অধ্যায় ৫৩
লামানীয় বন্দীদের ব্যবহার করা হয় প্রাচুর্য শহরকে শক্তিশালী করতে—নেফীয়দের মধ্যে বিরোধের ফলে লামানীয়দের জয়লাভ হয়—অম্মোনের লোকেদের দুই হাজার কিশোরের নেতৃত্ব হেলামান নেন। প্রায় ৬৪–৬৩ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এটা ঘটলো যে তারা লামানীয় বন্দীদের উপর প্রহরী নিয়োগ করেছিলো, এবং তাদের বাধ্য করেছিলো তাদের মৃতদের সমাহিত করতে, হ্যাঁ, এবং নেফীয় মৃতদেরকেও যাদের হত্যা করা হয়েছিলো; এবং মরনী প্রহরী নিয়োগ করেছিলেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য যখন তারা এই কাজগুলো করেছিলো।
২ এবং মরনী মূলেক শহরে গেলেন লেহীর সাথে, এবং শহরটার দখল নিলেন এবং লেহীকে সেটার কর্তৃত্ব দিলেন। এখন দেখো, লেহী এমন একজন ব্যক্তি ছিলেন যে তাঁর সকল যুদ্ধে বেশিরভাগ অংশে মরনীর সাথে ছিলেন; এবং তিনি মরনীর মতো একজন ব্যক্তি ছিলেন, এবং তাঁরা একে অপরের নিরাপত্তায় আনন্দিত ছিলেন; হ্যাঁ, তাঁরা একে অপরের প্রিয় ছিলেন, এবং নেফীর সমস্ত লোকেদের কাছেও প্রিয় ছিলেন।
৩ এবং এটা ঘটলো যে লামানীয়রা তাদের মৃতদের এবং নেফীয়দের মৃতদের সমাধি দেওয়া শেষ করার পরে, তাদেরকে আবার প্রাচুর্য ভূমিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো; এবং টিয়ানকূম, মরনীর আদেশ অনুসারে, তাদের ভূমি, বা প্রাচুর্য শহরের চারপাশে একটা খাদ খনন করার কাজ শুরু করতে নির্দেশ দিলেন।
৪ এবং তিনি খাদের ভিতরের ধার দিয়ে তাদেরকে কাঠের একটা উঁচু বেড়া নির্মাণ করার নির্দেশ দিলেন; এবং তারা খাদ থেকে মাটি তুলে কাঠের উঁচু বেড়ার সামনে ঢেলে দিলো; এবং এইভাবে তারা লামানীয়দের কাজ করতে নির্দেশ দিয়েছিলো যতক্ষণ না তারা প্রাচুর্য শহরের চারপাশে কাঠ এবং মাটির একটা শক্তিশালী প্রাচীর দিয়ে অনেক উচ্চতা অবধি ঘিরে ফেলেছিলো।
৫ এবং এই শহরটা এর পরে একটা অত্যাধিক শক্তিশালী দুর্গে পরিণত হয়েছিলো; এবং এই শহরে তারা লামানীয় বন্দীদের পাহারা দিয়েছিলো; হ্যাঁ, এমনকি একটা প্রাচীরের মধ্যে যা তারা তাদের নিজেদের হাতে তৈরি করেছিলো। এখন মরনী লামানীয়দের কাজ করতে বাধ্য করেছিলেন, কারণ তাদের কাজের সময় তাদেরকে পাহারা দেওয়া সহজ ছিলো; এবং তিনি চেয়েছিলেন তাঁর পুরো সৈন্যবাহিনী থাকে যখন তিনি লামানীয়দের উপর আক্রমণ করবেন।
৬ এবং এটা ঘটলো যে মরনী এইভাবে লামানীয়দের সৈন্যবাহিনীর মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ সৈন্যবাহিনীর উপর বিজয় অর্জন করেছিলেন, এবং মূলেক শহরের অধিকার লাভ করেছিলেন, যা নেফীর ভূমিতে লামানীয়দের সর্বোচ্চ সম্পদ পূর্ণ দখলের মধ্যে একটা ছিলো; এবং এইভাবে তিনি তাঁর বন্দীদের ধরে রাখার জন্য একটা শক্তিশালী দুর্গও তৈরি করেছিলেন।
৭ এবং এটা ঘটলো যে সেই বছরে তিনি লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার আর কোনো চেষ্টা করেননি, তবে তিনি তাঁর লোকদেরকে যুদ্ধের প্রস্তুতিতে নিযুক্ত করেছিলেন, হ্যাঁ, এবং লামানীয়দের বিরুদ্ধে পাহারা দেওয়ার জন্য দুর্গ তৈরি করতে, হ্যাঁ, এবং তাদের মহিলাদের ও তাদের সন্তানদের দুর্ভিক্ষ এবং দুর্দশা থেকেও রক্ষা করতে, এবং তাদের সৈন্যবাহিনীর জন্য খাদ্য যোগান দিতে সাহায্য করেছিলেন।
৮ এবং এখন এটা ঘটলো যে পশ্চিম সাগরে, দক্ষিণে, মরনীর অনুপস্থিতিতে নেফীয়দের মধ্যে কিছু ষড়যন্ত্রের কারণে, যেটা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করেছিলো, যার ফলে লামানীয়দের সৈন্যবাহিনীরা নেফীয়দের উপর কিছু সুবিধা অর্জন করেছিলো, হ্যাঁ, এতটাই যে তারা ভূমির সেই অংশে তাদের বেশ কয়েকটা শহর দখল করেছিলো।
৯ এবং এইভাবে তাদের নিজেদের মধ্যে অন্যায়ের কারণে, হ্যাঁ, নিজেদের মধ্যে বিরোধ ও ষড়যন্ত্রের কারণে তারা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিলো।
১০ এবং এখন দেখো, অম্মোনের লোকদের সম্পর্কে আমার কিছু বলার আছে, যারা শুরুতে, লামানীয় ছিলো; কিন্তু অম্মোন এবং তাঁর ভাইদের দ্বারা, অথবা বরং ঈশ্বরের ক্ষমতা এবং বাক্যের দ্বারা, তারা প্রভুর কাছে পরিবর্তিত হয়েছিলো; এবং তাদের সেরহমলা ভূমিতে নিয়ে আসা হয়েছিলো, এবং তখন থেকেই নেফীয়দের দ্বারা সুরক্ষিত ছিলো।
১১ এবং তাদের শপথের কারণে তাদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র তোলা থেকে বিরত হয়েছিলো; কারণ তারা শপথ নিয়েছিলো যে তারা আর কখনও রক্তপাত ঘটাবে না; এবং তাদের শপথ অনুযায়ী তারা ধ্বংস হয়ে যেত; হ্যাঁ, যদি অম্মোন এবং তার ভাইদের তাদের প্রতি করুণা এবং অত্যাধিক ভালবাসা না থাকতো, তা না হলে তারা নিজেদেরকে তাদের ভাইদের হাতে পড়তে দিতো।
১২ এবং এই কারণে তাদের সেরহমলার ভূমিতে আনা হয়েছিলো; এবং তারপর থেকে তারা নেফীয়দের দ্বারা সুরক্ষিত ছিলো।
১৩ কিন্তু এটা ঘটলো যে যখন তারা বিপদ দেখেছিলো, এবং নেফীয়রা তাদের জন্য অনেক দুঃখ এবং দুর্দশা সহ্য করেছিলো, তখন তারা সহানুভূতির সাথে অনুপ্রাণিত হয়েছিলো এবং তাদের দেশের প্রতিরক্ষার জন্য অস্ত্র হাতে নিতে আগ্রহী হয়েছিলো।
১৪ কিন্তু দেখো, যখন তারা তাদের যুদ্ধের অস্ত্র নিতে যাচ্ছিলো, তখন তারা হেলামান এবং তাঁর ভাইদের প্ররোচনায় পরাভূত হয়েছিলো, কারণ তারা যে শপথ করেছিলো তা তারা ভঙ্গ করতে যাচ্ছিলো।
১৫ এবং হেলামান ভয় পেয়েছিলেন যে এমনটা করলে তারা তাদের আত্মা হারাতে পারে; তাই যারা এই চুক্তিতে প্রবেশ করেছিলো তারা এই সময়ে তাদের ভাইদের বিপজ্জনক পরিস্থিতিতে, দুঃখের মধ্য দিয়ে যেতে দেখতে বাধ্য হয়েছিলো।
১৬ কিন্তু দেখো, এমনটা ঘটলো যে তাদের অনেক পুত্র ছিলো, যারা তাদের শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য তাদের যুদ্ধের অস্ত্র নেবে না এমন কোনো চুক্তিতে প্রবেশ করেনি; তাই তারা এই সময়ে নিজেদেরকে একত্রিত করেছিলো, যতজন অস্ত্র নিতে সক্ষম ছিলো, এবং তারা নিজেদেরকে নেফীয় বলে অভিহিত করেছিলো।
১৭ এবং তারা নেফীয়দের স্বাধীনতার জন্য, হ্যাঁ, তাদের দেশকে রক্ষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করা পর্যন্ত, লড়াই করার জন্য একটা চুক্তিতে প্রবেশ করেছিলো; হ্যাঁ, এমনকি তারা চুক্তিবদ্ধ হয়েছিলো যে তারা কখনই তাদের স্বাধীনতা ত্যাগ করবে না, কিন্তু তারা নেফীয়দের এবং নিজেদেরকে দাসত্ব থেকে রক্ষা করার জন্য সমস্ত ক্ষেত্রে লড়াই করবে।
১৮ এখন দেখো, সেখানে এই যুবকদের দুই হাজারজন ছিলো, যারা এই চুক্তিতে প্রবেশ করেছিলো এবং তাদের দেশ রক্ষা করতে তাদের যুদ্ধের অস্ত্র নিয়েছিলো।
১৯ এবং এখন দেখো, যেহেতু তারা আগে নেফীয়দের জন্য কোনো অসুবিধার কারণ ছিলো না, তারা এখন এই সময়েও একটা বড়ো সমর্থন হয়ে উঠেছে; কারণ তারা তাদের যুদ্ধের অস্ত্র নিয়েছিলো, এবং তারা চেয়েছিলো যে হেলামান তাদের দলপতি হবেন।
২০ এবং তারা সকলেই যুবক ছিলো, এবং তারা বীরত্বে, শক্তিতে ও কার্যকলাপেও অত্যন্তভাবে নির্ভীক ছিলো; কিন্তু দেখো, এটাই সব ছিলো না—তারা এমন পুরুষ ছিলো যারা সর্বদা বিশ্বস্ত ছিলো, তাদেরকে যে কাজই ন্যস্ত করা হোক না কেনো।
২১ হ্যাঁ, তারা সত্যবাদী ও সংযমী ব্যক্তি ছিলো, কারণ তাদের ঈশ্বরের আদেশ পালন করতে এবং তাঁর সামনে ন্যায্যভাবে চলতে শেখানো হয়েছিলো।
২২ এবং এখন এটা ঘটলো যে হেলামান তাঁর দুই হাজার কিশোর সৈন্যদের নেতৃত্বে পশ্চিম সমুদ্রের দক্ষিণে ভূমির সীমানায় জনগণদের সাহায্য করার জন্য অগ্রসর হয়েছিলেন।
২৩ এবং এইভাবেই নেফীর লোকেদের উপর বিচারকদের রাজত্বকালের আটাশতম বছর সমাপ্তি হয়েছিলো।