
১১ কিন্তু দেখো, আমি তোমাদেরকে একজন আশ্চর্য্যকাজের ঈশ্বরকে দেখাবো, বিশেষভাবে অব্রাহামের ঈশ্বর, এবং ইস্হাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর; এবং ইনি হলেন সেই একই ঈশ্বর যিনি আকাশমণ্ডল ও পৃথিবী, এবং এগুলোর মধ্যে থাকা সকল জিনিস সৃষ্টি করেছেন।
১২ দেখো, তিনি আদমকে সৃষ্টি করেছেন, এবং আদমের দ্বারা মনুষ্যের পতন হয়েছিলো। এবং মনুষ্যের পতনের কারণে যীশু খ্রীষ্ট এসেছিলেন, যিনি হলেন পিতা ও পুত্র; এবং যীশু খ্রীষ্টের কারণে মানুষের মুক্তি এসেছে।
১৩ এবং মানুষের মুক্তির কারণে, যা যীশু খ্রীষ্টের দ্বারা এসেছে, তাদেরকে প্রভুর উপস্থিতিতে ফিরিয়ে আনা হবে; হ্যাঁ, এইভাবে সকল মানুষদের মুক্ত করা হয়েছে, কারণ খ্রীষ্টের মৃত্যু পুনরুত্থান ঘটায়, যা একটা অন্তহীন নিদ্রা থেকে মুক্তি ঘটায়, যে নিদ্রা থেকে সকল মানুষদেরকে ঈশ্বরের ক্ষমতা দ্বারা জাগ্রত করা হবে যখন তূরীর শব্দ হবে; এবং তারা সকলে বেরিয়ে আসবে, ছোট ও বড় উভয়ই, এবং সকলে তাঁর কাঁঠগড়ার সামনে দাঁড়াবে, এই অন্তহীন মৃত্যুর বাঁধন থেকে মুক্ত ও শিথিল হতে, যে মৃত্যু হলো একটা সাময়িক মৃত্যু।
১৪ এবং এরপর পবিত্রতমের বিচার তাদের উপর আসবে; এবং এরপর সেই সময় আসবে যখন নোংরা তখনো নোংরাই থাকবে; এবং যে ধার্মিক তখনো ধার্মিক থাকবে; যে সুখী তখনো সুখী থাকবে; এবং যে অসুখী তখনো অসুখী থাকবে।
১৫ এবং এখন, ওহে তোমরা সকলে যারা এমন একজন ঈশ্বরকে নিজেরা কল্পনা করেছো যিনি কোনো আশ্চর্য্যকাজ করতে পারেন না, আমি তোমাদের জিজ্ঞাসা করবো, এই জিনিসগুলো কি ঘটেছে, যা আমি তোমাদেরকে বলেছি? শেষ কি এখনো এসেছে? দেখো আমি তোমাদেরকে বলছি, না; এবং ঈশ্বর একজন আশ্চর্য্যকাজের ঈশ্বর হওয়া বন্ধ করেননি।
১৬ দেখো, ঈশ্বর কি আমাদের দৃষ্টিতে সেই আশ্চর্য জিনিসগুলো সম্পন্ন করেননি? হ্যাঁ, কে ঈশ্বরের আশ্চর্য কাজগুলো বুঝতে পারে?
১৭ কে বলবে এটা যে তাঁর বাক্য দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি হওয়া আশ্চর্যকাজ ছিলো না; এবং তাঁর বাক্যের ক্ষমতা দ্বারা পৃথিবীর ধূলিকণা থেকে মানুষ সৃষ্টি হয়েছিলো; এবং তাঁর বাক্যের ক্ষমতা দ্বারা আশ্চর্য্যকাজ ঘটেনি?
১৮ এবং কে বলবে যে যীশু খ্রীষ্ট অনেক শক্তিশালী আশ্চর্য্যকাজ করেননি? এবং সেখানে প্রেরিতদের হাত দ্বারা অনেক শক্তিশালী আশ্চর্য্যকাজ ঘটেছিলো।
১৯ এবং যদি সেখানে আশ্চর্য্যকাজ ঘটে থাকে তখন, কেনো ঈশ্বর একজন আশ্চর্য্যকাজের ঈশ্বর হওয়া বন্ধ করে দিয়েছেন এবং তবুও কিভাবে একটা অপরিবর্তনীয় সত্তা হতে পারেন? এবং দেখো, আমি তোমাদেরকে বলছি তিনি পরিবর্তন হন না; যদি তাই হয় তবে তিনি আশ্চর্য্যকাজের ঈশ্বর হওয়া বন্ধ করে দেবেন; এবং তিনি আশ্চর্য্যকাজ করা বন্ধ করবেন না, এবং তিনি হলেন একজন আশ্চর্য্যকাজের ঈশ্বর।
২০ এবং কেনো তিনি মনুষ্য সন্তানদের মধ্যে আশ্চর্য্যকাজ করা বন্ধ করে দেন এই কারণে যে তারা অবিশ্বাসে হ্রাস পায়, এবং সঠিক পথ থেকে সরে যায়, এবং ঈশ্বরকে জানে না যার মধ্যে তাদের বিশ্বাস করা উচিত।
২১ দেখো, আমি তোমাদেরকে বলছি যে যারা খ্রীষ্টের প্রতি বিশ্বাস করে, কোনো সন্দেহ না করে, যাকিছু সে খ্রীষ্টের নামে পিতার কাছে চাবে এটা তাকে দেওয়া হবে; এবং এই প্রতিজ্ঞা সকলের জন্য, এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত।
২২ কারণ দেখো, এইভাবে যীশু খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র, তাঁর শিষ্যদেরকে যারা থাকবেন, হ্যাঁ এবং তাঁর সকল শিষ্যদেরকেও, জনতার শ্রবণের অংশ হিসেবে বলেছিলেন: তোমরা সমস্ত জগতে যাও, এবং সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো;
২৩ এবং যে বিশ্বাস করবে এবং বাপ্তিস্ম নেবে তাকে রক্ষা করা হবে, এবং কিন্তু যে বিশ্বাস করবে না তাকে নরকে প্রেরণ করা হবে;
২৪ এবং যারা বিশ্বাস করে এই চিহ্নগুলো তাদের অনুসরণ করবে—আমার নামে তারা শয়তান দূর করবে; তারা নতুন নতুন ভাষায় কথা বলবে; তারা সাপ ধরতে পারবে; এবং তারা প্রাণনাশক জিনিস পান করলেও এটা তাদের ক্ষতি করবে না; এবং তারা অসুস্থদের উপর হাত রাখবে এবং তারা সুস্থ হয়ে উঠবে;
২৫ এবং যে কেউ আমার নামে বিশ্বাস করবে, কোনো সন্দেহ না করে, আমার সকল বাক্য আমি তার প্রতি নিশ্চিত করবো, এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত।
২৬ এবং এখন, দেখো, কে প্রভুর কাজের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? কে তাঁর কথাগুলো অস্বীকার করতে পারবে? কে প্রভুর সর্বশক্তিমান ক্ষমতার বিরুদ্ধে জাগ্রত হতে পারবে? কে প্রভুর কাজগুলো অবজ্ঞা করবে? কে খ্রীষ্টের সন্তানদের অবজ্ঞা করবে? দেখো, তোমরা সকলে যারা প্রভুর কাজের অবজ্ঞাকারী, কারণ তোমরা বিস্মিত হবে ও ধ্বংস হবে।
২৭ ওহে তাহলে অবজ্ঞা করো না, এবং বিস্মিত হয়ো না, কিন্তু প্রভুর বাক্য শ্রবণ করো, এবং যীশুর নামে পিতার কাছে চাও যে জিনিসগুলো তোমাদের দরকার হবে। সন্দেহ করো না, কিন্তু বিশ্বাস করো, এবং পুরনো সময়ের মতো করে শুরু করো, এবং তোমার সমস্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে আসো, এবং তাঁর সামনে ভয় ও কম্পন নিয়ে নিজের পরিত্রাণের কাজ তোমরা সম্পন্ন করো।
২৮ তোমাদের পরীক্ষাকালের দিনগুলোতে জ্ঞানী হও; সকল অবিশুদ্ধতা হতে নিজদেরকে সরিয়ে ফেলো; তোমাদের লালসার জন্য কিছু চেয়ো না যাতে তোমরা এটা গ্রাস করতে পারো, কিন্তু একটা অটল দৃঢ়তার সাথে চাও, যে তোমরা কোনো প্রলোভনের কাছে সমর্পণ হবে না, কিন্তু যে তোমরা সত্য ও জীবন্ত ঈশ্বরকে সেবা করবে।
২৯ সতর্ক হও যাতে তোমরা অযোগ্যতাতে বাপ্তিস্ম না নাও; সতর্ক হও যেনো তোমরা খ্রীষ্টের ভোজে অযোগ্যতাতে অংশগ্রহণ না করো; কিন্তু সতর্ক হও যেনো তোমরা সকল কিছু যোগ্যতাতে করো, এবং এটা জীবন্ত ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের নামে করো; এবং যদি তোমরা এটা করো, এবং শেষ পর্যন্ত স্থির থাকো, কোনভাবেই তোমরা বিতারিত হবে না।
৩০ দেখো, আমি তোমাদেরকে বলছি যেনো আমি মৃতদের মধ্য থেকে কথা বলেছি; কারণ আমি জানি যে আমার বাক্য তোমরা লাভ করবে।
৩১ আমাকে আমার ত্রুটির কারণে, কিংবা আমার পিতাকে তাঁর ত্রুটির কারণে, কিংবা তাদেরকেও নিন্দা কোরো না যারা তাঁর আগে লিখেছেন; কিন্তু বরং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি আমাদের ত্রুটিগুলো তোমাদের সামনে প্রকাশ করেছেন, যার ফলে তোমরা আমাদের চেয়ে আরও বেশি জ্ঞানী হতে শিখতে পারো।
৩২ এবং এখন, দেখো, আমরা এই নথি আমাদের জ্ঞান অনুসারে লিখেছি, সেই অক্ষরগুলোতে যেগুলো আমাদের মধ্যে পরিবর্তিত মিশরীয় বলা হয়, যা আমাদের দ্বারা হস্তান্তর ও পরিবর্তন করা হয়েছিলো, আমাদেরকথা বলার ধরণ অনুসারে।
৩৩ এবং যদি আমাদের ফলকগুলো পর্যাপ্তভাবে বড়ো হতো আমরা হিব্রু ভাষায় লিখতাম; কিন্তু হিব্র ভাষাও আমাদের দ্বারা পরিবর্তিত হয়েছে; এবং যদি আমরা হিব্রু ভাষায় লিখতে পারতাম, দেখো, আমাদের নথিতে তোমরা কোনো ত্রুটি পেতে না।
৩৪ কিন্তু আমি যে বিষয়গুলো লিখেছি প্রভু তা জানেন, এবং অন্য কোনো মানুষরা আমাদের ভাষা জানে না; এবং যেহেতু অন্য মানুষরা আমাদের ভাষা জানে না, তাই তিনি এগুলোর অনুবাদের জন্য পদ্ধতি প্রস্তুত করেছেন।
৩৫ এবং এই বিষয়গুলো লেখা হয়েছে যাতে আমরা আমাদের বস্ত্র আমাদের ভাইদের রক্ত থেকে মুক্ত করতে পারি যারা অবিশ্বাসে হ্রাস পেয়েছিলো।
৩৬ এবং দেখো, এই বিষয়গুলো যা আমরা আমাদের ভাইদের বিষয়ে চেয়েছি, হ্যাঁ, বিশেষভাবে খ্রীষ্টের জ্ঞানে তাদের পুন:প্রতিষ্ঠাতে, সকল ধার্মিকদের প্রার্থনা অনুসারে যারা ভূমিতে বসবাস করতো।
৩৭ এবং প্রভু যীশু খ্রীষ্ট তাদেরকে তাদের বিশ্বাস অনুসারে তাদের প্রার্থনার উত্তর প্রদান করুন; এবং পিতা ঈশ্বর সেই চুক্তি স্মরণ করুন যা তিনি ইস্রায়েলের বংশের কাছে করেছিলেন; এবং তিনি তাদের চিরকাল আশীর্বাদ করুন, যীশু খ্রীষ্টের নামের উপর বিশ্বাসের মাধ্যমে। আমেন।