ধর্মশাস্ত্র
মরমন ৫


অধ্যায় ৫

মরমন নেফীয় সৈন্যদলকে আবার রক্তপাত ও হত্যাযজ্ঞের যুদ্ধে নেতৃত্ব দেন—মরমনের পুস্তক সকল ইস্রায়েলদের রাজি করাতে প্রকাশিত হবে যে যীশু হলেন খ্রীষ্ট—তাদের অবিশ্বাসের কারণে, লামানীয়রা বিক্ষিপ্ত হবে, এবং আত্মা তাদের সাথে কাজ করা বন্ধ করে দেবেন—শেষ কালে তারা অযিহূদীদের কাছ থেকে সুসমাচার গ্রহণ করবে। প্রায় ৩৭৫–৩৮৪ খ্রীষ্টপূর্বাব্দে।

এবং এটা ঘটলো যে, আমি নেফীয়দের মধ্যে গিয়েছিলাম, এবং সেই শপথের জন্য অনুতাপ করলাম যা আমি করেছিলাম যে আমি তাদের আর কোনো সাহায্য করবো না; এবং তারা আবার তাদের সৈন্যদলের দায়িত্ব আমাকে দিয়েছিলো, কারণ তারা মনে করেছিলো যে আমি তাদেরকে তাদের কষ্ট থেকে রক্ষা করতে পারবো।

কিন্তু দেখো, আমি আশাহীন ছিলাম, কারণ আমি প্রভুর বিচার জানতাম যা তাদের উপর আসবে; কারণ তারা তাদের অন্যায়ের অনুতাপ করেনি, কিন্তু তাদের জীবনের জন্য লড়াই করেছিলো তাঁকে ডাকা ছাড়া যিনি তাদেরকে সৃষ্টি করেছেন।

এবং এটা ঘটলো যে, লামানীয়রা আমাদের আক্রমণ করতে এসেছিলো যখন আমরা যর্দ্দনের শহরে পালিয়ে গিয়েছিলাম; কিন্ত দেখো, তারা পিছু হটেছিলো যার ফলে তারা সেই সময়ে শহর নিয়ে নেয়নি।

এবং এটা ঘটলো যে, তারা আবার আমাদের আক্রমণ করতে এসেছিলো, এবং আমরা সেই শহর নিয়ন্ত্রণ করেছিলাম। এবং সেখানে অন্যান্য শহরগুলোও ছিলো যেগুলো নেফীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলো, যেটার দুর্গগুলো তাদের বিচ্ছিন্ন করেছিলো যার ফলে আমাদের ভূমির অধিবাসীদের ধ্বংস করেতে তারা দেশে ঢুকতে পারেনি যেটা আমাদের সামনে অবস্থিত ছিলো।

কিন্তু এটা ঘটলো যে যেসকল ভূমি আমরা অতিক্রম করেছি, এবং সেখানের অধিবাসীদের একত্রিত করা হয়নি, লামানীয়দের দ্বারা ধ্বংস হয়েছিলো, এবং তাদের নগরগুলো, এবং গ্রামগুলো, এবং শহরগুলো আগুন দিয়ে পোড়ানো হয়েছিলো; এবং এইভাবে তিনশো ঊনআশিতম বছর পার হয়ে গিয়েছিলো।

এবং এটা ঘটলো যে তিনশো আশিতম বছরে লামানীয়রা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলো, এবং আমরা তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলাম; কিন্তু এটা পুরোটাই নিরর্থক ছিলো, কারণ তাদের সংখ্যা এতটাই বিশাল ছিলো যে তারা নেফীয় লোকদেরকে তাদের পায়ের নিচে পিষ্ট করেছিলো।

এবং এটা ঘটলো যে, আমরা আবার পালাতে শুরু করেছিলাম, এবং যাদের পলায়ন লামানীয়দের’ তুলনায় দ্রুত ছিলো পালাতে পেরেছিলো, এবং যাদের পলায়ন লামানীয়দের’ অতিক্রম করেনি হত্যা ও ধ্বংস হয়েছিলো।

এবং এখন দেখো, আমি, মরমন, তাদের সামনে রক্তপাত ও হত্যাযজ্ঞের এমন ভয়ানক দৃশ্য বর্ণনার দ্বারা মানুষের আত্মাকে অত্যন্ত কষ্ট দিতে আকাঙ্ক্ষা করি না অনুরূপ যা আমার চোখের সামনে ঘটেছিলো; কিন্তু আমি, জানি যে এই জিনিসগুলো নিশ্চিতভাবে অবশ্যই জানানো হবে, এবং যেসকল জিনিসগুলো লুকায়িত আছে অবশ্যই বাড়ির-ছাদের উপর প্রকাশিত হবে—

এবং এই জিনিসগুলোর জ্ঞান অবশ্যই এই লোকদের অবশিষ্টাংশেরও কাছে প্রকাশিত হবে, এবং অযিহূদীদেরও কাছে, যাদের প্রভু বলেছেন এই লোকদের বিক্ষিপ্ত করা হবে, এবং এই লোকদের তাদের মধ্যে অর্থহীন হিসেবে গণ্য করা হবে—অতএব আমি একটা ছোট সংক্ষিপ্তকরণ লিখছি, যা আমি দেখেছি সেই জিনিসগুলোর সম্পূর্ণ লিখিত বিবরণ দিতে সাহস করি না, আজ্ঞার কারণে যা আমি পেয়েছি, এবং যাতে তোমাদেরও খুব বেশি দুঃখ না হয় এই লোকদের মন্দতার কারণে।

১০ এবং এখন দেখো, এইগুলো আমি তাদের বংশধরদের কাছে বলছি, এবং অযিহূদীদের কাছেও যাদের ইস্রায়েলের বংশের জন্য দায়িত্ব আছে, যাতে বুঝতে ও জানতে পারে কোথা থেকে তাদের আশীর্বাদগুলো আসে।

১১ কারণ আমি জানি যে এরা ইস্রায়েলের বংশের বিপর্যয়ের জন্য দুঃখ করবে; হ্যাঁ, তারা এই লোকদের ধ্বংসের জন্য দুঃখ করবে; তারা দুঃখ করবে যে এই লোকেরা অনুতাপ করেনি যাতে তারা যীশুর বাহুতে পরিবেষ্টিত থাকতে পারতো।

১২ এখন এই জিনিসগুলো যাকোবের বংশের অবশিষ্টাংশের কাছে লেখা হয়েছে; এবং সেগুলো এই প্রকারে লেখা হয়েছে, কারণ এটা ঈশ্বর জানেন যে মন্দতা সেগুলো তাদের কাছে প্রকাশ করবে না; এবং সেগুলো প্রভুর কাছে লুকিয়া রাখা হবে যাতে সেগুলো তাঁর নিজের নির্ধারিত সময়ে প্রকাশিত হতে পারে।

১৩ এবং এইটা হলো সেই আজ্ঞা যা আমি পেয়েছি; এবং দেখো, সেগুলো প্রভুর আজ্ঞা অনুসারে প্রকাশিত হবে, যখন তিনি তাঁর প্রজ্ঞাতে সেগুলো প্রকাশ করা উপযুক্ত মনে করবেন।

১৪ এবং দেখো, সেগুলো যিহূদীদের মধ্যে অবিশ্বাসীদের কাছে ঘোষণা করা হবে; এবং এই উদ্দেশের জন্য সেগুলো ঘোষণা করা হবে—যাতে তারা উপলব্ধি করতে পারে যে যীশুই হলেন খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র; যার ফলে পিতা তাঁর সবচেয়ে প্রিয় পুত্রের মাধ্যমে যিহূদীদের বা ইস্রায়েলের সকল বংশের পুনরুদ্ধারের জন্য তাঁর মহান এবং অনন্ত উদ্দেশ্য সাধন করতে পারেন তাদের উত্তরাধিকারের ভূমিতে, যা প্রভু তাদের ঈশ্বর তাদের দিয়েছিলেন, তাঁর চুক্তি পরিপূর্ণ করতে;

১৫ এবং যাতে এই লোকদের বংশধরাও আরও সম্পূর্ণভাবে তাঁর সুসমাচারে বিশ্বাস করতে পারে, যা অযিহূদীদের কাছ থেকে তাদের কাছে ঘোষণা করা হবে; কারণ এই লোকদেরকে বিক্ষিপ্ত করা হবে, এবং একটা কৃষ্ণাঙ্গ, একটা নোংরা, এবং একটা ঘৃণ্য মানুষে পরিণত হবে, আমাদের মধ্যে কখনো যা ছিলো সেটার বর্ণনার বাইরে, হ্যাঁ, এমনকি লামানীয়দের মধ্যে যা ছিলো, এবং এটা তাদের অবিশ্বাস ও প্রতিমাপূজার কারণে।

১৬ কারণ দেখো, প্রভুর আত্মা ইতিমধ্যেই তাদের পূর্বপুরুষদের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছেন; এবং তারা জগতে খ্রীষ্ট ও ঈশ্বরকে ছাড়া আছে; এবং তারা বাতাসের সামনে তুষের মতো তাড়িত হয়।

১৭ একসময় তারা আনন্দদায়ক মানুষ ছিলো, এবং তাদের মেষপালক হিসেবে খ্রীষ্ট ছিলেন; হ্যাঁ, তারা এমনকি পিতা ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়েছিলো।

১৮ কিন্ত এখন, দেখো, তারা যেখানে সেখানে শয়তান দ্বারা চালিত হয়, যেমনটা তুষ বাতাসের সামনে তাড়িত হয়, বা যেমনটা একটা নৌকা ঢেউয়ের উপর নিক্ষিপ্ত হয়, পাল বা নোঙর ছাড়াই, বা কোনো কিছু ছাড়াই যেটা দিয়ে তার হাল ধরা যায়; এবং সে যেমন, তারাও তেমন।

১৯ এবং দেখো, প্রভু তাদের আশীর্বাদগুলো রোধ করে রেখেছেন, যা তারা সেই ভূমিতে পেতে পারতো, অযিহূদীদের জন্য যারা সেই ভূমি দখল করবে।

২০ কিন্তু দেখো, এটা ঘটবে যে তারা অযিহূদীদের দ্বারা তাড়িত ও বিক্ষিপ্ত হবে; এবং তারা অযিহূদীদের দ্বারা তাড়িত ও বিক্ষিপ্ত হওয়ার পরে, দেখো, তখন প্রভু সেই চুক্তি স্মরণ করবেন যা তিনি আব্রাহম ও ইস্রায়েলের সকল বংশের কাছে করেছিলেন।

২১ এবং প্রভু ধার্মিকদের প্রার্থনাও স্মরণ করবেন, যা তাদের জন্য তাঁর কাছে অর্পণ করা হয়েছিলো।

২২ এবং তখন, হে তোমরা অযিহূদীরা, কিভাবে তোমরা প্রভুর ক্ষমতার সামনে দাঁড়াবে, তোমাদের অনুতাপ করা ও তোমাদের মন্দ পথ থেকে ফিরে আসা ছাড়া?

২৩ তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের হাতে আছো? তোমরা কি জানো না যে তাঁর সমস্ত ক্ষমতা আছে, এবং তাঁর মহান আদেশে পৃথিবী একটা গোটানো কাগজের মতো গুটিয়ে যাবে?

২৪ অতএব, তোমরা অনুতাপ করো, এবং নিজদের তাঁর সামনে নম্র করো, পাছে তিনি তোমাদের বিরুদ্ধে ন্যায়বিচারে না আসেন—যাতে পাছে যাকোবের বংশের অবশিষ্টাংশ তোমাদের মধ্যে সিংহের ন্যায় না যেতে পারে এবং তোমাদের ছিঁড়ে টুকরো করে ফেলে, এবং সেখানে রক্ষা করার কেউ থাকবে না।