অধ্যায় ৫৯
মরনী পাহোরানকে হেলামানের সৈন্যবাহিনীকে শক্তিশালী করতে বলেন—লামানীয়রা নেফীহা শহর দখল করে—মরনী সরকারের উপর ক্ষুব্ধ হন। প্রায় ৬২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন এটা ঘটলো নেফীর জনগণের উপর বিচারকদের রাজত্বকালের ত্রিশতম বছরে, মরনী হেলামানের পত্র পেলেন এবং তা পড়ার পরে, তিনি তাঁর উন্নতির জন্য অত্যন্ত উল্লাসিত হয়েছিলেন, হ্যাঁ, সেই ভূমিগুলো দখলে অসাধারণ সাফল্য যা হেলামান পেয়েছিলেন যেগুলো হারিয়ে গিয়েছিলো।
২ হ্যাঁ, এবং তিনি যেখানে ছিলেন সেই এলাকার আশেপাশের সমস্ত ভূমিতে, তাঁর সমস্ত লোকদের তা জানালেন, যেনো তারাও উল্লাসিত হতে পারে।
৩ এবং এটা ঘটলো যে তিনি তৎক্ষণাৎ পাহোরানের কাছে একটা পত্র পাঠালেন, এই অনুরোধ করে যে, হেলামান, বা হেলামনের সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য তিনি যেনো লোকদেরকে একত্রিত হতে আদেশ দেন, এভাবে যেনো তিনি সহজে সেই ভূমির সেই অংশটা দখলে রাখতে পারেন যা তিনি পুনরায় দখল করতে এতো অলৌকিকভাবে উন্নতিলাভ করেছিলেন।
৪ এবং এটা ঘটলো যখন মরনী এই পত্রটা সেরহমলার ভূমিতে পাঠালেন, তখন তিনি আবার একটা পরিকল্পনা করতে শুরু করেছিলেন যেনো তিনি অবশিষ্ট ভূমিগুলো এবং শহরগুলো দখল করতে পারেন যেগুলো লামানীয়রা তাদের কাছ থেকে দখল করে নিয়েছিলো।
৫ এবং এটা ঘটলো যে যখন মরনী এভাবে লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেখো, নেফীহার লোকেরা, যারা মরনীর শহর এবং লেহীর শহর এবং মোরিয়ানটনের শহর থেকে একত্রিত হয়েছিলো, লামানীয়রা তাদের আক্রমণ করেছিলো।
৬ হ্যাঁ, এমনকি যারা ম্যানটীর ভূমি থেকে, এবং আশেপাশের ভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো, তারাও এসেছিলো এবং ভূমির এই অংশে লামানীয়দের সাথে যোগ দিয়েছিলো।
৭ এবং এইভাবে সংখ্যায় অত্যধিক হওয়ায়, হ্যাঁ, এবং দিনের পর দিন তারা শক্তি সংগ্রহ করে, অম্মোরোনের আদেশে তারা নেফীহার লোকদের বিরুদ্ধে অগ্রসর হলো, এবং ব্যাপক হত্যাযজ্ঞের দ্বারা তারা তাদের হত্যা করতে শুরু করেছিলো।
৮ এবং তাদের সৈন্যবাহিনী এতো বেশি ছিলো যে নেফীহার অবশিষ্ট লোকেরা তাদের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো; এবং তারা এসেছিলো এবং মরনীর সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলো।
৯ এবং এখন যেহেতু মরনী মনে করেছিলেন যে সেই শহরটা রক্ষণাবেক্ষণ করতে লোকদের সহায়তার জন্য নেফিহা শহরে লোক পাঠানো হবে, এবং তিনি জানতেন যে, শহরটা লামানীয়দের হাতে পড়া থেকে রক্ষা করাটা তাদের কাছ থেকে পুনরায় দখল করার চেয়ে সহজ, তিনি মনে করেছিলেন যে তারা সহজেই সেই শহরটা রক্ষা করতে পারবে।
১০ তাই তিনি তাঁর সমস্ত সৈন্যবাহিনীকে মজুত রাখলেন সেই জায়গাগুলো রক্ষণাবেক্ষণের জন্য যেগুলো তিনি উদ্ধার করেছিলেন।
১১ এবং এখন, যখন মরনী দেখলেন যে নেফীহা শহরটা হারিয়ে গেছে তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন, এবং লোকদের মন্দতার কারণে সন্দেহ করতে শুরু করলেন, তারা তাদের ভাইদের হাতে পড়বে কিনা।
১২ এখন তাঁর সব প্রধান সেনাপতির ক্ষেত্রেই তাই হয়েছে। তারা লোকদের মন্দতা কারণেও সন্দেহ করেছিলো ও বিস্মিত হয়েছিলো, এবং এটা তাদের উপর লামানীয়দের সাফল্যের কারণে হয়েছিলো।
১৩ এবং এটা ঘটলো যে মরনী সরকারের উপর ক্ষুব্ধ হলেন, কারণ দেশের স্বাধীনতা নিয়ে তারা উদাসীন ছিলেন।