অধ্যায় ১৬
যীশু ইস্রায়েলের হারানো অন্য মেষদের সাথে দেখা করবেন—শেষকালে সুসমাচার অযিহূদীদের কাছে এবং তারপর ইস্রায়েলের বংশের কাছে যাবে—প্রভুর জনগণ চোখে চোখ রেখে একে অপরকে দেখবে যখন তিনি সিয়োনকে আবার নিয়ে আসবেন। প্রায় ৩৪ খ্রীষ্টাব্দে ।
১ এবং সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি যে আমার আরও মেষ আছে, যেগুলো এই ভূমির নয়, যিরূশালেমের ভূমিরও নয়, আমি যেখানে যেখানে পরিচর্যা করেছি তার আশেপাশের কোনো অংশেও নেই।
২ কারণ আমি যাদের কথা বলছি তারাই এরা যারা এখনও আমার কথা শোনেনি; আমি কখনও তাদের কাছে নিজেকে প্রকাশও করিনি।
৩ কিন্তু আমি পিতার একটা আদেশ পেয়েছি যে আমি তাদের কাছে যাবো, এবং তারা আমার কণ্ঠস্বর শুনবে, এবং আমার মেষদের মধ্যে গণনা করা হবে, যাতে একটা পাল এবং একজন মেষপালক থাকতে পারে; তাই আমি তাদের কাছে নিজেকে প্রকাশ করতে যাচ্ছি।
৪ এবং আমি তোমাদের আদেশ দিচ্ছি যে, আমি চলে যাওয়ার পর তোমরা এই কথাগুলো লিখবে, যদি এমন হয় যে যিরূশালেমে আমার জনগণ, যারা আমাকে দেখেছে এবং আমার পরিচর্যায় আমার সাথে ছিলো, তারা যদি আমার নামে পিতার কাছে না চায়, যাতে পবিত্র আত্মার দ্বারা তোমাদের সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে, এবং অন্যান্য জাতিদেরও যাদের সম্পর্কে তারা জানে না, তাহলে এই বাক্যগুলো যা তোমরা লিখবে তা সংরক্ষিত রাখা হবে এবং অযিহূদীদের কাছে প্রকাশিত হবে, যাতে অযিহূদীদের পূর্ণতার মাধ্যমে, তাদের বংশের অবশিষ্টাংশরা, যারা তাদের অবিশ্বাসের কারণে পৃথিবীর চারদিকে বিক্ষিপ্ত হয়ে থাকবে, যাতে তাদেরকে আনা যেতে পারে, অথবা যাতে তাদের মুক্তিদাতা, আমার সম্পর্কে জানাতে পারে।
৫ তারপর আমি পৃথিবীর চার দিক থেকে তাদের জড়ো করবো; এবং তারপর আমি সেই চুক্তি পূর্ণ করবো যা পিতা ইস্রায়েল বংশের সমস্ত মানুষদের সাথে করেছেন।
৬ আর অযিহূদীরা ধন্য, আমার প্রতি তাদের বিশ্বাসের কারণে, এবং পবিত্র আত্মার প্রতি, যে আমার ও পিতার বিষয়ে তাদের কাছে সাক্ষ্য বহন করে।
৭ দেখো, আমার প্রতি তাদের বিশ্বাসের কারণে, পিতা বললেন, এবং তোমাদের অবিশ্বাসের কারণে, হে ইস্রায়েলের বংশ, শেষ কালে অযিহূদীদের কাছে সত্যটা আসবে, যাতে এই বিষয়গুলোর পূর্ণতা তাদের কাছে প্রকাশ করা হয়।
৮ কিন্তু হায়, অযিহূদীদের অবিশ্বাসীদের প্রতি, পিতা বললেন—কারণ তারা এই ভূমন্ডলে আসা সত্ত্বেও, এবং ইস্রায়েলের বংশে আমার জনগণকে বিক্ষিপ্ত করে দিয়েছে; এবং ইস্রায়েলের বংশের আমার জনগণদেরকে তাদের মধ্যে থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, এবং তাদের পদদলিত করা হয়েছে;
৯ এবং অযিহূদীদের প্রতি পিতার করুণার কারণে, এবং ইস্রায়েল বংশে আমার জনগণের প্রতি পিতার বিচারের কারণে, আমি সত্যি, সত্যি, বলছি তোমাদেরকে, এই সমস্ত কিছুর পরে, এবং আমি আমার জনগণকে যারা ইস্রায়েলের বংশের তাদেরকে আঘাত পেতে, এবং কষ্টভোগ করতে, এবং নিহত হওয়ার জন্য, এবং তাদের মধ্যে থেকে বিতাড়িত হতে, এবং তাদের দ্বারা ঘৃণিত হওয়ার জন্য, এবং তাদের মধ্যে ফিসফিস ও কটূক্তি হওয়ার জন্য ঘটিয়েছি—
১০ এবং এইভাবে পিতা আদেশ দেন যে আমি তোমাদের বলি: সেই দিন যখন অযিহূদীরা আমার সুসমাচারের বিরুদ্ধে পাপ করবে, এবং আমার সুসমাচারের পূর্ণতাকে প্রত্যাখ্যান করবে, এবং তাদের হৃদয়ের অহংকারে সমস্ত জাতির উপরে উন্নীত হবে, এবং সমস্ত পৃথিবীর সকল মানুষের উপরে, এবং সমস্ত রকমের মিথ্যা, এবং ছলনা, এবং অপকর্ম, এবং সমস্ত প্রকারের ভণ্ডামি, এবং হত্যা, এবং ধূর্ত যাজকতা, এবং ব্যাভিচারীতা, এবং গোপনে জঘন্য কাজ দ্বারা পরিপূর্ণ হবে; এবং যদি তারা সেই সমস্ত কিছু করে, এবং আমার সুসমাচারের পূর্ণতাকে প্রত্যাখ্যান করে, দেখো, পিতা বললেন, আমি তাদের মধ্যে থেকে আমার সুসমাচারের পূর্ণতাকে সরিয়ে নেবো।
১১ এবং তখন আমি আমার লোকদের কাছে আমার চুক্তির কথা স্মরণ করবো, হে ইস্রায়েলের বংশ, এবং আমি তাদের কাছে আমার সুসমাচার আনবো।
১২ হে ইস্রায়েলের বংশ, আমি তোমাকে দেখাবো যে, অযিহূদীরা তোমার উপর ক্ষমতা রাখবে না; কিন্তু হে ইস্রায়েলের বংশ, আমি তোমাদের সাথে করা আমার চুক্তি মনে রাখবো, এবং তোমরা আমার সুসমাচারের পূর্ণতা সম্পর্কে জানতে পারবে।
১৩ কিন্তু যদি অযিহূদীরা অনুতাপ করে এবং আমার কাছে ফিরে আসে, পিতা বললেন, দেখো হে ইস্রায়েলের বংশ, আমার লোকেদের মধ্যে তাদের গণনা করা হবে।
১৪ এবং আমি আমার লোকদের, যারা ইস্রায়েলের বংশের, তাদের মধ্যে দিয়ে যেতে, এবং তাদের পদদলিত করতে দেবো না, পিতা বললেন।
১৫ কিন্তু যদি তারা আমার কাছে ফিরে না আসে, এবং আমার কথায় কর্ণপাত না করে, তবে আমি তাদের অনুমতি দেবো, হ্যাঁ, আমি আমার জনগণকে অনুমতি দেবো, হে ইস্রায়েলের বংশ, যাতে তারা তাদের মধ্যে দিয়ে যায়, এবং তাদের পদদলিত করে, এবং তারা লবণের মতো হবে যে তার স্বাদ হারিয়েছে, যা কোনো কাজের জন্য লাগে না বিতাড়িত করা ছাড়া, এবং আমার জনগণের পদদলিত হওয়া ছাড়া, হে ইস্রায়েলের বংশ।
১৬ সত্যি, সত্যি, আমি তোমাদের বলছি, পিতা আমাকে এইভাবে আদেশ করেছেন—যাতে আমি এই লোকদের তাদের উত্তরাধিকারের জন্য এই ভূমিটা দিই।
১৭ এবং তখন ভাববাদী যিশাইয়ের কথা পূর্ণ হবে, যা বলে:
১৮ তোমার প্রহরীরা চিৎকার করবে; তারা উচ্চস্বরে একসাথে গান গাইবে, কারণ প্রভু যখন সিয়োনকে আবার ফিরিয়ে আনবেন তখন তারা একে অপরকে চোখে চোখ রেখে দেখবে।
১৯ যিরূশালেমের ধ্বংসস্থান, উচ্চরব করো, একসঙ্গে গান করো; কারণ প্রভু তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন, তিনি যিরূশালেমকে মুক্ত করেছেন।
২০ প্রভু সমস্ত জাতির চোখে তাঁর পবিত্র বাহু অনাবৃত করেছেন; এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।