অধ্যায় ৩
রাজা বিন্যামীন তাঁর বক্তৃতা চালিয়ে যান—সর্বশক্তিমান প্রভু নশ্বর দেহে মানুষের কাছে পরিচর্যা করবেন—প্রতিটা লোমকূপ থেকে রক্ত বেরিয়ে আসবে যখন তিনি জগতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন—তাঁর একমাত্র নাম যার মাধ্যমে পরিত্রাণ আসে—মানুষেরা তাদের প্রাণিক মানুষিকতা ত্যাগ করতে পারে এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে ধার্মিক হয়ে উঠতে পারে—দুষ্টদের যন্ত্রণা হবে আগুন এবং গন্ধক হ্রদের মতো। প্রায় ১২৪ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং আবারও আমার ভাইয়েরা, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ তোমাদের কাছে আমার আরও কিছু কথা বলার আছে; কারণ দেখো, সামনে যা ঘটতে চলেছে সে সম্বন্ধে আমার কিছু বলার আছে।
২ এবং আমি তোমাদের যা বলবো তা ঈশ্বরের একজন স্বর্গদূতের দ্বারা আমাকে জানানো হয়েছে। এবং তিনি আমাকে বলেছেন: জাগো; আর আমি জেগে উঠলাম, এবং দেখলাম তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন।
৩ এবং তিনি আমাকে বলেছেন: জাগো, এবং শোনো সেই বাক্যগুলো যা আমি তোমাকে বলবো; কারণ দেখো, আমি তোমার কাছে মহা আনন্দের সংবাদ জানাতে এসেছি।
৪ কারণ প্রভু তোমার প্রার্থনা শুনেছেন, এবং তোমার ধার্মিকতার বিচার করেছেন, এবং আমাকে তোমার কাছে ঘোষণা করতে পাঠিয়েছেন যাতে তুমি আনন্দ করতে পারো; এবং যাতে তুমি তোমার লোকদের কাছে ঘোষণা করতে পারো, যার ফলে তারাও আনন্দে পূর্ণ হতে পারে।
৫ কারণ দেখো, সেই সময় আসছে এবং খুব বেশি দূরে নয়, যে ক্ষমতার সাথে, সর্বশক্তিমান প্রভু যিনি রাজত্ব করেন, যিনি ছিলেন, এবং আছেন অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তিনি স্বর্গ থেকে নেমে আসবেন মনুষ্য সন্তানদের মধ্যে, এবং নশ্বর দেহে সেখানে বাস করবেন, এবং মানুষের মধ্যে যাবেন, শক্তিশালী আশ্চর্য্যকাজ করবেন, যেমন অসুস্থদের নিরাময় করা, মৃতদের জীবিত করা, খোঁড়াদের হাঁটানো, অন্ধদের দৃষ্টিশক্তি দান করা, এবং বধিরদের শ্রবণশক্তি দান করা, ও সমস্ত প্রকার রোগ নিরাময় করা।
৬ এবং তিনি শয়তানদের, বা মন্দ আত্মাদের বিতাড়িত করবেন যা মনুষ্য সন্তানদের অন্তরে বাস করে।
৭ এবং দেখো, তিনি প্রলোভন সহ্য করবেন, এবং শরীরের যন্ত্রণা, ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তি সহ্য করবেন, এমনকি মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে তার চেয়েও বেশি, মৃত্যু ছাড়া; কারণ দেখো, প্রতিটা লোমকূপ থেকে রক্ত বের হবে, তাঁর লোকেদের মন্দতা ও জঘন্যতার জন্য এতটাই বেশি হবে তাঁর যন্ত্রণা।
৮ এবং তাঁকে যীশু খ্রীষ্ট বলা হবে, ঈশ্বরের পুত্র, স্বর্গ ও পৃথিবীর পিতা, শুরু থেকে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা; এবং তাঁর মায়ের নাম হবে মরিয়ম।
৯ এবং দেখো, তিনি তাঁর নিজের অধিকারে এসেছেন, যাতে তাঁর নামের উপর বিশ্বাসের মাধ্যমে মনুষ্য সন্তানদের কাছে পরিত্রাণ আসতে পারে; এবং এতো কিছুর পরেও তারা তাঁকে একজন মানুষ মনে করবে এবং বলবে যে তিনি একটা শয়তানের দ্বারা আবিষ্ট আছে, এবং তাঁকে চাবুক মারবে, এবং তাঁকে ক্রুশে বিদ্ধ করবে।
১০ এবং তিনি তৃতীয় দিনে মৃত থেকে পুনরুত্থিত হবেন; এবং দেখো, তিনি বিশ্বের বিচার করতে দাঁড়াবেন; এবং দেখো, এই সবই হয়েছে যাতে মনুষ্য সন্তানদের ওপর ন্যায়বিচার আসে।
১১ কারণ দেখো, এবং এছাড়াও তাঁর রক্ত তাদের পাপের প্রায়শ্চিত্ত করে যারা আদমের অপরাধের জন্য পতিত হয়েছে, যারা তাদের বিষয়ে ঈশ্বরের ইচ্ছা না জেনে মৃত্যুবরণ করেছে, বা যারা অজ্ঞতাবশত পাপ করেছে।
১২ কিন্তু হায়, তার জন্য হায় যে জানে যে সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে! কারণ পরিত্রাণ কারো কাছে আসে না যদি এটা অনুতাপ ও যীশু খ্রীষ্টের উপর বিশ্বাসের মাধ্যমে না হয়।
১৩ এবং প্রভু ঈশ্বর তাঁর পবিত্র ভাববাদীদের সমস্ত মনুষ্য সন্তানদের মধ্যে পাঠিয়েছেন, এই বিষয়গুলো ঘোষণা করার জন্য প্রতিটা সম্প্রদায়, জাতি ও ভাষার কাছে, যার ফলে যে কেউ বিশ্বাস করে যে খ্রীষ্ট আসবেন, তারাই তাদের পাপের ক্ষমা পাবে, এবং অত্যন্ত খুশির সাথে আনন্দ করতে পারে, এমনভাবে যে তিনি ইতিমধ্যে তাদের মধ্যে এসে গেছেন।
১৪ তবুও প্রভু ঈশ্বর দেখলেন যে তাঁর জনগণ এক জেদী জাতি, এবং তিনি তাদের জন্য একটা আইন নিযুক্ত করেছিলেন, বিশেষভাবে মোশির আইন।
১৫ এবং তাঁর আগমনের বিষয়ে অনেক চিহ্ন, ও চমৎকার, ও প্রতীক, ও ছায়া তিনি তাদের কাছে দেখিয়েছেন; এবং পবিত্র ভাববাদীরাও তাঁর আগমন সম্বন্ধে তাদেরকে বলেছেন; এবং তবুও তারা তাদের হৃদয়কে কঠোর করেছিলো, এবং বুঝতে পারেনি যে শুধুমাত্র তাঁর রক্তের প্রায়শ্চিত্ত ছাড়া মোশির আইন সবকিছুতেই অকার্যকর।
১৬ এবং এমনকি যদি এটা সম্ভব হতো যে ছোট শিশুরা পাপ করলে তাদের রক্ষা করা যাবে না; কিন্তু আমি তোমাদের বলছি তারা ধন্য; কারণ দেখো, যেমন আদমের মধ্যে, বা প্রকৃতির দ্বারা, তারা পতিত, তা স্বত্ত্বেও খ্রীষ্টের রক্ত তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে।
১৭ এবং আরও, আমি তোমাকে বলছি, অন্য কোনো নাম দেওয়া হবে না বা অন্য কোনো উপায় বা পন্থা থাকবে না যার মাধ্যমে মনুষ্য সন্তানদের কাছে পরিত্রাণ আসতে পারে, কেবলমাত্র সর্বশক্তিমান প্রভু খ্রীষ্টের নামে এবং তাঁর মাধ্যমে।
১৮ কেননা দেখো, তিনি বিচার করেন, এবং তাঁর বিচার হলো ন্যায়পরায়ণ; এবং সেই শিশু ধ্বংস হয় না যে তার শৈশবে মারা যায়; কিন্তু মানুষ তাদের নিজেদের আত্মার জন্য নরকযাতনা আনে, যদি না তারা নিজেদেরকে নম্র করে এবং ছোটো শিশুদের মতো হয়ে ওঠে, এবং বিশ্বাস করে যে পরিত্রাণ ছিলো, আছে, ও আসছে, খ্রীষ্ট, সর্বশক্তিমান প্রভুর প্রায়শ্চিত্তকারী রক্তের মাধ্যমে ও দ্বারা।
১৯ কারণ প্রাকৃতিক মানুষ ঈশ্বরের শত্রু, এবং আদমের পতনের পর থেকে ছিলো, এবং চিরকাল ও চিরতরের জন্য থাকবে, যদি না সে পবিত্র আত্মার অনুপ্রেরণার কাছে আত্মসমর্পণ করে, এবং প্রাকৃতিক মনুষ্যকে ত্যাগ করে এবং খ্রীষ্ট প্রভুর প্রায়শ্চিত্তের দ্বারা একজন ধার্মিক হয়ে ওঠে, এবং একটা শিশুর মতো হয়ে ওঠে, অনুগত, বিনয়ী, নম্র, ধৈর্যশীল, ভালবাসায় পূর্ণ, সমস্ত কিছুর কাছে আত্মসমর্পণ করতে ইচ্ছুক যা প্রভু তাঁর উপর বহন করার জন্য উপযুক্ত মনে করেন, সেইভাবে যেমন একটা শিশু তার পিতার কাছে বশ্যতা স্বীকার করে।
২০ এবং আরও, আমি তোমাদের বলছি, এমন সময় আসবে যখন একজন ত্রাণকর্তার জ্ঞান প্রতিটা জাতিসমূহ, সম্প্রদায়, ভাষার, এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।
২১ এবং দেখো, সেই সময় যখন আসবে, ঈশ্বরের সামনে কাউকেই নির্দোষ পাওয়া যাবে না, ছোটো শিশুরা ছাড়া, কেবলমাত্র সর্বশক্তিমান প্রভু ঈশ্বরের নামে বিশ্বাস এবং অনুতাপের মাধ্যমে।
২২ এবং এই সময়েও, যখন তোমরা তোমাদের লোকদের সেই বিষয়গুলো শিখাবে যা প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের আদেশ করেছেন, তখনই ঈশ্বরের দৃষ্টিতে তারা আর দোষী থাকবে না, কেবলমাত্র আমি তোমাদের যে বাক্যগুলো বলেছি, সেই অনুসারে।
২৩ এবং এখন আমি সেই বাক্যগুলো বললাম যা প্রভু ঈশ্বর আমাকে আদেশ করেছেন।
২৪ এবং প্রভু এই বললেন: বিচারের দিনে সেই বাক্যগুলো এই লোকদের বিরুদ্ধে উজ্জ্বল সাক্ষ্য হিসাবে দাঁড়াবে; যেখানে প্রত্যেক ব্যক্তির তাদের কাজ অনুসারে তাদের বিচার হবে, সে ভালো হোক বা মন্দ হোক।
২৫ এবং যদি তারা মন্দ হয় তবে তাদের নিজেদের অপরাধ এবং জঘন্য কাজগুলোর একটা ভয়াবহ দৃশ্য প্রদান করা হবে, যা তাদের প্রভুর উপস্থিতি থেকে একটা দুর্দশা এবং অন্তহীন যন্ত্রণার অবস্থায় সঙ্কুচিত করে, যেখান থেকে তারা আর ফিরে আসতে পারবে না; তাই তারা নিজেদের আত্মার জন্য নরকযাতনা নিয়ে আসবে।
২৬ অতএব, তারা ঈশ্বরের রাগের পানপাত্র থেকে পান করেছে, যে ন্যায়বিচার তাদের কাছে আসবে যা অস্বীকার করতে পারা যাবে না তার চেয়ে যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আদমের পতন হয়েছে এটা অস্বীকার করতে পারে; অতএব, তাদের উপর করুণা চিরকাল আর দাবি করতে পারে না।
২৭ এবং তাদের যন্ত্রণা হলো আগুন ও গন্ধক হ্রদের মতো, যার শিখা নিভে যায় না, এবং যার ধোঁয়া উপরে উঠতে থাকে চিরকাল ও চিরতরের জন্য। এইভাবে প্রভু আমাকে আদেশ করেছেন। আমেন।