অধ্যায় ৭
মরমন শেষ কালের লামানীয়দের খ্রীষ্টে বিশ্বাস করতে, সুসমাচার গ্রহণ করতে, এবং রক্ষা পেতে আমন্ত্রন করেন—সকলে যারা বাইবেল বিশ্বাস করে মরমনের পুস্তকও বিশ্বাস করবে। প্রায় ৩৮৫ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এখন, দেখো, আমি এই লোকদের অবশিষ্টাংশদের কাছে কিছু কথা বলবো যারা রক্ষা পেয়েছিলো, যদি এটা হয় যে প্রভু আমার বাক্যগুলো তাদের কাছে প্রকাশ করেন, যাতে তারা তাদের পূর্বপুরুষদের বিষয়ে জানতে পারে; হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, ইস্রায়েলের বংশের অবশিষ্টাংশ তোমাদেরকে; এবং এইগুলো হলো সেই বাক্য যা আমি বলেছি:
২ তোমরা জেনে রাখো যে তোমরা ইস্রায়েল-বংশের লোক।
৩ তোমরা জেনে রাখো যে তোমাদের অবশ্যই অনুতাপে আসতে হবে, অথবা তোমাদের রক্ষা করা যাবে না।
৪ তোমরা জেনে রাখো যে, তোমাদের অবশ্যই তোমাদের যুদ্ধের অস্ত্র নামিয়ে নিতে হবে, এবং রক্তপাতে আর আনন্দিত হওয়া যাবে না, এবং সেগুলো আর নেওয়া যাবে না, যদি না ঈশ্বর তোমাদেরকে আদেশ দেন।
৫ তোমরা জেনে রাখো যে, তোমাদের অবশ্যই তোমাদের পূর্বপুরুষদের জ্ঞানে আসতে হবে, এবং তোমাদের সকল পাপ ও অন্যায়ের অনুতাপ করতে হবে, এবং যীশু খ্রীষ্টে বিশ্বাস করতে হবে, যে তিনি হলেন ঈশ্বরের পুত্র, এবং যে তিনি যিহূদীদের দ্বারা হত্যা হয়েছিলেন, এবং পিতার ক্ষমতার দ্বারা তিনি আবার উত্থিত হয়েছিলেন, যেটার দ্বারা তিনি কবরের উপরে বিজয় লাভ করেছিলেন; এবং তাঁর মধ্যে মৃত্যুর দংশনও পরাভূত হয়েছিলো।
৬ এবং তিনি মৃতদের পুনরুত্থান ঘটান, যেটার দ্বারা মানুষ জীবন ফিরে পেয়ে অবশ্যই তাঁর বিচার-আসনের সামনে দাঁড়াবে।
৭ এবং তিনি জগতের মুক্তি ঘটিয়েছেন, যেটার দ্বারা শেষ বিচারের দিন যাকে নির্দোষ পাওয়া যাবে তাঁকে ঈশ্বরের উপস্থিতিতে তাঁর রাজ্যে বাস করতে অনুমতি দেওয়া হবে, উপরের স্বর্গদূতদের সাথে পিতার কাছে, এবং পুত্রের কাছে, এবং পবিত্র আত্মার কাছে যারা হলেন এক ঈশ্বর অবিরাম প্রশংসা গাইতে দেওয়া হবে, সুখের একটা অবস্থাতে যার কোনো শেষ নেই।
৮ অতএব অনুতাপ করো, এবং যীশুর নামে বাপ্তিস্ম নাও, এবং খ্রীষ্টের সুসমাচার গ্রহণ করে অনুসরণ করো, যা তোমাদের সামনে রাখা হবে, শুধু এই নথিতে নয় কিন্তু সেই নথিতেও যা অযিহূদীদের থেকে যিহূদীদের কাছে আসবে, যে নথি অযিহূদীদের থেকে তোমার কাছে আসবে।
৯ কারণ দেখো, তোমরা যাতে এটাতে বিশ্বাস করো এই উদ্দেশ্যের জন্য এটা লেখা হয়েছে; এবং যদি তোমরা সেটা বিশ্বাস করো তবে তোমরা এটাও বিশ্বাস করবে; এবং যদি তোমরা এটা বিশ্বাস করো তোমরা তোমাদের পূর্বপুরুষদের সম্পর্কে, এবং আশ্চর্য কাজ সম্পর্কেও জানবে যা প্রভুর ক্ষমতা দ্বারা তাদের মধ্যে করা হয়েছিলো।
১০ এবং তোমরা এটাও জানবে যে তোমরা যাকোবের বংশের অবশিষ্টাংশ; সেইজন্য তোমাদের প্রথম চুক্তির লোকদের মধ্যে গণনা করা হয়েছে; এবং এটা হয় যে যদি তোমরা খ্রীষ্টে বিশ্বাস করো, আমাদের ত্রাণকর্তার উদাহরণ অনুসরণ করে, সেই অনুসারে যা তিনি আমাদের আদেশ দিয়েছেন, প্রথমে জল দ্বারা, এরপরে আগুন ও পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম নাও, বিচারের দিন এটা দিয়ে তোমাদের মঙ্গল হবে। আমেন।