অধ্যায় ২০
নোহের যাজকদের দ্বারা কিছু লামানীয় কন্যাদের অপহরণ করা হয়—লামানীয়রা লিমহী এবং তার লোকেদের বিরুদ্ধে যুদ্ধ চালায়—লামানীয় সৈন্যদলকে বিতাড়িত করা হয় ও শান্ত করা হয়। প্রায় ১৪৫–১২৩ খ্রীষ্টপূর্বাব্দে
১ এখন শেমলোনে একটা জায়গা ছিলো যেখানে লামানীয় কন্যারা গান গাইতো, নাচতো এবং নিজেরা আনন্দ করতে একত্রিত হতো।
২ এবং এটা ঘটলো যে একদিন তাদের মধ্যে অল্প সংখ্যক গান গাইতে এবং নাচতে একত্রিত হয়েছিলো।
৩ এবং এখন রাজা নোহের যাজকেরা, নেফীর শহরে ফিরে আসতে লজ্জিত হওয়ার ফলে, হ্যাঁ, এবং সেই ভয়ে যে জনগণ তাদের হত্যা করবে, তাই তারা তাদের স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যেতে সাহস করলো না।
৪ এবং প্রান্তরে থাকার ফলে, এবং লামানীয় মহিলাদের খুঁজে পেয়ে, তারা লুকিয়ে থাকে এবং তাদেরকে নজরে রাখে;
৫ এবং যখন তাদের মধ্যে অল্প সংখ্যক নৃত্য করতে একত্রিত হয়েছিলো, তখন তারা তাদের গোপন স্থান থেকে বেরিয়ে এসে তাদের ধরে প্রান্তরে নিয়ে গেলো; হ্যাঁ, চব্বিশ জন লামানীয় কন্যাদেরকে তারা প্রান্তরে নিয়ে গিয়েছিলো।
৬ এবং এটা ঘটলো যে যখন লামানীয়রা দেখতে পেলো যে তাদের কন্যারা নিখোঁজ হয়েছে, তখন তারা লিমহীর লোকেদের উপর রেগে গিয়েছিলো, কারণ তারা ভেবেছিলো এটা লিমহীর লোকেরা করেছে।
৭ তাই তারা তাদের সৈন্যদল পাঠালো; হ্যাঁ, এমনকি রাজা নিজেও তার লোকদের সাথে গিয়েছিলো; এবং তারা লিমহীর লোকদের ধ্বংস করার জন্য নেফীর ভূমিতে গিয়েছিলো।
৮ এবং এখন লিমহী তাদের দুর্গ থেকে দেখতে পেয়েছিলেন, এমনকি যুদ্ধের জন্য তাদের সমস্ত প্রস্তুতিও তিনি দেখতে পেয়েছিলেন; তাই তিনি তার লোকদের একত্র করলেন, এবং মাঠে ও বনে তাদের জন্য লুকিয়ে থেকে অপেক্ষা করলেন।
৯ এবং এটা ঘটলো যে যখন লামানীয়রা উঠে এসেছিলো, তখন লিমহীর লোকেরা তাদের গুপ্ত জায়গা থেকে তাদের উপর আক্রমণ শুরু করেছিলো, এবং তাদের হত্যা করতে শুরু করেছিলো।
১০ এবং এটা ঘটলো যে যুদ্ধটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠলো, কারণ তারা তাদের শিকারের জন্য সিংহের মতো লড়াই করেছিলো।
১১ এবং এটা ঘটলো যে লিমহীর লোকেরা লামানীয়দের তাড়িয়ে দিতে শুরু করেছিলো; যদিও তাদের সংখ্যা লামানীয়দের অর্ধেকও ছিলো না। কিন্তু তারা তাদের জীবন, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য যুদ্ধ করেছিলো; তাই তারা নিজেদের সমস্ত শক্তি ব্যবহার করে দানবের মতো যুদ্ধ করেছে।
১২ এবং এটা ঘটলো যে তারা লামানীয়দের রাজাকে লামানীয় মৃতদের মধ্যে খুঁজে পেয়েছিলো; যদিও সে মারা যায়নি, আহত হয়ে মাটিতে পড়েছিলো, তার লোকেরা খুব দ্রুত পালিয়ে যায়।
১৩ এবং তারা তাকে নিয়ে গেলো ও তার ক্ষতগুলো বেঁধে দিলো, এবং তাকে লিমহীর সামনে নিয়ে গেলো ও বললো: দেখুন, ইনি লামানীয়দের রাজা; একটা আঘাত পেয়ে সে তাদের মৃতদের মধ্যে পড়েছিলো, এবং তারা তাকে ছেড়ে পালিয়ে গেছে; এবং দেখুন, আমরা তাকে আপনার সামনে নিয়ে এসেছি; এবং এখন তাকে হত্যা করা হোক।
১৪ কিন্তু লিমহী তাদের বললেন: তোমরা তাকে হত্যা করবে না, বরং তাকে এখানে নিয়ে আসো যাতে আমি তাকে দেখতে পারি। এবং তারা তাকে নিয়ে এলো। এবং লিমহী তাকে বললেন: কিসের জন্য আমার লোকদের বিরুদ্ধে যুদ্ধে করেছো? দেখো, আমি তোমাদের কাছে যে প্রতিজ্ঞা করেছি তা আমার লোকেরা ভঙ্গ করেনি; তাই, আমার লোকদের কাছে যে প্রতিজ্ঞা তুমি করেছিলে তা ভঙ্গ করবে কেনো?
১৫ এবং এখন রাজা বললো: আমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছি কারণ তোমার লোকেরা আমার লোকদের কন্যাদের নিয়ে এসেছে; তাই, আমি আমার ক্রোধে আমার লোকদের তোমার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছি।
১৬ এবং এখন লিমহী এই বিষয়ে কিছুই শোনেননি; তাই তিনি বললেন: আমি আমার লোকদের মধ্যে খোঁজ করবো এবং যে এই কাজ করেছে সে ধ্বংস হবে। তাই তিনি তার লোকদের মধ্যে খোঁজ করতে নির্দেশ দিলেন।
১৭ এখন যখন গিদিয়োন রাজার সেনাপতি হয়ে, এইসব কথা শুনলেন, তখন তিনি রাজার কাছে গিয়ে বললেন: আমি অনুরোধ করি আপনি ধৈর্য ধরুন, এবং এই জনগণের তল্লাশি করবেন না, এবং তাদের বিরুদ্ধে এই অভিযোগ রাখবেন না।
১৮ কেননা আপনার কি আপনার পিতার যাজকদের কথা মনে নেই, যাদেরকে এই জনগণই ধ্বংস করতে চেয়েছিলো? এবং তারা কি প্রান্তরে নেই? এবং তারাই কি নয় যারা লামানীয়দের কন্যাদের চুরি করেছে?
১৯ এবং এখন, দেখুন, রাজাকে এই সব কথা বলুন, যে সে তার লোকদের বলতে পারে যাতে তারা আমাদের প্রতি শান্ত হয়; কারণ দেখুন তারা ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে; এবং দেখুন আমরা সংখ্যায় খুবই কম আছি।
২০ এবং দেখুন, তারা তাদের অসংখ্য সৈন্যদল নিয়ে আসছে; এবং রাজা যদি আমাদের প্রতি তাদের শান্ত না করে তবে আমাদের অবশ্যই ধ্বংস হতে হবে।
২১ কেননা অবীনাদির বাক্য কি পরিপূর্ণ হয়নি, যা তিনি আমাদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছিলেন—এবং এই সবের কারণ হলো আমরা প্রভুর কথা শুনিনি, এবং আমাদের পাপ থেকে সরে আসিনি?
২২ এবং এখন আমরা রাজাকে শান্ত করি, এবং আমরা তার কাছে যে প্রতিজ্ঞা করেছি তা পূরণ করি; কারণ আমাদের জীবন হারানোর চেয়ে দাসত্বে থাকাই ভালো; অতএব, আমরা এত রক্তপাত বন্ধ করি।
২৩ এবং এখন লিমহী তাঁর পিতার, এবং যে সমস্ত যাজকেরা প্রান্তরে পালিয়ে গিয়েছিলো তাদের সম্পর্কে সমস্ত কথা রাজাকে বলেছিলেন, এবং তাদেরকে তাদের কন্যাদের নিয়ে যাওয়ার জন্য দায়ী করেছিলেন।
২৪ এবং এটা ঘটলো যে রাজা তার লোকেদের প্রতি শান্ত হলো; এবং সে তাদের বললো: চলো আমরা অস্ত্র ছাড়া আমার লোকদের সাথে দেখা করতে যাই; এবং আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আমার লোকেরা তোমার লোকদের হত্যা করবে না।
২৫ এবং এটা ঘটলো যে তারা রাজাকে অনুসরণ করেছিলো, এবং অস্ত্র ছাড়াই লামানীয়দের সাথে দেখা করতে গিয়েছিলো। এবং এটা ঘটলো যে তারা লামানীয়দের সাথে দেখা করেছিলো; এবং লামানীয়দের রাজা তাদের সামনে মাথা নত করেছিলো, এবং লিমহীর লোকদের পক্ষে মিনতি করেছিলো।
২৬ এবং যখন লামানীয়রা লিমহীর লোকদের দেখলো, যে তারা নিরস্ত্র, তাদের প্রতি তারা সহানুভূতিশীল ও শান্ত হয়েছিলো, এবং তাদের রাজার সাথে তাদের নিজের দেশে শান্তিতে ফিরেছিলো।