অধ্যায় ৪
যুদ্ধ ও হত্যাযজ্ঞ অব্যাহত থাকে—দুষ্টরা দুষ্টদের শাস্তি দেয়—সকল ইস্রায়েলের মধ্যে আগের তুলনায় মহা মন্দতা বিরাজ করে—নারী ও শিশুদের মূর্তির কাছে বলিদান দেওয়া হয়—লামানীয়রা তাদের সামনে নেফীয়দের ধ্বংস শুরু করে। প্রায় ৩৬৩–৩৭৫ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এখন এটা ঘটলো যে, তিনশো তেষট্টি বছরের সময় নেফীয়রা তাদের সৈন্যদল নিয়ে লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে উপরে গিয়েছিলো, পরিত্যক্ত ভূমির বাহিরে।
২ এবং এটা ঘটলো যে, নেফীয়দের সৈন্যদল আবার পরিত্যক্ত ভূমিতে পালিয়ে এসেছিলো। এবং অথচ তারা যখন ক্লান্ত ছিলো, লামানীয়দের একটা নতুন সৈন্যদল তাদের আক্রমণ করতে এসেছিলো; এবং তাদের একটা মারাত্মক যুদ্ধ হয়েছিলো, এতটাই যে লামানীয়রা পরিত্যক্ত শহরের দখল নিয়েছিলো, এবং অনেক নেফীয়দের হত্যা করেছিলো, এবং অনেককে বন্দী করেছিলো।
৩ এবং অবশিষ্টাংশ পালিয়ে গিয়েছিলো এবং টিয়ানকূম শহরের বাসিন্দাদের সাথে যোগ দিয়েছিলো। এবং টিয়ানকূম শহর সীমানার মধ্যে সমুদ্রতীরে অবস্থিত ছিলো; এবং এটা পরিত্যক্ত শহরের কাছে ছিলো।
৪ এবং এটা হয়েছিলো কারণ নেফীয়দের সৈন্যদল উপরে লামানীয়দের কাছে গিয়েছিলো যার ফলে তারা আঘাত পেতে শুরু করেছিলো; কারণ যদি এটা না হতো, লামানীয়রা তাদের উপর কোনো ক্ষমতা পেতো না।
৫ কিন্তু দেখো, দুষ্টদের উপরে ঈশ্বরের বিচার আসবে; এবং দুষ্টদের দ্বারা দুষ্টদের শাস্তি দিয়ে এটা হয়; কারণ এরাই হলো দুষ্টরা যারা মনুষ্য সন্তানদের হৃদয়কে রক্তপাতের জন্য উত্তেজিত করে তোলে।
৬ এবং এটা ঘটলো যে, লামানীয়রা টিয়ানকূম শহর আক্রমণ করতে প্রস্তুত হয়েছিলো।
৭ এবং এটা ঘটলো তিনশো চৌষট্টিতম বছরের সময় লামানীয়রা টিয়ানকূম শহর আক্রমণ করতে এসেছিলো, যাতে তারা টিয়ানকূম শহরও দখলে নিতে পারে।
৮ এবং এটা ঘটলো যে, তারা নেফীয়দের দ্বারা পরাজিত এবং পিছু হটতে বাধ্য হয়েছিলো। এবং যখন নেফীয়রা দেখলো যে তারা লামানীয়দের পিছু হটতে বাধ্য করেছে তারা তাদের নিজেদের শক্তিতে আবার গর্ব করা শুরু করেছিলো; এবং তারা তাদের নিজেদের ক্ষমতায় এগিয়ে গিয়েছিলো, এবং পরিত্যক্ত শহর আবার দখলে নিয়েছিলো।
৯ এবংএখন এই সকল জিনিসগুলো হয়েছিলো, এবং সেখানে উভয়পক্ষের হাজারো লোক নিহত হয়েছিলো, নেফীয় ও লামানীয় উভয়েরই।
১০ এবং এটা ঘটলো যে, তিনশো ছেষট্টিতম বছর পার হয়ে গিয়েছিলো, এবং লামানীয়রা আবার নেফীয়দের সাথে যুদ্ধ করতে এসেছিলো; এবং তখনো নেফীয়রা তাদের মন্দ কাজের অনুতাপ করলো না যা তারা করেছিলো, কিন্তু ক্রমাগতভাবে তাদের মন্দতাতে অব্যাহত ছিলো।
১১ এবং এটা বর্ণনা করা একটা ব্যক্তির জন্য অসম্ভব, অথবা রক্তপাত ও হত্যাযজ্ঞের সেই ভয়ানক দৃশ্য যা নেফীয় ও লামানীয় উভয় লোকদের মধ্যে ছিলো, সেটার নিখুঁত বর্ণনা লেখা একজন মানুষের জন্য অসম্ভব; এবং প্রত্যেক হৃদয় কঠোর হয়ে গিয়েছিলো, যার ফলে তারা ক্রমাগতভাবে রক্তপাতে আনন্দিত হতো।
১২ এবং প্রভুর বাক্য অনুসারে, সেখানে লেহীর সমস্ত সন্তানদের মধ্যে কখনো এতো মহা মন্দতা ছিলো না, এমনকি ইস্রায়েলের সকল বংশের মধ্যেও না, যেমনটা এই মানুষদের মধ্যে ছিলো।
১৩ এবং এটা ঘটলো যে, লামানীয়রা পরিত্যক্ত শহরের দখল নিয়েছিলো, এবং এটার কারণ ছিলো তাদের সংখ্যা নেফীয়দের সংখ্যার থেকে অধিক ছিলো।
১৪ এবং তারা টিয়ানকূম শহরের বিরুদ্ধে সামনে এগিয়ে গিয়েছিলো, এবং তার অধিবাসীদের তাড়িয়ে দিয়েছিলো, এবং উভয় নারী ও শিশু অনেককেই বন্দী করেছিলো, এবং তাদেরকে তাদের মূর্তি দেবতাদের উদ্দেশে বলি হিসেবে উৎসর্গ করেছিলো।
১৫ এবং এটা ঘটলো যে, তিনশো সাতষট্টিতম বছরের সময়, নেফীয়রা রাগান্বিত হয়েছিলো কারণ লামানীয়রা তাদের নারী ও তাদের শিশুদের বলিদান দিয়েছিলো, যার ফলে তারা লামানীয়দের বিরুদ্ধে অত্যন্ত মহা ক্রোধের সাথে গিয়েছিলো, এতটাই যে তারা লামানীয়দের আবার পরাজিত করেছিলো, এবং তাদেরকে তাদের ভূমি থেকে বাইরে বের করে দিয়েছিলো।
১৬ এবং লামানীয়রা তিনশো পঁচাত্তরতম বছর পর্যন্ত আর নেফীয়দের বিরুদ্ধে আসলো না।
১৭ এবং এই বছরে তারা তাদের সমস্ত শক্তি নিয়ে নেফীয়দের বিরুদ্ধে নেমে এসেছিলো; এবং তাদের সংখ্যার বিশালতার কারণে তাদেরকে গণনা করা হয়নি।
১৮ এবং এই সময় থেকে নেফীয়রা লামানীয়দের উপর কোনো ক্ষমতা লাভ করতে পারেনি, কিন্তু তাদের দ্বারা সূর্যের সামনে একটা শিশিরের মতো ধ্বংস হতে শুরু করেছিলো।
১৯ এবং এটা ঘটলো যে, লামানীয়রা পরিত্যাক্ত শহরের বিরুদ্ধে নেমে এসেছিলো; এবং সেখানে পরিত্যাক্ত শহরে অত্যন্ত মারাত্মক একটা যুদ্ধ হয়েছিলো, যেটাতে তারা নেফীয়দেরকে পরাজিত করেছিলো।
২০ এবং তারা আবার তাদের সামনে থেকে পালিয়ে গিয়েছিলো, এবং বোয়স শহরে এসেছিলো; এবং তারা সেখানে লামানীয়দের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলো, এতটাই যে তারা আবার দ্বিতীয়বার আসা না পর্যন্ত লামানীয়রা তাদের পরাজিত করেনি।
২১ এবং যখন তারা দ্বিতীয়বার এসেছিলো, নেফীয়দের একটা অত্যন্তভাবে মহা হত্যাকাণ্ডের সাথে বিতাড়িত ও হত্যা করা হয়েছিলো; তাদের নারী ও শিশুদের আবার মূর্তিগুলোর উদ্দেশ্যে বলিদান করা হয়েছিলো।
২২ এবং এটা ঘটলো যে নেফীয়রা আবার তাদের সামনে থেকে পালিয়ে গিয়েছিলো, শহর ও গ্রাম উভয়েরই সকল অধিবাসীদের তাদের সাথে নিয়েছিলো।
২৩ এবং এখন আমি, মরমন, দেখলাম যে লামানীয়রা ভূমি প্রায় ধ্বংস করে দিয়েছিলো, তাই আমি শিম পাহাড়ে গেলাম, এবং সকল নথিগুলো নিয়েছিলাম যা অম্মারোন প্রভুর কাছে লুকিয়ে রেখেছিলেন।