অধ্যায় ১৪
যিশাইয় মশীহের বিষয় কথা বলেন—মশীহের অপমান এবং কষ্টভোগ সম্পর্কে বলা হয়েছে—তিনি তাঁর আত্মাকে পাপের জন্য উৎসর্গ করেন এবং অপরাধীদের জন্য করুনা করেন—যিশাইয় ৫৩-এরসাথে তুলনা করো। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে
১ হ্যাঁ, এমনকি যিশাইয়ও বলেননি: কে আমাদের বিবরণ বিশ্বাস করেছে, এবং প্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?
২ কারণ তিনি তাঁর কাছে একটা কোমল গাছের মতো, এবং শুকনো জমিতে শিকড়ের মতো বেড়ে উঠবেন; তাঁর কোনো আকৃতি বা রূপ নেই; এবং এমন কোনো সৌন্দর্য নেই যে যখন আমরা তাঁকে দেখতে পাবো তখন আমরা তাঁর প্রতি আকৃষ্ট হবো।
৩ তিনি লোকেদের দ্বারা ঘৃণিত এবং প্রত্যাখ্যাত হয়েছেন; একজন ব্যক্তি যাঁর দুঃখ আছে ও দুর্দশার সাথে পরিচিত; এবং ঠিক যেনো আমরা তাঁর কাছ থেকে আমাদের মুখ ফিরিয়ে নিয়েছিলাম; তাঁকে তুচ্ছ করা হয়েছিলো, এবং আমরা তাঁকে মান্য করিনি।
৪ নিশ্চিতভাবে তিনি আমাদের দুঃখ, এবং দুর্দশা বহন করেছেন; তবুও আমরা তাঁকে ঈশ্বরের দ্বারা আহত, প্রহৃত এবং পীড়িত বলে মনে করি।
৫ কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য আহত হয়েছেন, তিনি আমাদের অন্যায়ের জন্য ক্ষত হয়েছেন; আমাদের শান্তির জন্য শাস্তি তাঁর উপর ছিলো; এবং তাঁর ক্ষতের দ্বারা আমরা সুস্থ হয়েছি।
৬ আমরা সবাই মেষের মতো পথভ্রষ্ট হয়েছি; আমরা প্রত্যেককে তার নিজের পথে ফিরিয়েছি; এবং আমাদের সকলের পাপ প্রভু তাঁর নিজের উপর তুলে নিয়েছেন।
৭ তিনি অত্যাচারিত হয়েছিলেন, এবং তাঁকে কষ্ট দেওয়া হয়েছিলো, তবুও তিনি তাঁর মুখ খোলেননি; তাঁকে নিয়ে যাওয়া হয় যেমন একটা মেষশাবকে হত্যা করার জন্য আনা হয়, এবং একটা মেষ যেমন লোমচ্ছেদকদের সামনে বোবা থাকে সেইরূপেই তিনি মুখ খুললেন না।
৮ তাঁকে কারাগার থেকে এবং বিচার থেকে সরানো হয়েছিলো; এবং কে তাঁর বংশধর ঘোষণা করবে? কারণ তাঁকে জীবিতদের ভূমি থেকে বিচ্ছিন্ন করা হয়েছিলো; আমার লোকদের অপরাধের জন্য তিনি আঘাত পেয়েছিলেন।
৯ এবং তিনি তাঁর সমাধি দুষ্টদের মধ্যে নিরূপিত করলেন, এবং মৃত্যুতে ধনীদের সঙ্গী হয়েছিলেন; কারণ তিনি কোনো মন্দ কাজ করেননি, কিংবা মুখে কোনো প্রতারণা করেননি।
১০ তবুও তাঁকে ক্ষত করা প্রভুকে সন্তুষ্ট করেছিলো; তিনি তাঁকে দুঃখ দিয়েছিলেন; যখন পাপের জন্য তুমি তাঁর আত্মাকে উৎসর্গ করবে তখন তিনি তাঁর বংশধরদের দেখতে পাবেন, তিনি তাঁর সময়কে দীর্ঘায়িত করবেন, এবং প্রভুর ইচ্ছা তাঁর হাতে সমৃদ্ধ হবে।
১১ তিনি তাঁর আত্মার কষ্ট দেখবেন, এবং তৃপ্ত হবেন; তাঁর জ্ঞানের দ্বারা আমার ধার্মিক দাস অনেককে নির্দোষ ঘোষণা করবেন; কারণ তিনি তাদের পাপের ভার বহন করবেন।
১২ তাই আমি মহান ব্যক্তিদের মধ্যে একটা অংশ তাঁকে দেবো, এবং তিনি শক্তিশালীদের সাথে লুট ভাগ করবেন; কারণ তিনি মৃত্যুর জন্য তাঁর আত্মাকে উৎসর্গ করেছেন; এবং তাঁকে অপরাধীদের সাথে গণনা করা হয়েছিলো; এবং তিনি অনেকের পাপের ভার বহন করেছিলেন এবং অপরাধীদের জন্য অনুরোধ করেছিলেন।