অধ্যায় ৬১
পাহোরান মরনীকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ এবং অভ্যুত্থানের কথা বলেছিলেন—রাজার-লোকেরা সেরহমলা দখল করে এবং লামানীয়দের সাথে মিলিত হয়—পাহোরান বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক সহায়তা চেয়েছিলেন। প্রায় ৬২ খ্রীষ্টপূর্বাব্দে
১ দেখো, এখন এটা ঘটলো যে প্রধান শাসনকর্তার কাছে মরনী তাঁর পত্র পাঠানোর পরেই, তিনি প্রধান শাসনকর্তা, পাহোরানের কাছ থেকে একটা পত্র পেলেন। এবং এই বাক্যগুলো যেগুলো তিনি পেয়েছিলেন:
২ আমি, পাহোরান, যে এই ভূমির প্রধান শাসনকর্তা, এই কথাগুলো সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি, মরনীর কাছে পাঠালাম। দেখো, মরনী, আমি তোমাকে বলছি যে, তোমাদের মহা কষ্টে আমি আনন্দ করি না, হ্যাঁ, এটা আমার আত্মায় কষ্ট দেয়।
৩ কিন্তু দেখো, এখানে অনেকেই আছে যারা তোমাদের কষ্টে আনন্দ করে, হ্যাঁ, এতো পরিমানে যে তারা উঠে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এবং আমার লোকদের মধ্যে যারা স্বাধীন তারাও, হ্যাঁ, এবং যারা উঠে বিদ্রোহ করেছে তারা সংখ্যায় অত্যাধিক।
৪ এবং এরাই তারা যারা আমার কাছ থেকে বিচার-আসন ছিনিয়ে নিতে চেয়েছে যা এই মহা অন্যায়ের কারণ হয়েছে; কারণ তারা প্রচুর মিথ্যা প্রশংসার বাক্য ব্যবহার করেছে, এবং তারা বহু লোকের হৃদয়কে দূরে সরিয়ে দিয়েছে, যা আমাদের মধ্যে গভীর কষ্টের কারণ হবে; তারা আমাদের খাদ্যের যোগান বন্ধ করে দিয়েছে, এবং আমাদের স্বাধীন লোকেরা যেনো তোমাদের কাছে না আসে সেজন্য ভয় দেখিয়েছে।
৫ এবং দেখো, তারা তাদের সামনে থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, এবং আমি যতজন সৈন্য সম্ভব তাদেরকে নিয়ে গিদিয়োনের ভূমিতে পালিয়ে গিয়েছি।
৬ এবং দেখো, আমি ভূমির এই অংশে একটা ঘোষণা পাঠিয়েছি; এবং দেখো, তারা প্রতিদিন আমাদের কাছে একত্রিত হচ্ছে, তাদের ভূমি এবং তাদের স্বাধীনতা রক্ষার জন্য, এবং আমাদের ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্র তুলে নিতে।
৭ এবং তারা আমাদের কাছে এসেছে, এতটাই যে যারা উঠে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদেরকে সফলভাবে বিরোধিতা করেছিলো, হ্যাঁ, এতোটাই যে তারা আমাদেরকে ভয় করতে শুরু করেছিলো এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসার সাহস করেনি।
৮ তারা সেরহমলার ভূমি, বা শহর দখল করে নিয়েছে; তারা তাদের উপরে একজন রাজা নিযুক্ত করেছে, এবং তিনি লামানীয় রাজার কাছে লিখেছেন, যার মাধ্যমে তিনি তাঁর সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ হয়েছেন; যে মৈত্রীবন্ধনে তিনি সেরহমলা শহর রক্ষণাবেক্ষণ করতে সম্মত হয়েছেন, যা রক্ষণাবেক্ষণের মাধ্যমে লামানীয়রা অবশিষ্ট ভূমি জয় করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন, এবং যখন তারা লামানীয়দের অধীনে জয়লাভ করবে তখন তাঁকে এই লোকেদের উপর রাজা করা হবে।
৯ আর এখন, তোমার পত্রে তুমি আমাকে দোষারোপ করেছো, কিন্তু সেটা কোনো বিষয় না; আমি ক্রুদ্ধ নই, কিন্তু তোমার হৃদয়ের মহত্ত্বে উল্লাস করি। আমি, পাহোরান, ক্ষমতা গ্রহণের প্রচেষ্টা করি না, কেবল আমার বিচার-আসন ধরে রাখতে চাই যেনো আমি আমার জনগণের অধিকার এবং স্বাধীনতা সংরক্ষণ করতে পারি। আমার আত্মা দৃঢ় এবং অবিচল সেই স্বাধীনতায় যার মাধ্যমে ঈশ্বর আমাদের মুক্ত করেছেন।
১০ এবং এখন দেখো, এমনকি রক্তপাতের মাধ্যমে হলেও আমরা মন্দতাকে প্রতিহত করবো। আমরা লামানীয়দের রক্ত ঝরাবো না যদি তারা তাদের নিজস্ব ভূমিতে অবস্থান করে।
১১ আমরা আমাদের ভাইদের রক্ত ঝরাবো না যদি না তারা উঠে বিদ্রোহ করে এবং আমাদের বিরুদ্ধে তরবারি তুলে না নেয়।
১২ যদি এটা ঈশ্বরের ন্যায়বিচারের সাথে প্রয়োজনীয় হয়, অথবা যদি তিনি আমাদের তা করার আদেশ দেন, তাহলে আমরা নিজেদেরকে দাসত্বের জোয়ালের কাছে অধীনস্থ করবো।
১৩ কিন্তু দেখো তিনি আমাদেরকে এই আদেশ দেননি যে আমরা আমাদের শত্রুদের অধীনস্থ হবো, কিন্তু আমরা যেনো তাঁর উপরে নির্ভর করি, এবং তিনি আমাদেরকে উদ্ধার করবেন।
১৪ অতএব, আমার প্রিয় ভাই, মরনী, আসো আমরা মন্দতার প্রতিরোধ করি, এবং যে সব মন্দকে আমরা আমাদের কথার দ্বারা প্রতিরোধ করতে পারি না, হ্যাঁ, যেমন বিদ্রোহ এবং মতবিরোধ, আসো আমরা আমাদের তরবারি দিয়ে তাদের প্রতিরোধ করি, যেনো আমরা আমাদের স্বাধীনতা ধরে রাখতে পারি, যেনো আমরা আমাদের মণ্ডলীতে থাকা মহান সুযোগের জন্য এবং আমাদের মুক্তিদাতা এবং আমাদের ঈশ্বরের জন্য উল্লাস করতে পারি।
১৫ অতএব, তোমার কিছু সৈন্য নিয়ে শীঘ্র আমার কাছে আসো, এবং অবশিষ্টাংশের দায়িত্ব লেহী এবং টিয়ানকূমের উপর ছেড়ে দাও; ভূমির ঐ অংশে যুদ্ধ পরিচালনা করার জন্য তাদের উপর ক্ষমতা দাও, ঈশ্বরের আত্মা অনুসারে, যা হলো স্বাধীনতার আত্মা যা তাদের মধ্যে আছে।
১৬ দেখো আমি তাদের কাছে কিছু খাদ্যর যোগান পাঠিয়েছি, যাতে তোমরা আমার কাছে না আসা পর্যন্ত তারা ধ্বংস না হয়।
১৭ এখানে আসার জন্য যতটা পারো সৈন্যদের একত্রিত করো, এবং আমাদের মধ্যে যে বিশ্বাস আছে সেই অনুসারে আমাদের ঈশ্বরের শক্তিতে আমরা সেই ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দ্রুতই অগ্রসর হবো।
১৮ এবং আমরা সেরহমলার শহর দখল করবো, যেনো আমরা লেহী এবং টিয়ানকূমকে পাঠানোর জন্য অনেক খাদ্য সংগ্রহ করতে পারি; হ্যাঁ, আমরা প্রভুর শক্তিতে তাদের বিরুদ্ধে লড়াই করবো, এবং আমরা এই মহা অন্যায়ের শেষ করবো।
১৯ এবং এখন, মরনী, আমি তোমার পত্র পেয়ে আনন্দিত হয়েছি, কারণ আমাদের কী করা উচিত, আমাদের ভাইদের বিরুদ্ধে যাওয়া আমাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে কিনা সেই সম্বন্ধে আমি কিছুটা চিন্তিত ছিলাম।
২০ কিন্তু তুমি বলেছো, তারা অনুতাপ না করলে প্রভু তোমাদের আদেশ দিয়েছেন যেনো তোমরা তাদের বিরুদ্ধে যাও।
২১ দেখো তুমি প্রভুতে লেহী এবং টিয়ানকূমকে শক্তিশালী করো; তাদেরকে বলো ভয় না পেতে, কারণ ঈশ্বর তাদের উদ্ধার করবেন, হ্যাঁ, এবং তাদের সকলকে যারা সেই স্বাধীনতায় দৃঢ় যার মাধ্যমে ঈশ্বর তাদের মুক্ত করেছেন। এবং এখন আমার প্রিয় ভাই, মরনীর কাছে আমি আমার পত্র শেষ করছি।