ধর্মশাস্ত্র
আলমা ৫০


অধ্যায় ৫০

মরনী নেফীয়দের ভূমিকে শক্তিশালী করেন—তারা অনেক নতুন শহর তৈরি করে—নেফীয়দের দুষ্টতা এবং জঘন্যতার দিনে যুদ্ধ এবং ধ্বংস ঘটেছিলো—মোরিয়ানটন এবং নেফীয় মতবিরোধীরা টিয়ানকূমের কাছে পরাজিত হয়—নেফীহা মারা যান, এবং তাঁর পুত্র পাহোরান বিচারের আসন পূরণ করেন। প্রায় ৭২–৬৭ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো যে মরনী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, বা লামানীয়দের বিরুদ্ধে তাঁর লোকদের রক্ষা করা বন্ধ করেননি; কারণ তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিচারকদের রাজত্বকালের বিংশতম বছরের শুরুতে তাঁর সৈন্যবাহিনীরা আরম্ভ করবে, যে তারা সমস্ত শহরগুলোর চারপাশে সমস্ত ভূমি জুড়ে মাটির স্তূপ খনন করতে শুরু করবে, যা নেফীয়দের দখলে ছিলো।

এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে মাটির এই শৈলশিরার উপরে কাঠ থাকবে, হ্যাঁ, শহরগুলোর চারপাশে, একজন ব্যক্তির উচ্চতা পর্যন্ত তৈরি করা কাঠের কাজ থাকবে।

এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে সেই কাঠের কাজের উপর তীক্ষ্ণ খুঁটির একটা কাঠামো তৈরি করা হবে যা কাঠের চারপাশে স্থাপিত থাকবে; এবং সেগুলো শক্তিশালী এবং উঁচু ছিলো।

এবং তিনি দুর্গ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন যেখান থেকে এই খুঁটিগুলো দেখা যাবে, এবং সেই দুর্গগুলোতে নিরাপত্তার জায়গা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন, যাতে লামানীয়দের পাথর এবং তীরগুলো তাদের ক্ষতি করতে না পারে।

এবং তারা প্রস্তুত ছিলো যে তারা তাদের ইচ্ছা এবং তাদের শক্তি অনুযায়ী, এগুলোর উপর থেকে পাথর নিক্ষেপ করতে পারবে, এবং যে শহরের দেওয়ালের কাছে যাওয়ার চেষ্টা করবে তাকে হত্যা করতে পারবে।

এইভাবে মরনী তাদের শত্রুদের আগমনের বিরুদ্ধে সমস্ত ভূমির প্রতিটা শহরের চারপাশে দুর্গগুলো প্রস্তুত করেছিলেন।

এবং এটা ঘটলো যে মরনী তাঁর সৈন্যবাহিনীকে পূর্ব প্রান্তরে যেতে নির্দেশ দিয়েছিলেন; হ্যাঁ, এবং তারা এগিয়ে গিয়ে পূর্ব প্রান্তরে থাকা সমস্ত লামানীয়দের তাদের নিজস্ব ভূমিতে তাড়িয়ে দিলো, যেগুলো সেরহমলা ভূমির দক্ষিণে ছিলো।

এবং নেফীর ভূমি পূর্ব সমুদ্র থেকে সোজা পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত ছিলো।

এবং এটা ঘটলো যে যখন মরনী সমস্ত লামানীয়দের পূর্ব প্রান্তর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যা তাদের নিজস্ব অধিকারের ভূমিগুলোর উত্তরে ছিলো, তখন তিনি সেরহমলা এবং সেটার আশেপাশের ভূমিতে থাকা বাসিন্দাদের পূর্ব প্রান্তরে এমনকি সমুদ্রের ধারে সীমানা পর্যন্ত চলে যেতে, এবং সেই ভূমি দখল করতে নির্দেশ দিয়েছিলেন।

১০ এবং তিনি দক্ষিণে, তাদের অধিকৃত ভূমির সীমানায়, সৈন্যদের নিযুক্ত করেছিলেন, এবং তাদের দুর্গ স্থাপন করতে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা তাদের সৈন্যবাহিনী এবং তাদের লোকদের শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারে।

১১ এবং এইভাবে তিনি পূর্ব প্রান্তরে লামানীয়দের সমস্ত দুর্গগুলো ধ্বংস করেছিলেন, হ্যাঁ, এবং পশ্চিমের দুর্গগুলোও, নেফীয়দের এবং লামানীয়দের মধ্যে সীমানা শক্তিশালী করেছিলেন, সেরহমলা ভূমি এবং নেফীর ভূমির মধ্যে, যেটা পশ্চিম সমুদ্র থেকে, সীদোন নদীর উৎস অবধি প্রসারিত—নেফীয়রা তাদের ইচ্ছা অনুযায়ী, উত্তর দিকে সমস্ত ভূমি অধিকার করেছিলো, হ্যাঁ, এমনকি সমস্ত ভূমি যা প্রাচুর্য ভূমির উত্তর দিকে ছিলো।

১২ এইভাবে মরনী, তাঁর সৈন্যবাহিনী নিয়ে, যা তাঁর কাজের দ্বারা নিরাপত্তার নিশ্চয়তার কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছিলো, লামানীয়দের শক্তি এবং ক্ষমতাকে তাদের অধিকারের জমি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলো, যাতে তাদের অধিকৃত জমির উপর কোনো ক্ষমতা না থাকে।

১৩ এবং এটা ঘটলো যে নেফীয়রা একটা শহরের ভিত্তি স্থাপন শুরু করেছিলো, এবং তারা শহরের নাম মরনী রেখেছিলো; এবং এটা পূর্ব সমুদ্রের ধারে ছিলো; এবং এটা লামানীয়দের অধিকৃত অঞ্চলের সীমান্তের দক্ষিণে ছিলো।

১৪ এবং তারা মরনী শহর ও হারোণ শহরের মধ্যে আরও একটা শহরের ভিত্তি স্থাপন শুরু করেছিলো, যা হারোণ ও মরনীর সীমানাকে মিলিত করেছিলো; এবং তারা সেই শহরের, বা ভূমির নাম রাখলো নেফীহা।

১৫ এবং সেই বছরেই তারা উত্তর দিকে অনেকগুলো শহর তৈরি করতে শুরু করেছিলো, একটা শহর যেটা বিশেষ পদ্ধতিতে তৈরি হয়েছিলো যেটার নাম তারা লেহী রেখেছিলো, যেটা সমুদ্রতীরের সীমানার ধারে উত্তরে ছিলো।

১৬ এবং এইভাবেই বিংশতম বছর সমাপ্ত হলো।

১৭ এবং নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের একুশতম বছরের শুরুতে নেফীর লোকেরা এই সমৃদ্ধিপূর্ণ অবস্থাতে ছিলো।

১৮ এবং তারা অত্যন্ত সমৃদ্ধি লাভ করেছিলো, এবং তারা অত্যন্ত ধনী হয়ে উঠেছিলো; হ্যাঁ, এবং তাদের সংখ্যাবৃদ্ধি হয়েছিলো ও ভূমিতে শক্তিশালী হয়ে উঠেছিলো।

১৯ এবং এইভাবে আমরা দেখি যে মনুষ্য সন্তানদের প্রতি তাঁর সমস্ত বাক্য পূর্ণ করার জন্য, প্রভুর সমস্ত কার্যকলাপ কতটা করুণাময় এবং ন্যায়পরায়ণ; হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে তাঁর বাক্যগুলো সত্যি হয়েছে, এমনকি এই সময়েও, যা তিনি লেহীকে বলেছিলেন:

২০ তুমি ও তোমার সন্তানেরা ধন্য; এবং তারা আশীর্বাদ পাবে, যতোটা তারা আমার আদেশ পালন করবে ততোটা তারা ভূমিতে সমৃদ্ধি লাভ করবে। কিন্তু মনে রাখবে, যদি তারা আমার আদেশ পালন না করে প্রভুর উপস্থিতি থেকে তাদের বিচ্ছিন্ন করা হবে।

২১ এবং আমরা দেখতে পাচ্ছি যে নেফীর লোকেদের কাছে এই প্রতিজ্ঞাগুলো সত্যি হয়েছে; কারণ এটা তাদের ঝগড়া এবং তাদের বিবাদ, হ্যাঁ, তাদের হত্যা, লুণ্ঠন, মূর্তিপূজা, ব্যভিচার এবং তাদের জঘন্যতার কাজ, যা তাদের মধ্যে ছিলো, যা তাদের উপর যুদ্ধ ও তাদের ধ্বংস ডেকে এনেছিলো।

২২ এবং যারা প্রভুর আজ্ঞা পালনে বিশ্বস্ত ছিলো তারা সর্বদা রক্ষা পেয়েছিলো, যখন তাদের হাজার হাজার দুষ্ট ভাইদেরকে দাসত্বে বন্দী করা হয়েছিলো, বা তরবারির দ্বারা ধ্বংস হতে হয়েছিলো, বা অবিশ্বাসের মধ্যে পড়েছিলো, এবং লামানীয়দের সাথে যোগদান করেছিলো।

২৩ কিন্তু দেখো নেফীর লোকেদের মধ্যে এতো সুখের সময় আর কখনও ছিলো না, সেই নেফীর সময় থেকে, মরনীর সময় পর্যন্ত, হ্যাঁ, এমনকি এখন পর্যন্ত, বিচারকদের রাজত্বকালের একুশতম বছরেও।

২৪ এবং এটা ঘটলো যে বিচারকদের রাজত্বকালের বাইশতম বছরও শান্তিতে সমাপ্ত হলো; হ্যাঁ, এবং তেইশতম বছরও।

২৫ এবং এটা ঘটলো যে বিচারকদের রাজত্বকালের চব্বিশতম বছরের শুরুতেও, নেফীর লোকদের মধ্যে শান্তি থাকতো যদি সেই বিবাদ না হতো যেটা তাদের মধ্যে লেহীর ভূমি ও মোরিয়ানটনের ভূমি নিয়ে সংগঠিত হয়েছিলো, যেটা লেহীর সীমানার সংলগ্নে ছিলো; যেগুলোর উভয় অঞ্চলই সমুদ্র উপকূলের সীমানায় ছিলো।

২৬ কারণ দেখো, যে লোকেরা মোরিয়ানটনের ভূমি দখল করেছিলো তারা লেহীর ভূমির একটা ভাগ দাবি করেছিলো; তাই তাদের মধ্যে এতটাই উত্তেজনাপূর্ণ বিবাদ শুরু হয়েছিলো যে, মোরিয়ানটনের লোকেরা তাদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলো, এবং তাদের তরবারি দ্বারা হত্যা করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ ছিলো।

২৭ কিন্তু দেখো, লেহীর ভূমি যে লোকেরা দখল করেছিলো তারা মরনীর শিবিরে পালিয়ে গেলো, এবং তাঁর কাছে সাহায্যের জন্য আবেদন করলো; কারণ দেখো তারা কোনো ভুল করেনি।

২৮ এবং এটা ঘটলো যে যখন মোরিয়ানটনের লোকেরা, যারা মোরিয়ানটন নামে একজন ব্যক্তির দ্বারা নেতৃত্ব পেয়েছিলো, তারা দেখতে পেলো যে লেহীর লোকেরা মরনীর শিবিরে পালিয়ে গেছে, তখন তারা খুব ভয় পেয়ে গেলো পাছে মরনীর সৈন্যবাহিনী তাদের উপর আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে দেয়।

২৯ অতএব, মোরিয়ানটন তাদের মনে এই চিন্তা স্থাপন করেছিলো যে তাদের উত্তর দিকের ভূমিতে পালিয়ে যাওয়া উচিত, যেটা প্রচুর জলাশয় দ্বারা ভরা ছিলো, এবং তাদের উত্তর দিকের ভূমিটা দখল করা উচিত।

৩০ এবং দেখো, তারা এই পরিকল্পনাটা কার্যকর করতে পারতো, (যা বিলাপ করার কারণ হতে পারতো) কিন্তু দেখো, মোরিয়ানটন একজন খুব রাগী ব্যক্তি হওয়াতে, তাই সে তার একজন দাসীর উপর রাগান্বিত হয়েছিলো, এবং সে তার উপর আক্রমণ করেছিলো এবং তাকে অনেক মারধর করেছিলো।

৩১ এবং এটা ঘটলো যে সে পালিয়ে গেলো, এবং মরনীর শিবিরে এলো, এবং মরনীকে সেই বিষয় সম্পর্কে সমস্ত কিছু বললো, এবং উত্তর দিকের ভূমিতে তাদের পালিয়ে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কেও বললো।

৩২ এখন দেখো, যারা প্রাচুর্যের ভূমিতে ছিলো, বা আরও সঠিকভাবে বললে মরনী, তিনি ভয় পেয়েছিলেন যে তারা মোরিয়ানটনের কথা শুনবে এবং তার লোকেদের সাথে মিলিত হবে, এবং এইভাবে সে সেই ভূমির অংশগুলোর অধিকার অর্জন করতে পারবে, যেটা নেফীর লোকেদের মধ্যে গুরুতর পরিণতির একটা ভিত্তি স্থাপন করবে, হ্যাঁ, যে পরিণতিগুলো তাদের স্বাধীনতার পতন ঘটাবে।

৩৩ তাই মরনী মোরিয়ানটনের লোকদের থামানোর জন্য, তাদের দিকে তাদের শিবিরের সাথে একটা সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, যাতে তাদের উত্তরদিকে পলায়ন বন্ধ করা যায়।

৩৪ এবং এটা ঘটলো যে তারা পরিত্যাক্ত ভূমির সীমানায় না আসা পর্যন্ত তাদের থামাতে পারেনি; এবং সেখানে তারা তাদের একটা সংকীর্ণ পথে থামিয়েছিলো, যেটা সমুদ্রের ধার দিয়ে উত্তর দিকের ভূমিতে যায়, হ্যাঁ, পশ্চিমে এবং পূর্বে, সমুদ্রের ধারে ছিলো।

৩৫ এবং এটা ঘটলো যে মরনীর দ্বারা যে সৈন্যবাহিনী পাঠানো হয়েছিলো, যার নেতৃত্ব টিয়ানকূম নামক একজন ব্যক্তি করেছিলেন, তিনি মোরিয়ানটনের লোকদের সাথে লড়াই করেছিলেন; এবং মোরিয়ানটনের লোকেরা এতটাই একগুঁয়ে ছিলো যে, (তার মন্দতা এবং তার মিথ্যা প্রশংসার বাক্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলো) তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছিলো, যেখানে টিয়ানকূম মোরিয়ানটনকে হত্যা করেছিলেন এবং তার সৈন্যবাহিনীকে পরাজিত করেছিলেন, এবং তাদের বন্দী করেছিলেন, এবং মরনীর শিবিরে ফিরে গিয়েছিলেন। এবং এইভাবেই নেফীর লোকেদের উপর বিচারকদের রাজত্বকালের চব্বিশতম বছরের সমাপ্তি ঘটে।

৩৬ এবং এইভাবে মোরিয়ানটনের লোকদের ফিরিয়ে আনা হয়েছিলো। এবং যখনই তারা শান্তি বজায় রাখার জন্য চুক্তিবদ্ধ হলো তাদেরকে মোরিয়ানটন ভূমিতে পুনঃস্থাপন করা হয়েছিলো, এবং তাদের ও লেহীর লোকদের মধ্যে একটা মিলন ঘটেছিলো; এবং লেহীর লোকদেরকেও তাদের ভূমিতে পুনঃস্থাপন করা হয়েছিলো।

৩৭ এবং এটা ঘটলো যে যেই বছরে নেফীর লোকেদের কাছে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলো, সেই একই বছরে নেফীহা, দ্বিতীয় প্রধান বিচারক, মারা গিয়েছিলেন, যিনি ঈশ্বরের সামনে বিচার-আসনকে সম্পূর্ণ ন্যায়পরায়ণতায় পূর্ণ করেছিলেন।

৩৮ তবুও, তিনি আলমার থেকে সেই নথিগুলোর এবং সেই জিনিসগুলোর অধিকার নিতে অস্বীকার করেছিলেন যেগুলো আলমা ও তাঁর পূর্বপুরুষরা সবচেয়ে পবিত্র বলে গণ্য করেছিলেন; তাই আলমা সেগুলো তাঁর পুত্র হেলামানকে অর্পণ করেছিলেন।

৩৯ দেখো, এটা ঘটলো যে নেফীহার পুত্রকে তাঁর পিতার পরিবর্তে বিচার-আসন পূর্ণ করার জন্য নিযুক্ত করা হয়েছিলো; হ্যাঁ, ন্যায়পরায়ণভাবে বিচার করার জন্য, এবং জনগণের শান্তি ও স্বাধীনতা বজায় রাখার জন্য, এবং প্রভু তাদের ঈশ্বরের উপাসনা করার জন্য তাদেরকে পবিত্র সুযোগ প্রদান করার জন্য, হ্যাঁ, তাঁর সমস্ত জীবন ঈশ্বরের কারণকে সমর্থন করা এবং বজায় রাখা এবং দুষ্টদের তাদের অপরাধ অনুসারে বিচারের মুখোমুখি করার জন্য তাঁকে একটা শপথ এবং পবিত্র ধর্মানুষ্ঠানের সাথে প্রধান বিচারক এবং জনগণের দেশাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিলো।

৪০ এখন দেখো, তাঁর নাম পাহোরান ছিলো। এবং পাহোরান তাঁর পিতার আসনটা পূরণ করেছিলেন, এবং চব্বিশ বছরের শেষের দিকে নেফীর লোকেদের উপর তাঁর রাজত্ব শুরু করেছিলেন।