ধর্মশাস্ত্র
যাকোব ৪


অধ্যায় ৪

সকল ভাববাদীগণ খ্রীষ্টের নামে পিতার আরাধনা করেছেন—আব্রাহমের ইসহাকের উৎসর্গ ঈশ্বর ও তাঁর একজাতের সাদৃশ্য ছিলো—প্রায়শ্চিত্তের মাধ্যমে মানুষকে ঈশ্বরের সাথে পুনর্মিলন করতে হবে—যিহূদীরা সেই ভিত্তি প্রস্তর অস্বীকার করবে। প্রায় ৫৪৪–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে

এখন দেখো, এটা ঘটলো যে, আমি, যাকোব, আমার মানুষদেরকে শাস্ত্র দিয়ে শিক্ষা দিয়েছি, (এবং ফলকের উপর আমাদের কথাগুলো খোদাই করা শ্রমসাধ্য হওয়ার কারণে, আমি আমার বাক্যের অল্প কিছু লিখতে পেরেছি) এবং আমরা জানি যে, ফলকগুলোর উপরে আমরা যা লিখি তা থাকবে;

কিন্তু ফলকগুলোর উপরে আমরা যা কিছু লিখি তা ব্যতীত অবশ্যই ধ্বংস ও বিলুপ্ত হয়ে যাবে; কিন্তু আমরা ফলকগুলোর উপরে অল্পকিছু কথা লিখতে পেরেছি, যা আমাদের সন্তানদের, এবং আমাদের প্রিয় ভাইদেরকেও, আমাদের সম্পর্কে, অথবা তাদের পিতৃপুরুষদের সম্বন্ধে একটা সামান্য পরিমাণ জ্ঞান দেবে—

এখন এই বিষয়ে আমরা আনন্দ করি; এবং আমরা এই বাক্যগুলো ফলকগুলোর উপরে খোদাই করতে অধ্যবসায়ের সাথে পরিশ্রম করি, আশা করি যে আমাদের প্রিয় ভাইয়েরা এবং আমাদের বংশধরেরা এগুলো কৃতজ্ঞপূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করবে, এবং সেগুলো সযত্নে পড়বে যেনো তারা তাদের প্রথম পিতা-মাতার সম্বন্ধে আনন্দের সাথে শিখতে পারে এবং দুঃখের সাথে নয়, তিরস্কারের সাথেও নয়।

এইজন্য, এই উদ্দেশ্য মনে রেখে আমরা এই বিষয়গুলো লিখতে চেষ্টা করেছি, যেনো তারা জানতে পারে যে আমরা খ্রীষ্টের সম্বন্ধে জানতাম, এবং তাঁর আগমনের বহুশত বছর আগেই আমরা তাঁর মহিমার আশা অনুভব করেছিলাম; এবং শুধুমাত্র আমরা নিজেরাই করিনি, কিন্তু সেই সকল পবিত্র ভাববাদীরাও তাঁর গৌরবের আশা অনুভব করেছিলেন যারা আমাদের পূর্বে ছিলেন।

দেখো, তাঁরা খ্রীষ্টে বিশ্বাস করেছিলেন এবং তাঁর নামে পিতার আরাধনা করেছিলেন, এবং আমরাও তাঁর নামে পিতার আরাধনা করি। এবং এই উদ্দেশ্য মনে রেখে আমরা মোশির আইন পালন করি, এটা আমাদের আত্মাকে তাঁর দিকে নির্দেশ করে; এবং এই কারণে এটা আমাদের জন্য একটা ধার্মিক কাজ হিসাবে গণ্য করা হয়, ঠিক যেমনটা এটা প্রান্তরে আব্রাহামের কাছে তাঁর পুত্র ইসহাককে উৎসর্গ করাকে ঈশ্বরের আজ্ঞা হিসেবে বাধ্যতামূলক করা হয়েছিলো, যা হলো ঈশ্বর এবং তাঁর একজাত পুত্রের সাদৃশ্য।

অতএব, আমরা ভাববাদীদের অন্বেষণ করি, সেই সাথে আমাদের অনেক দৈববাণী ও ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার আছে; এবং এইসব কিছুর সাক্ষী থাকার কারণে আমরা একটা আশা পাই, এবং আমাদের বিশ্বাস অটল হয়, এতটাই যে সত্যিই আমরা যীশুর নামে আদেশ দিতে পারি এবং সেই বিশাল গাছগুলো, অথবা পর্বতমালা, অথবা সমুদ্রের ঢেউগুলো আমাদের মান্য করে।

তবুও, প্রভু ঈশ্বর আমাদেরকে আমাদের দুর্বলতা দেখান যাতে আমরা বুঝতে পারি যে, এটা হলো তাঁর অনুগ্রহের দ্বারা, ও মনুষ্য সন্তানদের জন্য তাঁর মহান নিম্নাবতরণের দ্বারা, যে এই জিনিসগুলো করার ক্ষমতা আমাদের আছে।

দেখো, প্রভুর সৃষ্টিগুলো হলো মহান ও বিস্ময়কর। কতোই না দুর্বোধ্য তাঁর রহস্যগুলোর গভীরতা; এবং এটা অসম্ভব যে মানুষ তাঁর পথ সকল খুঁজে বের করবে। এবং কোনো মানুষ তাঁর পথ সকল সম্পর্কে জানতে পারে না যদি না এটা তার কাছে প্রকাশ করা হয়; অতএব, ভাইয়েরা ঈশ্বরের দৈববাণীগুলো অবজ্ঞা করো না।

কারণ দেখো, তাঁর বাক্যের ক্ষমতায় মানুষ ভূমণ্ডলে এসেছে, যে পৃথিবী তাঁর বাক্যের ক্ষমতায় সৃষ্টি হয়েছে। অতএব, ঈশ্বরের কথার মাধ্যমে যেহেতু জগত অস্তিত্বে এসেছিলো, এবং কথার মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছিলো, ওহে তাহলে, কেনো তাঁর ইচ্ছা এবং খুশি অনুসারে পৃথিবীকে, অথবা এটার ভূমণ্ডলের উপর তাঁর হাতের সৃষ্টিকে আদেশ দিতে পারবেন না?

১০ অতএব, ভাইয়েরা, প্রভুকে উপদেশ দেওয়ার চেষ্টা করো না, কিন্তু তাঁর কাছ থেকে উপদেশ নাও। কারণ দেখো, তোমরা নিজেরা জানো যে তিনি প্রজ্ঞাতে, এবং ন্যায়বিচারে, এবং মহান করুণাতে, তাঁর সমস্ত সৃষ্টির উপরে উপদেশ দেন।

১১ অতএব, প্রিয় ভাইয়েরা, তাঁর একজাত পুত্র, খ্রীষ্টের প্রায়শ্চিত্তের মাধ্যমে তাঁর সঙ্গে পুনর্মিলন করো, এবং পুনরুত্থানের ক্ষমতা অনুসারে তোমরা পুনরুত্থান লাভ করতে পারবে যা খ্রীষ্টে আছে, এবং তিনি নিজেকে দৈহিকভাবে প্রকাশ করার আগে, বিশ্বাসের কারণে ও তাঁর গৌরবের একটা নিশ্চিত আশা লাভ করে, খ্রীষ্টের প্রথম-ফল হিসেবে তোমরা ঈশ্বরের কাছে উপস্থাপিত হতে পারবে।

১২ এবং এখন, প্রিয়জনেরা, বিস্মিত হয়ো না যে আমি তোমাদের এই বিষয়গুলো বলছি; তাঁর সম্পর্কে নিখুঁত জ্ঞান অর্জন করতে, অনুরুপ সেই পুনরুত্থানের জ্ঞান এবং জগতে যা আসছে সেটা অর্জন করতে, তাহলে কেনো খ্রীষ্টের প্রায়শ্চিত্তের সম্পর্কে কথা বলবো না?

১৩ দেখো, আমার ভাইয়েরা, যিনি ভবিষ্যদ্বাণী করেন, তাঁকে মানুষদের বোঝার জন্য ভবিষ্যদ্বাণী করতে দেওয়া হোক; কারণ আত্মা সত্য বলেন, মিথ্যা বলেন না। অতএব, তিনি যেগুলোর সম্পর্কে বলেন সেগুলো প্রকৃতপক্ষে তেমনই রয়েছে, এবং সেগুলো তেমনটাই হবে; সেইজন্য এই জিনিসগুলো আমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে, আমাদের আত্মার পরিত্রাণের জন্য। এবং দেখো, আমরা একাই এই বিষয়গুলোর সাক্ষী নই; কারণ ঈশ্বর এই জিনিসগুলো অতীতে ভাববাদীদের কাছেও বলেছেন।

১৪ কিন্তু দেখো, যিহূদীরা ছিলো জেদী মানুষ; এবং তারা বাক্যের স্পষ্টতা উপেক্ষা করেছিলো, এবং ভাববাদীদের হত্যা করেছিলো, এবং সেই বিষয়গুলো সন্ধান করেছিলো যা তারা বুঝতে পারতো না। সেইজন্য, তাদের আধ্যাত্মিকভাবে অন্ধত্বের কারণে, যে অন্ধত্ব এসেছিলো লক্ষ্যের বাইরে দৃষ্টি দেওয়ার কারণে, তাদের নিশ্চিতভাবে পতন দরকার; কেননা ঈশ্বর তাঁর স্পষ্টতা তাদের থেকে সরিয়ে নিয়েছিলেন, এবং তাদের কাছে অনেক জিনিস দিয়েছিলেন যা তারা বুঝতে পারেনি, কারণ তারা এটাই চেয়েছিলো। এবং ঈশ্বর এটা করেছিলেন কারণ তারা এটাই চেয়েছিলো, যাতে তারা হোঁচট খায়।

১৫ এবং এখন আমি, যাকোব, আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যদ্বাণী দিচ্ছি; কারণ আমার মধ্যে থাকা আত্মার প্রভাব দ্বারা আমি উপলব্ধি করি, যে যিহূদীরা হোঁচট খাওয়ার দ্বারা তারা সেই প্রস্তর প্রত্যাখ্যান করবে যার উপরে তারা তাদের প্রতিষ্ঠা করতে পারে এবং সুরক্ষা ভিত্তি স্থাপন করতে পারে।

১৬ কারণ দেখো, ধর্মশাস্ত্র অনুসারে, এই প্রস্তরই হবে মহান, এবং শেষ, এবং একমাত্র নিশ্চিত ভিত্তি, যেটার উপরে যিহূদীরা প্রতিষ্ঠা করতে পারে।

১৭ এবং এখন, আমার প্রিয়জনেরা, নিশ্চিত ভিত্তি প্রত্যাখ্যান করার পর, এটা কিভাবে সম্ভব যে তারা, কখনও এটার উপরে প্রতিষ্ঠা করতে পারবে, যেটা হয়তো কোণের প্রধান প্রস্তর হতে পারে?

১৮ দেখো, আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের কাছে এই রহস্য উন্মোচন করবো; যদি আমি না করি, কোনভাবে, আত্মায় আমার দৃঢ়তা থেকে কম্পিত হই, বা হোঁচট খাই তা তোমাদের নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণে।