অধ্যায় ৩
মরমন অনুতাপ করতে নেফীয়দের কাছে প্রচার করেন—তারা তাদের নিজেদের শক্তিতে একটা মহান বিজয় ও মহিমা লাভ করে—মরমন তাদের নেতৃত্ব দিতে অস্বীকার করেন, এবং তাদের জন্য তাঁর প্রার্থনা হলো বিশ্বাস ছাড়া—মরমনের পুস্তক ইস্রায়েলের বারো বংশকে সুসমাচার বিশ্বাস করতে আমন্ত্রণ করে। প্রায় ৩৬০–৩৬২ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এটা ঘটলো যে, আরো দশ বছর পার হওয়া না পর্যন্ত লামানীয়রা আবার যুদ্ধ করতে আসলো না। এবং দেখো, আমি আমার লোকদের, নেফীয়দের, তাদের জমি এবং যুদ্ধের সময় তাদের অস্ত্র প্রস্তুত করার কাজে নিযুক্ত করেছিলাম।
২ এবং এটা ঘটলো যে, প্রভু আমাকে বললেন: এই লোকদের কাছে প্রচার করো—তোমরা অনুতাপ করো, এবং আমার কাছে আসো, এবং তোমরা বাপ্তিস্ম নাও, এবং আমার মণ্ডলী আবার নির্মাণ করো, এবং তোমাদের রক্ষা করা হবে।
৩ এবং আমি তাদের কাছে প্রচার করলাম, কিন্তু এটা বৃথা ছিলো; এবং তারা বুঝতে পারলো না যে এটা ছিলেন প্রভু যিনি তাদের রক্ষা করেছিলেন, এবং অনুতাপের জন্য তাদের সুযোগ প্রদান করেছিলেন। এবং দেখো তারা প্রভু তাদের ঈশ্বরের বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করেছিলো।
৪ এবং এটা ঘটলো যে এই দশম বছর পার হওয়ার পরে, সর্বমোট খ্রীষ্টের আগমনের তিনশত ষাট বছর পরে, লামানীয়দের রাজা আমাকে একটা পত্র পাঠালো, যা আমাকে দেওয়া হয়েছিলো জানতে যে তারা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিলো।
৫ এবং এটা ঘটলো যে, আমি আমার লোকদের আদেশ করলাম যে তাদের নিজেদেরকে পরিত্যক্ত ভূমিতে একসাথে একত্রিত করতে হবে, একটা শহরে যেটা সীমানাতে ছিলো, সেই সংকীর্ণ রাস্তার কাছে যা দক্ষিণদিকের ভূমিতে চালনা করে।
৬ এবং সেখানে আমরা আমাদের সৈন্যদল রেখেছিলাম, যাতে আমরা লামানীয় সৈন্যদলকে থামাতে পারি, যাতে তারা আমাদের কোনো ভূমির দখল নিতে না পারে; তাই আমরা আমাদের সকল বাহিনী দিয়ে তাদের বিরুদ্ধে দুর্গ তৈরি করেছিলাম।
৭ এবং এটা ঘটলো যে, তিনশো একষট্টি বছরের সময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লামানীয়রা পরিত্যক্ত শহরে এসেছিলো; এবং এটাঘটলো যে, সেই বছরে আমরা তাদের পরাজিত করেছিলাম, এমনভাবে যে তারা আবার তাদের ভূমিতে ফিরে গিয়েছিলো।
৮ এবং তিনশো বাষট্টি বছরের সময় তারা আবার যুদ্ধ করতে নেমে পড়েছিলো। এবং আমরা আবার তাদের পরাজিত করেছিলাম, এবং তাদের একটা বিশাল সংখ্যকদের হত্যা করেছিলাম, এবং তাদের মৃতদের সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিলো।
৯ এবং এখন, এই মহান জিনিসের কারণে যা আমার লোক, নেফীয়রা, করেছিলো, তারা তাদের নিজেদের শক্তিতে গর্ব করা শুরু করেছিলো, এবং স্বর্গের উপস্থিততে শপথ করা শুরু করেছিলো যে তারা নিজেরা তাদের ভাইদের রক্তের প্রতিশোধ নেবে যারা তাদের শত্রু দ্বারা হত্যা হয়েছিলো।
১০ এবং তারা স্বর্গের নামে, এবং ঈশ্বরের সিংহাসনের নামে শপথ করেছিলো যে, তারা তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে উপরে যাবে, এবং তাদেরকে ভূমির পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।
১১ এবং এটা ঘটলো যে আমি, মরমন, এই সময় থেকে এই লোকদের সেনাপতি ও দলনেতা হতে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলাম, তাদের মন্দতা ও জঘন্যতার কারণে।
১২ দেখো, আমি তাদের নেতৃত্ব দিয়েছিলাম, তাদের মন্দতা সত্ত্বেও আমি বহু বার তাদেরকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলাম, এবং আমার সমস্ত হৃদয় দিয়ে তাদের ভালবেসেছিলাম ঈশ্বরের ভালবাসা অনুসারে যা আমার মধ্যে ছিলো; এবং আমার আত্মা সমস্ত দিনব্যাপী প্রার্থনাতে তাদের জন্য ঈশ্বরের কাছে ঢেলে দিয়েছিলাম; অথচ, তাদের হৃদয়ের কঠোরতার কারণে, এটা বিশ্বাস ছাড়া ছিলো।
১৩ এবং তিনবার আমি তাদেরকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছি, এবং তারা তাদের পাপের অনুতাপ করেনি।
১৪ এবং যখন তারা সেই সকল জিনিসের নামে শপথ করলো যেগুলো আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের দ্বারা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো, যে তারা উপরে তাদের শত্রুদের কাছে যুদ্ধ করতে যাবে, এবং নিজেরা তাদের ভাইদের রক্তের প্রতিশোধ নেবে, দেখো প্রভুর কণ্ঠস্বর আমার কাছে এসে, বললেন:
১৫ প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আমার, এবং ক্ষতিপূরণ আমি দেবো; এবং যেহেতু আমি তাদের রক্ষা করার পরও তারা অনুতাপ করেনি, দেখো, তাদের ভূমণ্ডল থেকে বিচ্ছিন্ন করা হবে।
১৬ এবং এটা ঘটলো যে, আমি আমার শত্রুদের বিরুদ্ধে যেতে সম্পূর্ণভাবে অস্বীকার করলাম; এবং আমি তেমনটাই করলাম যেমনটা প্রভু আমাকে আদেশ দিয়েছিলেন; এবং যা আমি দেখেছি ও শুনেছি তা পৃথিবীর কাছে প্রকাশ করতে আমি একজন নিষ্ক্রিয় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে ছিলাম, আত্মার প্রকাশ অনুসারে যা আসন্ন জিনিসগুলোর বিষয়ে সাক্ষ্য দিয়েছিলো।
১৭ অতএব আমি তোমাদের কাছে লিখছি, অযিহূদীরা, এবং তোমাদের কাছেও, ইস্রায়েলের বংশরা, যখন কাজ শুরু হবে, তখন তোমরা তোমাদের উত্তরাধিকারের ভূমিতে ফেরার প্রস্তুতি নেবে;
১৮ হ্যাঁ, দেখো, আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লিখছি; হ্যাঁ, তোমাদের কাছে, ইস্রায়েলের বারো বংশ, যারা তোমাদের কাজ অনুসারে বিচারিত হবে বারোজন দ্বারা যাদের যীশু যিরূশালেমের ভূমিতে তাঁর শিষ্য হতে নির্বাচন করেছিলেন।
১৯ এবং আমি এই মানুষদের অবশিষ্টাংশের কাছেও লিখছি, যারাও বারোজন দ্বারা বিচারিত হবে যাদের যীশু এই ভূমিতে নির্বাচন করেছিলেন; এবং তারা অন্য বারজন দ্বারা বিচারিত হবে যাদের যীশু সেই যিরূশালেমের ভূমিতে নির্বাচন করেছিলেন।
২০ এবং আত্মা এই জিনিসগুলো আমার কাছে প্রকাশ করেছেন; তাই আমি তোমাদের সকলের কাছে লিখছি। এবং এই কারণের জন্য আমি তোমাদের কাছে লিখছি, যাতে তোমরা জানতে পারো যে তোমাদের সবাইকে অবশ্যই খ্রীষ্টের বিচার-আসনের সামনে দাঁড়াতে হবে, হ্যাঁ, প্রত্যেক সত্তাকে যারা আদমের সমগ্র পরিবারের অন্তর্গত; এবং তোমাদেরকে অবশ্যই বিচারের জন্য দাঁড়াতে হবে, হোক সেগুলো ভালো বা মন্দ;
২১ এবং যাতে তোমরাও যীশু খ্রীষ্টের সুসমাচারে বিশ্বাস করতে পারো, যা তোমাদের মধ্যে দেয়া হবে; এবং এটাও যে যিহূদীরা, প্রভুর চুক্তিবদ্ধ মানুষেরা, যাকে তারা দেখেছে ও শুনেছে, তিনি ছাড়াও অন্যান্য সাক্ষ্য পাবে, সেই যীশুই, যাকে তারা হত্যা করেছিলো, সত্য খ্রীষ্ট ও সত্য ঈশ্বর ছিলেন।
২২ এবং আমি আশা করি যেনো আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমাদের সকলকে অনুতাপ করতে এবং খ্রীষ্টের বিচার-আসনের সামনে দাঁড়াতে প্রস্তুত করতে রাজি করাতে পারি।