ধর্মশাস্ত্র
মরমন ২


অধ্যায় ২

মরমন নেফীয় সৈন্যদের নেতৃত্ব দেন—ভূমি জুড়ে রক্তপাত এবং হত্যাযজ্ঞ চলে—নেফীয়রা পাপীদের অনুভূত দুঃখের সাথে বিলাপ এবং শোক প্রকাশ করে—তাদের অনুগ্রহের দিন চলে গিয়েছে—মরমন নেফীর ফলকগুলো পায়—যুদ্ধ অব্যাহত থাকে। প্রায় ৩২৭–৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে।

এবংএটা ঘটলো সেই একই বছরে সেখানে নেফীয় ও লামানীয়দের মধ্যে আবার একটা যুদ্ধ শুরু হয়েছিলো। এবং আমি অল্পবয়স্ক হওয়া সত্ত্বেও, উচ্চতায় বড় ছিলাম; তাই নেফীর লোকেরা আমাকে তাদের দলনেতা, বা তাদের সৈন্যদলের দলপতি হিসেবে নিযুক্ত করেছিলো।

অতএব এটা ঘটলো যে, আমার ষোল বছর বয়সে লামানীয়দের বিরুদ্ধে নেফীয়দের সৈন্যদলের নেতৃত্বের পদে এগিয়ে গিয়েছিলাম; অতএব তিনশো ছাব্বিশতম বছর পার হয়ে গিয়েছিলো।

এবং এটা ঘটলো যে, তিনশো সাতাশতম বছরে লামানীয়রা অত্যন্তভাবে মহা ক্ষমতা নিয়ে আমাদের আক্রমণ করেছিলো, এতটাই যে তারা আমার সৈন্যদলকে আতঙ্কিত করেছিলো; তাই তারা লড়াই করলো না, এবং তারা উত্তরের দেশগুলোর দিকে প্রস্থান করতে শুরু করেছিলো।

এবং এটা ঘটলো যে, আমরা এনগোলার শহরে এসেছিলাম, এবং আমরা সেই শহর দখলে নিয়েছিলাম, এবং নিজেদেরকে রক্ষা করতে লামানীয়দের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছিলাম। এবং এটা ঘটলো যে, আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে শহরকে শক্তিশালী করেছিলাম; কিন্তু আমাদের সকল দুর্গ থাকা সত্ত্বেও লামানীয়রা আমাদের আক্রমণ করেছিলো এবং আমাদের শহরের বাইরে বের করে দিয়েছিলো।

এবং তারা আমাদের দায়ূদের ভূমি থেকেও বাইরে বের করে দিয়েছিলো।

এবং আমরা অগ্রসর হয়েছিলাম এবং যিহোশূয়ের ভূমিতে এসেছিলাম, যেটা সমুদ্রতীরের কাছে পশ্চিমের সীমানায় ছিলো।

এবং এটা ঘটলো যে, আমরা আমাদের লোকদের যতো দ্রুত সম্ভব একত্রিত করেছিলাম, যাতে আমরা তাদেরকে একসাথে এক দলে একত্রিত করতে পারি।

কিন্তু দেখো, সেই ভূমি ডাকাত এবং লামানীয়দের দিয়ে পূর্ণ ছিলো; এবং আমার লোকদের উপরে যে মহা ধ্বংস আসতে চলেছে তা সত্ত্বেও, তারা তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করেনি; তাই সেখানে নেফীয় এবং লামানীয়দের উভয়ের দিক থেকেই, রক্তপাত ও হত্যাযজ্ঞ ভূমির সকল পৃষ্ঠে ছড়িয়ে পরেছিলো; এবং ভূমির সকল পৃষ্ঠে এটা একটা সম্পূর্ণ বিপ্লব ছিলো।

এবং এখন, লামানীয়দের একজন রাজা ছিলো, এবং তার নাম ছিলো হারোণ; এবং সে চুয়াল্লিশ হাজার সৈন্য নিয়ে আমাদের বিরুদ্ধে এসেছিলো। এবং আমি বেয়াল্লিশ হাজার নিয়ে তাকে প্রতিহত করেছিলাম। এবং এটা ঘটলো যে, আমি আমার সৈন্যদল নিয়ে তাকে পরাজিত করেছিলাম যার ফলে সে আমার সামনে থেকে পালিয়ে গিয়েছিলো। এবং দেখো, এই সকল কিছু ঘটেছিলো, এবং তিনশো ত্রিশ বছর পার হয়ে গিয়েছিলো।

১০ এবং এটা ঘটলো যে, নেফীয়রা তাদের অন্যায়ের অনুতাপ করা শুরু করেছিলো, এবং আর্তনাদ শুরু করেছিলো ঠিক যেমনটা ভাববাদী সামুয়েলের দ্বারা ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছিলো; কারণ দেখো কোনো মানুষই ভূমিতে থাকা চোরেদের, এবং ডাকাতদের, এবং খুনিদের, এবং জাদু বিদ্যার, এবং মায়াবিদ্যার কারণে সেগুলো ধরে রাখতে পারেনি যা তার নিজের ছিলো।

১১ এইভাবে সেখানে সকল ভূমিতে এবং আরও বিশেষভাবে নেফীর লোকদের মধ্যে এই জিনিসগুলোর জন্য শোক ও বিলাপ শুরু হয়েছিলো।

১২ এবং এটা ঘটলো যখন আমি, মরমন, প্রভুর সামনে তাদের বিলাপ এবং তাদের শোক ও তাদের দুঃখ দেখেছিলাম, প্রভুর করুণা এবং দীর্ঘসহিষ্ণুতা জেনে, আমার হৃদয় আমার মধ্যে উল্লাস করা শুরু করেছিলো, তাই মনে করেছিলাম যে তিনি তাদের প্রতি করুণাময় হবেন যাতে তারা আবার একটা ধার্মিক জাতি হতে পারে।

১৩ কিন্তু দেখো আমার এই আনন্দ বৃথা ছিলো, কারণ তাদের দুঃখ, ঈশ্বরের সদগুণের কারণে অনুতাপের জন্য ছিলো না; কিন্তু বরং এটা ছিলো পাপীদের কারণে দুঃখ, কারণ প্রভু সবসময় তাদের পাপের মধ্যে সুখ নেয়া মেনে নেবেন না।

১৪ এবং তারা তাদের ভগ্ন হৃদয় ও অনুতপ্ত আত্মা নিয়ে যীশুর কাছে আসেনি, কিন্তু তারা ঈশ্বরকে নিন্দা করলো, এবং মরতে চেয়েছিলো। অথচ তারা তাদের জীবনের জন্য তরবারি দিয়ে লড়াই করবে।

১৫ এবং এটা ঘটলো যে, আমার দুঃখ আবার আমার কাছে ফিরে আসলো, এবং আমি দেখলাম যে তাদের উপর থেকে পার্থিব ও আধ্যাত্মিক উভয়ভাবেই সেই অনুগ্রহের দিন পার হয়ে গেছে; কারণ আমি দেখলাম তাদের হাজার হাজারকে ঈশ্বরের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহের জন্য কেটে ফেলা হয়েছিলো, এবং ভূমির পৃষ্ঠে গোবরের স্তূপের মতো করে রাখা হয়েছিলো। এবং এইভাবে তিনশো চুয়াল্লিশ বছর পার হয়ে গিয়েছিলো।

১৬ এবং এটা ঘটলো যে তিনশো পঁয়তাল্লিশতম বছরের সময় নেফীয়রা লামানীয়দের সামনে থেকে পালাতে শুরু করেছিলো; এবং যেশনের ভূমিতে না আসা পর্যন্ত তাদেরকে তাড়া করা হয়েছিলো, তাদের পিছু হটার আগেই তাদের থামানো সম্ভব হয়েছিলো।

১৭ এবং এখন, যেশনের শহর সেই ভূমির কাছে ছিলো যেখানে অম্মারোন নথিগুলো প্রভুর কাছে লুকিয়ে রেখেছিলেন, যাতে সেগুলো ধ্বংস না হয়ে যায়। এবং দেখো আমি অম্মারোনের বাক্য অনুসারে গিয়েছিলাম, এবং নেফীর ফলকগুলো নিয়েছিলাম, এবং অম্মারোনের বাক্য অনুসারে একটা নথি তৈরি করেছিলাম।

১৮ এবং নেফীর ফলকগুলোতে আমি সকল মন্দতা ও জঘন্যতার একটা সম্পূর্ণ লিখিত বিবরণ তৈরি করেছিলাম; কিন্তু এই ফলকগুলোতে তাদের মন্দতা ও জঘন্যতার একটা সম্পূর্ণ লিখিত বিবরণ তৈরি করা থেকে বিরত ছিলাম, কারণ দেখো, মন্দতা ও জঘন্যতার একটা ক্রমাগত দৃশ্য আমার চোখের সামনে ছিলো যখন থেকে আমি মানুষের পন্থাগুলো বুঝতে সক্ষম হয়েছিলাম।

১৯ এবং হায় তাদের মন্দতার কারণে; কারণ তাদের মন্দতার কারণে আমার সারা জীবন আমার হৃদয় দুঃখ দিয়ে পূর্ণ ছিলো; তবুও আমি জানি যে শেষ দিনে আমাকে উপরে তোলা হবে।

২০ এবং এটা ঘটলো যে, এই বছরে আবার নেফীর লোকদের শিকার করা হয়েছিলো এবং তাড়িয়ে দেয়া হয়েছিলো। এবং এটা ঘটলো যে, আমাদেরকে বিতাড়িত করা হয়েছিলো যতক্ষণ না আমরা উত্তরদিকের ভূমিতে আসি যেটাকে শেম বলা হতো।

২১ এবং এটা ঘটলো যে, আমরা শেমের শহরকে শক্তিশালী করেছিলাম, এবং আমরা যতটা সম্ভব আমাদের লোকদের একত্রিত করেছিলাম, যাতে হয়তো আমরা তাদেরকে ধ্বংস থেকে রক্ষা করতে পারি।

২২ এবং এটা ঘটলো তিনশো ছেচল্লিশতম বছরের সময় তারা আবার আমাদের আক্রমণ করা শুরু করলো।

২৩ এবং এটা ঘটলো যে, আমি আমার লোকদের সাথে কথা বললাম, এবং মহা বলে তাদের অনুপ্রাণিত করলাম, যাতে তারা লামানীয়দের সামনে নির্ভয়ে দাঁড়ায় এবং তাদের স্ত্রীদের, এবং তাদের সন্তানদের, এবং তাদের বাড়ি, এবং তাদের ঘরের জন্য লড়াই করতে পারে।

২৪ এবং আমার বাক্যগুলো তাদের কিছুটা প্রাণশক্তি জাগ্রত করেছিলো, এতটাই যে তারা লামানীয়দের সামনে থেকে পালিয়ে যায়নি, বরং সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো।

২৫ এবং এটা ঘটলো যে, আমরা ত্রিশ হাজারের একটা সৈন্যদল নিয়ে পঞ্চাশ হাজারের একটা সৈন্যদলের সাথে লড়াই করেছিলাম। এবং এটা ঘটলো যে, আমরা তাদের সামনে এতটা দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিলাম যে তারা আমাদের সামনে থেকে পালিয়ে গিয়েছিলো।

২৬ এবং এটা ঘটলো যে, তারা যখন পালিয়ে গিয়েছিলো আমরা তাদেরকে আমাদের সৈন্যদল নিয়ে তাড়া করেছিলাম, এবং আবার তাদের সাথে লড়াই করেছিলাম, এবং তাদের পরাজিত করেছিলাম; তবুও প্রভুর শক্তি আমাদের সাথে ছিলো না; হ্যাঁ, আমাদেরকে নিজদের উপর ছেড়ে দেওয়া হয়েছিলো, যার ফলে প্রভুর আত্মা আমাদের মধ্যে ছিলো না; অতএব আমরা আমাদের ভাইদের মতো দুর্বল হয়ে পড়েছিলাম।

২৭ এবং আমার লোকদের এই মহা বিপর্যয়ের কারণে, তাদের মন্দতা ও জঘন্যতার কারণে আমার হৃদয় দুঃখ পেয়েছিলো। কিন্তু দেখো, আমরা লামানীয় এবং গাদিয়ানটনের ডাকাতদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের উত্তরাধিকার ভূমির অধিকার আবার পাই।

২৮ এবং তিনশো ঊনপঞ্চাশতম বছর পার হয়ে গিয়েছিলো। এবং তিনশো পঞ্চাশতম বছরের সময় আমরা লামানীয় এবং গাদিয়ানটনের ডাকাতদের সাথে একটা চুক্তি করি, যেটাতে আমরা আমদের উত্তরাধিকারের ভূমি বিভক্ত করেছিলাম।

২৯ এবং লামানীয়রা আমাদেরকে উত্তরদিকের ভূমি দিয়েছিলো, হ্যাঁ, এমনকি সংকীর্ণ পথ পর্যন্ত যা দক্ষিণদিকের ভূমিতে নিয়ে যায়। এবং আমরা লামানীয়দের দক্ষিণের সকল ভূমি দিয়েছিলাম।