ধর্মশাস্ত্র
যাকোব ৫


অধ্যায় ৫

সেনোসের চাষকৃত এবং বুনো জলপাই গাছগুলো সম্পর্কিত রূপকবর্ণনা যাকোব পুনরাবৃত্তি করেন—এগুলো হলো ইস্রায়েল ও অযিহূদীদের রূপক সাদৃশ্য—ইস্রায়েলের বিক্ষিপ্ত হওয়া এবং একত্রিত হওয়া পূর্বনির্ধারিত—নেফীয় এবং লামানীয় এবং ইস্রায়েলের সমস্ত বংশধরদের উপরে ইঙ্গিত করা হয়—অযিহূদীদেরকে ইস্রায়েলের মধ্যে কলম করা হবে—অবশেষে সেই আঙ্গুর-ক্ষেত পুড়িয়ে ফেলা হবে। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে

দেখো, আমার ভাইয়েরা, ভাববাদী সেনোসের বাক্যগুলো পড়ার কথা কি তোমাদের মনে নেই, যা তিনি ইস্রায়েলের বংশধরদের বলেছেন, বললেন:

শোনো, হে তোমরা ইস্রায়েলের বংশধররা, এবং আমার, প্রভুর একজন ভাববাদীর, বাক্যগুলোয় কর্ণপাত করো।

কারণ দেখো, প্রভু এই কথা বলেন, ওহে ইস্রায়েলের বংশধররা, চাষকৃত জলপাই গাছের ন্যায়, আমি তোমাদের তুলনা করবো, যা একজন ব্যক্তি তাঁর আঙ্গুর-ক্ষেতে নিলেন এবং পরিচর্যা করলেন; এবং এটা বেড়ে উঠলো, এবং বৃদ্ধ হলো, এবং ক্ষয় হতে শুরু করলো।

এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক গিয়ে দেখলেন যে তাঁর জলপাই গাছ ক্ষয় হতে শুরু করেছে; এবং তিনি বললেন: আমি এটার শাখা-প্রশাখা ছাঁটাই করবো, এবং এর চারপাশে মাটি খনন করবো, এবং এটাকে পরিপুষ্ট করবো, যাতে হয়তো এটায় নতুন এবং কোমল শাখা হতে পারে, যাতে এটা ধ্বংস না হয়।

এবং এটা ঘটলো যে, তিনি তাঁর কথা অনুসারে এটার শাখা ছাঁটাই করলেন, এবং এর চারপাশে মাটি খনন করলেন, এবং এটাকে পরিপুষ্ট করলেন।

এবং এটা ঘটলো যে, বহুদিন পরে সামান্য পরিমাণ নতুন এবং কোমল শাখা উঠতে শুরু করলো; কিন্তু দেখো, এটার প্রধান শীর্ষস্থান ধ্বংস হতে শুরু করলো।

এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক এটা দেখলেন, এবং তাঁর দাসকে বললেন: এটা আমাকে দুঃখিত করছে যে আমি এই গাছটা হারিয়ে ফেলবো; অতএব যাও এবং বুনো জলপাই গাছ থেকে শাখাগুলো তোলো, এবং সেগুলো আমার এখানে নিয়ে আসো; এবং আমরা সেই প্রধান শাখাগুলো টেনে তুলে ফেলবো যেগুলো শুকিয়ে যেতে শুরু করেছে, এবং আমরা সেগুলো আগুনে নিক্ষেপ করবো যাতে সেগুলো আগুনে পুড়ে যায়।

এবং দেখো, আঙ্গুর-ক্ষেতের মালিক বললেন, আমি এদের অনেকগুলো নতুন এবং কোমল শাখা সরিয়ে নিয়েছি, এবং আমি এগুলো আমার ইচ্ছামতো জায়গায় কলম করবো; এবং এটা ব্যাপার না যে যদি এই গাছের শিকড় ধ্বংস হয়ে যায়, আমি এটার ফল আমার জন্য সংরক্ষণ করতে পারবো; অতএব, আমি এই নতুন এবং কোমল শাখাগুলো সরিয়ে নেবো, এবং এগুলো আমার ইচ্ছামতো জায়গায় কলম করবো।

তুমি বুনো জলপাই গাছের শাখাগুলো নিয়ে আসো, এবং সেগুলো এটার জায়গায়তে কলম করো; এবং এইগুলো যা আমি টেনে তুলে ফেলেছি আমি সেগুলো আগুনে নিক্ষেপ করবো এবং পুড়িয়ে ফেলবো, যাতে এগুলো আমার আঙ্গুর-ক্ষেত নষ্ট করতে না পারে।

১০ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিকের দাস আঙ্গুর-ক্ষেতের মালিকের কথা অনুসারে কাজ করলো, এবং বুনো জলপাই গাছের শাখাগুলো কলম করলো।

১১ এবং আঙ্গুর-ক্ষেতের মালিক এটার মাটি খনন, এবং ছাঁটাই, এবং পরিপুষ্ট করতে বলেন, তাঁর দাসকে বললেন: এটা আমাকে দুঃখিত করছে যে আমি এই গাছটা হারিয়ে ফেলবো; অতএব, এই উদ্দেশ্যে হয়তো আমি এটার শিকড় সংরক্ষণ করতে পারি যাতে এগুলো ধ্বংস না হয়ে যায়, যেনো আমি নিজের জন্য সংরক্ষণ করতে পারি, তাই আমি এটা করেছি।

১২ অতএব, তুমি এগিয়ে যাও; আমার কথা অনুসারে, গাছটার দেখাশোনা করো, এবং এটাকে পরিপুষ্ট করো।

১৩ এবং আমি এগুলো আমার আঙ্গুর-ক্ষেতের সবচেয়ে নিচু অংশে আমার যে স্থানে ইচ্ছা রাখবো, এটা তোমার চিন্তার বিষয় না; এবং আমি এটা এই উদ্দেশ্যে করেছি যাতে আমি এই গাছের প্রকৃত শাখাগুলো নিজের জন্য সংরক্ষণ করতে পারি; এবং আরো, যাতে আমি এটার ফল পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করতে পারি; কারণ এটা আমাকে দুঃখিত করছে যে আমি এই গাছটা এবং এটার ফল হারিয়ে ফেলবো।

১৪ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর পথে এগিয়ে গেলেন, এবং চাষকৃত জলপাই গাছের প্রকৃত শাখাগুলো আঙ্গুর-ক্ষেতের সবচেয়ে নিচু অংশে লুকিয়ে রাখলেন, কিছুটা এক জায়াগায় কিছুটা আরেক জায়গায়, তাঁর ইচ্ছা ও খুশি অনুসারে।

১৫ এবং এটা ঘটলো যে, একটা দীর্ঘ সময় পার হয়ে গেলো, এবং আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর দাসকে বললেন: চলো, আমরা আঙ্গুর-ক্ষেতের নিচের দিকে যাই, যাতে আমরা আঙ্গুর-ক্ষেতে কাজ করতে পারি।

১৬ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক এবং দাসও, কাজ করতে নিচে আঙ্গুর-ক্ষেতের ভিতরে গেলো। এবং এটা ঘটলো যে, দাস তার মালিককে বললো: দেখুন, এদিকে তাকান; গাছটা দেখুন।

১৭ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাকালেন এবং দেখলেন সেই গাছটা যেটাতে বুনো জলপাইের শাখাগুলোর কলম করা হয়েছিলো; এবং এটা অঙ্কুরিত হয়ে ফল ধারণ করা শুরু করেছিলো। এবং তিনি দেখলেন যে এটা ভালো হয়েছিলো; এবং এটার ফল ছিলো প্রকৃত ফলের মতো।

১৮ এবং তিনি তাঁর দাসকে বললেন: দেখো, বুনো গাছের শাখাগুলো এটার শিকড়ের আর্দ্রতা লাভ করেছে, যার ফলে শিকড়টা প্রচুর শক্তি উৎপন্ন করেছে; এবং এটার শিকড়ের প্রচুর শক্তির কারণে বুনো শাখাগুলো চাষকৃত ফল উৎপন্ন করেছে। এখন, যদি আমরা এই শাখাগুলোর কলম না করতাম, এটার গাছটা ধ্বংস হয়ে যেতো। এবং এখন, দেখো, আমি প্রচুর ফল সঞ্চয় করবো, যা এটার গাছ উৎপন্ন করেছে; এবং এটার ফল আমি আমার জন্য পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করবো।

১৯ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক দাসকে বললেন: চলো, আমরা আঙ্গুর-ক্ষেতের নিচের অংশে যাই, এবং দেখি গাছটার প্রকৃত শাখাগুলোও ফল উৎপন্ন করেছে কিনা, যাতে আমি আমার জন্য এটার ফল পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করতে পারি।

২০ এবং এটা ঘটলো যে, তারা সেখানে এগিয়ে গেলো যেখানে মালিক প্রকৃত শাখাগুলো লুকিয়ে রেখেছিলেন, এবং তিনি দাসকে বললেন: এগুলো দেখো; এবং সে প্রথমটা দেখলো যে এটা প্রচুর ফল উৎপন্ন করেছে; এবং সে আরও দেখলো যে এটা ভালো ছিলো। এবং তিনি দাসকে বললেন: এটার থেকে ফল তোলো, এবং পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করো, যেনো আমি এটা আমার জন্য সংরক্ষণ করতে পারি; তিনি বললেন, কারণ দেখো, এই দীর্ঘ সময় ধরে আমি এটা পরিপুষ্ট করেছি, এবং এটা প্রচুর ফল উৎপন্ন করেছে।

২১ এবং এটা ঘটলো যে, দাস তার মালিককে বললো: আপনি এই গাছ বা গাছের শাখা রোপণ করতে এখানে কেনো এসেছিলেন? কারণ দেখুন, এটা আপনার আঙ্গুর-ক্ষেতের সমস্ত ভূমির মধ্যে সবচেয়ে অনুর্বর জায়গা।

২২ এবং আঙ্গুর-ক্ষেতের মালিক তাকে বললেন: আমাকে উপদেশ দিয়ো না; আমি জানি যে এটা ভূমির মধ্যে অনুর্বর একটা জায়গা; অতএব, আমি তোমাকে বলি, আমি এটা এই দীর্ঘ সময় পরিপুষ্ট করেছি, এবং তুমি লক্ষ্য করো যে এটা প্রচুর ফল উৎপন্ন করেছে।

২৩ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর দাসকে বললেন: এখানে তাকাও; দেখো আমি গাছটার অন্য শাখাও রোপণ করেছি; এবং তুমি অবগত ছিলে যে মাটির এই জায়গাটা প্রথমটার থেকে বেশি অনুর্বর ছিলো। কিন্তু, গাছটা দেখো। আমি এটা এই দীর্ঘ সময় পরিপুষ্ট করেছি, এবং এটা প্রচুর ফল উৎপন্ন করেছে; অতএব, এটা জড়ো করো, এবং পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করো, যাতে আমি এটা আমার নিজের জন্য সংরক্ষণ করতে পারি।

২৪ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক আবার তাঁর দাসকে বললেন: এখানে তাকাও, এবং আরেকটা শাখাও দেখো, যা আমি রোপণ করেছি; দেখো আমি এটাও পরিপুষ্ট করেছি, এবং এটা ফল উৎপন্ন করেছে।

২৫ এবং তিনি দাসকে বললেন: এখানে তাকাও এবং সর্বশেষটা দেখো। দেখো, আমি এটা মাটির উর্বর জায়াগাতে রোপণ করেছি; এবং আমি এটা এই দীর্ঘ সময় পরিপুষ্ট করেছি; এবং গাছটার শুধু একটা অংশ চাষকৃত ফল উৎপন্ন করেছে, এবং গাছটার অন্য অংশ বুনো ফল উৎপন্ন করেছে; দেখো, আমি এটা অন্যগুলোর মতো করেই পরিপুষ্ট করেছিলাম।

২৬ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক দাসকে বললেন: সেই শাখাগুলো তুলে ফেলো যা ভালো ফল উৎপন্ন করতে পারেনি, এবং সেগুলো আগুনে নিক্ষেপ করো।

২৭ কিন্তু দেখো, দাস তাঁকে বললো: চলুন আমরা এটা ছাঁটাই করি, এবং এটার চারিদিকে খনন করি, এবং আর একটু সময় এটা পরিপুষ্ট করি, যাতে সম্ভবতভাবে এটা ভালো ফল উৎপন্ন করতে পারে, যাতে আপনি এটা পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করতে পারেন।

২৮ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক এবং আঙ্গুর-ক্ষেতের মালিকের দাস আঙ্গুর-ক্ষেতের সব ফল পরিপুষ্ট করলো।

২৯ এবং এটা ঘটলো যে, দীর্ঘ সময় পার হয়ে গেলো, এবং আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর দাসকে বললেন: চলো, আমরা আঙ্গুর-ক্ষেতের নিচের দিকে যাই, যাতে আমরা আঙ্গুর-ক্ষেতে আবার কাজ করতে পারি। কারণ দেখো, শেষ সময় শীঘ্রই কাছে এগিয়ে আসছে; অতএব, আমার নিজের জন্য, আমাকে অবশ্যই পরবর্তী ঋতুর জন্য ফল সঞ্চয় করতে হবে।

৩০ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক এবং দাস নিচে নেমে আঙ্গুর-ক্ষেতের ভিতরে গেলো; এবং তারা সেই গাছটার কাছে আসলো যেটার শাখাগুলো ভাঙ্গা হয়েছিলো, এবং বুনো শাখাগুলোর কলম করা হয়েছিলো; এবং দেখলো যে সকল ধরনের ফলের ভারে গাছটা নুইয়ে পরেছে।

৩১ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাদের সংখ্যা অনুসারে প্রত্যেক ধরণ থেকে সেই ফলের স্বাদ নিলেন। এবং আঙ্গুর-ক্ষেতের মালিক বললেন: দেখো, এই দীর্ঘ সময় ধরে আমরা এই গাছ পরিপুষ্ট করেছি, এবং আমি পরবর্তী ঋতুতে নিজের জন্য প্রচুর ফল সঞ্চয় করেছি।

৩২ কিন্তু দেখো, এই সময় এটা প্রচুর ফল উৎপন্ন করেছে, এবং এটার মধ্যে এমন একটা ফলও নেই যা হলো ভালো। এবং দেখো, সেখানে সমস্ত ধরনের খারাপ ফল রয়েছে; এবং আমরা সমস্ত কাজ করা সত্ত্বেও এটা আমাকে কোনো লাভ দিচ্ছে না; এবং এখন এটা আমাকে দুঃখিত করছে যে আমি এই গাছটা হারিয়ে ফেলবো।

৩৩ এবং আঙ্গুর-ক্ষেতের মালিক দাসকে বললেন: গাছটার প্রতি আমরা কি করতে পারি, যাতে আমি আবার এটার থেকে আমার নিজের জন্য ফল সংরক্ষণ করতে পারি?

৩৪ এবং দাস তার মালিককে বললো: দেখুন, যেহেতু আপনি বুনো জলপাই গাছের শাখাগুলোর কলম করেছেন এগুলোর শিকড়টা পরিপুষ্ট করেছেন, যাতে এগুলো বেঁচে থাকে এবং ধ্বংস না হয়; অতএব আপনি দেখুন যে, এগুলো এখনো ভালো আছে।

৩৫ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর দাসকে বললেন: গাছটা আমাকে কোনো লাভ দিচ্ছে না, এবং এটার শিকড় আমাকে কোনো লাভ দেবে না যতক্ষন পর্যন্ত এটা খারাপ ফল উৎপন্ন করবে।

৩৬ অথচ, আমি জানি যে শিকড়গুলো ভালো, এবং আমি আমার নিজের উদ্দেশ্যে আমি এগুলো সংরক্ষণ করেছিলাম; এবং এগুলোর প্রচুর শক্তির কারণে এগুলো এই পর্যন্ত বুনো শাখাগুলো থেকে ভালো ফল উৎপন্ন করেছে।

৩৭ কিন্তু দেখো, বুনো শাখাগুলো বেড়ে উঠেছে এবং সংখ্যায় এটার শিকড়গুলোকে ছাড়িয়ে গেছে; এবং বুনো শাখাগুলো এটার শিকড়গুলোকে পরাভূত করার কারণে এটা প্রচুর মন্দ ফল উৎপন্ন করেছে; এবং এই কারণে এটা এতো পরিমাণে মন্দ ফল উৎপন্ন করেছে যে তুমি দেখো এটা ধ্বংস হতে শুরু করেছে; এবং শীঘ্রই এটা অনুৎপাদনশীল হয়ে যাবে, যে এটাকে আগুনে নিক্ষেপ করতে হবে, যদি না এটা সংরক্ষণ করার জন্য আমরা কিছু করি।

৩৮ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর দাসকে বললেন: চলো আমরা আঙ্গুর-ক্ষেতের সবচেয়ে নিচু অংশে যাই, এবং দেখি প্রকৃত শাখাগুলোও মন্দ ফল উৎপন্ন করেছে কিনা।

৩৯ এবং এটা ঘটলো যে, তারা নিচে নেমে আঙ্গুর-ক্ষেতের ভিতরে সবচেয়ে নিচু অংশে গেলো। এবং এটা ঘটলো যে, তারা দেখলো যে প্রকৃত শাখাগুলোর ফলও রোগাক্রান্ত হয়েছে; হ্যাঁ, প্রথমটা, দ্বিতীয়টা এবং শেষেরটাও; এবং এগুলো সব রোগাক্রান্ত হয়েছে।

৪০ এবং শেষ শাখার বুনো ফল গাছটার সেই অংশকে পরাভূত করেছে যা ভালো ফল উৎপন্ন করতো, এমনকি সেই শাখা যা শুকিয়ে গিয়েছিলো এবং মারা গিয়েছিলো।

৪১ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক কেঁদে ফেলেন, এবং দাসকে বললেন: আমি আমার আঙ্গুর-ক্ষেতের জন্য আর কি করতে পারি?

৪২ দেখো, আমি ভেবেছিলাম যে এগুলো ছাড়া আঙ্গুর-ক্ষেতের সব ফল রোগাক্রান্ত হয়েছে। এবং এখন এগুলো একসময় যা কিনা ভালো ফল উৎপন্ন করতো সেগুলোও রোগাক্রান্ত হয়ে গেছে; এবং এখন আমার আঙ্গুর-ক্ষেতের সকল গাছ কেটে আগুনে নিক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুর জন্য উপযোগী না।

৪৩ এবং এই শেষেরটা দেখো, যেটার শাখা শুকিয়ে গেছে, আমি এটা মাটির ভালো জায়গাতে রোপণ করেছিলাম; হ্যাঁ, এমনকি যা আমার আঙ্গুর-ক্ষেতের অন্যান্য সকল অংশের চেয়ে বাছাইকৃত ছিলো।

৪৪ এবং তুমি দেখেছো যে যেগুলো এই জায়গার মাটি নষ্ট করেছিলো আমি সেগুলোও কেটে ফেলেছিলাম, যাতে আমি সেগুলোর পরিবর্তে এই গাছ রোপণ করতে পারি।

৪৫ এবং তুমি দেখেছো যে এটার একটা অংশ ভালো ফল উৎপন্ন করেছে, এবং একটা অংশ বুনো ফল উৎপন্ন করেছে; এবং যেহেতু আমি এটার শাখাগুলো তুলে আগুনে নিক্ষেপ করিনি, দেখো, এগুলো ভালো শাখাগুলোকে পরাভূত করেছে যে এটা শুকিয়ে গেছে।

৪৬ এবং এখন, দেখো, আমার আঙ্গুর-ক্ষেতের সকল যত্ন যা আমরা নেওয়া সত্ত্বেও, এটার গাছগুলো রোগাক্রান্ত হলো, যার ফলে এগুলো ভালো ফল উৎপন্ন করছে না; এবং এগুলো আমি সংরক্ষণ করার আশা করেছিলাম, পরবর্তী ঋতুতে আমার জন্য ফল সঞ্চয় করতে। কিন্তু, দেখো, এগুলো বুনো জলপাই গাছের মতো পরিণত হয়েছে, এবং এগুলো কেটে ফেলা এবং আগুনে নিক্ষেপ করা ছাড়া আর কোনো মূল্য নেই; এবং এটা আমাকে দুঃখিত করে যে আমাকে এগুলো হারাতে হবে।

৪৭ কিন্তু এর চেয়ে বেশি আমি আমার আঙ্গুর-ক্ষেতে আর কি করতে পারি? আমি কি আমার হাতকে সংকুচিত করেছিলাম, যে আমি এটাকে পরিপুষ্ট করিনি? না, আমি এটাকে পরিপুষ্ট করেছি, এবং আমি এটাকে খনন করেছি, এবং আমি এটাকে ছাঁটাই করেছি, এবং এটাতে সার দিয়েছি; এবং আমি প্রায় সারা দিন ধরে আমার হাত প্রসারিত করেছি, এবং শেষ সন্নিকটে এসেছে। এটা আমাকে দুঃখিত করছে যে, আঙ্গুর-ক্ষেতের সব গাছগুলো আমাকে কেটে ফেলতে হবে, এবং এগুলো আগুনে নিক্ষেপ করতে হবে যাতে এগুলো পুড়ে যায়। কে আমার আঙ্গুর-ক্ষেতকে নষ্ট করেছে?

৪৮ এবং এটা ঘটলো যে, দাস তার মালিককে বললো: এটা কি আপনার আঙ্গুর-ক্ষেতের উচ্চতা বৃদ্ধির জন্য নয়—শাখাগুলো কি শিকড়গুলোকে পরাভূত করেনি যেগুলো হচ্ছে ভালো? এবং যেহেতু শাখাগুলো এটার শিকড়গুলোকে পরাভূত করেছে, দেখুন এগুলো নিজেরা শক্তি অর্জন করে শিকড়ের শক্তির চেয়ে দ্রুত বেড়ে উঠেছে। দেখুন, আমি বলছি, যে আপনার আঙ্গুর-ক্ষেতের গাছগুলো রোগাক্রান্ত হয়ে পরার এটাই কি কারণ নয়?

৪৯ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক দাসকে বললেন: চলো আমরা যাই এবং আঙ্গুর-ক্ষেতের গাছগুলো কেটে ফেলি এবং এগুলো আগুনে নিক্ষেপ করি, যেনো এগুলো আমার আঙ্গুর-ক্ষেতের মাটি আর নষ্ট না করে, আমি এগুলোর জন্য সব কিছু করেছি। এর চেয়ে বেশি আমি আর কি করতে পারি আমার আঙ্গুর-ক্ষেতের জন্য?

৫০ কিন্তু, দেখো, দাস আঙ্গুর-ক্ষেতের মালিককে বললো: আর কিছু সময় এটাকে কেটে ফেলা থেকে বিরত থাকুন।

৫১ এবং মালিক বললেন: হ্যাঁ, আমি এটাকে আর কিছু সময় কেটে ফেলা থেকে বিরত থাকবো, কারণ এটা আমাকে দুঃখিত করছে যে, আমাকে আমার আঙ্গুর-ক্ষেতের গাছগুলো হারিয়ে ফেলতে হবে।

৫২ অতএব, চলো আমরা এগুলোর শাখাগুলো তুলে ফেলি যা আমি আমার আঙ্গুর-ক্ষেতের সবচেয়ে নিচু অংশে রোপণ করেছিলাম, এবং সেগুলো সেই গাছে কলম করি যেখান থেকে এগুলো এসেছে; এবং চলো আমরা সেই গাছ থেকে সেই শাখাগুলো তুলি যেগুলোর ফল হচ্ছে সবচেয়ে বেশি তিক্ত, এবং এগুলোর পরিবর্তে গাছের প্রকৃত শাখাগুলো কলম করি।

৫৩ এবং আমি এটা করবো যাতে গাছটা ধ্বংস না হয়, সম্ভবত, আমি নিজের জন্য যেনো এটার শিকড়গুলো সংরক্ষণ করতে পারি আমার নিজের উদ্দেশ্যের জন্য।

৫৪ এবং, দেখো, গাছটার প্রকৃত শাখার শিকরগুলো যা আমি যেখানেই রোপণ করেছি এখনো তা বেঁচে আছে; অতএব, যাতে আমি এগুলো আমার নিজের উদ্দেশ্যের জন্যেও সংরক্ষণ করতে পারি, আমি এই গাছের শাখাগুলো তুলে ফেলবো, এবং আমি এগুলো তাতে কলম করবো। হ্যাঁ, আমি এগুলোতে তাদের মাতৃ গাছের শাখাগুলো কলম করবো, যাতে আমি শিকড়গুলোও আমার নিজের জন্য সংরক্ষণ করতে পারি, যাতে যখন এগুলো যথেষ্ট শক্তিশালী হবে সম্ভবত এগুলো আমার জন্য ভালো ফল উৎপন্ন করবে, এবং আমার আঙ্গুর-ক্ষেতের ফল নিয়ে যেনো আমি গৌরব করতে পারি।

৫৫ এবং এটা ঘটলো যে, তারা প্রকৃত গাছ থেকে শাখাগুলো সরিয়ে ফেললো যা বুনো হয়ে গিয়েছিলো, এবং সেগুলো প্রকৃত গাছগুলোতে কলম করলো, সেগুলোও বুনো হয়ে গিয়েছিলো।

৫৬ এবং তারা প্রকৃত গাছগুলোও তুলে ফেললো যা বুনো হয়ে গিয়েছিলো, এবং এগুলোর মাতৃ গাছে সেগুলো কলম করলো।

৫৭ এবং আঙ্গুর-ক্ষেতের মালিক দাসকে বললেন: যেগুলোর ফল সবচেয়ে তিক্ত সেগুলো ছাড়া গাছগুলো থেকে বুনো শাখাগুলো তুলে ফেলো না; এবং এগুলোর মধ্যে তুমি এই অনুসারে প্রতিস্থাপন করবে যেভাবে আমি বলেছি।

৫৮ এবং আমরা আবার আঙ্গুর-ক্ষেতের গাছগুলো পরিপুষ্ট করবো, এবং এটার শাখাগুলো ছাঁটাই করবো; এবং আমরা গাছগুলো থেকে সেই শাখাগুলো তুলে ফেলবো যেগুলো হলো অনুৎপাদনশীল, যা অবশ্যই ধ্বংস হবে, এবং সেগুলো আগুনে নিক্ষেপ করবো।

৫৯ এবং আমি এটা করছি যাতে, সম্ভবত, এগুলো ভালো হওয়ার কারণে এটার শিকড়গুলো শক্তিশালী হতে পারে; এবং শাখাগুলো পরিবর্তনের কারণে, ভালো মন্দতাকে পরাভূত করতে পারে।

৬০ এবং যেহেতু আমি এটার প্রকৃত শাখাগুলো এবং শিকড়গুলো সংরক্ষণ করেছি, এবং যেহেতু আমি আবার প্রকৃত শাখাগুলো এগুলোর মাতৃ গাছে কলম করেছি, এবং এগুলোর মাতৃ গাছের শিকড়গুলো সংরক্ষণ করেছি, সম্ভবত, যেনো, আমার আঙ্গুর-ক্ষেতের গাছগুলো আবার ভালো ফল উৎপন্ন করতে পারে; এবং আমি যেনো আবার আমার আঙ্গুর-ক্ষেতের ফলে আনন্দ করতে পারি, এবং, সম্ভবত, আমি যেনো অত্যধিক উল্লাস করতে পারি যে আমি প্রথম ফলের শাখাগুলো এবং শিকড়গুলো সংরক্ষণ করেছি—

৬১ অতএব, যাও, এবং দাসদের ডাকো, যাতে আমরা অধ্যবসায়ের সাথে আমাদের শক্তি দিয়ে আঙ্গুর-ক্ষেতে কাজ করতে পারি, যেনো আমরা সেই পথ প্রস্তুত করতে পারি, যাতে আমি আবার প্রকৃত ফল উৎপন্ন করতে পারি, যে প্রকৃত ফল ভালো এবং অন্য সব ফলের থেকে সবচেয়ে দামী।

৬২ অতএব, চলো আমরা যাই এবং আমাদের সমস্ত শক্তি দিয়ে এই শেষবারের মতো কাজ করি, কারণ দেখো শেষ সন্নিকটে এসেছে, এবং এই শেষবারের জন্য আমি আমার আঙ্গুর-ক্ষেত ছাঁটাই করবো।

৬৩ শাখাগুলোর কলম করো; শেষ থেকে শুরু করো যেনো এগুলো প্রথমে থাকতে পারে, এবং প্রথমটা যেনো শেষে থাকতে পারে, এবং পুরাতন এবং নতুন উভয় গাছগুলো খনন করো, প্রথমটা থেকে শেষেরটা পর্যন্ত; এবং শেষেরটা থেকে প্রথমটা পর্যন্ত, সবগুলো যেনো শেষবারের মতো আবার একবার পরিপুষ্ট হতে পারে।

৬৪ অতএব, এগুলোর মাটি খনন করো, এগুলো ছাঁটাই করো এবং এগুলোতে আরেকবার সার দাও, শেষবারের জন্য, কারণ শেষ সন্নিকটে এসেছে। এবং যদি এমনটা হয় যে, এই শেষ কলমগুলো বেড়ে ওঠে এবং প্রকৃত ফল উৎপন্ন করে, তাহলে তোমরা এগুলোর জন্য পথ প্রস্তুত করবে, যাতে এগুলো বেড়ে উঠতে পারে।

৬৫ এবং যখন এগুলো বেড়ে ওঠা শুরু করবে, তোমরা এটার ভালো শাখাগুলোর শক্তি এবং আয়তন অনুসারে সেই শাখাগুলো সরিয়ে ফেলবে যা তিক্ত ফল উৎপন্ন করে; এবং তোমরা একবারেই এটার খারাপ শাখাগুলো সরিয়ে ফেলবে না, এই ভয়ে যে কলমের জন্য এটার শিকড়গুলো অনেক শক্তিশালী হবে, এবং এটার কলম করা বিনষ্টহবে, এবং আমি আমার আঙ্গুর-ক্ষেতের গাছগুলো হারিয়ে ফেলবো।

৬৬ কারণ এটা আমাকে দুঃখিত করছে যে আমি আমার আঙ্গুর-ক্ষেতের গাছগুলো হারিয়ে ফেলবো; অতএব তোমরা ভালো শাখাগুলোর বেড়ে ওঠা অনুসারে খারাপ শাখাগুলো সরিয়ে ফেলবে, যাতে শক্তিতে শিকড় এবং শীর্ষ সমান হতে পারে, ভালো শাখাগুলো খারাপ শাখাগুলোকে পরাভূত করা পর্যন্ত, এবং খারাপ শাখাগুলোকে কেটে ফেলা হবে এবং আগুনে নিক্ষেপ করা হবে, যাতে এগুলো আমার আঙ্গুর-ক্ষেতের মাটিকে নষ্ট না করতে পারে; এবং এইভাবে আমি আমার আঙ্গুর-ক্ষেত থেকে খারাপ শাখাগুলো সরিয়ে ফেলবো।

৬৭ এবং প্রকৃত গাছের শাখাগুলো আমি আবার প্রকৃত গাছে কলম করবো;

৬৮ এবং প্রকৃত গাছের শাখাগুলো আমি গাছের প্রকৃত শাখাগুলোতে কলম করবো; এবং এইভাবে আমি আবার এগুলোকে একসাথে এক জায়গাতে নিয়ে আসবো, যাতে এগুলো প্রকৃত ফল উৎপন্ন করে, এবং তারা এক হয়।

৬৯ হ্যাঁ, এবং এমনকি খারাপ শাখাগুলোকে আমার আঙ্গুর-ক্ষেতের ভূমি থেকে বাইরে বিতাড়িত করা হবে; কারণ দেখো, এই একবার আমি আমার আঙ্গুর-ক্ষেত ছাঁটাই করবো।

৭০ এবং এটা ঘটলো যে, আঙ্গুর-ক্ষেতের মালিক তাঁর দাসকে পাঠালেন; এবং দাস গিয়েছিলো এবং তেমনটাই করলো মালিক যেমনটা তাকে আদেশ করেছিলেন, এবং অন্য দাসদের নিয়ে আসলো; এবং তারা অল্প সংখ্যক ছিলো।

৭১ এবং আঙ্গুর-ক্ষেতের মালিক তাদেরকে বললেন: যাও, এবং তোমাদের শক্তি দিয়ে আঙ্গুর-ক্ষেতে কাজ করো। কারণ দেখো, এই শেষবারের মতো আমি আমার আঙ্গুর-ক্ষেত পরিপুষ্ট করবো; কারণ শেষ হাতের সন্নিকটে এসেছে, এবং ঋতু দ্রুতই আসছে; এবং তোমরা যদি আমার সাথে তোমাদের শক্তি দিয়ে কাজ করো তোমরা সেই ফলে আনন্দ করতে পারবে, যা আমি নিজের জন্য সঞ্চয় করবো পরবর্তী সময়ের জন্য যা শীঘ্রই আসবে।

৭২ এবং এটা ঘটলো যে, দাসেরা গেলো এবং তাদের শক্তি দিয়ে কাজ করলো; এবং আঙ্গুর-ক্ষেতের মালিকও তাদের সাথে কাজ করলেন; এবং তারা সবকিছুতে আঙ্গুর-ক্ষেতের মালিকের আদেশ মান্য করেছিলো।

৭৩ এবং সেখানে আবার প্রকৃত ফল হতে শুরু করেছিলো; এবং প্রকৃত শাখাগুলো বেড়ে উঠতে এবং অত্যধিকভাবে উন্নতিলাভ করতে লাগলো; এবং বুনো শাখাগুলো তুলে ফেলা হয়েছিলো এবং বিতাড়িত করা হয়েছিলো; এবং তারা এটার শক্তি অনুসারে এটার শিকড় এবং শীর্ষ সমান রেখেছিলো।

৭৪ এবং যেহেতু তারা অধ্যবসায়ের সাথে এবং আঙ্গুর-ক্ষেতের মালিকের আদেশ অনুসারে কাজ করেছে, এমনকি যতক্ষণ না খারাপ শাখাগুলো আঙ্গুর-ক্ষেতের বাইরে বিতাড়িত করা হয়েছিলো, এবং মালিক নিজের জন্য সংরক্ষণ করেছিলেন যে সেই গাছগুলো আবার প্রকৃত ফল উৎপন্ন করেছিলো; এবং সেগুলো এক দেহে পরিণত হয়েছে; এবং ফলগুলো একই ছিলো; এবং আঙ্গুর-ক্ষেতের মালিক নিজের জন্য প্রকৃত ফল সংরক্ষণ করেছিলেন, যা প্রথম থেকেই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান ছিলো।

৭৫ এবং এটা ঘটলো যে, যখন আঙ্গুর-ক্ষেতের মালিক দেখলেন যে তাঁর ফল ভালো হয়েছিলো, এবং তাঁর আঙ্গুর-ক্ষেত আর রোগাক্রান্ত ছিলো না, তিনি তাঁর দাসদের ডাকলেন, এবং তাদেরকে বললেন: দেখো, এই শেষবারের মতো আমরা আমার আঙ্গুর-ক্ষেত পরিপুষ্ট করেছি; এবং তোমরা দেখেছো যে আমি আমার ইচ্ছা অনুসারে করেছি; এবং আমি প্রকৃত ফল সংরক্ষণ করেছি, যা ভালো, এমনকি এটা শুরুতে যেমন ছিলো। এবং তোমরা আশীর্বাদপ্রাপ্ত; কারণ তোমরা আমার সাথে আমার আঙ্গুর-ক্ষেতে অধ্যবসায়ের সাথে কাজ করছো, এবং আমার আদেশ পালন করেছো, এবং আমার জন্য আবার প্রকৃত ফল নিয়ে এসেছো, যার জন্য আমার আঙ্গুর-ক্ষেত আর রোগাক্রান্ত নেই, এবং খারাপ শাখাগুলো বিতাড়িত হয়েছে, দেখো তোমরা আমার সাথে আমার আঙ্গুর-ক্ষেতের ফলের কারণে আনন্দ করবে।

৭৬ কারণ দেখো, একটা দীর্ঘ সময়ের জন্য আমি আমার আঙ্গুর-ক্ষেতের ফল আমার জন্য পরবর্তী ঋতুর জন্য সঞ্চয় করবো, যা শীঘ্রই আসছে; এবং শেষবারের মতো আমি আমার আঙ্গুর-ক্ষেত পরিপুষ্ট করেছি, এবং এটা ছাঁটাই করেছি, এবং এটার মাটি খনন করেছি, এবং এটাতে সার দিয়েছি; অতএব আমি যা বলেছি সেই অনুসারে, এর ফল আমি নিজের জন্য একটা দীর্ঘ সময়ের জন্য সঞ্চয় করবো।

৭৭ এবং যখন সেই সময় আসবে যে মন্দ ফল আবার আমার আঙ্গুর-ক্ষেতে আসবে, তখন আমি ভালো এবং খারাপগুলোকে একসাথে রাখবো; এবং ভালোগুলোকে আমি নিজের কাছে সংরক্ষণ করবো, এবং খারাপগুলোকে আমি এগুলোর নিজের জায়গাতে নিক্ষেপ করবো। এবং তারপর ঋতু এবং শেষ আসবে; এবং আমি আমার আঙ্গুর-ক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো।