অধ্যায় ৬
নেফীয়রা কিউমোরার ভূমিতে শেষ যুদ্ধের জন্য একত্রিত হয়—মরমন পবিত্র নথিগুলো কিউমোরা পাহাড়ে লুকিয়ে রাখেন—লামানীয়রা বিজয়ী হয়, এবং নেফীয় জাতি ধ্বংস হয়ে যায়—লক্ষ লক্ষ মানুষদের তরবারি দিয়ে হত্যা করা হয়। প্রায় ৩৮৫ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এখন আমি আমার লোক, নেফীয়দের ধ্বংস সম্পর্কে নথি সম্পন্ন করছি। এবং এটা ঘটলো যে, আমরা লামানীয়দের সামনে এগিয়ে গিয়েছিলাম।
২ এবং আমি, মরমন, লামানীয়দের রাজার কাছে একটা পত্র লিখেছিলাম, এবং তার কাছে অনুরোধ করেছিলাম যে সে আমাদের অনুমতি দেয় যাতে আমরা আমাদের লোকদের কিউমোরার ভূমিতে একসাথে একত্রিত করতে পারি, একটা পাহাড়ের কাছে যেটাকে কিউমোরা বলা হতো, এবং সেখানে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো।
৩ এবং এটা ঘটলো যে, লামানীয়দের রাজা সেই ব্যাপারে অনুমতি দিয়েছিলো যা আমি চেয়েছিলাম।
৪ এবং এটা ঘটলো যে, আমরা কিউমোরা ভূমির দিকে অগ্রসর হয়েছিলাম, এবং আমরা কিউমোরা পাহাড়ের চারপাশ ঘিরে আমাদের তাঁবু খাটিয়েছিলাম; এবং এটা একটা মহা জলরাশি, নদী, এবং জলপ্রপাতের ভূমিতে ছিলো; এবং এখানে আমাদের আশা ছিলো লামানীয়দের উপরে সুবিধা পাবো।
৫ এবং যখন তিনশো চুরাশিতম বছর পার হয়ে গিয়েছিলো, আমরা আমাদের লোকদের সকল অবশিষ্টাংশদের কিউমোরার ভূমিতে একত্রিত করেছিলাম।
৬ এবং এটা ঘটলো যে, যখন আমরা আমাদের সকল লোকদের কিউমোরার ভূমিতে একটা দলে একত্রিত করলাম, দেখো আমি, মরমন বৃদ্ধ হতে শুরু করেছিলাম; এবং জানতাম এটা আমার লোকদের শেষ সংগ্রাম হবে, এবং প্রভুর হতে নির্দেশ পেয়েছিলাম যে আমি যেনো এই নথিগুলো যা আমাদের পূর্বপুরুষদের কাছে হস্তান্তর করা হয়েছিলো, যেগুলো ছিলো পবিত্র, সেগুলো লামানীয়দের হাতে পড়তে না দেই, (কারণ লামানীয়রা সেগুলো ধ্বংস করে ফেলবে) তাই আমি এই নথিটা নেফীর ফলকগুলোর থেকে তৈরি করেছি, এবং কিউমোরা পাহাড়ে সকল নথিগুলো লুকিয়ে রেখেছিলাম যা প্রভুর হাত দ্বারা আমার কাছে অর্পিত হয়েছিলো, কেবল কয়েকটা ফলক ছাড়া যা আমি আমার পুত্র মরনীকে দিয়েছিলাম।
৭ এবং এটা ঘটলো যে, আমার লোকেরা, তাদের স্ত্রীদের এবং তাদের সন্তানদের সাথে, এখন লামানীয়দের সৈন্যদল তাদের দিকে অগ্রসর হতে দেখেছিলো; এবং তারা তাদেরকে গ্রহণ করতে সেই ভয়ানক মৃত্যুর ভয়ের সাথে অপেক্ষা করেছিলো যা সকল দুষ্টদের হৃদয় ভীতি পূর্ণ করে দেয়।
৮ এবং এটা ঘটলো যে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলো, এবং তাদের বিশাল সংখ্যার কারণে প্রত্যেক সত্তা আতঙ্ক দিয়ে পূর্ণ ছিলো।
৯ এবং এটা ঘটলো যে, তারা আমার লোকদের উপর তরবারি দিয়ে, এবং ধনুক দিয়ে, এবং তীর দিয়ে, এবং কুঠার দিয়ে, এবং যুদ্ধের সকল প্রকারের অস্ত্র দিয়ে আক্রমণ করেছিলো।
১০ এবং এটা ঘটলো যে, আমার লোকদের কেটে ফেলা হয়েছিলো, হ্যাঁ, এমনকি আমার দশ হাজার লোক যারা আমার সাথে ছিলো, এবং তাদের মধ্য থেকে আমি আহত হয়ে পড়েছিলাম; এবং তারা আমার পাশে দিয়ে চলে গিয়েছিলো যার ফলে তারা আমার জীবন শেষ করে দেয়নি।
১১ এবং যখন তারা অতিক্রম করেছিলো এবং আমার সকল লোকদের হত্যা করেছিলো আমাদের চব্বিশজনকে ছাড়া, (যাদের মধ্যে আমার পুত্র মরনী ছিলো) এবং আমার মৃত লোকদের মধ্যে আমরা বেঁচে থাকার পরে, যখন লামানীয়রা তাদের শিবিরে ফিরে গিয়েছিলো পরের দিন সকালে কিউমোরা পাহাড়ের চূড়া থেকে আমার সেই দশ হাজার লোকদের দেখেছিলাম যাদের হত্যা করা হয়েছিলো, যারা আমার দ্বারা সামনে চালিত হয়েছিলো।
১২ এবং আমরা সেই দশ হাজার লোকদেরকেও দেখলাম যারা আমার পুত্র মরনীর দ্বারা চালিত হয়েছিলো।
১৩ এবং দেখো, গিদগিদ্দোনাহের দশ হাজার লোক পতিত হয়েছিলো, এবং সেও মাঝখানে ছিলো।
১৪ এবং লামা তার দশ হাজার লোকের সাথে পতিত হয়েছিলো; এবং গিলগল তার দশ হাজার লোকের সাথে পতিত হয়েছিলো; এবং লিমহা তার দশ হাজার লোক নিয়ে পতিত হয়েছিলো; এবং যিনূম তার দশ হাজার লোকের সাথে পতিত হয়েছিলো; এবং কিউমেনীহা, এবং মরোনীহা, এবং আন্তিয়নাম, এবং শীবলম, এবং শেম, এবং যিহো প্রত্যেকে তাদের দশ হাজার লোক নিয়ে পতিত হয়েছিলো।
১৫ এবং এটা ঘটলো যে, সেখানে আরো দশ জন ছিলো যারা প্রত্যেকে তাদের দশ হাজার লোকদের নিয়ে তরবারি দ্বারা পতিত হয়েছিলো; হ্যাঁ, এমনকি আমার সকল লোকেরা, শুধু এই চব্বিশ জন ছাড়া যারা আমার সাথে ছিলো, এবং আরও কিছু যারা দক্ষিণের দেশগুলোতে পালিয়ে গিয়েছিলো, এবং সামান্য কিছু যারা লামানীয়দের কাছে চলে গিয়েছিলো, পতিত হয়েছিলো; এবং তাদের মাংস, এবং হাড় ও রক্ত ভূমণ্ডলে পড়েছিলো, তাদের হাত দ্বারা পরিত্যাক্ত হয়েছিলো যারা তাদের হত্যা করেছিলো ভূমিতে পচে যাওয়ার জন্য, এবং চূর্ণবিচূর্ণ হয়ে এবং তাদের মাতৃভূমিতে ফিরে যেতে।
১৬ এবং আমার আত্মা যন্ত্রণায় বিদীর্ণ হয়েছিলো, আমার লোকদের হত্যা করার কারণে, এবং আমি চিৎকার করে বললাম:
১৭ ওহে তোমরা সুন্দর লোকেরা, কিভাবে তোমরা প্রভুর পথসকল থেকে বিচ্যুত হলে! ওহে তোমরা সুন্দর লোকেরা, কিভাবে তোমরা যীশুকে প্রত্যাখ্যান করলে, যিনি তোমাদের গ্রহণ করতে বাহু খুলে দাঁড়িয়েছিলেন!
১৮ দেখো, যদি তোমরা এটা না করতে, তোমরা পতিত হতে না। এবং দেখো, তোমরা পতিত হলে, এবং আমি তোমাদের হারিয়ে শোক করছি।
১৯ ওহে তোমরা সুন্দর পুত্ররা ও কন্যারা, তোমাদের পিতারা এবং মাতারা, তোমাদের স্বামীরা ও স্ত্রীরা, তোমরা সুন্দর লোকেরা, এটা কিভাবে হলো যে তোমরা পতিত হলে!
২০ কিন্তু দেখো, তোমরা চলে গেছো, এবং আমার দুঃখ তোমাদের ফিরিয়ে আনতে পারবে না।
২১ এবং সেই দিন শীঘ্রই আসবে যে তোমাদের মরণশীলতা অবশ্যই অমরত্ব পরিধান করবে, এবং এই দেহগুলো যা এখন পচে ক্ষয় হচ্ছে শীঘ্রই অবশ্যই অক্ষয় দেহে পরিণত হবে; এবং তখন তোমাদের অবশ্যই খ্রীষ্টের বিচার-আসনের সামনে দাঁড়াতে হবে, তোমাদের কাজ অনুসারে বিচারিত হওয়ার জন্য; এবং যদি এটা হয় যে তোমরা ধার্মিক, তবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের সাথে আশীর্বাদীত হবে যারা তোমাদের আগে চলে গিয়েছিলো।
২২ ওহে যদি তোমরা এই মহা ধ্বংস তোমাদের উপর আসার আগে অনুতাপ করতে। কিন্তু দেখো, তোমরা চলে গিয়েছো, এবং পিতা, হ্যাঁ, স্বর্গের অনন্ত পিতা, তোমাদের অবস্থা জানেন; এবং তিনি তাঁর ন্যায়বিচার ও করুণা অনুসারে তোমাদের সাথে কাজ করবেন।