অধ্যায় ৭
প্রধান বিচারককে হত্যা করা হয়, সরকার ধ্বংস হয়ে যায়, এবং লোকেরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়—যাকোব, একজন খ্রীষ্টবিরোধী, একটা গোপন সংঘের রাজা হয়—নেফী অনুতাপ এবং খ্রীষ্টের প্রতি বিশ্বাসের প্রচার করেন—স্বর্গদূতেরা প্রতিদিন তাঁর পরিচর্যা করেন, এবং তিনি তাঁর ভাইকে মৃত্যু থেকে জাগিয়ে তোলেন—অনেকে অনুতপ্ত হয় এবং বাপ্তিস্ম গ্রহণ করে। প্রায় ৩০–৩৩ খ্রীষ্টাব্দে।
১ এখন দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে, তারা দেশের উপরে কোনো রাজা স্থাপন করেনি; কিন্তু এই একই বছরে, হ্যাঁ, ত্রিশতম বছরে, তারা বিচার-আসনকে ধ্বংস করেছিলো, হ্যাঁ, দেশের প্রধান বিচারককে হত্যা করেছিলো।
২ এবং লোকেরা একে অপরের বিরুদ্ধে বিভক্ত হয়ে পড়েছিলো; এবং তারা একে অপরকে বিভক্ত করেছিলো বিভিন্ন গোত্রে, প্রত্যেক ব্যক্তি তার পরিবার এবং তার আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব অনুসারে; আর এভাবেই তারা দেশের সরকারকে ধ্বংস করে দিয়েছিলো।
৩ এবং প্রত্যেকটা গোত্র তাদের উপর একজন প্রধানকে বা দলনেতাকে নিযুক্ত করেছিলো; এবং এভাবে তারা বিভিন্ন গোত্র ও গোত্রের দলনেতা হয়ে উঠেছিলো।
৪ এখন দেখো, তাদের মধ্যে এমন কোনো লোক ছিলো না, যার কোনো পরিবার ও অনেক আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের অভাব ছিলো; ফলে তাদের গোত্রগুলো অতিশয় বড়ো হয়ে উঠেছিলো।
৫ এখন এই সব করা হয়েছিলো, এবং তাদের মধ্যে তখনও কোনো যুদ্ধ ছিলো না; এবং এই সমস্ত অন্যায় লোকদের উপর এসেছিলো কারণ তারা শয়তানের ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছিলো।
৬ এবং সরকারের নিয়মকানুনগুলো ধ্বংস করা হয়েছিলো, সেই বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের গুপ্ত সংঘের দ্বারা যারা ভাববাদীদের হত্যা করেছিলো।
৭ এবং তারা ভূমিতে এতটাই বিবাদ সৃষ্টি করেছিলো যে, লোকেদের অধিকতর ধার্মিকদের অংশ প্রায় সকলেই দুষ্ট হয়ে গিয়েছিলো; হ্যাঁ, তাদের মধ্যে ধার্মিক ব্যক্তিদের সংখ্যা খুবই কম ছিলো।
৮ এবং এভাবে ছয় বছরও অতিবাহিত হয়নি যখন লোকদের অধিকাংশই তাদের ধার্মিকতা থেকে সরে এসেছিলো, যেমনটা একটা কুকুর নিজের বমির দিকে ফিরে যায়, অথবা একটা শূকর কাদায় ফিরে গড়াগড়ি দেয়।
৯ এখন এই গুপ্ত সংঘ, যা লোকদের উপর এতো বড়ো অন্যায় নিয়ে এসেছিলো, তারা নিজেদেরকে একত্রিত করেছিলো, এবং তাদের উপরে একজন ব্যক্তিকে স্থাপন করেছিলো যাকে তারা যাকোব বলে ডাকতো;
১০ এবং তারা তাকে তাদের রাজা বলে ডাকতো; অতএব সে এই দুষ্ট দলের উপর রাজা হয়েছিলো; এবং সে ছিলো সেই প্রধানদের মধ্যে একজন যে ভাববাদীদের যারা যীশুর সাক্ষ্য দিয়েছিলো তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলো।
১১ এবং এটা ঘটলো যে তারা সংখ্যায় এতটা শক্তিশালী ছিলো না যতটা না লোকেদের গোত্রগুলো ছিলো, যারা ঐক্যবদ্ধ ছিলো, কিন্তু তারা তাদের দলনেতা তাদের নিজস্ব গোত্র অনুসারে তাদের আইন প্রণয়ন করেছিলো; যদিও তারা শত্রু ছিলো; তা সত্বেও তারা ধার্মিক লোক ছিলো না, তবুও যারা সরকারকে ধ্বংস করার জন্য চুক্তি করেছিলো, তাদের প্রতি ঘৃণায় তারা ঐক্যবদ্ধ ছিলো।
১২ অতএব, যাকোব এটা দেখে যে তাদের শত্রুদের সংখ্যা তাদের চেয়েও বেশি, এবং সে দলের রাজা হওয়ার কারণে, সে তার লোকদের আদেশ দিয়েছিলো যে তারা যাতে ভূমির সবচেয়ে উত্তরের অংশে পালিয়ে যায়, এবং সেখানে তাদের জন্য একটা রাজ্য গড়ে তোলে, যতক্ষণ না তারা ভিন্নমতাবলম্বীদের সাথে যোগ না হচ্ছে, (কারণ সে তাদের মিথ্যা প্রতিজ্ঞা করেছিলো যে অনেক ভিন্নমতাবলম্বী থাকবে) এবং যতক্ষণ না তারা লোকদের গোষ্ঠীর সাথে লড়াই করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে; এবং তারা তাই করেছিলো।
১৩ এবং তাদের অগ্রযাত্রা এতটাই দ্রুত ছিলো যে জনগণের নাগালের বাইরে না যাওয়া পর্যন্ত তা বাধাগ্রস্ত করা সম্ভব ছিলো না। এবং এভাবেই সমাপ্ত হলো ত্রিশতম বছরটা; এবং এই ছিলো নেফীর লোকদের বিষয়বলী।
১৪ এবং একত্রিশতম বছরে এটা ঘটলো যে, তারা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছিলো, প্রত্যেক মানুষ তার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব অনুসারে; তবুও তারা এই চুক্তিতে পৌঁছেছিলো যে তারা একে অপরের সাথে যুদ্ধে যাবে না; কিন্তু তারা তাদের আইন, এবং তাদের সরকারের পদ্ধতি সম্পর্কে ঐক্যবদ্ধ ছিলো না, কারণ তা তাদের প্রধান এবং তাদের দলনেতা যারা ছিলো তাদের ইচ্ছা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিলো। কিন্তু তারা খুব কঠোর আইন প্রতিষ্ঠা করেছিলো যে এক গোত্র অন্য গোত্রের বিরুদ্ধে অপরাধ করবে না, যাতে কিছু পরিমাণে তারা দেশে শান্তি পায়; তথাপি, তারা তাদের হৃদয় তাদের প্রভু ঈশ্বরের কাছ থেকে ফিরিয়ে নিয়েছিলো, এবং তারা ভাববাদীদের পাথর মেরেছিলো এবং তাদের মধ্যে থেকে তাদের বিতাড়িত করেছিলো।
১৫ এবং এটা ঘটলো যে নেফী—যেহেতু স্বর্গদূত ও প্রভুর কণ্ঠস্বরের দ্বারা দেখা পেয়েছিলেন, অর্থাৎ স্বর্গদূত দেখেছিলেন, এবং প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলেন, এবং খ্রীষ্টের পরিচর্যা সম্বন্ধে জ্ঞাত হওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন, এবং তাদের ধার্মিকতা থেকে তাদের দুষ্টতা ও ঘৃণ্যতার দিকে দ্রুত প্রত্যাবর্তনের প্রত্যক্ষ সাক্ষীও হয়েছিলেন;
১৬ অতএব, তাদের হৃদয়ের কঠোরতা ও মনের অন্ধত্বের জন্য দুঃখিত হয়েছিলেন—সেই একই বছরে তাদের মধ্যে এগিয়ে গিয়েছিলেন, এবং প্রভু যীশু খ্রীষ্টের উপরে, বিশ্বাসের দ্বারা সাহসের সাথে, অনুতাপ ও পাপের ক্ষমার সাক্ষ্য দিয়েছিলেন।
১৭ এবং তিনি তাদের কাছে অনেক কিছু পরিচর্যা করলেন; এবং এই সমস্ত কিছু লেখা যাবে না, এবং এগুলোর একটা অংশও যথেষ্ট হবে না, সুতরাং এগুলো এই পুস্তকে লেখা হয়নি। এবং নেফী ক্ষমতা ও মহান কর্তৃত্বের সাথে পরিচর্যা করেছিলেন।
১৮ এবং এটা ঘটলো যে তারা তাঁর প্রতি রাগান্বিত ছিলো, কারণ তাঁর ক্ষমতা তাদের তুলনায় বেশি ছিলো, কারণ তাঁর বাক্য অবিশ্বাস করা সম্ভব ছিলো না, কারণ প্রভু যীশু খ্রীষ্টের প্রতি তাঁর বিশ্বাস এতটাই প্রবল ছিলো যে, স্বর্গদূতেরা প্রতিদিন তাঁর পরিচর্যা করতেন।
১৯ এবং যীশুর নামে তিনি শয়তান ও অপবিত্র আত্মাদের বিতাড়িত করেছিলেন; এমনকি তাঁর ভাইকেও তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন, পাথর দিয়ে মার খাওয়া ও লোকদের দ্বারা মৃত্যুবরণ করার পর।
২০ এবং লোকেরা তা দেখেছিলো, এবং সাক্ষ্য দিয়েছিলো, এবং তাঁর ক্ষমতার কারণে তাঁর প্রতি ক্রুদ্ধ হয়েছিলো; এবং তিনি আরও অনেক আশ্চর্য্যকাজ করেছিলেন, লোকদের দৃষ্টিতে, যীশুর নামে।
২১ এবং এটা ঘটলো যে একত্রিশতম বছরটা অতিবাহিত হলো, এবং প্রভুতে পরিবর্তিত হওয়া লোক সেখানে অল্প সংখ্যকই ছিলো; কিন্তু যতোজন লোক মন পরিবর্তন করেছিলো তারা সত্যিই লোকদের কাছে ইঙ্গিত করেছিলো যে তারা ঈশ্বরের ক্ষমতা ও আত্মার দ্বারা পরিদর্শিত হয়েছিলো, যা যীশু খ্রীষ্টের মধ্যে ছিলো, যাঁকে তারা বিশ্বাস করেছিলো।
২২ এবং যতো সংখ্যক লোকের মধ্যে থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছিলো, এবং তাদের অসুস্থতা ও দুর্বলতা থেকে সুস্থ হয়েছিলো, তারা লোকদের কাছে সত্যিই প্রকাশ করেছিলো যে তা ঈশ্বরের আত্মার দ্বারা সম্পন্ন হয়েছিলো, এবং সুস্থ হয়েছিলো; এবং তারা চিহ্নও দেখিয়েছিলো এবং লোকদের মধ্যে কিছু অলৌকিক কাজও করেছিলো।
২৩ এইভাবে বত্রিশতম বছরটাও অতিবাহিত হলো। এবং নেফী তেত্রিশতম বছরের শুরুতে লোকদের কাছে প্রচার করেছিলেন; এবং তিনি তাদের কাছে অনুতাপ ও পাপের ক্ষমার কথা প্রচার করেছিলেন।
২৪ এখন আমি তোমাদেরকে এটাও স্মরণ করাতে চাই যে, এমন কেউ ছিলো না যাদের অনুতাপে আনা হয়েছিলো যারা জলে বাপ্তিস্ম নেয়নি।
২৫ অতএব, নেফীর দ্বারা লোকদের এই পরিচর্যার জন্য নিযুক্ত করা হয়েছিলো, যেনো তাদের কাছে আসা সকলকে জল দিয়ে বাপ্তিস্ম দেওয়া হয়, এবং এটা ঈশ্বরের সামনে, এবং লোকদের কাছে একটা প্রমাণ ও সাক্ষ্য ছিলো যে তারা অনুতপ্ত হয়েছিলো এবং তাদের পাপের ক্ষমা পেয়েছিলো।
২৬ এবং এই বছরের শুরুতে অনেকে অনুতাপের কারণে বাপ্তিস্ম গ্রহণ করেছিলো; এবং এভাবেই বছরের বেশির ভাগ সময় কেটে যায়।