ধর্মশাস্ত্র
আলমা ১৬


অধ্যায় ১৬

লামানীয়রা অম্মোনীহার লোকদের হত্যা করে—সোরম নেফীয়দেরকে লামানীয়দের উপর বিজয়ের দিকে পরিচালনা করে—আলমা এবং আমূলেক এবং আরও অনেকে সুসমাচার প্রচার করেন—তাঁরা শেখান যে খ্রীষ্টের পুনরুত্থানের পরে তিনি নেফীয়দের কাছে আবির্ভূত হবেন। প্রায় ৮১–৭৭ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের একাদশ বছরে, দ্বিতীয় মাসের পঞ্চম দিনে, সেরহমলার ভূমিতে অনেক শান্তি ছিলো, সেখানে নির্দিষ্ট সংখ্যক বছরের জন্য কোনো যুদ্ধ বা বিবাদ ছিলো না, এমনকি একাদশ বছরের দ্বিতীয় মাসের পঞ্চম দিন পর্যন্ত, ভূমির সর্বত্র যুদ্ধের কলরব শোনা যাচ্ছিলো।

কারণ দেখো, লামানীয়দের সৈন্যবাহিনী প্রান্তরের প্রান্তে, ভূমির সীমানায়, এমনকি অম্মোনীহা শহরে এসে জনগণকে হত্যা করতে এবং শহরটাকে ধ্বংস করতে শুরু করেছিলো।

এবং এখন এটা ঘটলো নেফীয়রা তাদের ভূমি থেকে তাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সৈন্য সংগ্রহ করার আগে, তারা অম্মোনীহা শহরের মানুষদের ধ্বংস করেছিলো এবং নোহের সীমানার আশেপাশের কিছু মানুষদেরও ধ্বংস করেছিলো এবং অন্যদের প্রান্তরে বন্দী করে নিয়ে গিয়েছিলো।

এখন এটা ঘটলো যে, যাদেরকে বন্দী করে প্রান্তরে নিয়ে যাওয়া হয়েছিলো নেফীয়রা তাদের পেতে আগ্রহী ছিলো।

অতএব, তিনি যাকে নেফীয়দের সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করেছিলেন, (এবং তার নাম ছিলো সোরম, এবং তার দুই পুত্র ছিলো, লেহী এবং আহা)—এখন সোরম এবং তার দুই পুত্র, জেনেছিলো যে আলমা মণ্ডলীর প্রধান যাজক ছিলেন, এবং শুনেছে যে তাঁর ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার রয়েছে, তাই তারা তাঁর কাছে গিয়েছিলো এবং তাঁর কাছে জানতে চেয়েছিলো যে প্রভু কি চান যে তারা প্রান্তরে তাদের ভাইদের সন্ধানে যাক, যাদের লামানীয়দের দ্বারা বন্দী করা হয়েছিলো।

এবং এটা ঘটলো যে, আলমা বিষয়টা সম্পর্কে প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন। এবং আলমা ফিরে এসে তাদের বললেন: দেখো, লামানীয়রা ম্যানটীর ভূমির সীমানা ছাড়িয়ে দক্ষিণ প্রান্তরে সীদোন নদী পার হবে। এবং দেখো, সীদোন নদীর পূর্বদিকে তাদের সাথে তোমাদের দেখা হবে, এবং সেখানে প্রভু তোমাদের কাছে তোমাদের ভাইদের অর্পণ করবেন যারা লামানীয়দের দ্বারা বন্দী হয়েছিলো।

এবং এটা ঘটলো যে, সোরম ও তার পুত্ররা তাদের সৈন্যবাহিনী নিয়ে সীদোন নদী পার হলো এবং ম্যানটীর সীমানা ছাড়িয়ে দক্ষিণ প্রান্তরে এগিয়ে গেলো, যা সীদোন নদীর পূর্ব দিকে ছিলো।

এবং তারা লামানীয়দের সৈন্যদের উপর এসেছিলো, এবং লামানীয়দের বিক্ষিপ্ত করা হয়েছিলো এবং প্রান্তরে তাড়িয়ে দেওয়া হয়েছিলো; এবং তারা তাদের ভাইদের ফিরিয়ে নিয়েছিলো যারা লামানীয়দের দ্বারা বন্দী হয়েছিলো, এবং তাদের মধ্যে একটাও প্রাণ হারিয়ে যায়নি যাদেরকে বন্দী করা হয়েছিলো। তাদের নিজেদের ভূমি অধিকারে নেওয়ার জন্য তাদের ভাইয়েরা তাদেরকে ফিরিয়ে এনেছিলো।

এবং এইভাবে বিচারকদের একাদশ বছরের সমাপ্তি ঘটে, লামানীয়দের ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিলো, এবং অম্মোনীহার লোকদের ধ্বংস করা হয়েছিলো; হ্যাঁ, অম্মোনীহীয়দের প্রতিটা জীবিত আত্মা ধ্বংস হয়ে গিয়েছিলো, এবং তাদের মহান শহরও, যাকে তারা বলেছিলো যে ঈশ্বর ধ্বংস করতে পারবেন না, এর ক্ষমতার কারণে।

১০ কিন্তু দেখো, একদিনেই তা জনশূন্য হয়ে গেলো; প্রান্তরের কুকুর ও বন্য জন্তুদের দ্বারা মৃতদেহগুলোকে ছিন্নভিন্ন করা হয়েছিলো।

১১ তা সত্ত্বেও, অনেক দিন পরে তাদের মৃতদেহগুলো ভূমণ্ডলে স্তূপ করা হয়েছিলো, এবং তাদেরকে একটা অগভীর আবরণে ঢেকে দেওয়া হয়েছিলো। এবং এখন এর দুর্গন্ধ এতই প্রবল ছিলো যে বহু বছর ধরে মানুষেরা অম্মোনীহার ভূমি অধিকার করতে যায়নি। এবং এটাকে বলা হতো নিহোরদের জনশূন্যতা; কারণ তারা বিশ্বাসী ছিলো, যাদের হত্যা করা হয়েছিলো; এবং তাদের ভূমি জনশূন্য থেকে গেলো।

১২ এবং নেফীর লোকেদের উপর বিচারকদের রাজত্বকালের চতুর্দশ বছর পর্যন্ত লামানীয়রা নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধে আর আসেনি। এবং এইভাবে সমস্ত ভূমিতে তিন বছর ধরে নেফীর লোকদের মধ্যে অবিরাম শান্তি বজায় ছিলো।

১৩ এবং আলমা ও আমূলেক জনগণের কাছে তাদের ধর্মধামে, তাদের পবিত্র স্থানে এবং তাদের উপাসনালয়েও অনুতাপ প্রচার করতে গিয়েছিলেন, যেগুলো যিহূদীদের রীতি অনুসারে নির্মিত হয়েছিলো।

১৪ এবং তাঁরা নিরপেক্ষভাবে, প্রতিনিয়ত যত মানুষ তাদের কথা শুনতে চায়, তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রদান করেছিলেন।

১৫ এবং এইভাবে আলমা ও আমূলেক এগিয়ে গিয়েছিলেন, এবং আরও অনেকে যাদের কাজের জন্য বেছে নেওয়া হয়েছিলো, সমস্ত ভূমিতে বাক্য প্রচার করার জন্য। এবং মণ্ডলী প্রতিষ্ঠা সমগ্র ভূমিতে, চারপাশের সমস্ত অঞ্চলে, নেফীয়দের সমস্ত লোকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

১৬ এবং তাদের মধ্যে কোনো বৈষম্য ছিলো না; প্রভু সমস্ত ভূমণ্ডলে তাঁর আত্মা ঢেলে দিয়েছিলেন মনুষ্য সন্তানদের মন প্রস্তুত করার জন্য বা তাদের হৃদয়কে সেই বাক্য গ্রহণ করতে প্রস্তুত করার জন্য যা তাঁর আগমনের সময় তাদেরকে শেখানো হবে—

১৭ যাতে তারা বাক্যর বিরুদ্ধে কঠোর না হয়, যাতে তারা অবিশ্বাস না করে এবং ধ্বংসের দিকে যেতে না পারে, কিন্তু তারা যাতে আনন্দের সাথে বাক্য গ্রহণ করতে পারে এবং প্রকৃত লতার মধ্যে একটা শাখার মতো কলম করা যেতে পারে, যাতে তারা তাদের প্রভু ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করতে পারে।

১৮ এখন সেই সমস্ত যাজকরা যারা জনগণের মধ্যে গিয়েছিলেন তাঁরা সমস্ত মিথ্যা, প্রতারণা, হিংসা, বিবাদ, বিদ্বেষ, বিদ্রূপ এবং চুরি, ডাকাতি, লুণ্ঠন, হত্যা, ব্যভিচার এবং সমস্ত রকমের কামলালসার বিরুদ্ধে প্রচার করেছিলেন, ঘোষণা করেছিলেন যে এই মন্দ কাজগুলো করা উচিত নয়—

১৯ শীঘ্রই আসবে যে বিষয়গুলো সেগুলোর ঘোষণা করেন; হ্যাঁ, ঈশ্বরের পুত্রের আগমন, তাঁর কষ্টভোগ ও মৃত্যু এবং মৃতদের মধ্যে থেকে পুনরুত্থানের ঘোষণা করেণ।

২০ এবং অনেক মানুষ ঈশ্বরের পুত্রের আগমনের স্থান সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলো; এবং তাদের শেখানো হয়েছিলো যে তিনি তাঁর পুনরুত্থানের পরে তাদের কাছে উপস্থিত হবেন; জনগণ খুব আনন্দ ও উল্লাসের সাথে এই কথা শুনেছিলো।

২১ এবং এখন সমস্ত ভূমিতে মণ্ডলী প্রতিষ্ঠিত হওয়ার পরে—শয়তানের উপর জয়লাভ করার পরে, এবং সমস্ত ভূমিতে তার বিশুদ্ধতার সাথে ঈশ্বরের বাক্য প্রচার করা হয়েছিলো, এবং প্রভু জনগণের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেছিলেন—এইভাবে শেষ হয়েছিলো নেফীর লোকদের উপরে বিচারকদের রাজত্বকালের চতুর্দশ বছর।