অধ্যায় ১০
লেহী মনঃশির বংশধর—আমূলেক স্বর্গদূতের আদেশ বর্ণনা করেছেন যে তিনি আলমার যত্ন নেন—ধার্মিকদের প্রার্থনা মানুষকে ধ্বংস থেকে রক্ষা করে—অধার্মিক আইনজীবী এবং বিচারকর্তৃগণ মানুষের ধ্বংসের ভিত্তি স্থাপন করে। প্রায় ৮২ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন এই বাক্যগুলো আমূলেক লোকদের কাছে প্রচার করেছিলেন যারা আম্মোনীহার ভূমিতে ছিলো, বললেন:
২ আমি আমূলেক; আমি গিদ্দোনাহের পুত্র, যিনি ছিলেন ইশ্মায়েলের পুত্র, যিনি ছিলেন আমিনাদীর একজন বংশধর; এবং ইনি ছিলেন সেই একই আমিনাদী যিনি মন্দিরের দেওয়ালে লেখাটার ব্যাখ্যা করেছিলেন, যা ঈশ্বরের আঙুল দিয়ে লেখা হয়েছিলো।
৩ এবং আমিনাদী ছিলেন নেফীর একজন বংশধর, যিনি ছিলেন লেহীর পুত্র, যিনি যিরূশালেমের ভূমি থেকে বেরিয়ে এসেছিলেন, যিনি মনঃশির একজন বংশধর ছিলেন, যিনি যোষেফের পুত্র ছিলেন যাকে তাঁর ভাইদের হাত দিয়ে মিশরে বিক্রি করা হয়েছিলো।
৪ এবং দেখো, যারা আমাকে চেনে তাদের মধ্যে আমিও কম খ্যাতির অধিকারী নই; হ্যাঁ, এবং দেখো, আমার অনেক আত্মীয়স্বজন এবং বন্ধু রয়েছে এবং আমি আমার পরিশ্রম দিয়ে অনেক ধন-সম্পদও অর্জন করেছি।
৫ তবুও, এতো কিছুর পরেও, আমি প্রভুর পথ, এবং তাঁর রহস্য এবং আশ্চর্য ক্ষমতা সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারিনি। আমি বললাম এসব বিষয়ে আমি কখনোই অনেক কিছু জানতাম না; কিন্তু দেখো, আমি ভুল, কারণ আমি তাঁর অনেক রহস্য এবং তাঁর আশ্চর্য ক্ষমতা দেখেছি; হ্যাঁ, এমনকি এই লোকেদের জীবন রক্ষার ক্ষেত্রেও।
৬ তবুও, আমি আমার হৃদয় কঠোর করেছিলাম, কারণ আমাকে অনেকবার আহ্বান করা হয়েছিলো এবং আমি শুনতে চাইনি; অতএব আমি এই বিষয়গুলো সম্পর্কে জানতাম, তবুও আমি জানতে চাইতাম না; অতএব আমি আমার হৃদয়ের মন্দতায় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছিলাম, এমনকি এই সপ্তম মাসের চতুর্থ দিন, অর্থাৎ বিচারকদের রাজত্বের দশম বছর পর্যন্ত।
৭ আমি যখন খুব নিকটাত্মীয়কে দেখতে যাচ্ছিলাম, দেখো প্রভুর একজন দূত আমার কাছে উপস্থিত হয়ে বললেন: আমূলেক, তোমার নিজের বাড়িতে ফিরে যাও, কারণ তুমি প্রভুর একজন ভাববাদীকে খাওয়াবে; হ্যাঁ, একজন পবিত্র মানুষ, যিনি ঈশ্বরের মনোনীত ব্যক্তি; কারণ তিনি এই লোকদের পাপের জন্য অনেক দিন উপবাস করেছেন, এবং তিনি ক্ষুধার্ত, এবং তুমি তাঁকে তোমার গৃহে গ্রহণ করবে এবং তাঁকে খাওয়াবে, এবং তিনি তোমাকে এবং তোমার গৃহকে আশীর্বাদ করবেন; এবং প্রভুর আশীর্বাদ তোমার ও তোমার গৃহের উপর থাকবে।
৮ এবং এটা ঘটলো যে, আমি স্বর্গদূতের কথা পালন করলাম, এবং আমার গৃহের উদ্দেশ্যে ফিরলাম। এবং আমি যখন সেখানে যাচ্ছিলাম, তখন সেই ব্যক্তিকে পেলাম যার বিষয়ে স্বর্গদূত আমাকে বলেছিলেন: তুমি তোমার গৃহে নিয়ে যাবে—এবং দেখো ইনিই সেই ব্যক্তি যিনি ঈশ্বরের বিষয় সম্বন্ধে তোমাদের কাছে বলেছিলেন।
৯ এবং স্বর্গদূত আমাকে বললেন তিনি একজন পবিত্র মানুষ; অতএব আমি জানি যে তিনি একজন পবিত্র মানুষ কারণ এটা ঈশ্বরের একজন স্বর্গদূত দ্বারা বলা হয়েছিলো।
১০ এবং আবার, আমি জানি যে তিনি যেসব বিষয়ে সাক্ষ্য দিয়েছেন তা সত্য; কারণ দেখো আমি তোমাদের বলছি যে, জীবন্ত প্রভুর দিব্যি, তিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন এই বিষয়গুলো আমার কাছে প্রকাশ করার জন্য; এবং এই আলমা আমার গৃহে থাকাকালীন সময়ে এটা তিনি করেছেন।
১১ কারণ দেখো, তিনি আমার গৃহকে আশীর্বাদ করেছেন, তিনি আমাকে, আমার নারীদেরকে, ও আমার সন্তানদিগকে, এবং আমার পিতা ও নিকট-আত্মীয়দের আশীর্বাদ করেছেন; হ্যাঁ, আমার সমস্ত আত্মীয়স্বজনদের আশীর্বাদ করেছেন, এবং প্রভুর আশীর্বাদ তাঁর বলা বাক্য অনুসারে আমাদের উপর এসেছে।
১২ এবং এখন, যখন আমূলেক এই কথাগুলো বলেছিলেন তখন জনতা বিস্মিত হতে শুরু করেছিলো, তারা দেখলো সেখানে একাধিক সাক্ষী ছিলেন যারা তাঁদের মধ্যে থাকা ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার অনুসারে, সেইসব বিষয়ের সাক্ষ্য দিয়েছিলেন যেসব বিষয়ে তাঁদেরকে অভিযুক্ত করা হয়েছিলো, এবং আসন্ন বিষয়গুলোর বিষয়েও।
১৩ তবুও, তাদের মধ্যে কয়েকজন তাঁদের প্রশ্ন করার চিন্তা করেছিলো যে, তারা তাদের ধূর্ত কৌশল দ্বারা তাঁদের কথায় তাঁদের ধরে ফেলতে পারে, যাতে তারা তাঁদের বিরুদ্ধে সাক্ষী খুঁজে পেতে পারে, যাতে তারা তাঁদেরকে তাদের বিচারকদের হাতে তুলে দিতে পারে, যাতে তারা আইন অনুসারে বিচার করতে পারে, এবং যাতে তাঁদের হত্যা করা হয় বা কারাগারে নিক্ষেপ করা হয়, সেই অনুসারে যে অপরাধ তারা তাঁদের বিরুদ্ধে তুলে ধরতে পারে বা সাক্ষ্য দিতে পারে।
১৪ এখন এরা হলো সেই লোক যারা তাঁদের ধ্বংস করতে চেয়েছিলো, যারা ছিলো আইনজীবী, যাদের বিচারের সময়, বা বিচারকদের সামনে জনগণের অপরাধের বিচারের সময় আইন পরিচালনার জন্য লোকদের দ্বারা ভাড়া করা হয়েছিলো বা নিযুক্ত করা হয়েছিলো।
১৫ এখন এই আইনজীবীগণ মানুষের সকল কলাকৌশল ও ধূর্ততায় পারদর্শী ছিলো; এবং এটা তাদের সক্ষম করার জন্য ছিলো যাতে তারা তাদের পেশায় দক্ষ হতে পারে।
১৬ এবং এটা ঘটলো যে, তারা আমূলেককে প্রশ্ন করতে শুরু করলো, যাতে তারা তাঁকে তাঁর কথার ফাঁদে ফেলতে পারে, অথবা তাঁর কথার বিরোধিতা করতে পারে।
১৭ এখন তারা জানতো না যে আমূলেক তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। কিন্তু যখন তারা তাঁকে প্রশ্ন করতে শুরু করলো, তখন তিনি তাদের চিন্তাভাবনা বুঝতে পারলেন, এবং তিনি তাদের বললেন: হে দুষ্ট এবং বিপথগামী প্রজন্ম, হে আইনজীবী ও ভন্ডেরা, কারণ তোমরা শয়তানের ভিত্তি স্থাপন করছো; কারণ তোমরা ঈশ্বরের পবিত্র ব্যক্তিদের ধরার জন্য ফাঁদ ও জাল পেতে রেখেছো।
১৮ তোমরা ধার্মিকদের পথকে বিকৃত করার পরিকল্পনা করছো, এবং তোমাদের মাথার উপর ঈশ্বরের ক্রোধ নামিয়ে আনতে, এমনকি এই জাতির সম্পূর্ণ ধ্বংস সাধন করার জন্য।
১৯ হ্যাঁ, মশিয়াহ সঠিক বলেছিলেন, যিনি আমাদের শেষ রাজা ছিলেন, যখন তিনি রাজ্য হস্তান্তর করতে যাচ্ছিলেন, তখন এটা প্রদান করার মতো কাউকে পাওয়া যায়নি, যার ফলে এই লোকেরা তাদের নিজস্ব কণ্ঠস্বর দ্বারা শাসিত হবে—হ্যাঁ, তিনি সঠিক বলেছিলেন যে, যদি সময় আসে যে এই লোকদের কণ্ঠস্বর অন্যায়কে বেছে নেবে, অর্থাৎ, যদি এমন সময় আসে যে, এই জাতি পাপে পতিত হবে, তাহলে তারা ধ্বংসের জন্য প্রস্তুত হবে।
২০ এবং এখন আমি তোমাদেরকে বলছি যে, প্রভু তোমাদের অন্যায়ের সঠিক বিচার করেন; তিনি তাঁর স্বর্গদূতদের কন্ঠে এই লোকদের কাছে উচ্চস্বরে বলেন: তোমরা অনুতাপ করো, অনুতাপ করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকটে।
২১ হ্যাঁ, তিনি তাঁর স্বর্গদূতদের উচ্চস্বরে বলেন যে: আমি আমার লোকদের মধ্যে নেমে আসবো, আমার হাতে ন্যায্যতা এবং ন্যায়বিচার নিয়ে।
২২ হ্যাঁ, আর আমি তোমাদেরকে বলছি যে, যদি ধার্মিকগণের প্রার্থনার জন্য না হতো, যারা এখন এই ভূমিতে রয়েছো, এমনকি এখনই তোমরা সম্পূর্ণরুপে ধ্বংস হয়ে যেতে; তবুও তা বন্যার দ্বারা হবে না, যেমন নোহের সময় লোকেদের হয়েছিলো, কিন্তু তা হবে দুর্ভিক্ষ, মহামারী ও তরবারির দ্বারা।
২৩ কিন্তু ধার্মিকদের প্রার্থনার দ্বারাই তোমরা রক্ষা পেয়েছো; অতএব এখন, তোমরা যদি তোমাদের মধ্যে থেকে ধার্মিকদেরকে বিতাড়িত করো, তাহলে প্রভু তাঁর হাত স্থির রাখবেন না; কিন্তু প্রচণ্ড ক্রোধে তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন; তারপর তোমরা দুর্ভিক্ষ, মহামারী ও তরবারির দ্বারা আঘাত প্রাপ্ত হবে; এবং অনুতাপ করা ব্যতীত সময় খুবই সন্নিকটে।
২৪ এবং এখন এটা ঘটলো যে, জনতা আমূলেকের উপর অধিক ক্রুদ্ধ হয়ে উঠলো, এবং তারা উচ্চস্বরে, বলতে লাগলো: এই ব্যক্তি আমাদের ন্যায়পরায়ণ আইন, এবং আমাদের বিজ্ঞ আইনজীবী যাদেরকে আমরা মনোনীত করেছি, তাদের বিরুদ্ধে নিন্দা করছে।
২৫ কিন্তু আমূলেক তাঁর হাত বাড়িয়ে দিলেন এবং আরো উচ্চস্বরে তাদের বললেন: হে মন্দ এবং বিপথগামী প্রজন্ম, শয়তান কেনো তোমাদের অন্তরে এতো বড় প্রভাব বিস্তার করেছে? কেনো তোমরা তার কাছে আত্মসমর্পণ করবে, যাতে সে তোমাদের উপর কর্তৃত্ব লাভ করে, তোমাদের চক্ষু অন্ধ করে দেয়, যাতে যে সকল বাক্যগুলো বলা হয়েছে সেগুলোর সত্যতা অনুসারে, তোমরা বুঝতে না পারো?
২৬ কারণ দেখো, আমি কি তোমাদের আইনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি? তোমরা বুঝতে পারছো না; তোমরা বলো যে আমি তোমাদের আইনের বিরুদ্ধে কথা বলেছি; কিন্তু আমি তা করিনি, কিন্তু আমি তোমাদের দোষারোপ করার জন্য, তোমাদের আইনের পক্ষেই কথা বলেছি।
২৭ এবং এখন দেখো, আমি তোমাদের বলছি, তোমাদের আইনজীবী এবং বিচারকদের অধার্মিকতার দ্বারা এই লোকদের উপর ধ্বংসের ভিত্তি স্থাপন করা শুরু হয়ে গেছে।
২৮ এবং এটা ঘটলো যে, আমূলেক যখন এই কথাগুলো বললেন তখন জনতা তাঁর বিরুদ্ধে উচ্চস্বরে বললো: এখন আমরা জানি এই ব্যক্তি শয়তানের সন্তান, কারণ সে আমাদের মিথ্যা বলেছে; সে আমাদের আইনের বিরুদ্ধে কথা বলেছে। এবং এখন সে বলছে যে সে এর বিরুদ্ধে কথা বলেনি।
২৯ এবং আবার, সে আমাদের আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে নিন্দা করেছে।
৩০ এবং এটা ঘটলো যে, আইনজীবীরা তা অন্তরে ধারণ করলো যে তারা এই বিষয়গুলো তাঁর বিরুদ্ধে স্মরণে রাখবে।
৩১ এবং তাদের মধ্যে একজন ছিলো যার নাম ছিলো সিসরোম। এখন সে আমূলেক এবং আলমাকে দোষারোপ করার ক্ষেত্রে সর্বপ্রথমে ছিলো, সে তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হওয়ায়, লোকদের মধ্যে তার কাজ ছিলো সর্বাধিক।
৩২ এখন এই আইনজীবীদের উদ্দেশ্য ছিলো লাভবান হওয়া; এবং তারা তাদের কাজ অনুসারে লাভবান হয়েছিলো।