অধ্যায় ২
মানুষের মধ্যে মন্দতা ও জঘন্যতার বৃদ্ধি পায়—নেফীয় ও লামানীয়রা গাদিয়ানটন ডাকাতদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য একত্রিত হয়—পরিবর্তিত লামানীয়রা শুভ্র হয়ে যায় এবং তাদের নেফীয় বলা হয়। প্রায় ৫–১৬ খ্রীষ্টাব্দে।
১ এবং এটা ঘটলো যে এইভাবে পঁচানব্বইতম বছর অতিবাহিত হলো, এবং লোকেরা যে সকল চিহ্ন ও আশ্চর্য কাজের কথা শুনেছিলো, তা ভুলে যেতে শুরু করলো, এবং স্বর্গ থেকে কোনো চিহ্ন বা আশ্চর্য কাজে তারা ক্রমাগত কম বিস্মিত হতে শুরু করলো, এতটাই বেশি যে তারা হৃদয়ে কঠোর ও মনে অন্ধ হতে লাগলো, এবং তারা যা কিছু শুনেছিলো ও দেখেছিলো তা অবিশ্বাস করতে লাগলো—
২ তাদের হৃদয়ে এমন কিছু অর্থহীন কথা কল্পনা করেছিলো যে, এটা মানুষের দ্বারা এবং শয়তানের শক্তির দ্বারা সম্পন্ন হয়েছে, লোকদের হৃদয়কে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এবং প্রতারণা করার উদ্দেশ্যে; এবং এইভাবে শয়তান আবার লোকদের হৃদয় দখল করেছিলো, এতটাই যে সে তাদের চোখ অন্ধ করে দিয়েছিলো এবং তাদের বিশ্বাস করতে পরিচালিত করেছিলো যে খ্রীষ্টের উপদেশাবলী একটা মূর্খ এবং অর্থহীন বিষয়।
৩ এবং এটা ঘটলো যে লোকেরা মন্দতা ও জঘন্যতায় শক্তিশালী হয়ে উঠেছিলো; এবং তারা বিশ্বাস করেনি যে আর কোনো চিহ্ন বা আশ্চর্য কাজ দেওয়া হবে; এবং শয়তান অগ্রসর হলো, লোকেদের হৃদয়কে দূরে সরিয়ে দিতে, তাদের প্রলোভিত করে এবং তাদেরকে ভূমিতে মহা মন্দতা করতে বাধ্য করে।
৪ এইভাবে ছিয়ানব্বইতম বছরটা অতিবাহিত হলো; এবং সাতানব্বইতম বছরটাও; এবং আটানব্বইতম বছরটাও; এবং নিরানব্বইতম বছরটাও;
৫ এবং নেফীয় লোকদের রাজা, মশিয়াহের সময় থেকে একশত বছর কেটে গেলো।
৬ এবং তখন লেহী যিরূশালেম ত্যাগ করার সময় থেকে ছয়শো নয় বছর কেটে গিয়েছিলো।
৭ এবং ভাববাদীদের দ্বারা যে উল্লেখিত চিহ্নটা দেওয়া হয়েছিলো যে, খ্রীষ্ট জগতে আসবেন, সেই সময় থেকে নয় বছর কেটে গিয়েছিলো।
৮ এখন নেফীয়রা এই সময় থেকে তাদের সময় গণনা করতে শুরু করেছিলো যখন চিহ্নটা দেওয়া হয়েছিলো, অথবা খ্রীষ্টের আগমনকাল থেকে; সুতরাং নয় বছর কেটে গিয়েছিলো।
৯ এবং নেফী, যিনি ছিলেন নেফীর পিতা, যিনি নথির দায়িত্বে ছিলেন, তিনি সেরহমলার ভূমিতে ফিরে আসেননি, এবং সমস্ত ভূমির কোথাও তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
১০ এবং এটা ঘটলো যে সেই লোকদের মধ্যে অনেক প্রচার ও ভবিষ্যদ্বাণী পাঠানো সত্ত্বেও, তারা মন্দতার মধ্যে রয়ে গিয়েছিলো; এইভাবে দশম বছরও অতিবাহিত হয়েছিলো; এবং এগারোতম বছরটাও অন্যায়ের মধ্যে দিয়ে অতিবাহিত হলো।
১১ আর তেরোতম বছরে সমস্ত ভূমিতে যুদ্ধ ও বিবাদ আরম্ভ হয়েছিলো; কারণ গাদিয়ানটনের ডাকাতেরা সংখ্যায় এতো বিশাল হয়ে উঠেছিলো, এবং অনেক লোকদেরকে হত্যা করেছিলো, এবং অনেক শহর ধ্বংস করেছিলো, এবং সারা দেশে এতো মৃত্যু ও হত্যাযজ্ঞ ছড়িয়ে দিয়েছিলো যে, এটা প্রয়োজনীয় হয়ে উঠেছিলো যে সকল লোকেরা, নেফীয় ও লামানীয়রা উভয়েই, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে।
১২ অতএব, সমস্ত লামানীয় যারা প্রভুর কাছে পরিবর্তিত হয়েছিলো তারা তাদের ভাই, নেফীয়দের সাথে একত্রিত হয়েছিলো, এবং তাদের জীবন এবং তাদের মহিলাদের এবং তাদের সন্তানদের সুরক্ষার জন্য, সেই গাদিয়ানটন ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র তুলতে বাধ্য হয়েছিলো, হ্যাঁ, এবং তাদের অধিকার, এবং তাদের মণ্ডলীর এবং তাদের আরাধনা করার অধিকার এবং বিশেষাধিকার বজায় রাখতে, এবং তাদের মুক্তি ও স্বাধীনতাও।
১৩ এবং এটা ঘটলো যে এই তেরোতম বছর অতিবাহিত হওয়ার পূর্বেই নেফীয়রা এই যুদ্ধের কারণে চরম ধ্বংসের আসন্নতায় পড়েছিলো, যা অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছিলো।
১৪ এবং এটা ঘটলো যে সেই লামানীয়রা যারা নেফীয়দের সাথে একত্র হয়েছিলো তাদেরকে নেফীয়দের মধ্যে গননা করা হয়েছিলো;
১৫ এবং তাদের অভিশাপ তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো, এবং তাদের চামড়া নেফীয়দের মতো শুভ্র হয়ে গিয়েছিলো;
১৬ এবং তাদের যুবকেরা ও তাদের কন্যারা অত্যন্ত শুভ্র হয়ে উঠেছিলো, এবং তাদেরকে নেফীয়দের মধ্যে গণনা করা হয়েছিলো, এবং তাদেরকে নেফীয় বলা হয়েছিলো। এবং এভাবেই তেরোতম বছর সমাপ্ত হলো।
১৭ এবং চৌদ্দতম বছরের আরম্ভে, নেফীর লোকদের ও ডাকাতদের মধ্যে যুদ্ধ চলতে লাগলো এবং তা অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছিলো; তবুও, নেফীর লোকেরা ডাকাতদের উপরে কিছুটা সুবিধা লাভ করেছিলো, এতটাই যে তারা তাদের ভূমিগুলো থেকে পাহাড়ে এবং তাদের গোপন স্থানে তাদেরকে ফিরিয়ে দিয়েছিলো।
১৮ এভাবেই সমাপ্ত হলো চৌদ্দতম বছর। এবং পনেরোতম বছরে তারা নেফীর লোকদের বিরুদ্ধে এসেছিলো; এবং নেফীর লোকদের মন্দতা, এবং তাদের অনেক বিবাদ ও বিরোধের কারণে, গাদিয়ানটনের ডাকাতেরা তাদের উপর অনেক সুবিধা অর্জন করেছিলো।
১৯ এইভাবে পনেরোতম বছরের সমাপ্তি হলো, এবং এইভাবে লোকেরা বহু দুঃখ-দুর্দশার মধ্যে পড়েছিলো; এবং ধ্বংসের তরবারি তাদের উপর ঝুলছিলো, এতটাই যে তারা এর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে চলেছিলো, এবং এটা তাদের অন্যায়ের কারণে।