ধর্মশাস্ত্র
আলমা ১৯


অধ্যায় ১৯

লামোনী অনন্ত জীবনের আলো পান এবং মুক্তিদাতাকে দেখতে পান—তাঁর পরিবার মনের একটা কাল্পনিক অবস্থায় প্রবেশ করে এবং অনেকে স্বর্গদূতদের দেখতে পায়—অম্মোন অলৌকিকভাবে রক্ষা পান—তিনি অনেককে বাপ্তিস্ম দেন এবং তাদের মধ্যে একটা মণ্ডলী প্রতিষ্ঠা করেন। প্রায় ৯০ খ্রীষ্টপূর্বে

এবং এটা ঘটলো যে, দুই দিন এবং দুই রাত পর তারা তাঁর মৃতদেহ নিয়ে একটা সমাধিতে রাখতে যাচ্ছিলো, যেটা তারা তাদের মৃতদের সমাধি দেওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলো।

এখন রাণী অম্মোনের খ্যাতির কথা শুনেছেন, তাই তিনি অম্মোনের কাছে বার্তাবাহক পাঠালেন এবং চাইলেন যে তিনি যেনো তাঁর কাছে আসেন।

এবং এটা ঘটলো যে, অম্মোন আদেশ অনুসারে কাজ করলেন এবং রাণীর কাছে গেলেন এবং তিনি জানতে চাইলেন রাণী কি চান যেটা তিনি করবেন।

এবং তিনি তাঁকে বললেন: আমার স্বামীর দাসেরা আমাকে জানিয়েছে যে আপনি একজন পবিত্র ঈশ্বরের ভাববাদী এবং তাঁর নামে অনেক শক্তিশালী কাজ করার ক্ষমতা আপনার আছে;

অতএব, এই যদি হয়, তবে আমি চাই যে আপনি ভিতরে যান এবং আমার স্বামীর সাথে দেখা করুণ, কারণ তিনি দুই দিন এবং দুই রাত ধরে তাঁর বিছানায় শুয়ে আছেন; এবং কিছুলোক বলে যে তিনি মারা যাননি, কিন্তু অন্যেরা বলে যে তিনি মারা গেছেন এবং তিনি দুর্গন্ধযুক্ত, এবং তাঁকে সমাধিতে রাখা উচিত; কিন্তু আমার জন্য, আমার কাছে তাঁর দুর্গন্ধ নেই।

এখন, অম্মোন এটাই চেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে রাজা লামোনী ঈশ্বরের ক্ষমতার অধীনে ছিলেন; তিনি জানতেন যে অবিশ্বাসের অন্ধকার আবরণ তাঁর মন থেকে সরে যাচ্ছে, এবং যে আলো তাঁর মনকে আলোকিত করেছিলো, যেটা ছিলো ঈশ্বরের গৌরবের আলো, যা ছিলো তাঁর সদগুণের এক অপূর্ব আলো—হ্যাঁ, এই আলো তাঁর আত্মাকে এমন আনন্দে পরিপূর্ণ করেছিলো, অন্ধকারের মেঘ দূর করার পরে, এবং অনন্ত জীবনের আলো তাঁর আত্মায় জ্বলে উঠলো, হ্যাঁ, তিনি জানতেন যে এটা তাঁর শারীরিক দেহকে অতিক্রম করেছে এবং ঈশ্বরের সঙ্গে একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা গ্রহণ করছেন—

অতএব, রাণী যা চেয়েছিলেন সেটা তাঁর একমাত্র ইচ্ছা ছিলো। অতএব, রাণীর ইচ্ছানুসারে তিনি রাজাকে দেখতে গেলেন; তিনি রাজাকে দেখেছিলেন এবং তিনি জানতেন যে তিনি মারা যাননি।

এবং তিনি রাণীকে বললেন: তিনি মারা যাননি, কিন্তু তিনি ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক অভিজ্ঞতা গ্রহণ করছেন এবং পরশু তিনি আবার জেগে উঠবেন; তাই তাঁকে সমাধি দেবেন না।

এবং অম্মোন তাঁকে বললেন: এটা কি বিশ্বাস করেন? তখন তিনি তাঁকে বললেন: আপনার কথা এবং আমাদের দাসদের কথা ছাড়া আমার আর কোনো প্রমাণ নেই; তবুও আমি বিশ্বাস করি যে আপনি যেমন বলেছেন তেমনই হবে।

১০ এবং অম্মোন তাঁকে বললেন: আপনার অত্যাধিক বিশ্বাসের জন্য আপনি ধন্য; আমি আপনাকে বলছি, নারী, নেফীয়দের সমস্ত লোকের মধ্যে এতো দৃঢ় বিশ্বাস ছিলো না।

১১ এবং এটা ঘটলো যে, তিনি তাঁর স্বামীর বিছানার উপর নজর রেখেছিলেন, সেই সময় থেকে এমনকি পরশু পর্যন্ত যখন অম্মোন তাঁকে ওঠার জন্য আদেশ দিয়েছিলেন।

১২ এবং এটা ঘটলো যে, অম্মোনের কথামত তিনি উঠলেন; যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন তিনি নারীর দিকে তাঁর হাত বাড়িয়ে বললেন: ঈশ্বরের নাম ধন্য এবং তুমি ধন্য।

১৩ ঠিক যেমনটা সত্য যে তুমি বেঁচে আছো, দেখো, আমি আমার মুক্তিদাতাকে দেখেছি; এবং তিনি আসবেন এবং একজন নারীর থেকে জন্ম নেবেন, এবং তিনি সমস্ত মানবজাতিকে মুক্ত করবেন যারা তাঁর নামে বিশ্বাস করে। এই কথাগুলো বলার পর তাঁর হৃদয় তাঁর মধ্যে আবেগে পরিপূর্ণ হলো এবং তিনি আবার আনন্দে নিচে পড়ে গেলেন; এবং রাণীও নিচে পড়ে গেলেন, আত্মা দ্বারা অভিভূত হয়ে।

১৪ এখন আম্মোন প্রভুর আত্মাকে তাঁর প্রার্থনা অনুসারে লামানীয়দের উপর, তাঁর ভাইদের উপরে ঢেলে দেওয়া দেখে, যারা নেফীয়দের মধ্যে বা ঈশ্বরের সমস্ত লোকেদের মধ্যে তাদের অন্যায় এবং তাদের ঐতিহ্যের জন্য এতো শোকের কারণ ছিলো, তিনি নতজানু হয়ে বসে পড়লেন, এবং তাঁর ভাইদের জন্য যা করেছেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা ও ধন্যবাদ জানাতে তাঁর আত্মা ঢেলে দিতে লাগলেন; এবং তিনি আনন্দে অভিভূত হলেন; এবং এইভাবে তারা তিনজনই মাটিতে পড়ে গেলেন।

১৫ এখন, যখন রাজার দাসেরা দেখলো যে তাঁরা পড়ে গেছেন, তখন তারাও ঈশ্বরের কাছে মিনতি করতে শুরু করেছিলো, কারণ তাদেরও প্রভুর প্রতি ভয় এসে গিয়েছিলো, কারণ তারাই রাজার সামনে দাঁড়িয়েছিলো এবং তাঁর কাছে অম্মোনের মহান শক্তির ব্যাপারে সাক্ষ্য দিয়েছিলো।

১৬ এবং এটা ঘটলো যে, তারা তাদের শক্তি দিয়ে প্রভুর নাম ধরে ডাকতে থাকে, এমনকি যতক্ষণ না তারা সকলে মাটিতে পড়ে যায়, শুধুমাত্র একজন লামানীয় নারী, যার নাম অবীশ ছিলো, সে অনেক বছর ধরে প্রভুর কাছে পরিবর্তিত হয়েছিলো, তার পিতার একটা অসাধারণ দর্শনের কারণে—

১৭ এইভাবে, প্রভুর কাছে পরিবর্তিত হয়েছিলো, এবং কখনোই এটা প্রকাশ করেনি, তাই, যখন সে দেখলো যে লামোনীর সমস্ত দাসেরা মাটিতে পড়ে গেছে, এবং তাঁর উপপত্নী, রাণী, রাজা এবং অম্মোনও মাটিতে সমতল হয়ে ছড়িয়ে শুয়ে আছেন; সে জানতো যে এটা ঈশ্বরের শক্তি; এবং সে ভেবেছিলো তাদের মধ্যে যা ঘটেছিলো তা জনগণের কাছে জানানোর এই সুযোগ, এই দৃশ্যটা দেখে তারা ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করবে, তাই সে ঘরে ঘরে ছুটে গিয়েছিলো, জনগণের কাছে তা জানিয়েছিলো।

১৮ এবং তারা রাজার গৃহে একত্রিত হতে লাগলো। এবং সেখানে এক দল আসলো, এবং তাদের বিস্ময়ে, তারা রাজা, রাণী এবং তাঁদের দাসদের মাটিতে সমতল হয়ে ছড়িয়ে শুয়ে থাকতে দেখলো, এবং তারা সবাই মৃতের মতো সেখানে শুয়ে আছে; এবং তারা অম্মোনকেও দেখলো, এবং দেখো, তিনি একজন নেফীয়।

১৯ এবং এখন জনগণ নিজেদের মধ্যে বচসা করতে লাগলো; কিছুলোক বলছে যে এটা একটা বড় দুর্ভাগ্য ছিলো যা তাদের উপর, বা রাজা এবং তাঁর গৃহের উপর এসেছিলো, কারণ তিনি নেফীয়কে সেই ভূমিতে থাকতে অনুমতি দিয়েছিলেন।

২০ কিন্তু অন্যেরা তাদের ধমক দিয়ে বললো: রাজা তাঁর গৃহে এই অমঙ্গল ঘটিয়েছেন, কারণ তিনি তাঁর ভাইদের হত্যা করেছিলেন যারা তাদের মেষপালকে সিবাসের জলে বিক্ষিপ্ত করে ফেলেছিলো।

২১ এবং সেইসব লোকেরাও তাদের ধমক দিয়েছিলো যারা সিবাসের জলের ধারে দাঁড়িয়েছিলো এবং রাজার মেষপালগুলোকে বিক্ষিপ্ত করে ফেলেছিলো, কারণ তারা অম্মোনের উপর রাগান্বিত হয়েছিলো সিবাসের জলের ধারে যখন রাজার মেষপালগুলোকে রক্ষা করতে গিয়ে তিনি তাদের ভাইদের কিছু সংখ্যক হত্যা করেছিলেন।

২২ এখন, তাদের মধ্যে একজন, যার ভাই অম্মোনের তরবারির আঘাতে নিহত হয়েছিলো, অম্মোনের প্রতি অতিশয় রাগান্বিত হয়ে, তার তলোয়ার টেনে নিয়ে এগিয়ে গেলো যাতে সেটা অম্মোনকে হত্যা করতে তাঁর উপর পড়ে; এবং যখন সে তাঁকে আঘাত করার জন্য তরবারি তুললো, দেখো, সে মারা গেলো ও মাটিতে পড়ে গেলো।

২৩ এখন আমরা দেখতে পাচ্ছি যে অম্মোনকে হত্যা করা যাবে না, কারণ প্রভু মশিয়াহকে, তাঁর পিতাকে বলেছিলেন: আমি তাকে রক্ষা করবো, এবং এটা তার জন্য তোমার বিশ্বাস অনুসারে হবে—তাই, মশিয়াহ তাঁর পুত্রকে প্রভুর কাছে অর্পণ করলেন।

২৪ এবং এটা ঘটলো যে, যখন জনতা দেখলো যে লোকটা মারা গেছে, যে অম্মোনকে হত্যা করার জন্য তরবারি তুলেছিলো, তখন তাদের সকলের মধ্যে ভয় দেখা দিলো, এবং তারা তাঁকে বা যারা পড়েছিলো তাদের কাউকে স্পর্শ করার জন্য তাদের হাত বাড়ালো না; এবং তারা আবারও নিজেদের মধ্যে আশ্চর্য হতে লাগলো কি এই মহান শক্তির কারণ হতে পারে, বা এই সব কিছুর কি অর্থ হতে পারে।

২৫ এবং এটা ঘটলো যে, তাদের মধ্যে অনেকে ছিলো যারা বলেছিলো যে অম্মোন সেই মহান আত্মা, এবং অন্যেরা বলেছিলো যে তিনি মহান আত্মা দ্বারা প্রেরিত হয়েছেন;

২৬ কিন্তু অন্যেরা তাদের সবাইকে ধমক দিয়ে বলেছিলো যে তিনি একজন দানব, যাকে নেফীয়দের কাছ থেকে তাদের যন্ত্রণা দেওয়ার জন্য পাঠানো হয়েছিলো।

২৭ এবং কিছু মানুষ ছিলো যারা বলেছিলো যে অম্মোনকে তাদের পাপের কারণে তাদের কষ্ট দেওয়ার জন্য মহান আত্মা দ্বারা পাঠানো হয়েছিলো; এবং যে মহান আত্মা সর্বদা নেফীয়দের সাথে উপস্থিত ছিলেন, যিনি তাদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন; এবং তারা বলেছিলো যে এই মহান আত্মাই তাদের অনেক ভাই, লামানীয়দের ধ্বংস করেছিলেন।

২৮ এবং এইভাবে তাদের মধ্যে বিতর্ক অত্যন্ত তীব্র হতে শুরু করে। এবং যখন তারা এইভাবে বিতর্ক করছিলো, সেই নারী দাসী যে জনতাকে একত্রিত করেছিলো, সে এসে জনতার মধ্যে যে বিবাদ ছিলো তা দেখে সে অত্যন্ত দুঃখিত হলো, এমনকি চোখের জল ফেললো।

২৯ এবং এটা ঘটলো যে, সে গিয়ে রাণীর হাত ধরলো, যাতে সে তাঁকে মাটি থেকে উঠাতে পারে; এবং তাঁর হাত স্পর্শ করা মাত্রই তিনি উঠে দাঁড়ালেন এবং তাঁর নিজের পায়ে দাঁড়ালেন এবং উচ্চস্বরে চিৎকার করে বললেন: হে ধন্য যীশু, যিনি আমাকে ভয়ানক নরক থেকে রক্ষা করেছেন! হে ধন্য ঈশ্বর, এই মানুষদের প্রতি করুণা করুণ!

৩০ এবং যখন তিনি এই কথা বলছিলেন, তিনি তাঁর হাত জোড় করেছিলেন, কারণ তিনি আনন্দে পরিপূর্ণ হয়েছিলেন এবং অনেক কথা বলেছিলেন যা বোঝা গেলো না; এবং যখন তিনি এই কাজটা করছিলেন, তখন তিনি রাজা, লামোনীর হাত ধরলেন, এবং দেখো তিনি উঠে তাঁর পায়ে দাঁড়ালেন।

৩১ এবং তিনি, অবিলম্বে, তাঁর লোকেদের মধ্যে বিবাদ দেখে এগিয়ে গিয়ে তাদের ধমক দিতে লাগলেন, এবং অম্মোনের মুখ থেকে যে কথা শুনেছিলেন তা তাদের শেখাতে লাগলেন; এবং যতজন মানুষ তাঁর কথা শুনেছিলো তারা বিশ্বাস করেছিলো এবং প্রভুর কাছে পরিবর্তিত হয়েছিলো।

৩২ কিন্তু তাদের মধ্যে অনেকেই ছিলো যারা তাঁর কথা শুনতে চায়নি; তাই তারা প্রস্থান করেছিলো।

৩৩ এবং এটা ঘটলো যে, যখন অম্মোন উঠলেন তখন তিনি তাদের এবং লামোনীর সমস্ত দাসদেরও প্রতিপালন করেছিলেন; এবং তারা সকলেই জনগণের কাছে একই জিনিস ঘোষণা করেছিলো—যে তাদের হৃদয় পরিবর্তিত হয়েছিলো; যে তাদের আর খারাপ কাজ করার ইচ্ছা ছিলো না।

৩৪ এবং দেখো, অনেকে জনগণের কাছে ঘোষণা করেছিলো যে তারা স্বর্গদূতদের দেখেছে এবং তাদের সাথে কথা বলেছে; এবং এইভাবে তারা তাদেরকে ঈশ্বরের এবং তাঁর ধার্মিকতার কথা বলেছিলেন।

৩৫ এবং এটা ঘটলো যে, সেখানে অনেকেই তাদের কথায় বিশ্বাস করেছিলো; এবং যতজন বিশ্বাস করেছিলো তারা বাপ্তিস্ম গ্রহণ করেছিলো; এবং তারা একজন ধার্মিক মানুষে পরিণত হয়েছিলো এবং তারা তাদের মধ্যে একটা মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলো।

৩৬ এবং এইভাবে প্রভুর কাজ লামানীয়দের মধ্যে শুরু হয়েছিলো; এইভাবে প্রভু তাদের উপর তাঁর আত্মা ঢেলে দিতে শুরু করেছিলেন; এবং আমরা দেখি যে, তাঁর হাত সমস্ত লোকের কাছে প্রসারিত যারা অনুতাপ করবে এবং তাঁর নামে বিশ্বাস করবে।