অধ্যায় ১৭
যীশু লোকদের তাঁর বাক্য গভীরভাবে চিন্তা করার জন্য এবং বোঝার জন্য প্রার্থনা করার নির্দেশ দেন—তিনি তাদের অসুস্থদের সুস্থ করেন—তিনি মানুষদের জন্য প্রার্থনা করেন, সেই ভাষা ব্যবহার করে যা লেখা যায় না—তাদের ছোট ছেলেমেয়েদেরকে স্বর্গদূতরা পরিচর্যা করেন এবং আগুন তাদের ঘিরে থাকে। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে ।
১ দেখো, এখন এটা ঘটলো যে যখন যীশু এই বাণীগুলো উচ্চারণ করেছিলেন তখন আবার ফিরে জনগণের দিকে পুনরায় দেখলেন, এবং তিনি তাদের বললেন: দেখো, আমার সময় কাছাকাছি।
২ আমি অনুভব করি যে তোমরা দুর্বল, তাই তোমরা আমার সেই সব কথা বুঝতে পারছো না যা এই সময়ে তোমাদের কাছে বলার জন্য পিতা আমাকে আদেশ করেছেন।
৩ তাই, তোমরা তোমাদের ঘরে যাও, এবং আমি যে বিষয়ে বলেছি তা গভীরভাবে চিন্তা করো, এবং পিতার কাছে, আমার নামে চাও, যাতে তোমরা বুঝতে পারো, এবং আগামীকালের জন্য নিজেদের মনকে প্রস্তুত করো, আর আমি আবার তোমাদের কাছে আসবো।
৪ কিন্তু এখন আমি পিতার কাছে যাচ্ছি, এবং ইস্রায়েলের হারানো বংশের কাছে নিজেকে প্রদর্শন করার জন্যও, কারণ তারা পিতার কাছে হারায়নি, কারণ তিনি জানেন যে তিনি তাদের কোথায় নিয়ে গেছেন।
৫ এবং এটা ঘটলো যে যখন যীশু এভাবে উক্তি শেষ করলেন, তখন তিনি আবার ফিরে জনগণদের দিকে তাকালেন, এবং দেখলেন যে তারা কাঁদছে, এবং তাঁর দিকে অটলভাবে তাকিয়ে রয়েছে যেনো তারা তাঁকে অনুরোধ করছে তাদের সাথে আরো একটু বেশি সময় থাকার জন্য।
৬ এবং তিনি তাদের বললেন: দেখো, আমার হৃদয় তোমাদের প্রতি দয়ায় ভরা।
৭ তোমাদের মধ্যে কেউ আছে যে অসুস্থ? তাকে এখানে আনো। তোমাদের মধ্যে কেউ আছে যে খঞ্জ, অথবা অন্ধ, অথবা খোঁড়া, অথবা পঙ্গু, অথবা কুষ্ঠ, অথবা যে রুগ্ন, অথবা যে বধির, অথবা যারা যেকোনো ভাবে কষ্টগ্রস্ত? তাদের এখানে আনো এবং আমি তাদের সুস্থ করবো, কারণ তোমাদের প্রতি আমার দয়া রয়েছে; আমার হৃদয় করুণায় পরিপূর্ণ।
৮ কারণ আমি অনুভব করি যে, তোমরা চাও যে আমি তোমাদের সকলের কাছে দেখাই যে আমি যিরূশালেমে তোমাদের ভাইয়েদের সাথে কি করেছি, কারণ আমি দেখেছি যে তোমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে যে আমি তোমাদের সুস্থ করি।
৯ এবং এটা ঘটলো যে যখন তিনি এভাবে বললেন, সমস্ত জনতা, একসাথে আসলো, তাদের অসুস্থ, এবং তাদের কষ্টগ্রস্ত, এবং তাদের খঞ্জ, এবং তাদের অন্ধদের সাথে, এবং তাদের বোবাদের সাথে, এবং তারা সকলে যারা কোনো ভাবে কষ্টগ্রস্ত, তাদের সাথে; এবং তিনি তাদের প্রত্যেককে সুস্থ করলেন যখন তাঁর কাছে আনা হয়েছিলো।
১০ এবং যারা সুস্থ হয়েছিলো এবং যারা সুস্থ ছিলো, তারা সকলে, তাঁর পায়ে নতো হলো, এবং তাঁর আরাধনা করলো; এবং যতজন লোক আসতে পারলো ভিড়ের মধ্যে তাঁর পা চুম্বন করলো, এতটাই যে তারা তাঁর পা তাদের অশ্রু দিয়ে ধুয়ে দিয়েছিলো।
১১ এবং এটা ঘটলো যে তিনি আদেশ দিলেন যেনো তাদের ছোট ছেলেমেয়েদের নিয়ে আসা হয়।
১২ তখন তারা তাদের ছোট ছেলেমেয়েদের নিয়ে এসে তাঁর চারপাশে মাটিতে বসিয়ে দিলো, আর যীশু মাঝখানে দাঁড়ালেন; এবং তাদের সকলকে যীশুর কাছে নিয়ে না আসা পর্যন্ত জনতা তাদের এগোতে জায়গা দিলো।
১৩ এবং এটা ঘটলো যে যখন তাদের সকলকে আনা হলো, এবং যীশু মাঝখানে দাঁড়ালেন, তখন তিনি জনতাদের মাটিতে হাঁটু গেড়ে বসতে আদেশ করলেন।
১৪ এবং এটা ঘটলো যে যখন তারা মাটিতে হাঁটু গেড়ে বসলো, তখন যীশু নিজের মধ্যেই আর্তনাদ করে, বললেন: পিতা, ইস্রায়েলের বংশের মানুষদের মন্দতার জন্য আমি উদ্বিগ্ন।
১৫ এবং এই কথাগুলো বলার পর, তিনি নিজেও মাটিতে নতজানু হলেন; এবং দেখো, তিনি পিতার কাছে প্রার্থনা করলেন, এবং তিনি যা প্রার্থনা করেছিলেন তা লেখা যাবে না, এবং জনতাদের যারা তাঁর কথা শুনেছিলো, তারা সাক্ষ্য বহন করলো।
১৬ এবং এই প্রকারে পরে তারা সাক্ষ্য বহন করে: আমরা যীশুকে পিতার সাথে কথা বলতে দেখেছি এবং শুনেছি, এমন মহান এবং বিস্ময়কর জিনিস, আগে, কখনও চোখে দেখিনি, কানেও শুনিনি;
১৭ এবং কোনো জিহ্বা বলতে পারে না, কোন মানুষের দ্বারা লেখাও যায় না, মানুষের হৃদয়ও এমন মহান এবং বিস্ময়কর জিনিস কল্পনা করতে পারে না যেমনটা আমরা উভয়ই যীশুকে দেখেছিলাম এবং বলতে শুনেছিলাম; এবং আমরা যখন পিতার কাছে তাঁকে আমাদের জন্য প্রার্থনা করতে শুনেছিলাম তখন আমাদের আত্মা যে আনন্দে পূর্ণ হয়েছিলো তা কেউ কল্পনা করতে পারে না।
১৮ এবং এটা ঘটলো যে যীশু যখন পিতার কাছে প্রার্থনা শেষ করলেন, তখন তিনি উঠে দাঁড়ালেন; কিন্তু জনতার আনন্দ এতটাই বেশি ছিলো যে তারা উঠতে অভিভূত হয়েছিলো।
১৯ এবং এটা ঘটলো যে যীশু তাদের সঙ্গে কথা বললেন, এবং তাদের উঠতে আদেশ করলেন।
২০ এবং তারা ভূমি থেকে উঠলো, এবং তিনি তাদের বললেন: তোমাদের বিশ্বাসের জন্য তোমরা ধন্য। এবং এখন দেখো, আমার আনন্দ পরিপূর্ণ।
২১ এবং এই কথাগুলো বলার পর, তিনি কাঁদলেন, এবং জনতা এর সাক্ষ্য বহন করলো, এবং তিনি তাদের ছোট ছেলেমেয়েদের, একে একে নিয়ে তাদের আশীর্বাদ করলেন, এবং তাদের জন্য পিতার কাছে প্রার্থনা করলেন।
২২ এবং এই কাজ করার পর তিনি আবার কাঁদলেন;
২৩ এবং তিনি জনতার সাথে কথা বললেন, এবং তাদের বললেন: দেখো তোমাদের ছোট ছেলেমেয়েদের।
২৪ এবং তারা যখন দেখলো তারা স্বর্গের দিকে তাকালো, এবং তারা স্বর্গকে খোলা দেখতে পেলো, এবং তারা স্বর্গ থেকে স্বর্গদূতদের নেমে আসতে দেখলো যেনো আগুনের মধ্যে থেকে; এবং তারা নেমে এসে সেই ছোট ছেলেমেয়েদের চারপাশে ঘিরে ফেললো, এবং তারা আগুন দিয়ে ঘেরা ছিলো; এবং স্বর্গদূতরা তাদের পরিচর্যা করলো।
২৫ এবং জনতা দেখলো, শুনলো এবং সাক্ষ্য বহন করলো; এবং তারা জানে যে তাদের সাক্ষ্য সত্য কারণ তারা সবাই দেখেছিলো এবং শুনেছিলো, প্রত্যেক মানুষ নিজের জন্য; এবং তারা সংখ্যায় প্রায় দুই হাজার পাঁচশতজন মানুষ ছিলো; এবং তারা পুরুষ, মহিলা এবং শিশুদের নিয়ে গঠিত ছিলো।