ধর্মশাস্ত্র
আলমা ৬০


অধ্যায় ৬০

মরনী সৈন্যবাহিনীর প্রতি সরকারের অবহেলার বিষয়ে পাহোরানের কাছে অভিযোগ করেছিলেন—প্রভু ধার্মিকদের নিহত হতে দিয়েছিলেন—নেফীয়দের তাদের শত্রুদের কাছ থেকে নিজেদেরকে উদ্ধার করার জন্য তাদের সমস্ত শক্তি এবং সমস্ত সম্পত্তি ব্যবহার করতে হবে—মরনী তাঁর সৈন্যবাহিনীকে সহায়তা প্রদান না করা পর্যন্ত সরকারের বিরুদ্ধে লড়াই করার হুমকি দেন। প্রায় ৬২ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে তিনি আবার সেই ভূমির দেশাধ্যক্ষকে লিখলেন, যিনি ছিলেন পাহোরান, এবং এই কথাগুলো তিনি লিখেছিলেন, বললেন: দেখুন, আমি আমার পত্র সেরহমলা শহরে, পাহোরানের কাছে পাঠাচ্ছি, যিনি সেই ভূমির প্রধান বিচারক এবং দেশাধ্যক্ষ, এবং এই যুদ্ধের বিষয়গুলো শাসন ​​এবং পরিচালনার জন্য এই জনগণের দ্বারা মনোনীত সেই সকলের কাছেও।

কারণ দেখুন, দোষারোপ করে তাঁদের কাছে আমার কিছু বলার আছে; কারণ দেখুন, আপনারা নিজেরাই জানেন যে, আপনারা সৈন্যদের একত্রিত করার জন্য, তরবারি, এবং ছুরি, এবং সর্বপ্রকার যুদ্ধের অস্ত্র দিয়ে সজ্জিত করে, লামানীয়দের বিরুদ্ধে পাঠানোর জন্য নিযুক্ত হয়েছেন, তারা আমাদের ভূমির যে কোনো স্থানেই আসুক না কেনো।

এবং এখন দেখুন, আমি আপনাদেরকে বলছি যে আমি, এবং আমার সৈন্যেরা, হেলামান এবং তাঁর সৈন্যেরাও অত্যধিক দুঃখকষ্ট ভোগ করেছি; হ্যাঁ, এমনকি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, এবং সমস্ত ধরনের কষ্ট।

কিন্তু দেখুন, আমাদের যদি এততুকুই কষ্টভোগ করতে হতো, তাহলে আমরা বচসা অথবা অভিযোগ করতাম না।

কিন্তু দেখুন, আমাদের লোকদের মধ্যে বিশাল হত্যাযজ্ঞ চালানো হয়েছে; হ্যাঁ, হাজারো লোক তরবারির আঘাতে নিহত হয়েছে, অন্যথায় এটা ভিন্ন হতে পারতো যদি আপনারা আমাদের সৈন্যবাহিনীকে পর্যাপ্ত সৈন্য এবং সাহায্য দিতেন। হ্যাঁ, চরম ছিলো আমাদের প্রতি আপনাদের অবহেলা।

এবং এখন দেখুন, আমরা এই চরম অবহেলার কারণ জানতে চাই; হ্যাঁ, আমরা আপনাদের চিন্তাহীন অবস্থার কারণ জানতে চাই।

আপনারা কি এই চিন্তাহীন অসাড় অবস্থায় আপনাদের সিংহাসনে বসে থাকার কথা ভাবতে পারেন, যেখানে আপনাদের শত্রুরা আপনাদের চারপাশে হত্যার কাজ ছড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, যখন তারা আপনাদের হাজারো ভাইকে হত্যা করছে—

হ্যাঁ, এমনকি যারা সুরক্ষার জন্য আপনাদের উপর নির্ভর করেছিলো, হ্যাঁ, আপনাদের এমন পদমর্যাদায় বসিয়েছে যেনো আপনারা তাদের সাহায্য করতে পারেন, হ্যাঁ, আপনারা তাদের সৈন্যবাহিনী পাঠাতে পারতেন, তাদেরকে শক্তিশালী করার জন্য, এবং তাদের হাজারোজনকে তরবারির আঘাতে নিহত হওয়া থেকে রক্ষা করতে পারতেন।

কিন্তু দেখুন, এটাই সব না—আপনারা তাদেরকে খাদ্যের যোগান বন্ধ করে দিয়েছেন, যার ফলে অনেকে এই জাতির কল্যাণার্থে তাদের মহৎ উদ্দেশ্যের জন্য যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়ে মৃত্যুবরণ করেছে; হ্যাঁ, এবং এটা তারা করেছিলো যখন তারা ক্ষুধায় প্রায় মারা যাচ্ছিলো, এর কারণ ছিলো তাদের প্রতি আপনাদের অত্যধিক অবহেলা।

১০ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা—কারণ আপনাদের অবশ্যই প্রিয় হওয়া উচিত; হ্যাঁ, এবং জাতির কল্যাণ ও মুক্তির জন্য আপনাদের নিজেদের আরো অধ্যবসায়ের সাথে উদ্যোগী হওয়া উচিত ছিলো; কিন্তু দেখুন, আপনারা তাদেরকে এতই অবহেলা করেছেন যে, হাজারোজনের রক্ত প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের মাথার উপর আসবে; হ্যাঁ, কারণ তাদের সমস্ত ক্রন্দন এবং তাদের সমস্ত কষ্টভোগ ঈশ্বর জানেন—

১১ দেখুন, আপনারা কি মনে করেন যে, আপনারা আপনাদের সিংহাসনে বসতে পারবেন, এবং ঈশ্বরের অসীম সদগুণের কারণে আপনাদের কিছুই করতে হবে না এবং তিনি আপনাদের উদ্ধার করবেন? দেখুন আপনারা যদি তাই মনে করেন তাহলে আপনারা বৃথাই ভেবেছেন।

১২ আপনারা কি মনে করেন যে, আপনাদের অনেক ভাইকে হত্যা করা হয়েছে তাদের মন্দতার কারণে? আমি আপনাদের বলছি, আপনারা যদি তাই ভেবে থাকেন তাহলে আপনারা বৃথাই ভেবেছেন; কারণ আমি আপনাদের বলছি, সেখানে অনেকে আছে যারা তরবারির আঘাতে নিহত হয়েছে; এবং দেখুন এটাই আপনাদেরকে দোষারোপের বিষয়;

১৩ কারণ প্রভু ধার্মিকদের নিহত হতে দিয়েছিলেন যেনো তাঁর ন্যায়বিচার এবং বিচার দুষ্টদের উপরে নেমে আসে; অতএব আপনাদের মনে করার প্রয়োজন নেই যে, ধার্মিকগণ নিহত হয়েছে বলে তারা হারিয়ে গেছে; কিন্তু দেখুন, তারা প্রভু তাদের ঈশ্বরের বিশ্রামে প্রবেশ করেছে।

১৪ এবং এখন দেখুন, আমি আপনাদের বলছি, আমি অত্যন্ত ভয় পাচ্ছি যে, ঈশ্বরের বিচার এই লোকদের উপর আসবে, কারণ তাদের অত্যধিক আলস্য, হ্যাঁ, এমনকি আমাদের সরকারের আলস্য, এবং তাদের ভাইদের প্রতি তাদের চরম অবহেলা, হ্যাঁ, যারা নিহত হয়েছে তাদের প্রতি।

১৫ কারণ আমাদের নেতাদের মধ্যে যে প্রথম মন্দতা শুরু হয়েছিলো, এটা যদি না হতো, তাহলে আমরা আমাদের শত্রুদের পরাজিত করতে পারতাম, যেনো তারা আমাদের উপর ক্ষমতা লাভ করতে না পারে।

১৬ হ্যাঁ, যদি আমাদের মধ্যে যুদ্ধ শুরু না হতো; হ্যাঁ, যদি এই রাজার-লোকদের কারণে না হতো, যারা আমাদের মধ্যে এতো রক্তপাত ঘটিয়েছে; হ্যাঁ, যখন আমরা নিজেদের মধ্যে লড়াই করছিলাম, যদি আমরা আমাদের শক্তিকে একত্রিত করতাম যা আমরা এতদিন করেছি; হ্যাঁ, যদি আমাদের উপর ঐ রাজার-লোকদের ক্ষমতা ও কর্তৃত্বের আকাঙ্ক্ষা না থাকতো; তারা যদি আমাদের স্বাধীনতার প্রতি বিশ্বস্ত হতো, এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হতো, এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে এগিয়ে যেতো, আমাদের বিরুদ্ধে তাদের তরবারি তুলে নেওয়ার পরিবর্তে, যা আমাদের মধ্যে এতো রক্তপাতের কারণ ছিলো; হ্যাঁ, আমরা যদি প্রভুর শক্তিতে তাদের বিরুদ্ধে যেতাম, তা হলে আমরা আমাদের শত্রুদের বিক্ষিপ্ত করে দিতে পারতাম, কারণ তাঁর বাক্যের পূর্ণতা অনুসারে, তা করা হতো।

১৭ কিন্তু দেখুন, এখন লামানীয়রা আমাদের উপর আক্রমণ করছে, আমাদের ভূমি দখল করছে, এবং তারা তরবারি দিয়ে আমাদের লোকদের হত্যা করছে, হ্যাঁ, আমাদের স্ত্রীলোকদেরও আমাদের সন্তানদেরও, এবং তাদের বন্দী করে নিয়ে যাচ্ছে, তাদের সমস্ত ধরণের কষ্ট ভোগ করতে বাধ্য করছে, এবং যারা ক্ষমতা এবং কর্তৃত্ব লাভের চেষ্টা করছে তাদের মহা মন্দতার কারণেই এটা ঘটছে, হ্যাঁ, এমনকি সেই রাজার-লোকদের জন্য।

১৮ কিন্তু এ বিষয় সম্বন্ধে আমি বেশি কিছু বলবো কেনো? কারণ আমরা জানি না, কিসের জন্য আপনারা নিজেরাই কর্তৃত্ব লাভের চেষ্টা করছেন। আমরা জানি না কিন্তু এটা হতে পারে যে আপনারাও আপনাদের দেশের বিশ্বাসঘাতক।

১৯ অথবা এটা কি যে আপনারা আমাদের অবহেলা করেছেন কারণ আপনারা ভূমির কেন্দ্রস্থলে রয়েছেন এবং আপনারা নিরাপত্তা দ্বারা বেষ্টিত, তাই আপনারা আমাদের কাছে খাদ্য পাঠানোর, এবং আমাদের সৈন্যবাহিনীকে শক্তিশালী করার জন্য সৈন্যও পাঠানোর ব্যবস্থা করেননি?

২০ আপনারা কি প্রভু আপনাদের ঈশ্বরের আজ্ঞাসকল ভুলে গেছেন? হ্যাঁ, আপনারা কি ভুলে গেছেন আমাদের পূর্বপুরুষদের বন্দীদশার কথা? আপনারা কি ভুলে গেছেন কতবার আমরা আমাদের শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি?

২১ অথবা আপনারা কি মনে করেন যে প্রভু তখনও আমাদের উদ্ধার করবেন, যখন আমরা আমাদের সিংহাসনে বসে থাকবো এবং প্রভু আমাদের যে উপকরণ দিয়েছেন তা ব্যবহার করবো না?

২২ হ্যাঁ, আপনারা কি অলসভাবে বসে থাকবেন যখন আপনাদের চারপাশে হাজারো লোক, হ্যাঁ, এবং দশ হাজার লোক, যারা অলসভাবে বসে আছে, যখন ভূমির সীমান্তে হাজারো লোক রয়েছে যারা তরবারির আঘাতে নিহত হচ্ছে, হ্যাঁ, আহত ও রক্তাক্ত হচ্ছে?

২৩ আপনারা কি মনে করেন যে, আপনারা যখন স্থির হয়ে বসে থাকবেন এবং এসব দেখবেন তখন ঈশ্বর আপনাদের নির্দোষ বলে বিবেচনা করবেন? দেখুন, আমি আপনাদের বলছি, না। এখন আমি চাই যে আপনারা অবশ্যই স্মরণে রাখবেন যে ঈশ্বর বলেছেন যে, পাত্রের ভিতরের অংশ প্রথমে পরিষ্কার করতে হবে, এবং তারপরে পাত্রের বাহিরের অংশও পরিষ্কার করতে হবে।

২৪ এবং এখন, যদি না আপনারা আপনাদের কৃতকর্মের জন্য অনুতাপ না করেন, এবং সক্রিয় না হন ও কাজ শুরু না করেন, এবং আমাদের জন্য খাদ্য এবং সৈন্য না পাঠান, এবং সেইভাবে হেলামনের কাছেও, যেনো তিনি আমাদের ভূমির যে অংশগুলো পুনরায় দখল করেছেন সেগুলোকে বজায় রাখতে পারেন, এবং এই অংশগুলোতে আমাদের অধিকারের অবশিষ্টাংশ আমরা পুনরায় দখল করতে পারি, দেখুন, এটা গুরুত্বপূর্ণ হবে যে আমরা লামানীয়দের সাথে আর যুদ্ধ করবো না যতক্ষণ না আমরা প্রথমে আমাদের পাত্রের ভিতরের অংশ পরিষ্কার না করি, হ্যাঁ, এমনকি আমাদের সরকারের প্রধানকেও।

২৫ এবং যদি না আপনি আমার পত্রটা গ্রহণ করেন, এবং বাইরে আসেন এবং আমাকে সত্যিকারের স্বাধীনতার চেতনা না দেখান, এবং আমাদের সৈন্যবাহিনীকে শক্তিশালী ও সুরক্ষা করার জন্য চেষ্টা না করেন, এবং তাদের সাহায্যের জন্য তাদের খাদ্য না পাঠান, দেখুন আমি আমার স্বাধীন লোকদের একটা অংশ আমাদের ভূমির এই অংশটা রক্ষণাবেক্ষণ করার জন্য রেখে যাবো, এবং আমি তাদের উপর ঈশ্বরের শক্তি ও আশীর্বাদ রেখে যাবো, যাতে অন্য কোনো শক্তি তাদের বিরুদ্ধে কাজ করতে না পারে—

২৬ এবং এটা তাদের অত্যধিক বিশ্বাস এবং তাদের দুর্দশার সময় তাদের ধৈর্যের কারণে হয়েছে—

২৭ এবং আমি আপনাদের কাছে আসবো, এবং আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যার স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ, যদি স্বাধীনতার বিন্দুমাত্র স্ফুলিঙ্গও অবশিষ্ট থাকে, দেখুন আমি আপনাদের মধ্যে বিদ্রোহ জাগিয়ে তুলবো, এমনকি যারা ক্ষমতা ও কর্তৃত্ব হরণ করতে চায় তারা বিলুপ্ত না হওয়া পর্যন্ত।

২৮ হ্যাঁ, দেখুন, আমি আপনাদের ক্ষমতা বা কর্তৃত্বকে ভয় করি না, কিন্তু আমি আমার ঈশ্বরকে ভয় করি; এবং তাঁর আদেশ অনুসারে আমার দেশের স্বার্থ রক্ষার জন্য আমার তরবারি নেবো, এবং আপনাদের অন্যায়ের জন্যই আমরা এতো কষ্টভোগ করেছি।

২৯ দেখুন, এটাই সময়, হ্যাঁ, সময় এখন সন্নিকটে, যদি না আপনারা আপনাদের দেশ এবং আপনাদের সন্তানদের রক্ষায় নিজেদের জাগিয়ে না তোলেন, তবে ন্যায়বিচারের তরবারি আপনাদের উপর ঝুলবে; হ্যাঁ, আর তা আপনাদের উপর পড়বে এবং আপনাদের নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাবে।

৩০ দেখুন, আমি আপনাদের কাছ থেকে সাহায্যের অপেক্ষায় আছি; এবং, আপনারা যদি আমাদের ত্রাণ প্রদান না করেন, দেখুন, আমি সেরহমলার ভূমিতে আপনাদের কাছে আসবো, এবং তরবারি দ্বারা আপনাদের আঘাত করবো, এতটাই যে আমাদের স্বাধীনতার পক্ষে এই জনগণের অগ্রগতিকে বাধা দেওয়ার ক্ষমতা আপনাদের আর থাকবে না।

৩১ কারণ দেখুন, প্রভু আপনাদের বেঁচে থাকতে দেবেন না এবং আপনাদের অন্যায়ে শক্তিশালী হয়ে তাঁর ধার্মিক লোকদের ধ্বংস করতে দেবেন না।

৩২ দেখুন, আপনারা কি মনে করেন যে প্রভু আপনাদের রক্ষা করবেন এবং লামানীয়দের বিরুদ্ধে বিচার করতে আসবেন, যখন তাদের পূর্বপুরুষদের রীতিনীতি তাদের ঘৃণার কারণ হয়েছে, হ্যাঁ, এবং যারা আমাদের সঙ্গ পরিত্যাগ করেছে তাদের দ্বারা এটা দ্বিগুণ হয়েছে, যখন আপনাদের অন্যায় আপনাদের গৌরবের প্রতি ভালবাসা এবং জগতের নিরর্থক বিষয়গুলোর কারণে হয়েছে?

৩৩ আপনারা জানেন যে, আপনারা ঈশ্বরের বিধান লঙ্ঘন করছেন, এবং আপনারা জানেন যে আপনারা সেগুলো আপনাদের পায়ের তলায় পদদলিত করছেন। দেখুন, প্রভু আমাকে বলেছেন: তোমরা যাদেরকে তোমাদের দেশাধ্যক্ষ নিযুক্ত করেছো যদি তারা তাদের পাপ ও অন্যায়ের জন্য অনুতাপ না করে, তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে।

৩৪ এবং এখন দেখুন, আমি, মরনী, আমার ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য যে চুক্তি করেছি, সেই অনুসারে আমি বাধ্য; অতএব আমি চাই যে আপনারা ঈশ্বরের বাক্য মেনে চলেন, এবং দ্রুত আমার কাছে আপনাদের খাদ্যের যোগান এবং আপনাদের সৈন্য পাঠান, এবং হেলামানের কাছেও।

৩৫ এবং দেখুন, যদি আপনারা তা না করেন তবে আমি শীঘ্রই আপনাদের কাছে আসবো; কারণ দেখুন, ঈশ্বর চাইবেন না যে আমরা ক্ষুধায় মারা যাই; অতএব তিনি আপনাদের খাদ্য থেকে আমাদের দেবেন, এমনকি এটা যদি তরবারির দ্বারাও হয়। এখন নিশ্চিত হন যে আপনারা ঈশ্বরের বাক্য পরিপূর্ণ করছেন।

৩৬ দেখুন, আমি মরনী, আপনাদের প্রধান সেনাপতি। আমি ক্ষমতা চাই না, কিন্তু এটা টেনে নিচে নামাতে চাই। আমি জগতের সম্মান চাই না, কিন্তু আমার ঈশ্বরের গৌরব, এবং আমার দেশের স্বাধীনতা ও কল্যাণ চাই। এবং এভাবেই আমি আমার পত্র শেষ করছি।