ধর্মশাস্ত্র
মশিয়াহ ৫


অধ্যায় ৫

ধার্মিকরা বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্টের পুত্র ও কন্যা হয়ে ওঠে—তাদেরকে তখন খ্রীষ্টের নামে ডাকা হয়—রাজা বিন্যামীন তাদের ভালো কাজে অটল এবং অবিচল হওয়ার জন্য উৎসাহিত করেন। প্রায় ১২৪ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, এটা ঘটলো যে রাজা বিন্যামীন যখন তাঁর লোকদের সাথে এইভাবে কথা বলেছিলেন, তিনি তাদের মধ্যে কিছু লোকদের পাঠালেন, এবং তাঁর লোকদের সম্পর্কে জানতে চেয়েছিলেন যে তিনি তাদের কাছে যে কথাগুলো বলেছিলেন তা তারা বিশ্বাস করেছে কিনা।

এবং তারা সকলে এক কণ্ঠে চিৎকার করে বললো: হ্যাঁ, আপনি আমাদের কাছে যে সমস্ত কথা বলেছেন তা আমরা বিশ্বাস করি; এবং এছাড়াও, আমরা তাদের নিশ্চয়তা এবং সত্যতা সম্পর্কে জানি, সর্বশক্তিমান প্রভুর আত্মার কারণে, যা আমাদের মধ্যে একটা শক্তিশালী পরিবর্তন এনেছে, বা আমাদের হৃদয়ের মধ্যেও, যে আমাদের মন্দ করার আর কোনো মনোভাব নেই, কিন্তু ক্রমাগত ভালো করার ইচ্ছা আছে।

এবং আমরা, নিজেরাও, ঈশ্বরের অসীম সদগুণের দ্বারা, এবং তাঁর আত্মার আবির্ভাবের মাধ্যমে, ভবিষ্যতে যা ঘটবে সে সম্পর্কে ভালো ধারণা রয়েছে; এবং যদি এটা সমীচীন হয় তবে আমরা সমস্ত কিছুর ভবিষ্যদ্বাণী করতে পারতাম।

এবং এটাই সেই বিশ্বাস যা আমাদের আছে সেই বিষয়গুলোর উপর যা আমাদের রাজা আমাদের কাছে বলেছেন যা আমাদের এই মহান জ্ঞানে নিয়ে এসেছে, যার ফলে আমরা অত্যন্ত খুশির সাথে আনন্দ করি।

এবং আমরা আমাদের ঈশ্বরের সাথে একটা চুক্তিতে প্রবেশ করতে ইচ্ছুক তাঁর ইচ্ছা পালন করার জন্য, এবং আমাদের বাকি সমস্ত দিনে, সেই সমস্ত বিষয়ে তাঁর আজ্ঞাগুলোর প্রতি বাধ্য হতে ইচ্ছুক যা তিনি আমাদেরকে আদেশ করবেন, যাতে আমরা নিজেদের উপর অশেষ যন্ত্রণার কারণ না হই, যেমন স্বর্গদূত দ্বারা বলা হয়েছে, যাতে আমরা ঈশ্বরের ক্রোধের পানপত্র থেকে পান না করি।

এবং এখন, রাজা বিন্যামীন তাদের কাছে এই কথাগুলোই আশা করেছিলেন; এবং তাই তিনি তাদের বললেন: আমি যা আশা করেছিলাম তা তোমরা বলেছো; এবং তোমরা যে চুক্তি করেছো তা একটা ন্যায়সঙ্গত চুক্তি।

এবং এখন, তোমরা যে চুক্তি করেছো তার জন্য তোমাদেরকে খ্রীষ্টের সন্তান, তাঁর পুত্র, ও তাঁর কন্যা বলা হবে; কেননা দেখো, এই দিনে তিনি আধ্যাত্মিকভাবে তোমাদেরকে জন্ম দিয়েছেন; কারণ তোমরা বলেছো যে, তাঁর নামে বিশ্বাসের মাধ্যমে তোমাদের হৃদয় পরিবর্তন হয়েছে; সেইজন্য, তোমরা তাঁর থেকে জন্মগ্রহণ করেছো এবং তাঁর পুত্র ও তাঁর কন্যা হয়েছো।

এবং এই নামের শক্তিতেই তোমাদের মুক্ত করা হয়েছে, এবং অন্য কোনো নাম নেই যার দ্বারা তোমাদের মুক্ত করা যায়। অন্য কোনো নাম দেওয়া নেই যার দ্বারা পরিত্রাণ আসে; তাই, আমি চাই যে তোমরা খ্রীষ্টের নাম গ্রহণ করো, তোমরা যারা ঈশ্বরের সাথে চুক্তিতে প্রবেশ করেছো যাতে তোমরা তোমাদের জীবনের শেষ পর্যন্ত বাধ্য থাকো।

এবং এটা ঘটবে যে, যে কেউ এই কাজ করবে তাকে ঈশ্বরের ডান পাশে পাওয়া যাবে, কারণ সে জানতে পারবে যে কোন নামে তাকে ডাকা হয়েছে; কারণ তাকে খ্রীষ্টের নামে ডাকা হবে।

১০ এবং এখন এটা ঘটবে যে, যে কেউ খ্রীষ্টের নাম গ্রহণ করবে না তাকে অন্য কোনো নামে ডাকা হবে; অতএব, সে নিজেকে ঈশ্বরের বাম পাশে খুঁজে পাবে।

১১ এবং আমি চাই যে তোমরা আরও মনে রাখো যে, এটা সেই নাম যা আমি বলেছিলাম যে, আমি তোমাদের দিতে চাই যা কখনও মুছে ফেলা যাবে না, যদি তা অপরাধের মাধ্যমে না হয়; অতএব, সাবধান হও যাতে তোমরা অপরাধ না করো, যাতে নামটা তোমাদের হৃদয় থেকে মুছে না যায়।

১২ আমি তোমাদেরকে বলছি, আমি চাই যে, তোমরা স্মরণে রাখবে সর্বদা তোমাদের হৃদয়ে নামটা লিখে রাখতে, যেনো তোমাদেরকে ঈশ্বরের বাম পাশে পাওয়া না যায়, কিন্তু যে কণ্ঠস্বর দ্বারা তোমাদের ডাকা হবে সেই কণ্ঠস্বর তোমরা শুনবে এবং জানবে, এবং সেই নামও যেটার দ্বারা তিনি তোমাদের ডাকবেন।

১৩ কেননা একজন মানুষ যে মালিকের সেবা করেনি তাকে কীভাবে চিনবে, এবং যে তার কাছে অপরিচিত, এবং তার হৃদয়ের চিন্তা ও অভিপ্রায় থেকে দূরে?

১৪ আবার, একজন ব্যক্তি কি তার প্রতিবেশীর গাধা নিয়ে তার নিজের কাছে রেখে দেবে? আমি তোমাদের বলছি, না; সে তার মেষপালের মধ্যে চরাবেও না, কিন্তু ওটাকে দূর করে দেবে এবং তাড়িয়ে দেবে। আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে এমনই হবে, যদি তোমরা সেই নাম না জানো, যার দ্বারা তোমাদের ডাকা হয়।

১৫ অতএব, আমি চাই যে তোমরা অটল ও অবিচল থাকো, সর্বদা সৎকর্মে পরিপূর্ণ থাকো, যেনো খ্রীষ্ট, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তোমাদেরকে তাঁর সাথে বন্ধন করবেন, যাতে তোমাদের স্বর্গে নিয়ে যাওয়া যেতে পারে, যাতে তোমরা চিরস্থায়ী পরিত্রাণ ও অনন্ত জীবন পেতে পারো, প্রজ্ঞা, ক্ষমতা, ন্যায়বিচার এবং তাঁর করুণার দ্বারা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, স্বর্গে এবং পৃথিবীতে, যিনি সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বর। আমেন।