ধর্মশাস্ত্র
মরমন ৮


অধ্যায় ৮

লামানীয়রা নেফীয়দের খুঁজে বের করে ও ধ্বংস করে—ঈশ্বরের ক্ষমতা দ্বারা মরমনের পুস্তক বের হয়ে আসবে—তাদের উপর দুর্ভাগ্য ঘোষণা করা হয় যারা প্রভুর কাজের বিরুদ্ধে রাগ ও বিবাদ প্রকাশ করে—নেফীয় নথি মন্দতা, নৈতিক অধঃপতন, এবং ধর্মত্যাগ যুগের সময়ে প্রকাশ পাবে। প্রায় ৪০০–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

দেখো আমি, মরনী, আমার পিতা মরমনের নথি সম্পন্ন করলাম। দেখো, আমার সামান্য কিছু লেখার আছে, যা আমি আমার পিতার দ্বারা আদেশ পেয়েছিলাম।

এবং এখন এটা ঘটলো যে, কিউমোরাতে সেই মহা ও ভয়ঙ্কর যুদ্ধের পরে, দেখো, নেফীয়রা যারা দক্ষিণদিকের দেশগুলোতে পালিয়ে গিয়েছিলো তাদেরকে লামানীয়দের দ্বারা শিকার করা হয়েছিলো, যতক্ষন না পর্যন্ত তারা সকলে ধ্বংস হয়ে গিয়েছিলো।

এবং আমার পিতাও তাদের দ্বারা হত্যা হয়েছিলো, এবং আমার লোকদের ধ্বংসের দুঃখজনক কাহিনী লিখতে শুধু আমি একা রয়ে গেছি। কিন্তু দেখো, তারা চলে গিয়েছে, এবং আমি আমার পিতার আদেশ পালন করছি। এবং তারা আমাকে হত্যা করবে কিনা, আমি জানি না।

সেইজন্য আমি নথিগুলো লিখবো ও মাটিতে লুকিয়ে রাখবো; এবং আমি যেখানেই যাই এটা গুরুত্বপূর্ণ না।

দেখো, আমার পিতা এই নথি তৈরি করেছেন, এবং তিনি এটার উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন। এবং দেখো, আমিও এটা লিখতাম যদি ফলকগুলোতে জায়গা থাকতো, কিন্তু আমার লেখার জায়গা নেই; এবং আমার আকরিক নেই, কারণ আমি একা। আমার পিতা যুদ্ধে হত্যা হয়েছিলেন, এবং আমার সকল আত্মীয়রা, এবং আমার বন্ধুরা নেই কোথাও যাওয়ার জায়গা নেই; এবং আমি জানি না যে প্রভু আমাকে কতোদিন বেঁচে থাকতে অনুমতি দেবেন।

দেখো, আমাদের প্রভু ও ত্রাণকর্তার আগমনের পর থেকে চারশোতম বছর পার হয়ে গিয়েছিলো।

এবং দেখো, লামানীয়রা আমার লোক, নেফীয়দের শহর থেকে শহরে, স্থান থেকে স্থানে শিকার করেছিলো, এমনকি যতক্ষণ না তারা আর কেউ ছিলো না; এবং তাদের পতন ছিলো মহান; হ্যাঁ, মহান ও বিস্ময়কর ছিলো আমার লোক, নেফীয়দের ধ্বংস।

এবং দেখো, প্রভুর হাতই এটা করেছিলো। এবং আরও দেখো, লামানীয়রা একে অপরের সাথে যুদ্ধ করেছে; এবং এই ভূমির সমস্ত পৃষ্ঠ হলো হত্যা ও রক্তপাতের একটা অবিরাম দৃশ্য; এবং কেউই যুদ্ধের শেষ কোথায় জানে না।

এবং এখন, দেখো, আমি তাদের সম্পর্কে আর কিছু বলবো না, কারণ সেখানে লামানীয়রা ও দস্যুরা ছাড়া আর কিছু ছিলো না যা ভূমির পৃষ্ঠে বিদ্যমান।

১০ এবং সেখানে কেউ নেই যে সত্য ঈশ্বরকে জানে যীশুর শিষ্যরা ছাড়া, যারা ভূমিতে ছিলেন যতক্ষণ না পর্যন্ত মানুষদের মন্দতা অনেক মহান হয়েছিলো যার জন্য প্রভু তাঁদেরকে মানুষদের সাথে থাকতে অনুমতি দেননি; এবং তাঁরা ভূমির পৃষ্ঠে আছেন কিনা কোনো মানুষ জানেনা।

১১ কিন্তু দেখো, আমার পিতা এবং আমি তাঁদের দেখেছিলাম, এবং তাঁরা আমাদেরকে পরিচর্যা করেছিলেন।

১২ এবং যে কেউ এই নথি গ্রহণ করবে, এবং ত্রুটিগুলোর কারণে এটার নিন্দা করবে না যা এটাতে আছে, সেই একই ব্যক্তিএইগুলোর চেয়ে মহান জিনিস জানতে পারবে। দেখো, আমি মরনী; এবং যদি এটা সম্ভব হতো, আমি তোমাদের কাছে সকল জিনিস জানাতাম।

১৩ দেখো, আমি এই লোকদের সম্পর্কে কথা বলা শেষ করছি। আমি মরমনের পুত্র, এবং আমার পিতা নেফীর একজন বংশধর ছিলেন।

১৪ এবং আমি সেই একই ব্যক্তি যে এই নথি প্রভুর কাছে লুকিয়ে রাখেছি; প্রভুর আজ্ঞার কারণে এর ফলকগুলোর আর কোনো মূল্য নেই। কারণ তিনি সত্যই বলেছেন যে লাভ পাবার জন্য সেগুলো কেউ পাবে না; কিন্তু এটার নথি হলো মহা মূল্যবান; এবং যে কেউ এটা আলোতে নিয়ে আসবে, প্রভু তাঁকে আশীর্বাদ করবেন।

১৫ কারণ ঈশ্বর তাঁকে ক্ষমতা দেওয়া ছাড়া এটা আলোতে নিয়ে আসার ক্ষমতা কেউ পাবে না; কারণ ঈশ্বর চান যে এটা প্রকাশ করতে হবে ঈশ্বর ও তাঁর মহিমার প্রতি ভক্তির সাথে, অথবা প্রাচীনদের এবং প্রভুর চুক্তিবদ্ধ দীর্ঘসময় ধরে বিক্ষিপ্ত মানুষদের কল্যাণের সাথে।

১৬ এবং ধন্য সেই ব্যক্তি যে এই জিনিস আলোতে নিয়ে আসবে; কারণ ঈশ্বরের বাক্য অনুসারে, এটা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা হবে; হ্যাঁ, এটা মাটি থেকে বের করে আনা হবে, এবং এটা অন্ধকার থেকে বেরিয়ে উজ্জ্বল হবে, এবং মানুষদের জ্ঞানে আসবে; এবং এটা ঈশ্বরের ক্ষমতা দ্বারা হবে।

১৭ এবং যদি সেখানে কোনো ত্রুটি থাকে সেটা একজন মানুষের ত্রুটি হবে। কিন্তু দেখো, আমরা নথিতে কোনো ত্রুটি সম্পর্কে জানি না; কিন্তু ঈশ্বর সকল জিনিস জানেন; অতএব, সে যে নিন্দা করে, সে সাবধান হোক পাছে সে নরকের আগুনের বিপদে না পড়ে।

১৮ এবং সে যে বলে: আমাকে দেখাও, নতুবা তোমাকে আঘাত করা হবে—সে সাবধান হোক পাছে সে আদেশ না দেয় যা প্রভুর দ্বারা নিষিদ্ধ হয়েছে।

১৯ কারণ দেখো, সেই একই ব্যক্তি যে বিবেচনাহীনভাবে বিচার করে বিনিময়ে বিবেচনাহীনভাবে বিচারিত হবে; কারণ তার কাজ অনুসারে তাকে পারিশ্রমিক দেওয়া হবে; অতএব, যে কেউ আঘাত করে প্রভুর থেকে বিনিময়ে আঘাতপ্রাপ্ত হবে।

২০ কারণ দেখো ধর্মশাস্ত্র কি বলে—মানুষ আঘাত করবে না, কিংবা বিচার করবে না; কারণ প্রভু বলেন, বিচার হলো আমার, এবং প্রতিশোধ নেওয়ার দায়িত্ব হলো আমার, এবং আমি ক্ষতিপূরণ দেবো।

২১ এবং যে কেউ প্রভুর কাজের বিরুদ্ধে রাগ ও বিবাদ প্রকাশ করবে, এবং প্রভুর চুক্তিবদ্ধ মানুষের বিরুদ্ধে যাবে যারা ইস্রায়েলের বংশের, এবং বলবে: আমরা প্রভুর কাজ ধ্বংস করে ফেলবো, এবং প্রভু তাঁর চুক্তি স্মরণ করবেন না যা তিনি ইস্রায়েলের বংশের কাছে করেছিলেন—সেই একই ব্যক্তিকে কেটে ফেলার এবং আগুনে নিক্ষেপ করার বিপদ রয়েছে;

২২ কারণ প্রভুর অনন্ত উদ্দেশ্যগুলো চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তাঁর সকল প্রতিজ্ঞা পরিপূর্ণ হয়।

২৩ যিশাইয়ের ভবিষ্যদ্বাণীগুলো অনুসন্ধান করো। দেখো, আমি সেগুলো লিখতে পারবো না। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে বলছি, যে সেই ধার্মিকরা যারা আমার আগে চলে গিয়েছেন, যারা এই ভূমি দখল করেছিলেন, তাঁরা মিনতি করবেন, হ্যাঁ, এমনকি তারা প্রভুর কাছে ধুলো থেকে মিনতি করবেন; এবং জীবন্ত প্রভুর দিব্যি তিনি সেই চুক্তি স্মরণ করবেন যা তিনি তাদের সাথে করেছিলেন।

২৪ এবং তিনি তাদের প্রার্থনা জানেন, যে তারা তাদের ভাইদের সুবিধার জন্য করেছিলেন। এবং তিনি তাদের বিশ্বাস সম্পর্কে জানেন, কারণ তাঁর নামে তাঁরা পর্বত সরাতে পারতেন; এবং তাঁর নামে তাঁরা পৃথিবী কম্পন করতে পারতেন; তাঁর বাক্যের ক্ষমতায় তাঁরা কারাগার মাটিতে ভেঙ্গে পড়তে বাধ্য করতেন; হ্যাঁ, এমনকি অগ্নিময় চুল্লী, কিংবা বন্য পশু বা বিষাক্ত সাপ তাঁর বাক্যের ক্ষমতার কারণে তাদের ক্ষতি করতে পারতো না।

২৫ এবং দেখো, তাদের প্রার্থনাও তাঁর জন্য ছিলো, যেনো প্রভু এই জিনিসগুলো সামনে নিয়ে আসার অনুমতি দেন।

২৬ এবং এটা কারও বলা উচিত না যে সেগুলো আসবে না, কারণ সত্যই সেগুলো আসবে, কারণ এটা প্রভু বলেছেন; কারণ প্রভুর হাত দ্বারা সেগুলো ভূমি হতে বের হয়ে আসবে, এবং কেউ এটা আটকাতে পারবে না; এবং এটা এমন একদিন আসবে যখন এটা বলা হবে যে আশ্চর্য্যকাজ হওয়া বন্ধ হয়ে গিয়েছে; এবং এটা এমনভাবে আসবে ঠিক যেমন কেউ একজন মৃতদের মধ্যে থেকে কথা বলে।

২৭ এবং এটা এমন একদিন আসবে যখন ধার্মিকদের রক্ত প্রভুর কাছে গুপ্ত সংঘ ও অন্ধকারের কার্যকলাপের কারণে মিনতি করবে।

২৮ হ্যাঁ, এটা এমন একদিন আসবে যখন ঈশ্বরের ক্ষমতাকে অস্বীকার করা হবে, এবং মণ্ডলীগুলো কলুষিত হবে এবং তাদের হৃদয়ের অহংকারে উপরে উঠবে; হ্যাঁ, এমনকি এমন একদিন যখন মণ্ডলীর পরিচালকরা ও শিক্ষকরা তাদের হৃদয়ের অহংকারে উপরে উঠবে, এমনকি তাদের ঈর্ষা করবে যারা তাদের মণ্ডলীর অন্তর্গত।

২৯ হ্যাঁ, এটা এমন একদিন আসবে যখন সেখানে বহিরাগত ভূমিতে আগুন, এবং প্রচণ্ড ঝড়, এবং ধোঁয়ার বাস্পের কথা শোনা যাবে;

৩০ এবং সেখানে যুদ্ধ এবং যুদ্ধের গুজব, এবং নানা স্থানে ভূমিকম্পের কথাও শোনা যাবে।

৩১ হ্যাঁ, এটা এমন একদিন আসবে যখন ভূমণ্ডলে মহা দূষণ হবে; সেখানে হত্যা, এবং ডাকাতি, এবং মিথ্যা বলা, প্রতারণা, এবং ব্যাভিচারী, এবং সকল প্রকারের জঘন্যতা থাকবে; যখন সেখানে অনেকে বলবে, এটা করো, অথবা ওটা করো, এবং এটা গুরুত্বপূর্ণ হবে না, কারণ শেষ দিনে প্রভু এই রকমদের সমর্থন করবেন। কিন্তু ধিক এই রকমদের, কারণ তারা পিত্তের তিক্ততার মধ্যে ও পাপের বাঁধনের রয়েছে।

৩২ হ্যাঁ, এটা এমন একদিন আসবে যখন সেখানে মণ্ডলী গঠন করা হবে যেটা বলবে: আমার কাছে আসো, এবং তোমার অর্থের কারণে তোমার পাপ ক্ষমা করা হবে।

৩৩ ওহে দুষ্ট এবং বিকৃত ও জেদী লোকেরা, কেনো তোমরালাভ পাবার কারণে নিজেদের জন্য মণ্ডলী গড়ে তুলেছো? কেনো তোমরা ঈশ্বরের পবিত্র বাক্য রূপান্তরিত করেছো, যাতে তোমরা তোমাদের আত্মারউপর নরকযাতনা আনতে পারো? দেখো, ঈশ্বরের দৈববানীর উপর নির্ভর করো; কারণ দেখো, সেই সময় আসবে যখন এই সকল জিনিসগুলো অবশ্যই পরিপূর্ণ হবে।

৩৪ দেখো, প্রভু আমাকে মহান ও বিস্ময়কর জিনিসগুলো দেখিয়েছেন যা অবশ্যই শীঘ্র আসবে, সেই দিনে যখন এই জিনিসগুলো তোমাদের মধ্যে আসবে।

৩৫ দেখো, আমি তোমাদেরকে বলছি যেনো তোমরা উপস্থিত ছিলে, এবং অথচ তোমরা নেই। কিন্তু দেখো, যীশু খ্রীষ্ট আমাকে তোমাদেরকে দেখিয়েছেন, আর আমি তোমাদের কাজ জানি।

৩৬ এবং আমি জানি যে তোমরা তোমাদের হৃদয়ের অহংকারে চলো; এবং সেখানে অল্প কিছু ছাড়া আর কেউ নেই যারা তাদের হৃদয়ের অহংকারে, খুব নিখুঁত পোশাক পরিধানের জন্য, হিংসা, বিবাদ, বিদ্বেষ, নির্যাতন এবং সমস্ত রকমের অন্যায়ের কাছে নিজেদের উপরে তোলে না; এবং তোমাদের মণ্ডলী, এমনকি প্রত্যেকে, তাদের হৃদয়ের অহংকারের কারণে দূষিত হয়েছে।

৩৭ কারণ দেখো, তোমরা গরীব ও অভাবী, অসুস্থ ও দুঃখীদেরকে ভালবাসার চেয়ে, তোমরা অর্থ, এবং তোমাদের বস্তু, এবং তোমাদের নিখুঁত পোশাক, এবং তোমাদের মণ্ডলীকে সাজাতে ভালবাসো।

৩৮ ওহে তোমরা দূষিতরা, তোমরা ভণ্ডরা, তোমরা শিক্ষকরা, যারা নিজেদেরকে সেগুলোর জন্য বিক্রি করেছো যা তোমাদের কলঙ্কিত করবে, কেনো তোমরা ঈশ্বরের পবিত্র মণ্ডলীকে দূষিত করেছো? কেনো তোমরা খ্রীষ্টের নাম গ্রহন করতে লজ্জা পাচ্ছো? কেনো তোমরা মনে করো না যে একটা অন্তহীন সুখের মূল্য সেই দুর্দশার চেয়ে মহান যা কখনো বন্ধ হয় না—জগতের খ্যাতির কারণে?

৩৯ কেনো তোমরা নিজদেরকে সেগুলো দিয়ে সজ্জিত করো যার কোনো প্রাণ নেই, এবং অথচ ক্ষুধার্ত, এবং অভাবী, এবং নগ্ন, এবং অসুস্থ এবং দুঃখীরা তোমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে তা মেনে নিচ্ছো, এবং তাদেরকে লক্ষ্য করছো না?

৪০ হ্যাঁ, কেনো তোমরা তোমাদের গুপ্ত জঘন্যতা গড়ে তুলেছো লাভ পাবার জন্য, এবং বিধবাদের প্রভুর সামনে শোক করতে বাধ্য করেছো, এবং এতিমদেরকে প্রভুর সামনে শোক করতে বাধ্য করেছো, এবং তাদের পিতাদের ও তাদের স্বামীদের রক্তও ভূমি থেকে তোমাদের মস্তকের প্রতিশোধের জন্য প্রভুর কাছে মিনতি করতে বাধ্য করেছো?

৪১ দেখো, প্রতিশোধের তরবারি তোমাদের উপরে ঝুলে আছে; এবং সেই সময় শীঘ্রই আসছে যে তিনি তোমাদের উপর ধার্মিকদের রক্তের প্রতিশোধ নেবেন, কারণ তিনি তাদের ক্রন্দন আর সহ্য করবেন না।