অধ্যায় ১রাজা বিন্যামীন তাঁর পুত্রদের তাদের পূর্বপুরুষদের ভাষা এবং ভবিষ্যদ্বাণী শেখান—তাদের ধর্ম এবং সভ্যতা সংরক্ষিত রয়েছে সেই নথিগুলোর কারণে যা লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন ফলকে—মশিয়াহকে রাজা হিসেবে মনোনীত করা হয় এবং তাঁর তত্ত্বাবধানে নথি এবং অন্যান্য জিনিস দেওয়া হয়। প্রায় ১৩০–১২৪ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২রাজা বিন্যামীন তাঁর লোকদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন—তিনি তাঁর রাজত্বকালের ন্যায়পরায়ণতা, ন্যায্যতা এবং আধ্যাত্মিকতার বর্ণনা করলেন—তিনি তাদের স্বর্গীয় রাজার সেবা করার পরামর্শ দিলেন—যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা অনির্বাণ আগুনের মতো যন্ত্রণা ভোগ করবে। প্রায় ১২৪ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৩রাজা বিন্যামীন তাঁর বক্তৃতা চালিয়ে যান—সর্বশক্তিমান প্রভু নশ্বর দেহে মানুষের কাছে পরিচর্যা করবেন—প্রতিটা লোমকূপ থেকে রক্ত বেরিয়ে আসবে যখন তিনি জগতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন—তাঁর একমাত্র নাম যার মাধ্যমে পরিত্রাণ আসে—মানুষেরা তাদের প্রাণিক মানুষিকতা ত্যাগ করতে পারে এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে ধার্মিক হয়ে উঠতে পারে—দুষ্টদের যন্ত্রণা হবে আগুন এবং গন্ধক হ্রদের মতো। প্রায় ১২৪ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৪রাজা বিন্যামীন তাঁর বক্তৃতা চালিয়ে যান—পরিত্রাণ আসে প্রায়শ্চিত্তের কারণে—রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরে বিশ্বাস করো—বিশ্বস্ততার মাধ্যমে তোমাদের পাপের ক্ষমা ধরে রাখো—দরিদ্রদের কাছে তোমাদের সম্পদ ভাগ করে দাও—প্রজ্ঞা ও শৃঙ্খলাতে সমস্ত কিছু করো। প্রায় ১২৪ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৫ধার্মিকরা বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্টের পুত্র ও কন্যা হয়ে ওঠে—তাদেরকে তখন খ্রীষ্টের নামে ডাকা হয়—রাজা বিন্যামীন তাদের ভালো কাজে অটল এবং অবিচল হওয়ার জন্য উৎসাহিত করেন। প্রায় ১২৪ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৬রাজা বিন্যামীন লোকেদের নাম লিপিবদ্ধ করেন এবং তাদের শিক্ষা দেওয়ার জন্য যাজকদের নিয়োগ করেন—মশিয়াহ একজন ধার্মিক রাজা হিসেবে রাজত্ব করেন। প্রায় ১২৪–১২১ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৭অম্মোন লেহী-নেফীর দেশ খুঁজে পান, যেখানে লিমহী রাজা—লিমহীর লোকেরা লামানীয়দের দাসত্বে রয়েছে—লিমহী তাদের ইতিহাস বর্ণনা করে—একজন ভাববাদী (অবীনাদি) সাক্ষ্য দিয়েছিলেন যে খ্রীষ্টই সমস্ত কিছুর ঈশ্বর এবং পিতা—যারা নোংরামোর বীজ বপন করে তারা ঝঞ্ঝায় শস্য কাটে, এবং যারা প্রভুর উপর তাদের বিশ্বাস রাখে তাদের উদ্ধার করা হবে। প্রায় ১২১ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৮অম্মোন লিমহীর লোকদের শিক্ষা দেন—তিনি যেরদীয়ের চব্বিশটা ফলকের ব্যাপারে জানতে পারেন—প্রাচীন নথিগুলো ভবিষ্যৎ দর্শীর দ্বারা অনুবাদ করা যেতে পারে—ভবিষ্যৎ দর্শীর চেয়ে বড় কোনো উপহার নেই। প্রায় ১২১ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ৯সেনিফ সেরহমলা থেকে একটা দলকে লেহী-নেফীর ভূমি দখল করার জন্য নেতৃত্ব দেন—লামানীয় রাজা তাদেরকে ভূমির উত্তরাধিকারী হওয়ার অনুমতি দেয়—লামানীয় এবং সেনিফের লোকেদের মধ্যে যুদ্ধ হয়। প্রায় ২০০–১৮৭ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১০রাজা লামান মারা যায়—তার লোকেরা বন্য ও হিংস্র এবং মিথ্যা প্রথায় বিশ্বাস করে—সেনিফ এবং তাঁর লোকেরা তাদের বিরুদ্ধে জয়লাভ করে। প্রায় ১৮৭–১৬০ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১১রাজা নোহ মন্দতায় শাসন করে—সে তার স্ত্রী এবং উপপত্নীদের সাথে উচ্ছৃঙ্খল জীবনযাপনে আনন্দ করে—অবীনাদি ভাববাণী করেন যে জনগণকে দাসত্বে নিয়ে যাওয়া হবে—তাঁর জীবন রাজা নোহের দ্বারা হত্যা করার চেষ্টা হয়েছে। প্রায় ১৬০–১৫০ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১২জনগণের ধ্বংস এবং রাজা নোহের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করার জন্য অবীনাদিকে কারারুদ্ধ করা হয়—ভন্ড যাজকরা ধর্মশাস্ত্র উদ্ধৃত করে এবং মোশির আইন মেনে চলার ভান করে—অবীনাদি তাদের দশটা আজ্ঞা শেখাতে শুরু করেন। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৩অবীনাদি ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত হন—তিনি দশটা আজ্ঞা শেখান—পরিত্রাণ শুধুমাত্র মোশির আইন দ্বারা আসে না—ঈশ্বর নিজেই একটা প্রায়শ্চিত্ত সাধন করবেন এবং তাঁর লোকদের মুক্তি দেবেন। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৪যিশাইয় মশীহের বিষয় কথা বলেন—মশীহের অপমান এবং কষ্টভোগ সম্পর্কে বলা হয়েছে—তিনি তাঁর আত্মাকে পাপের জন্য উৎসর্গ করেন এবং অপরাধীদের জন্য করুনা করেন—যিশাইয় ৫৩-এরসাথে তুলনা করো। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৫কিভাবে খ্রীষ্ট উভয় পিতা এবং পুত্র—তিনি অনুরোধ করবেন এবং তাঁর লোকেদের অপরাধ বহন করবেন—তারা এবং সমস্ত পবিত্র ভাববাদীরা তাঁর বংশধর—তিনি পুনরুত্থান ঘটান—ছোটো শিশুরা অনন্ত জীবন পায়। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৬ঈশ্বর মানুষকে তাদের হারানো এবং পতিত অবস্থা থেকে মুক্ত করেন—যারা জাগতিক তারা এমনভাবে থাকে যেনো সেখানে কোনো মুক্তি ছিলো না—অন্তহীন জীবন বা অন্তহীন নরকযাতনার জন্য খ্রীষ্ট পুনরুত্থান ঘটান। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৭আলমা অবীনাদির কথা বিশ্বাস করেন এবং সেগুলো লেখেন—অবীনাদির মৃত্যু আগুনের দ্বারা হয়—তিনি তাঁর হত্যাকারীদের উপর রোগ এবং আগুনের দ্বারা মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৮আলমা গোপনে প্রচার করেন—তিনি বাপ্তিস্মের চুক্তি ব্যাখা করেন এবং মরমনের জলে বাপ্তিস্ম দেন—তিনি খ্রীষ্টের মণ্ডলীকে সংগঠিত করেন এবং যাজকদের নিযুক্ত করেন—তারা নিজেদের যোগান দেয় এবং লোকেদের শিক্ষা দেয়—আলমা এবং তাঁর লোকেরা রাজা নোহের থেকে প্রান্তরে পালিয়ে যায়। প্রায় ১৪৭–১৪৫ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ১৯গিদিয়োন রাজা নোহকে হত্যা করতে চান—লামানীয়রা ভূমি আক্রমণ করে—রাজা নোহ আগুন দ্বারা মৃত্যু বরণ করে—লিমহী একজন অধীনস্ত রাজা হিসেবে শাসন করেন। প্রায় ১৪৫–১২১ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২০নোহের যাজকদের দ্বারা কিছু লামানীয় কন্যাদের অপহরণ করা হয়—লামানীয়রা লিমহী এবং তার লোকেদের বিরুদ্ধে যুদ্ধ চালায়—লামানীয় সৈন্যদলকে বিতাড়িত করা হয় ও শান্ত করা হয়। প্রায় ১৪৫–১২৩ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২১লিমহীর লোকেরা লামানীয়দের দ্বারা আঘাত পায় এবং পরাজিত হয়—লিমহীর লোকেরা অম্মোনের সাথে দেখা করে এবং ধর্মান্তরিত হয়—তারা অম্মোনকে যেরদীয়দের চব্বিশটা ফলকের কথা বলে। প্রায় ১২২–১২১ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২২লামানীয় দাসত্ব থেকে পালানোর জন্য লোকেরা পরিকল্পনা করে—লামানীয়দের মাতাল করা হয়—লোকেরা পালিয়ে যায়, সেরহমলা ফিরে যায় এবং রাজা মশিয়াহের অধীনস্থ হয়। প্রায় ১২১–১২০ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৩আলমা রাজা হতে প্রত্যাখান করেন—তিনি প্রধান যাজক হিসেবে সেবা করেন—প্রভু তাঁর লোকেদের শাস্তি দেন, এবং লামানীয়রা হেলমের ভূমি জয় করে—আমূলন, রাজা নোহের দুষ্ট যাজকদের নেতা, লামানীয় রাজার অধীনে শাসন করে। প্রায় ১৪৫–১২১ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৪আমূলন আলমা এবং তাঁর লোকেদের উপর অত্যাচার করে—তারা প্রার্থনা করলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে—প্রভু তাদের বোঝা হালকা করে দেন—তিনি তাদের দাসত্ব থেকে উদ্ধার করেন, এবং তারা সেরহমলায় ফিরে আসে। প্রায় ১৪৫–১২০ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৫সেরহমলায় মূলেকের বংশধরেরা নেফীয় হয়ে যায়—তারা আলমা এবং সেনিফের লোকদের সম্পর্কে জ্ঞান লাভ করে—আলমা লিমহী ও তাঁর সমস্ত লোকদেরকে বাপ্তিস্ম দেন—মশিয়াহ আলমাকে ঈশ্বরের মণ্ডলী সংগঠিত করার জন্য ক্ষমতা প্রদান করেন। প্রায় ১২০ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৬মণ্ডলীর অনেক সদস্যরা অবিশ্বাসীদের দ্বারা পাপের দিকে পরিচালিত হয়—আলমাকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়—যারা অনুতাপ করে এবং বাপ্তিস্ম নেয় তারা ক্ষমা লাভ করে—মণ্ডলীর পাপী সদস্যরা যারা অনুতাপ করে এবং আলমা ও প্রভুর কাছে পাপ স্বীকার করে তাদের ক্ষমা করা হবে; অন্যথায়, তাদেরকে মণ্ডলীর লোকেদের মধ্যে গণনা করা হবে না। প্রায় ১২০–১০০ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৭মশিয়াহ নির্যাতন করতে নিষেধ করেন এবং সমতার আদেশ দেন—কনিষ্ঠ আলমা এবং মশিয়াহের চার পুত্র মণ্ডলী ধ্বংস করতে চায়—একজন স্বর্গদূত উপস্থিত হন এবং তাদের মন্দ কাজ থেকে বিরত হওয়ার নির্দেশ দেন—আলমা নির্বাক হয়ে যান—সমস্ত মানবজাতিকে পরিত্রাণ পেতে আবার জন্ম নিতে হবে—আলমা এবং মশিয়াহের পুত্ররা আনন্দের সংবাদ ঘোষণা করে। প্রায় ১০০–৯২ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৮মশিয়াহের পুত্ররা লামানীয়দের কাছে প্রচার করতে যায়—দুটো ভবিষ্যৎ দর্শী পাথর ব্যবহার করে, মশিয়াহ যেরদীয়দের ফলক অনুবাদ করেন। প্রায় ৯২ খ্রীষ্টপূর্বাব্দে অধ্যায় ২৯মশিয়াহ প্রস্তাব দেন যে একজন রাজার জায়গায় বিচারকদের নির্বাচিত করা হবে—অধার্মিক রাজারা তাদের জনগণকে পাপের দিকে নিয়ে যায়—জনগণের ভোটের দ্বারা কনিষ্ঠ আলমাকে প্রধান বিচারক নির্বাচিত করা হয়—তিনি মণ্ডলীর প্রধান যাজকও—জ্যেষ্ঠ আলমা এবং মশিয়াহ মারা যান। প্রায় ৯২–৯১ খ্রীষ্টপূর্বাব্দে