অধ্যায় ৩০
শেষকালের অযিহূদীদের অনুতপ্ত হতে, খ্রীষ্টের কাছে আসতে, এবং ইস্রায়েলের বংশে গণ্য হওয়ার আদেশ দেওয়া হয়েছে। প্রায় ৩৪–৩৫ খ্রীষ্টাব্দে।
১ শোনো, হে অযিহূদীরা, এবং যীশু খ্রীষ্টের, জীবন্ত ঈশ্বরের পুত্রের বাক্য শোনো, যা তিনি আমাকে তোমাদের সম্পর্কে বলার জন্য আদেশ করেছেন; কারণ দেখো, তিনি আমাকে লেখার জন্য আদেশ দিচ্ছেন, এই বলে:
২ ফিরে এসো, হে সমস্ত অযিহূদীরা, তোমাদের দুষ্কর্মের পথ থেকে; এবং তোমাদের মন্দ কার্য, তোমাদের মিথ্যা ও প্রতারণা, তোমাদের ব্যাভিচারীতা, তোমাদের গোপন জঘন্যতা, তোমাদের প্রতিমাপূজা, তোমাদের হত্যাকাণ্ড, তোমাদের ধূর্ত যাজকতা, তোমাদের হিংসা, এবং তোমাদের বিবাদ, এবং সমস্ত মন্দতা ও ঘৃণ্য কাজের জন্য অনুতাপ করো; এবং আমার কাছে এসো, এবং আমার নামে বাপ্তিস্ম গ্রহণ করো, যাতে তোমাদের পাপের ক্ষমা লাভ করো, এবং তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হতে পারো, যাতে তোমাদেরকে আমার জনগণের মধ্যে গণ্য করা হয়, যারা ইস্রায়েলের বংশের।