মরমনের পুস্তক
অধ্যায় ১
অম্মারোন মরমনকে পবিত্র নথির সম্পর্কে নির্দেশ দেন—নেফীয় এবং লামানীয়দের মধ্যে যুদ্ধ শুরু হয়—তিনজন নেফীয়কে তুলে নেওয়া হয়—মন্দতা, অবিশ্বাস, জাদুক্রিয়া এবং মায়াবিদ্যা বিরাজ করে। প্রায় ৩২১–৩২৬ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এখন আমি, মরমন, সেই জিনিসগুলো যা আমি দেখেছি এবং শুনেছি উভয় সম্পর্কেই একটা নথি তৈরি করি, এবং এটাকে মরমনের পুস্তক বলি।
২ এবং প্রায় সেই সময় যখন অম্মারোন নথিগুলো প্রভুর কাছে লুকিয়ে রেখেছিলেন, তিনি আমার কাছে এসেছিলেন, (আমি প্রায় দশ বছর বয়সের ছিলাম, এবং আমি আমার লোকদের শিক্ষার পদ্ধতি অনুসারে শিখতে শুরু করেছিলাম) এবং অম্মারোন আমাকে বললেন: আমি বুঝতে পেরেছি যে তুমি একজন বিচক্ষণ বালক, এবং দ্রুত পর্যবেক্ষণ করতে সক্ষম;
৩ সেইজন্য, যখন তোমার প্রায় চব্বিশ বছর হবে আমি চাই যে তুমি এই লোকদের সম্পর্কে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করেছো তা স্মরণে রাখবে; এবং এনটূমের ভূমিতে যাবে যখন তুমি সেই বয়সের হবে, একটা পাহাড়ের কাছে যেটাকে শীম বলে ডাকা হয়; এবং সেখানে আমি এই লোকদের সম্পর্কে সকল খোদাই করা পবিত্র কাজগুলো প্রভুর কাছে লুকিয়ে রেখেছি।
৪ এবং দেখো, তুমি নেফীর ফলকগুলো তোমার কাছে নেবে, এবং অবশিষ্টগুলো সেই স্থানেই রেখে দেবে যেখানে সেগুলো আছে; এবং নেফীর ফলকগুলোর উপরে তুমি সেই সকল বিষয়গুলো খোদাই করবে যেগুলো তুমি এই লোকদের সম্পর্কে পর্যবেক্ষণ করেছো।
৫ এবং আমি, মরমন, নেফীর একজন বংশধর, (এবং আমার পিতার নাম ছিলো মরমন) আমি সেই বিষয়গুলো স্মরণ করলাম যা অম্মারোন আমাকে আদেশ করেছিলেন।
৬ এবং এটা ঘটলো যে, যখন আমি এগারো বছর বয়সের ছিলাম, আমার পিতা দক্ষিণদিকের ভূমিতে, এমনকি সেরহমলার ভূমিতে নিয়ে গিয়েছিলেন।
৭ ভূমির সমস্ত পৃষ্ঠ দালান দিয়ে ঢেকে গিয়েছিলো, এবং মানুষরা প্রায় অসংখ্য ছিলো, ঠিক যেনো সমুদ্রের বালির মতো।
৮ এবং এটা ঘটলো এই বছরে নেফীয়দের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছিলো, যারা নেফীয় এবং যাকোবীয় এবং যোষেফীয় ও সোরমীয়দের সমন্বয়ে গঠিত ছিলো; এবং এই যুদ্ধ ছিলো নেফীয়, এবং লামানীয় এবং লেমুয়েলীয় ও ইশ্মায়েলীয়দের মধ্যে।
৯ এখন লামানীয়দের এবং লেমুয়েলীয়দের ও ইশ্মায়েলীয়দেরকে লামানীয় বলা হতো, এবং নেফীয় ও লামানীয় এই দুটো দল ছিলো।
১০ এবং এটা ঘটলো যে সেরহমলার সীমানায়, সীদোনের জলের কাছে, তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিলো।
১১ এবং এটা ঘটলো যে, নেফীয়রা একটা বিশাল সংখ্যক জনতা এমনকি ত্রিশ হাজারেরও বেশি সংখ্যক একসাথে একত্রিত করেছিলো। এবং এটা ঘটলো যে, এই একই বছরে তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক যুদ্ধ হয়, যেটাতে নেফীয়রা লামানীয়দেরকে পরাজিত করে এবং তাদের অনেককে হত্যা করে।
১২ এবং এটা ঘটলো যে লামানীয়রা তাদের পরিকল্পনা পরিত্যাগ করেছিলো, এবং সেখানে ভূমিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছিলো; এবং প্রায় চার বছরের সময়কাল ধরে শান্তি বিরাজমান ছিলো, যার ফলে সেখানে কোনো রক্তপাত হয়নি।
১৩ কিন্তু সমস্ত ভূমির পৃষ্ঠে মন্দতা ছড়িয়ে পরেছিলো, এতটাই যে প্রভু তার প্রিয় শিষ্যদের তুলে নিয়েছিলেন, এবং মানুষদের অন্যায়ের কারণে আশ্চর্য্যকাজ এবং নিরাময়ের কাজ বন্ধ হয়ে গিয়েছিলো।
১৪ এবং তাদের মন্দতা এবং অবিশ্বাসের কারণে, সেখানে প্রভুর থেকে কোনো উপহার ছিলো না, এবং পবিত্র আত্মা কারো উপর আসেনি।
১৫ এবং যখন আমি পনেরো বছর বয়সের ছিলাম এবং যেহেতু কিছুটা সংযমী মনোভাবের ছিলাম, সেইজন্য আমি প্রভুর দ্বারা সাক্ষাৎ পেয়েছিলাম, এবং যীশুর সদগুণ সম্পর্কে জেনেছিলাম এবং স্বাদ গ্রহণ করেছিলাম।
১৬ এবং আমি এই মানুষদের কাছে প্রচার করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মুখ বন্ধ ছিলো, এবং আমাকে তাদের কাছে প্রচার করতে নিষেধ করা হয়েছিলো; কারণ দেখো তারা ইচ্ছাকৃতভাবে তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো; এবং তাদের অন্যায়ের কারণে, সেই প্রিয় ভাববাদীদেরকে ভূমি থেকে তুলে নেওয়া হয়েছিলো।
১৭ কিন্তু আমি তাদের মধ্যে রয়ে গেলাম, কিন্তু তাদের হৃদয়ের কঠোরতার কারণে আমাকে তাদের কাছে প্রচার করতে নিষেধ করা হলো; এবং তাদের হৃদয়ের কঠোরতার কারণে তাদের জন্য সেই ভূমি অভিশপ্ত হয়েছিলো।
১৮ এবং এই গাদিয়ানটন ডাকাতরা, যারা লামানীয়দের মধ্যে ছিলো, ভূমিকে হয়রান করেছিলো, এতটাই যে সেখানের বাসিন্দারা তাদের সম্পদ মাটিতে লুকিয়ে রাখতে শুরু করেছিলো; এবং সেগুলো পিচ্ছিল হয়ে গিয়েছিলো, কারণ প্রভু সেই ভূমিকে অভিশপ্ত করেছিলেন, যার ফলে তারা সেগুলো ধরে রাখতে পারেনি, বা আবার কখনো সেগুলো নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
১৯ এবং এটা ঘটলো যে, সেখানে জাদুক্রিয়া, এবং মায়াবিদ্যা, এবং জাদু ছিলো; এবং শয়তানের ক্ষমতা ভূমির সকল পৃষ্ঠে পরিচালিত হয়েছিলো, প্রকৃতপক্ষে অবীনাদি, এবং লামানীয় সামুয়েলেরও বাক্য পরিপূর্ণ হওয়া পর্যন্ত।