ধর্মশাস্ত্র
৩ নেফী ২৩


অধ্যায় ২৩

যীশু যিশাইয়ের বাক্যগুলো অনুমোদন করেন—তিনি লোকদের ভাববাদীদের অনুসন্ধান করার আদেশ দেন—পুনরুত্থান সম্বন্ধে লামানীয় সামুয়েলের কথাগুলো তাদের নথিতে যুক্ত করা হয়। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে

এবং এখন, দেখো, আমি তোমাদের বলছি, তোমরা অবশ্যই এই বিষয়গুলো খুঁজে দেখো। হ্যাঁ, আমি তোমাদের আজ্ঞা দিচ্ছি, তোমরা এই বিষয়গুলো অধ্যবসায়ের সাথে অনুসন্ধান করো; কারণ যিশাইয়ার কথাগুলো মহান।

কারণ নিশ্চয়ই তিনি আমার জাতির বিষয়ে, যারা ইস্রায়েলের বংশের, সব বিষয় নিয়ে কথা বলেছিলেন; সুতরাং তার অবশ্যই অযিহূদীদের সম্পর্কেও কথা বলা দরকার।

এবং তিনি যা যা বলেছিলেন, তা হয়েছে এবং হবেও, ঠিক যেমন তিনি বলেছিলেন।

অতএব আমার কথায় কান দাও; আমি যা বলেছি, তা লিখে রাখো; এবং সময় ও পিতার ইচ্ছানুযায়ী সেগুলো অযিহূদীদের কাছে যাবে।

এবং যে কেউ আমার কথা শুনবে, অনুতপ্ত হবে এবং বাপ্তিস্ম নেবে, সে পরিত্রাণ পাবে। ভাববাদীদের কথা অনুসন্ধান করো, কারণ অনেকেই এই বিষয়গুলোর সাক্ষ্য দিয়েছে।

এবং এখন এটা ঘটলো যে যীশু যখন এই কথাগুলো বললেন, তখন তিনি আবার তাদের বললেন, সমস্ত ধর্মশাস্ত্রের ব্যাখ্যা দেওয়ার পর যা তারা গ্রহণ করেছিলো, তিনি তাদের বললেন: দেখো, আরও ধর্মশাস্ত্র আছে যা তোমরা লেখোনি, কিন্তু আমি চাই যে তোমরা তা লেখো।

এবং এটা ঘটলো যে তিনি নেফীকে বললেন: সেই নথিটা আনো যা তোমরা সংরক্ষণ করেছো।

এবং যখন নেফী সেই নথিগুলো আনলেন এবং তাঁর সামনে রাখলেন, তখন তিনি সেগুলোর দিকে তাকালেন এবং বললেন:

আমি তোমাদের সত্যিই বলছি, আমি আমার দাস লামানীয় সামুয়েলকে, আদেশ দিয়েছিলাম, যেনো সে এই জাতির সামনে সাক্ষ্য দেয়, যে দিন পিতা আমার মধ্যে তাঁর নাম মহিমান্বিত করবেন, সেদিন অনেক ধার্মিকগণ মৃতদের মধ্যে থেকে উঠে আসবে, এবং অনেকের সামনে প্রকাশ পাবে, এবং তাদের পরিচর্যা করবে। এবং তিনি তাদের বললেন: এমনটা হয়নি কি?

১০ তখন তাঁর শিষ্যেরা তাঁকে উত্তর দিয়ে বললেন: হ্যাঁ, প্রভু, সামুয়েল আপনার বাক্য অনুসারে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবং তা সকলই পরিপূর্ণ হয়েছিলো।

১১ এবং যীশু তাঁদের বললেন: তাহলে কেনো তোমরা এই বিষয়টা লেখোনি, যে অনেক ধার্মিকগণ উঠে এসে অনেকের সামনে প্রকাশিত হয়েছিলো এবং তাদের পরিচর্যা করেছিলো?

১২ এবং এটা ঘটলো যে নেফীর মনে পরলো যে এই বিষয়টা লেখা হয়নি।

১৩ এবং এটা ঘটলো যে যীশু আদেশ দিলেন যে এটা লেখা হোক; সুতরাং এটা লেখা হলো যেমন তিনি আদেশ দিয়েছিলেন।

১৪ এবং এখন এটা ঘটলো যে যীশু যখন সমস্ত ধর্মশাস্ত্রকে একত্রে ব্যাখ্যা করলেন, যা তাঁরা লিখেছিলেন, তখন তিনি তাঁদের আদেশ দিলেন যে তাঁরা সেই বিষয়গুলো শিক্ষা দিক যা তিনি তাঁদের ব্যাখ্যা করেছিলেন।