ধর্মশাস্ত্র
আলমা ৪৮


অধ্যায় ৪৮

অমালিকীয়া লামানীয়দেরকে নেফীয়দের বিরুদ্ধে উত্তেজিত করেন—মরনী তাঁর লোকদেরকে খ্রীষ্টানদের স্বার্থ রক্ষা করার জন্য প্রস্তুত করেন—তিনি মুক্তি এবং স্বাধীনতায় উল্লাস করেন এবং তিনি ঈশ্বরের একজন শক্তিশালী মানুষ। প্রায় ৭২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো যে অমালিকীয়া রাজ্য পাওয়ার সাথে সাথেই সে নেফীর লোকদের বিরুদ্ধে লামানীয়দের হৃদয়কে অনুপ্রাণিত করতে শুরু করেছিলো; হ্যাঁ, সে নেফীয়দের বিরুদ্ধে তাদের দুর্গ থেকে লামানীয়দের সাথে কথা বলার জন্য লোকদের নিয়োগ করেছিলো।

এবং এইভাবে সে নেফীয়দের বিরুদ্ধে তাদের হৃদয়কে অনুপ্রাণিত করেছিলো, এমনভাবে যে বিচারকদের রাজত্বকালের উনিশতম বছরের শেষের দিকে, সে এখন পর্যন্ত তাঁর পরিকল্পনাগুলো সম্পন্ন করেছে, হ্যাঁ, লামানীয়দের উপর রাজা হওয়ার কারণে, সে আরও চেষ্টা করেছিলো সমস্ত দেশের উপর রাজত্ব করার, হ্যাঁ, এবং সেই সমস্ত মানুষ যারা ভূমিতে ছিলো, নেফীয় এবং সেইসাথে লামানীয়দের উপর।

অতএব সে তার পরিকল্পনাটা সম্পন্ন করেছিলো, কারণ সে লামানীয়দের হৃদয়কে কঠোর করেছিলো এবং তাদের মনকে অন্ধ করে দিয়েছিলো এবং তাদের রাগে উত্তেজিত করেছিলো, এতটাই যে সে নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য অসংখ্য সৈন্যবাহিনীকে একত্রিত করেছিলো।

কারণ সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলো, তার লোকদের সংখ্যার বিশালতার কারণে, নেফীয়দের পরাজিত করতে এবং তাদের দাসত্বে আনতে।

এবং এইভাবে সে সোরমীয়দের মধ্যে থেকে প্রধান অধিনায়ক নিয়োগ করেছিলো, তারা নেফীয়দের শক্তি এবং তাদের আশ্রয়স্থল এবং তাদের শহরগুলোর দুর্বল অংশগুলোর সাথে সবচেয়ে বেশি পরিচিত ছিলো; তাই সে তাদের তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করলো।

এবং এটা ঘটলো যে তারা তাদের শিবির নিয়ে প্রান্তরে সেরহমলা ভূমির দিকে এগিয়ে গেলো।

এখন এটা ঘটলো যে যখন অমালিকীয়া এইভাবে প্রতারণা এবং ছল করার মাধ্যমে ক্ষমতা অর্জন করছিলো, অন্যদিকে মরনী, জনগণের মনকে প্রস্তুত করছিলেন প্রভু তাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হওয়ার জন্য।

হ্যাঁ, তিনি নেফীয়দের সৈন্যবাহিনীকে শক্তিশালী করে চলেছেন, এবং ছোট দুর্গ, বা আশ্রয়স্থলের জায়গাগুলো তৈরি করেছিলেন; তার সৈন্যবাহিনীকে ঘিরে ফেলার জন্য চারপাশে মাটির তৈরি উঁচু বাঁধ গঠন করছিলেন, এবং তাদেরকে ঘিরে রাখার জন্য তাদের শহর এবং তাদের ভূমির সীমানা ঘিরে পাথরের প্রাচীর নির্মাণ করছিলেন; হ্যাঁ, সম্পূর্ণভাবে ভূমির চারপাশে।

এবং তাদের দুর্বলতম দুর্গে তিনি আরও বেশি সংখ্যক পুরুষদের স্থাপন করেছিলেন; এবং এইভাবে তিনি নেফীয়দের অধিনে থাকা ভূমিকে মজবুত ও শক্তিশালী করেছিলেন।

১০ এবং এইভাবে তিনি তাদের স্বাধীনতা, তাদের ভূমি, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের এবং তাদের শান্তিকে সহায়তা করার জন্য প্রস্তুত ছিলেন, এবং যাতে তারা তাদের প্রভু ঈশ্বরের গৌরবের জন্য বেঁচে থাকতে পারে, এবং তারা যাতে খ্রীষ্টানদের স্বার্থ যা তাদের শত্রুদের দ্বারা বলা হতো তা বজায় রাখতে পারে।

১১ এবং মরনী একজন শক্তিশালী এবং পরাক্রমশালী মানুষ ছিলেন; তিনি একজন নিখুঁত ভাবে উপলব্ধি করার মানুষ ছিলেন; হ্যাঁ, একজন মানুষ যে রক্তপাতে আনন্দিত হননি; একজন মানুষ যাঁর আত্মা তাঁর দেশের এবং তাঁর ভাইদের বন্দীদশা ও দাসত্ব থেকে মুক্তি এবং স্বাধীনতায় আনন্দিত হয়েছিলো;

১২ হ্যাঁ, একজন মানুষ যাঁর হৃদয় তাঁর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছিলো, অনেক বিশেষাধিকার এবং আশীর্বাদ যা তিনি তাঁর লোকদেরকে প্রদান করার কারণে; একজন মানুষ যিনি তাঁর জনগণের কল্যাণ ও নিরাপত্তার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন।

১৩ হ্যাঁ, এবং তিনি একজন মানুষ যিনি খ্রীষ্টের বিশ্বাসে দৃঢ় ছিলেন, এবং তিনি একটা শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাঁর লোকদের, তাঁর অধিকার, তাঁর দেশ এবং তাঁর ধর্মকে রক্ষা করবেন, এমনকি তাঁর রক্ত ঝরা পর্যন্ত।

১৪ এখন নেফীয়দের তাদের শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষা করতে শেখানো হয়েছিলো, এমনকি প্রয়োজনে রক্ত ​​ঝরাতেও; হ্যাঁ, এবং তাদের এটাও শেখানো হয়েছিলো যে কখনো বিঘ্নের কারণ না হয়, হ্যাঁ, এবং শত্রুর বিরুদ্ধে না হলে কখনো তরবারি উঠানো যাবে না, তবে তা তাদের জীবন রক্ষা করার জন্য ছিলো।

১৫ এবং এই ছিলো তাদের বিশ্বাস, যে এগুলো করার মাধ্যমে ঈশ্বর তাদেরকে ভূমিতে সমৃদ্ধ করবেন, বা অন্য কথায়, যদি তারা ঈশ্বরের আদেশ পালনে বিশ্বস্ত হয় তাহলে তিনি ভূমিতে তাদেরকে সমৃদ্ধ করবেন; হ্যাঁ, তাদের বিপদ অনুসারে পালিয়ে যেতে বা যুদ্ধের জন্য প্রস্তুত হতে সতর্ক করবেন;

১৬ এবং আরও, যে ঈশ্বর তাদের জানাবেন তারা তাদের শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য কোথায় যাবে, এবং এটা করার মাধ্যমে, প্রভু তাদের উদ্ধার করবেন; এবং এটা ছিলো মরনীর বিশ্বাস, এবং তাঁর হৃদয় এতে গৌরব করেছিলো; রক্তপাতের মধ্যে নয় কিন্তু ভালো কাজ করার জন্য, তাঁর লোকদের রক্ষা করার জন্য, হ্যাঁ, ঈশ্বরের আদেশ পালনে, হ্যাঁ, এবং অন্যায় প্রতিরোধে।

১৭ হ্যাঁ, সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, যদি সমস্ত মানুষ মরনীর মতো হতো, এবং থাকতো, এবং চিরকাল থাকতো, দেখো, শয়তানের শক্তি গুরুতরভাবে দুর্বল হয়ে যেতো চিরকালের জন্য; হ্যাঁ, শয়তানের কখনোই মনুষ্য সন্তানদের হৃদয়ের উপর ক্ষমতা থাকবে না।

১৮ দেখো, তিনি মশিয়াহের পুত্র, অম্মোনের মতো একজন মানুষ ছিলেন, হ্যাঁ, এবং এমনকি মশিয়াহের অন্যান্য পুত্রদের মতো, হ্যাঁ, এবং আলমা এবং তাঁর পুত্রদেরও মতো, কারণ তাঁরা সকলেই ঈশ্বরের লোক ছিলেন।

১৯ এখন দেখো, হেলামান এবং তাঁর ভাইয়েরা মরনীর চেয়ে কম সেবামূলক ছিলেন না; কারণ তাঁরা ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন এবং যারা তাঁদের কথা শুনছিলো তাদের সকলকে অনুতাপের জন্য বাপ্তিস্ম দিয়েছিলেন।

২০ এবং এইভাবে তাঁরা এগিয়ে গিয়েছিলেন, এবং লোকেরা তাঁদের কথার কারণে নিজেদেরকে নম্র করেছিলো, এমনভাবে যে তারা প্রভুর অত্যন্ত অনুগ্রহপ্রাপ্ত হয়েছিলো, এবং এইভাবে তারা নিজেদের মধ্যে যুদ্ধ এবং বিবাদ থেকে মুক্ত ছিলো, হ্যাঁ, এমনকি চার বছরের জন্য।

২১ কিন্তু, আমি যেমনটা বলেছি, উনিশতম বছরের শেষের দিকে, হ্যাঁ, নিজেদের মধ্যে শান্তি থাকা সত্ত্বেও, তারা অনিচ্ছাকৃতভাবে তাদের ভাইদের, লামানীয়দের সাথে বিবাদ করতে বাধ্য হয়েছিলো।

২২ হ্যাঁ, এবং সংক্ষেপে, তাদের অনেক অনিচ্ছা সত্ত্বেও, লামানীয়দের সাথে তাদের যুদ্ধগুলো বহু বছর পর্যন্ত থামেনি।

২৩ এখন, তারা লামানীয়দের বিরুদ্ধে অস্ত্র নিতে দুঃখ প্রকাশ করেছিলো, কারণ তারা রক্তপাতের মধ্যে আনন্দিত ছিলো না; হ্যাঁ, এবং এটাই সব ছিলো না—তারা তাদের অনেক ভাইকে এই পৃথিবী থেকে একটা অনন্ত জগতে পাঠানোর মাধ্যম হওয়ার জন্য দুঃখিত ছিলো, ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের অপ্রস্তুত অবস্থায়।

২৪ তবুও, তারা তাদের জীবন বিলিয়ে দিতে পারেনি, যে তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের হত্যা করা হবে তাদের বর্বর নিষ্ঠুরতার কারণে যারা একসময় তাদের ভাই ছিলো, হ্যাঁ, এবং তাদের মণ্ডলী থেকে ভিন্নমত পোষণ করেছিলো এবং তাদের ছেড়ে চলে গিয়েছিলো এবং লামানীয়দের সাথে যোগদান করে তাদের ধ্বংস করতে গিয়েছিলো।

২৫ হ্যাঁ, তারা সহ্য করতে পারেনি যে তাদের ভাইয়েরা নেফীয়দের রক্তপাতে আনন্দ করবে, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের আদেশ পালন করে এমন একজনও ছিলো, কারণ প্রভুর প্রতিশ্রুতি ছিলো, যদি তারা তাঁর আদেশ পালন করে চলে তবে তারা ভূমিতে সমৃদ্ধি লাভ করবে।